< Ayubu 9 >

1 Kisha Ayubu akajibu na kusema,
পরে ইয়োব উত্তর দিলেন:
2 “kweli najua kwamba ndivyo hivyo. Lakini ni kwa namna gani mtu anakuwa na haki kwa Mungu?
“বাস্তবিক, আমি জানি যে তা সত্যি। কিন্তু ঈশ্বরের সামনে নিছক নশ্বর মানুষ কীভাবে তাদের নির্দোষিতা প্রমাণ করবে?
3 Kama akitaka kujibishana na Mungu, hatamjibu yeye mara moja katika elfu zaidi.
যদিও তারা তাঁর সাথে বাদানুবাদ করতে চায়, তবুও হাজার বারের মধ্যে একবারও তারা তাঁর কথার জবাব দিতে পারে না।
4 Mungu ni mwenye hekima moyoni na ukuu katika nguvu; ni nani daima aliyejifanya mwenyewe kuwa mgumu dhidi yake na akafanikiwa? -
তাঁর জ্ঞান অগাধ, তাঁর শক্তি অসীম। তাঁর বিরোধিতা করে কে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছে?
5 ambaye huiondoa milima bila kumtahadharisha yeyote wakati akiipindua katika hasira zake -
পর্বতগুলির অজান্তে তিনি তাদের স্থানান্তরিত করেন ও তাঁর ক্রোধে সেগুলি উচ্ছেদ করেন।
6 ambaye huitikisa nchi itoke mahali pake na mihimili yake hutikisika.
তিনি পৃথিবীকে স্বস্থান থেকে নাড়িয়ে দেন, ও তার স্তম্ভগুলিকে টলিয়ে দেন।
7 Ni Mungu yule yule ambaye huliamuru jua lisichomoze, nalo halichomozi, na ambaye huzihifadhi nyota,
তিনি সূর্যকে বারণ করেন ও তা দীপ্তি দেয় না; তিনি নক্ষত্রদের আলো নিভিয়ে দেন।
8 ambaye peke yake ni mwenye kupanua mbingu na kuyatuliza mawimbi ya bahari,
তিনি একাই আকাশমণ্ডলের বিস্তার ঘটান, ও সমুদ্রের ঢেউগুলিকে পদদলিত করেন।
9 ambaye huumba Dubu, Orioni, kilima, na makundi ya nyota ya kusini.
তিনি সপ্তর্ষি ও কালপুরুষ, কৃত্তিকা ও দক্ষিণের নক্ষত্রপুঞ্জের নির্মাতা।
10 Ni Mungu yule yule atendaye mambo makuu, mambo yasiyofahamika - hasa, mambo ya ajabu yasiyohesabika.
তিনি এমন সব আশ্চর্য কাজ করেন যা অনুধাবন করা যায় না, এমন সব অলৌকিক কাজ করেন যা গুনে রাখা যায় না।
11 Tazama, huenda karibu nami, na siwezi kumuona yeye; pia hupita kwenda mbele, lakini ni simtambue.
তিনি যখন আমাকে পার করে চলে যান, আমি তাঁকে দেখতে পাই না; তিনি যখন কাছ দিয়ে যান, আমি তাঁকে চিনতে পারি না।
12 Kama akichukua kitu chochote, nani atamzuia? Nani awezaye kumuuliza, 'unafanya nini?'
তিনি যদি কেড়ে নেন, কে তাঁকে থামাতে পারবে? কে তাঁকে বলতে পারবে, ‘তুমি কী করছ?’
13 Mungu hataondoa hasira yake; wamsaidiao Rahabu huinama chini yake.
ঈশ্বর তাঁর ক্রোধ নিয়ন্ত্রণে রাখেন না; রহবের বাহিনীও তাঁর পদতলে ভয়ে জড়সড় হয়ে থাকে।
14 Je ni upungufu kiasi gani mimi nitamjibu, je nichague maneno kuhojiana naye?
“কীভাবে তবে আমি তাঁর সাথে বাদানুবাদ করব? কীভাবে আমি তাঁর সঙ্গে তর্ক করার জন্য শব্দ খুঁজে পাব?
15 Hata kama ni mwenye haki, nisingelimjibu; ningeomba msamaha tu kwa hukumu yangu.
আমি নির্দোষ হওয়া সত্ত্বেও, তাঁকে জবাব দিতে পারিনি; আমার বিচারকের কাছে শুধু আমি দয়াভিক্ষাই করতে পেরেছি।
16 Hata kama ningelimwita na yeye akanitikia, nisingeamini kuwa ameisikia sauti yangu.
আমি যদিও তাঁকে ডেকেছি ও তিনি সাড়া দিয়েছেন, তাও আমি বিশ্বাস করি না যে তিনি আমার কথায় কর্ণপাত করবেন।
17 kwa kuwa yeye anidhoofishaye kwa dhoruba na kuyaongeza majeraha yangu pasipo sababu.
এক ঝড় পাঠিয়ে তিনি আমাকে চূর্ণ করবেন, ও অকারণেই আমার ক্ষতস্থানগুলির সংখ্যা বৃদ্ধি করবেন।
18 Yeye hataki hata kuniruhusu nipate kuvuta pumzi; badala yake, hunijaza uchungu.
তিনি আমাকে দম নেওয়ার সুযোগ দেবেন না কিন্তু দুর্দশা দিয়ে আমাকে আচ্ছন্ন করে তুলবেন।
19 Kama ni habari ya nguvu, tazama! yeye ni mwenye uwezo! Kama ni habari ya haki, ni nani atakaye mhukumu?
এটি যদি শক্তির বিষয় হয়, তবে তিনি শক্তিমান! ও এটি যদি বিচার্য বিষয় হয়, তবে কে তাঁর বিরুদ্ধ আপত্তি তুলবে?
20 Ingawa ni mwenye haki, kinywa changu mwenyewe kitanihukumu; na ingawa ni mtakatifu, maneno yangu yatashuhudia kuwa ni mwenye kosa.
আমি যদি নির্দোষও হতাম, তাও আমার মুখই আমাকে দোষারোপ করত। আমি যদি অনিন্দনীয় হতাম, তাও তা আমায় দোষী সাব্যস্ত করত।
21 Mimi ni mtakatifu, lakini siijali zaidi nafsi yangu; Naudharau uhai wangu mwenyewe.
“যদিও আমি অনিন্দনীয়, আমি নিজের বিষয়ে চিন্তিত নই; আমার নিজের জীবনকেই আমি ঘৃণা করি।
22 Haileti tofauti yoyote, kwa sababu hiyo nasema kwamba yeye huangamiza watu wasio na makosa na waovu pia.
এসবই সমান; তাই আমি বলি, ‘অনিন্দনীয় ও দুষ্ট উভয়কেই তিনি ধ্বংস করেন।’
23 Kama hilo pigo likiua ghafla, yeye atafurahi mateso yake mtu asiye na kosa.
এক কশা যখন আকস্মিক মৃত্যু ডেকে আনে, তিনি তখন নির্দোষের হতাশা দেখে বিদ্রুপ করেন।
24 Dunia imetiwa mkononi mwa watu waovu; Mungu hufunika nyuso za waamuzi wake. kama si yeye hufanya, ni nani basi?
দেশ যখন দুষ্টের হাতে গিয়ে পড়ে, তখন তিনি সেখানকার বিচারকদের চোখ বেঁধে দেন। যদি তিনি এ কাজ না করেন, তবে কে তা করে?
25 Siku zangu zinapita haraka kuliko tarishi akimbiae; siku zangu zinakimbia mbali; wala hazioni mema mahali popote.
“আমার দিনগুলি একজন ডাকহরকরার চেয়েও দ্রুতগামী; সেগুলি আনন্দের কোনও আভাস ছাড়াই উড়ে যায়।
26 Zinapita kama mashua zilizoundwa kwa mafunjo ziendazo kwa kasi, na zinakasi kama tai ashukaye upesi katika mawindo yake.
নলখাগড়ার নৌকার মতো সেগুলি অদৃশ্য হয়ে যায়, যেভাবে ঈগল পাখি তার শিকারের উপরে নেমে আসে।
27 Kama ni kisema kwamba mimi nitasahau kuhusu manung'uniko yangu, kwamba nitaacha kuonyesha sura ya huzuni na kuwa na furaha,
আমি যদি বলি, ‘আমি আমার অভিযোগ ভুলে যাব, আমি আমার অভিব্যক্তি পালটে ফেলব, ও হাসব,’
28 Mimi nitaziogopa huzuni zangu zote kwa sababu nafahamu kuwa hutanihesabu kuwa sina hatia.
তাও আমি এখনও আমার সব দুঃখকষ্টকে ভয় করি, কারণ আমি জানি তুমি আমাকে নির্দোষ গণ্য করবে না।
29 Nitahukumiwa; kwa nini, basi, nitaabike bure?
যেহেতু আমি ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছি, তবে কেন আমি অনর্থক সংগ্রাম করব?
30 Kama najiosha mwenyewe kwa maji ya theluji na kuitakasa mikono yangu na kuwa safi zaidi,
আমি যদিও সাবান দিয়ে নিজেকে ধুয়ে ফেলি ও পরিষ্কার করার সোডা দিয়ে আমার হাত পরিষ্কার করি,
31 Mungu atanitumbukiza shimoni, na nguo zangu mwenyewe zitanichukia.
তাও তুমি আমাকে পাঁকে ভরা খন্দে ডোবাবে যেন আমার পোশাকও আমায় ঘৃণা করে।
32 Kwa kuwa Mungu si mtu, kama mimi, kwamba naweza kumjibu, hata tukaribiane katika hukumu.
“তিনি আমার মতো নিছক এক নশ্বর মানুষ নন যে আমি তাঁকে উত্তর দেব, ও আদালতে আমরা পরস্পরের সম্মুখীন হব।
33 Hakuna hakimu baina yetu awezaye kuweka mkono wake juu yetu sote.
শুধু যদি আমাদের মধ্যে মধ্যস্থতা করার মতো কেউ থাকত, যদি আমাদের একসঙ্গে মিলিত করার মতো কেউ থাকত,
34 Hakuna hakimu mwingine ambaye anaweza kuniondolea fimbo ya Mungu, awezaye kuzuia kitisho chake kisinitie hofu. kisha ningesema na nisimuogope.
যদি আমার কাছ থেকে ঈশ্বরের লাঠি দূর করার মতো কেউ থাকত, যেন তাঁর আতঙ্ক আমাকে আর আতঙ্কিত করতে না পারে।
35 Lakini kama mambo yalivyo sasa, sitaweza kufanya hivyo.
তবে তাঁকে ভয় না করে আমি কথা বলতে পারতাম, কিন্তু এখন আমার যা অবস্থা, আমি তা পারব না।

< Ayubu 9 >