< Ayubu 23 >
1 Kisha Ayubu akajibu na kusema,
পরে ইয়োব উত্তর দিলেন:
2 “Hata leo malalamiko yangu ni machungu; maumivu yangu ni mazito kuliko manung'uniko yangu.
“আজও আমার বিলাপ তীব্র; আমি গোঙানো সত্ত্বেও তাঁর হাত ভারী হয়েছে।
3 Ee, ningejua niwezapokumwona! Ee, kwamba ningeweza kwenda alipo!
কোথায় তাঁকে খুঁজে পাওয়া যাবে তা যদি শুধু আমি জানতে পারি; তাঁর আবাসের কাছে যদি শুধু যেতে পারি!
4 Ningeweka shitaka langu mbele yake na kukijaza kinywa changu hoja.
তবে তাঁর সামনে আমি আমার দশা বর্ণনা করব ও আমার মুখ যুক্তিতর্কে ভরিয়ে তুলব।
5 Ningejua ambavyo angenijibu na kufahamu ambavyo angesema juu yangu.
তিনি আমাকে কী উত্তর দেবেন, তা আমি খুঁজে বের করব, ও তিনি আমাকে কী বলবেন, তা বিবেচনা করব।
6 Je angehojiana nami katika ukuu wa nguvu zake? Hapana, angenisikiliza.
তিনি কি সবলে আমার বিরোধিতা করবেন? না, তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করবেন না।
7 Pale mwenye haki angehojiana nami. Kwa njia hii ningeonekana bila hatia kwa mwamzi wangu.
সেখানে তাঁর সামনে ন্যায়পরায়ণ লোকেরা তাদের সরলতা প্রতিষ্ঠিত করতে পারে, ও সেখানেই আমি চিরতরে আমার বিচারকের হাত থেকে মুক্ত হব।
8 Tazama, naelekea mashariki, lakini hayupo pale, na upande wa magharibi, lakini siwezi kumwona.
“কিন্তু আমি যদি পূর্বদিকে যাই, তিনি সেখানে নেই; আমি যদি পশ্চিমদিকে যাই, সেখানেও তাঁকে খুঁজে পাই না।
9 Kaskazini, anapofanya kazi, lakini siwezi kumwona, na kusini, anapojificha hata nisimwone.
তিনি যখন উত্তর দিকে কাজ করেন, আমি তাঁর দেখা পাই না; তিনি যখন দক্ষিণ দিকে ফেরেন, আমি তাঁর কোনও ঝলক দেখতে পাই না।
10 Lakini anaijua njia ninayoichukua; atakapokuwa amenipima, nitatoka kama dhahabu.
কিন্তু আমি যে পথ ধরি, তিনি তা জানেন; তিনি যখন আমার পরীক্ষা করবেন, আমি তখন সোনার মতো বের হয়ে আসব।
11 Mguu wangu umeunganishwa na hatua zake; nimezitunza njia zake na sijageuka.
আমার পা ঘনিষ্ঠভাবে তাঁর পদচিহ্নের অনুসরণ করেছে, বিপথগামী না হয়ে আমি তাঁর পথেই চলেছি।
12 Sijaiacha amri ya midomo yake; nimeyatii maneno ya kinywa chake.
আমি তাঁর ঠোঁটের আদেশ অমান্য করিনি; তাঁর মুখের কথা আমি আমার দৈনিক আহারের চেয়েও বেশি যত্নসহকারে সঞ্চয় করে রেখেছি।
13 Lakini yeye ni wa pekee, naniawezaye kumgeuza? Analolitaka, hulitenda.
“কিন্তু তিনি অনুপম, ও কে তাঁর বিরোধিতা করবে? তাঁর যা খুশি তিনি তাই করেন।
14 Kwa maana hulitimiza agizo lake kinyume changu; anamipango mingi kwa ajili yangu; ipo mingi kama hiyo.
আমার বিরুদ্ধে তিনি তাঁর রায়দান সম্পন্ন করেছেন, ও এ ধরনের আরও অনেক পরিকল্পনা তাঁর কাছে আছে।
15 Kwa hiyo, nimetishwa mbele zake; ninapofikiri kumhusu, ninamwogopa.
সেইজন্য তাঁর সামনে আমি আতঙ্কিত হই; আমি যখন এসব কথা ভাবি, তখন আমি তাঁকে ভয় পাই।
16 Kwani Mungu ameudhoofisha moyo wangu; Mwenyezi amenitisha.
ঈশ্বর আমার হৃদয় মূর্ছিত করেছেন; সর্বশক্তিমান আমাকে আতঙ্কিত করেছেন।
17 Si kwa sababu nimeondolewa na giza, wala siyo kwamba giza nene limeufunika uso wangu.
তবুও অন্ধকার দ্বারা আমি নীরব হইনি, সেই ঘন অন্ধকার দ্বারাও হইনি যা আমার মুখ ঢেকে রাখে।