< Ayubu 1 >
1 Kulikuwa na mtu katika nchi ya Usi jina lake Ayubu; na Ayubu alikuwa mwenye haki na mkamilifu, mmoja aliyemcha Mungu na kuepukana na
ঊষ দেশে একজন লোক বসবাস করতেন, যাঁর নাম ইয়োব। তিনি ছিলেন অনিন্দনীয় ও ন্যায়পরায়ণ; তিনি ঈশ্বরকে ভয় করতেন এবং কুকর্ম এড়িয়ে চলতেন।
2 uovu. Wakazaliwa kwake watoto saba wa kiume na mabinti watatu.
তাঁর সাত ছেলে ও তিন মেয়ে ছিল,
3 Alimiliki kondoo elfu saba, ngamia elfu tatu, jozi mia moja za maksai, na punda mia tano na idadi kubwa ya watumishi. Mtu huyu alikuwa mtu mkuu wa watu wote wa mashariki.
এবং 7,000 মেষ, 3,000 উট, 500 জোড়া বলদ, 500 গাধি ও প্রচুর সংখ্যক দাস-দাসী তাঁর মালিকানাধীন ছিল। প্রাচ্যদেশীয় সব লোকজনের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে ধনী মানুষ।
4 Kwa siku yake kila mtoto wa kiume, hufanya karamu katika nyumba yake. Wakatuma na kuwaita dada zao watatu waje kula na kunywa pamoja nao.
তাঁর ছেলেরা পালা করে তাদের জন্মদিনে নিজেদের বাড়িতে ভোজের আয়োজন করত, এবং তাদের তিন বোনকেও তারা তাদের সঙ্গে ভোজনপান করার জন্য নিমন্ত্রণ করত।
5 Baada ya siku za karamu zilipokuwa zimetimia, Ayubu hutuma kwao na kuwatakasa. Aliamka asubuhi na mapema na kutoa sadaka za kuteketezwa kwa kila mtoto wake, kwa kusema, “Yawezekana kwamba wanangu wamefanya dhambi na kumkufuru Mungu mioyoni mwao.” Siku zote Ayubu alifanya hivi.
ভোজপর্ব শেষ হয়ে যাওয়ার পর, ইয়োব তাদের শুচিশুদ্ধ করার ব্যবস্থা করতেন। ভোরবেলায় তাদের প্রত্যেকের জন্য তিনি এই ভেবে হোমবলি উৎসর্গ করতেন যে, “হয়তো আমার সন্তানেরা পাপ করেছে ও মনে মনে ঈশ্বরকে অভিশাপ দিয়ে বসেছে।” এই ছিল ইয়োবের বহুদিনের নিয়মিত অভ্যাস।
6 Kisha ilikuwa siku ambayo watoto wa Mungu walikwenda kujihudhurisha mbele za BWANA. Shetani pia akaenda pamoja nao.
একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে নিজেদের উপস্থিত করার জন্য এলেন, এবং শয়তানও তাদের সঙ্গে এল।
7 BWANA akamuuliza Shetani, “Umetoka wapi wewe?” Kisha Shetani akamjibu BWANA na kusema, “Natoka kuzunguka zunguka duniani, kutembea huku na huko humo.”
সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কোথা থেকে এলে?” শয়তান সদাপ্রভুকে উত্তর দিল, “পৃথিবীর সর্বত্র এদিক-ওদিক ঘোরাফেরা করে এলাম।”
8 BWANA akamuuliza Shetani, “Je umemwangalia mtumishi wangu Ayubu? Kwa kuwa hakuna mmoja aliye kama yeye duniani, mtu mwenye haki na mkamilifu, mmoja aliyemcha Mungu na kuepukana na uovu.”
পরে সদাপ্রভু শয়তানকে বললেন, “আমার দাস ইয়োবের দিকে কি তোমার নজর পড়েছে? পৃথিবীতে তার মতো আর কেউ নেই; সে অনিন্দনীয় ও ন্যায়পরায়ণ এমন এক মানুষ, যে ঈশ্বরকে ভয় করে এবং কুকর্ম এড়িয়ে চলে।”
9 Kisha Shetani akamjibu BWANA na kusema, “Je Ayubu amcha Mungu bila sababu?
“ইয়োব কি বিনা স্বার্থে ঈশ্বরকে ভয় করে?” শয়তান উত্তর দিল
10 Wewe hukumwekea kinga pande zote, kuzunguka nyumba yake, na kuzunguka vitu vyote alivyo navyo kutoka kila upande? Wewe umebariki kazi za mikono yake, na mifugo yake imeongezeka katika nchi.
“তুমি কি তার চারপাশে এবং তার পরিবারের ও তার সবকিছুর চারপাশে বেড়া দিয়ে রাখোনি? তুমি তার হাতের কাজে আশীর্বাদ করেছ, যেন তার মেষপাল ও পশুপাল দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে।
11 Lakini sasa nyosha mkono wako na uguse yote hayo aliyonayo, na uone kama hatakufuru mbele ya uso wako.”
কিন্তু এখন তোমার হাত বাড়াও এবং তার কাছে থাকা সবকিছুকে আঘাত করো, আর সে নিশ্চয় তোমার মুখের উপরেই তোমাকে অভিশাপ দেবে।”
12 BWANA akamwambia Shetani, “Tazama, hayo yote aliyonayo yamo mkononi mwako. Isipokuwa juu yake yeye mwenyewe usinyoshe mkono wako.” Kisha Shetani akatoka mbele za BWANA.
সদাপ্রভু শয়তানকে বললেন, “ঠিক আছে, তবে তার সবকিছুর উপরে তোমার অধিকার থাকল, কিন্তু স্বয়ং সেই লোকটির উপরে তুমি হস্তক্ষেপ কোরো না।” পরে শয়তান সদাপ্রভুর কাছ থেকে চলে গেল।
13 Ilitokea siku moja, wana wake wa kiume na binti zake walipokuwa wakila na kunywa mvinyo nyumbani mwa ndugu yao mkubwa.
একদিন ইয়োবের ছেলেমেয়েরা যখন তাদের বড়দাদার বাড়িতে খাওয়াদাওয়া করছিল ও দ্রাক্ষারস পান করছিল,
14 Mjumbe akamfikia Ayubu na kusema, “Hao maksai walikuwa wakilima na punda walikuwa wakichunga karibu nao.
তখন ইয়োবের কাছে এক দূত এসে বলল, “বলদেরা জমি চাষ করছিল ও পাশেই গাধারা চরছিল,
15 Waseba wakawaangukia na kutoweka nao. Kwa wale watumishi, wamewaua kwa makali ya upanga. Mimi pekee nimeokoka kukuletea habari.”
আর শিবায়ীয়েরা এসে আক্রমণ করে সেগুলি নিয়ে চলে গেল। তারা তরোয়াল চালিয়ে দাসদের মেরে ফেলল, এবং একমাত্র আমিই আপনাকে এই খবর দেওয়ার জন্য পালিয়ে আসতে পেরেছি!”
16 Wakati alipokuwa akiendelea kusema, akatokea mwingine pia na kusema, “Moto wa Mungu umeanguka toka mbinguni na kuwateketeza kondoo na watumishi. Mimi pekee nimeokoka kukuletea habari.”
সে তখনও কথা বলছিল, ইতিমধ্যে আর এক দূত এসে বলল, “আকাশ থেকে ঈশ্বরের আগুন নেমে এসে মেষপাল ও দাসদের পুড়িয়ে ছারখার করে দিল, আর একমাত্র আমিই আপনাকে এই খবর দেওয়ার জন্য পালিয়ে আসতে পেরেছি!”
17 Wakati alipokuwa akiendelea kusema, akatokea mwingine pia na kusema, “Wakaldayo walifanya vikundi vitatu, wakawashambulia ngamia, na kuondoka nao. Kwa wale watumishi, wamewaua kwa makali ya upanga. Mimi pekee nimeokoka kukuletea habari.”
সে তখনও কথা বলছিল, ইতিমধ্যে আর এক দূত এসে বলল, “কলদীয়রা তিনটি হানাদার দল গড়ে এসে আপনার উটগুলির উপর আক্রমণ চালাল ও সেগুলি নিয়ে চলে গেল। তারা তরোয়াল চালিয়ে দাসদের মেরে ফেলল, আর একমাত্র আমিই আপনাকে এই খবর দেওয়ার জন্য পালিয়ে আসতে পেরেছি!”
18 Wakati alipokuwa akiendelea kusema, akatokea mwingine pia na kusema, “Wana wako wa kiume na binti zako walikuwa wakila na kunywa mvinyo nyumbani mwa ndugu yao mkubwa.
সে তখনও কথা বলছিল, ইতিমধ্যে আর এক দূত এসে বলল, “আপনার ছেলেমেয়েরা তাদের বড়দাদার বাড়িতে বসে খাওয়াদাওয়া করছিল ও দ্রাক্ষারস পান করছিল,
19 Upepo wenye nguvu ulitokea jangwani na ukapiga pembe nne za nyumba. Ikawaangukia vijana hao, na wakafa wote. Mimi pekee nimeokoka kukuletea habari.
এমন সময় হঠাৎ করে মরুভূমি থেকে প্রচণ্ড এক ঝড় এসে আছড়ে পড়ল এবং সেই বাড়ির চার কোনায় আঘাত হানল। সেই বাড়িটি তাদের উপরে ভেঙে পড়ল ও তারা মারা গেল, আর একমাত্র আমিই আপনাকে এই খবর দেওয়ার জন্য পালিয়ে আসতে পেরেছি!”
20 Kisha Ayubu akainuka, akalirarua joho lake, akanyoa kichwa chake, akaanguka chini kifudifudi na kumwabudu Mungu.
একথা শুনে, ইয়োব উঠে দাঁড়ালেন এবং তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন ও তাঁর মাথা কামিয়ে ফেললেন। পরে মাটিতে লুটিয়ে পড়ে তিনি আরাধনা করে
21 Akasema, “Mimi nilitoka tumboni mwa mama yangu ni uchi, nami nitakuwa uchi wakati nitakaporudi huko. BWANA alitoa, na BWANA ametwaa. Jina la BWANA libarikiwe.”
বললেন: “মায়ের গর্ভ থেকে আমি উলঙ্গ হয়ে এসেছি, আর উলঙ্গ অবস্থাতেই আমি চলে যাব। সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভুই ফিরিয়ে নিয়েছেন; সদাপ্রভুর নাম প্রশংসিত হোক।”
22 Katika mambo hayo yote, Ayubu hakutenda dhambi, wala hakumwazia Mungu kwa uovu.
এসব কিছুতে, ইয়োব অন্যায়াচরণের দোষে ঈশ্বরকে দোষী সাব্যস্ত করে পাপ করলেন না।