< Ayubu 5 >

1 Ita sasa; je kuna yeyote ambaye atakujibu? Utamrudia yupi katika watakatifu hao?
এখন ডাক, এখানে কি কেউ আছে যে তোমায় উত্তর দেবে? কোন পবিত্র ব্যক্তির দিকে তুমি ফিরবে?
2 Kwa kuwa hasira huua mtu mpumbavu; wivu huua mjinga.
কারণ রাগ বোকা মানুষকে মেরে ফেলে; হিংসা বোকা মানুষকে মারে।
3 Nimemuona mtu mpumbavu akishika mzizi, lakini ghafla niliyalaani makazi yake.
আমি একজন বোকা মানুষকে দৃঢ় প্রতিষ্ঠিত হতে দেখেছি, কিন্তু তক্ষুনি আমি তার ঘরকে অভিশাপ দিলাম।
4 Watoto wake wako mbali na uzima; wameangamia langoni mwa mji. Hakuna yeyote atakaye waponya.
তার সন্তানেরা নিরাপদ জায়গা থেকে অনেক দূরে; তারা শহরের দরজায় চূর্ণ হয়েছে। তাদের উদ্ধার করার কেউ নেই,
5 Mwenye njaa hula mavuno yao; hata huyachukua katikati ya miiba. Wenye kiu huzihemea mali zao.
তাদের শস্য অন্যরা খেয়ে নিয়েছে যারা ক্ষুধার্ত ছিল, লোকেরা এমনকি কাঁটার বেড়ার মধ্যে থেকেও নেয়; যারা তাদের সম্পত্তির জন্য আকুল আকাঙ্খী, লোকেরা তাদের সম্পত্তি গ্রাস করেছে।
6 Kwa kuwa magumu hayatoki udongoni; wala taabu haichipuki katika nchi.
কারণ সমস্যা মাটি থেকে বেরিয়ে আসে না; না ঝামেলা মাটি থেকে জন্মায়;
7 Badala yake, wanadamu huzaliwa kwaajili ya taabu, kama tu cheche za moto zirukavyo juu.
কিন্তু মানবজাতি নিজের ঝামেলা নিজে তৈরী করে, ঠিক যেমন আগুনের ফুলকি উপরে ওড়ে।
8 Lakini kwa mimi, ningemrudia Mungu mwenyewe; kwake ningeaminisha kusudi langu -
কিন্তু আমার জন্য, আমি ঈশ্বরের দিকে ফিরব; তাঁর কাছে আমি আমার অভিযোগ সমর্পণ করব,
9 yeye afanyae makuu na mambo yasiyochunguzika, mambo ya ajabu yasiyo na hesabu.
তিনি যিনি মহান এবং অসামান্য কাজ করেছেন, অসংখ্য আশ্চর্য্য জিনিস করেছেন।
10 Hutoa mvua juu ya nchi, na huyapeleka maji mashambani.
১০তিনি পৃথিবীতে বৃষ্টি দেন এবং মাঠে জল পাঠান।
11 Hufanya haya kwaajili ya kuwainua juu hao walio chini; huwapandisha sehemu salama hao waombolezao.
১১তিনি এটা করেছেন যাতে যারা নিচু তাদের উঁচু করতে এবং যারা ছাইয়ে বসে শোক করছিল তাদের নিরাপত্তা দিতে তোলেন।
12 Yeye huharibu mipango ya watu wenye hila, ili mikono yao isipate mafanikio.
১২তিনি ধূর্তদের পরিকল্পনা বিফল করেন, যাতে তাদের হাত তাদের ষড়যন্ত্র বয়ে না নিয়ে যেতে পারে।
13 Yeye huwanasa watu wenye hekima katika matendo ya hila zao wenyewe; mipango ya watu waliogeuzwa huharibika haraka.
১৩তিনি জ্ঞানীদের তাদের ধূর্ততায় ধরেন; চালাক লোকের পরিকল্পনা তাড়াতাড়ি শেষ হবে।
14 Wao hupatwa na giza wakati wa mchana, na hupapasa mchana kama vile ni usiku.
১৪তারা দিনের রবেলায় অন্ধকারের সঙ্গে মিলিত হয় এবং দুপুরে তারা রাতের মত হাতড়ায়।
15 Lakini yeye huokoa maskini kwa upanga wa vinywa vyao na mhitaji kwa mkono wa mtu mwenye nguvu.
১৫কিন্তু তিনি গরিবদের রক্ষা করেছেন তাদের মুখের তলোয়ার থেকে এবং অতি দরিদ্রদের শক্তিশালীদের হাত থেকে রক্ষা করেছেন।
16 Hivyo mtu maskini ana matumaini, na udhalimu hufumba kinywa chake mwenyewe.
১৬তাই গরিবের আশা আছে এবং অন্যায়ী সে তার নিজের মুখ বন্ধ করেছে।
17 Tazama, amebarikiwa mtu ambaye hutiwa adabu na Mungu; kwa sababu hiyo, usidharau uongozi wa Mwenyezi.
১৭দেখ, সেই মানুষ ধন্য সেই ব্যক্তি যাকে ঈশ্বর সংশোধন করেন; এই জন্য, সর্বশক্তিমানের সংশোধন করার উদ্দেশ্যে দেওয়া শাস্তিকে তুচ্ছ করো না।
18 Kwa kuwa yeye hujeruhi na kisha huuguza; yeye hutia jeraha na kisha mikono yake huponya.
১৮কারণ তিনি আঘাত করেন এবং তারপর বেঁধে দেন; তিনি আঘাত করেন এবং তারপর তাঁর হাত সুস্থ করেন।
19 Yeye atakuokoa na mateso sita; kweli, katika mateso saba, hakuna uovu utakao kugusa.
১৯তিনি তোমায় ছয়টি সমস্যা থেকে উদ্ধার করবেন; প্রকৃত পক্ষে, সাতটি সমস্যা থেকে, কোন মন্দ তোমায় স্পর্শ করবে না।
20 Wakati wa njaa atakukomboa na kifo, na kwa uwezo wa upanga wakati wa vita.
২০দূর্ভিক্ষে তিনি তোমায় মৃত্যু থেকে উদ্ধার করবেন; যুদ্ধে তলোয়ারের শক্তি থেকে উদ্ধার করবেন।
21 Wewe utafichwa na mateso ya ulimi; na usitishike na uharibifu utakapokuja.
২১তুমি জিভের চাবুক থেকে গুপ্ত থাকবে এবং যখন বিনাশক আসবে তখন তুমি ভয় পাবে না।
22 Wewe utaufurahia uharibifu na njaa, na hutatishika na wanyama wakali wa nchi.
২২তুমি বিনাশ ও দূর্ভিক্ষে হাঁসবে এবং তুমি জঙ্গলের পশুদের থেকে ভয় পাবে না।
23 Kwa kuwa wewe utakuwa na mapatano na mawe ya shambani mwako, na wanyama wa mwituni watakuwa na amani na wewe.
২৩কারণ তোমার মাঠের পাথরের সঙ্গে তোমার এক চুক্তি থাকবে; তুমি জঙ্গলের পশুদের সঙ্গে শান্তিতে থাকবে।
24 Wewe utajua kwamba hema lako lina usalama; utatembelea zizi la kondoo wako na hutakosa kitu chochote.
২৪তুমি জানবে যে তোমার তাঁবু নিরাপত্তায় আছে; তুমি তোমার ভেড়ার পাল দেখতে যাবে এবং দেখবে কিছুই হারায়নি।
25 Pia utafahamu kwamba uzao wako utakuwa mwingi, na vizazi vyako vitakuwa kama nyasi ardhini.
২৫তুমি আরও জানবে যে তোমার বংশ মহান হবে, তোমার সন্তানসন্ততি মাঠের ঘাসের মত হবে।
26 Wewe utafika kaburini kwako mwenye umri kamili, kama vile rundo la mashuke ya nafaka liendavyo juu wakati wake.
২৬তুমি তোমার কবরে আসবে পূর্ণ বয়সে, যেমন শস্যের আঁটি তুলে নিয়ে যাওয়া হয় খামারে।
27 Tazama, tumelipeleleza jambo hili; ndivyo lilivyo; lisikie, na ulifahamu kwa ajili yako mwenyewe.”
২৭দেখ, আমরা এ বিষয়ে পরীক্ষা করে দেখেছি; এটা এরকম, এটা শোন এবং এটা জানো নিজের জন্য।

< Ayubu 5 >