< Yeremia 8 >

1 Wakati huo - BWANA asema - wataleta kutoka makaburini mifupa ya wafalme wa Yuda na wakuu wake, mifupa ya makuhani na ya manabii na mifupa ya wakazi wa Yerusalemu.
সদাপ্রভু বলেন, সেই দিনের তারা যিহূদার রাজার হাড়, উঁচু পদের কর্মচারীদের হাড়, যাজকের হাড় ও ভাববাদীদের হাড় এবং যিরূশালেমের লোকদের হাড় তাদের কবর থেকে তুলে ফেলবে।
2 Kisha wataitandaza nje mchana kweupe na mbalamwezi na nyota zote za angani; hivi vitu katika anga vimenifuata na kunitumikia, na kwamba vimetembea na kutafuta, na kwamba vimeniabudu. Mifupa haitakusanywa na kuzikwa tena. Itakuwa kama mavi juu ya uso wa dunia.
তখন তারা সেগুলিকে সূর্য্য, চাঁদ ও আকাশের সমস্ত তারার আলোয় ছড়িয়ে দেবে, কারণ এই সমস্ত বিষয়গুলি, যা তারা অনুসরণ ও সেবা করত, তারা তাদের পিছনে যেত, তাদের কাছে চাইতো এবং তারা ভজনা করত। তাদের জড়ো করা হবে না বা কবরও দেওয়া হবে না। সেগুলি গোবরের মত পৃথিবীর উপর পড়ে থাকবে।
3 Na katika kila eneo lililobaki ambalo nimewafukuza, Watachagua mauti badala ya uzima kwa ajili yao, wote ambao watasalia kutokana na taifa hili ovu - asema BWANA wa majeshi.
প্রত্যেক অবশিষ্ট জায়গায় যেখানে আমি তাদের তাড়িয়ে দেব, সেখানে এই দুষ্ট জাতির জীবিত লোকেরা জীবনের থেকে মরণকেই পছন্দ করবে। এটি বাহিনীগনের সদাপ্রভুর ঘোষণা।
4 Kwa hiyo uwaambie, 'BWANA asema hivi: Je, kuna mtu anyeanguka na hasimami? Je, kuna mtu anayepotea na hawezi kujaribu kurudi?
তাই তাদের বল, সদাপ্রভু এই কথা বলেন, কেউ পড়ে গেলে কি আর ওঠে না? কেউ বিপথে গেলে কি ফিরে আসে না?
5 Kwa nini hawa watu, Yerusalemu, wamegeukia uasi daima? Wanashikilia uongo na wanakataa kutubu.
তবে কেন যিরূশালেমের এই লোকেরা চিরকালীন অবিশ্বস্ততায় বিপথে গেছে? তারা বিশ্বাসঘাতকতা ধরে রাখে এবং তারা অনুতাপ করতে অস্বীকার করে।
6 Nilikaa kwa uangalifu na nikasikiliza, lakini hawakuongea kilicho sahihi; hakuna aliyetubia uovu wake, hakuna asemaye, “Nimefanya nini?” Kila mmoja wao huenda kule anakotaka, kama farasi aendaye kasi vitani.
আমি মন দিয়ে শুনেছি, কিন্তু তারা সঠিক কথা বলে নি, কেউ তার দুষ্টতার জন্য দুঃখিত হয়নি, কেউ বলে নি, আমি কি করলাম! তারা সবাই তাদের ইচ্ছামত চলে, যেমন ঘোড়া দৌড়ে যুদ্ধে যায়।
7 Hata koikoi angani hujua wakati sahihi; na njiwa, na mbayuayu, n a korongo. Huhama kwa wakati sahihi, lakini watu wangu hawayajui maagizo ya BWANA.
এমনকি আকাশের সারস পাখীও সঠিক দিন জানে, আর ঘুঘু, চাতক ও শালিক পাখীও তাদের চলে যাবার সঠিক দিন জানে, কিন্তু আমার প্রজারা আমার নিয়ম জানে না।
8 Kwa nini mnasema, “Sisi tuna hekima! na sheria ya BWANA tunayoi?” Hakika, Tazama! Kalamu yenye uongo ya mwandishi imefanya uongo.
তোমরা কেন বল, আমরা জ্ঞানী এবং সদাপ্রভুর ব্যবস্থা আমাদের সঙ্গে আছে? বাস্তবে দেখ, ব্যবস্থার শিক্ষকদের ছলনার কলম ছলনা সৃষ্টি করেছে।
9 Wenye hekima wataaibishwa. Wameyeyuka na na kunaswa. Tazama! wanakataa neno la BWANA, kwa hiyo hekima yao ni kwa ajili ya matumizi gani?
জ্ঞানী লোকেরা লজ্জিত হবে। তারা আতঙ্কিত হল ও ফাঁদে ধরা পড়ল। দেখ! তারা সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করে, তাহলে তাদের জ্ঞান কি কাজে লাগবে?
10 Kwa wake zao nitawapa wengine, na mashamba yao kwa wale watakaowamiliki, kwa kuwa kuanzia kijana hadi mkuu, kwa pamoja ni wachoyo! Kuanzia nabii hadi kuhani, wote wanasema uongo.
১০সেইজন্য তাদের স্ত্রীদের আমি অন্য লোকদের দেব এবং তাদের ক্ষেত অন্য লোকেদের দেব, যারা তাদের শাসন করে। কারণ ছোট থেকে বড় সবাই খুব লোভী! ভাববাদী থেকে যাজক সবাই ছলনা করে।
11 Kwa kuwa wametibu jeraha ya binti za watu wangu kwa juu juu. Walijisemea, “Amani, Amani,” na kumbe hapakuwa na amani.
১১আর তারা আমার প্রজার মেয়ের ক্ষত এমনভাবে চিকিৎসা করেছে যেন সেটা একটি সামান্য বিষয় ছিল। তারা বলে শান্তি, শান্তি, কিন্তু সেখানে শান্তি নেই।
12 Je, waliona aibu walipofanya machukizo? Hawakuaibika. Hawakuwa na utu. Kwa hiyo wataanguka wakati wa adhabu, pamoja na wale walioanguka. Watatupwa chini, asema BWANA.
১২তারা যখন জঘন্য কাজ করত তারা কি তার জন্য লজ্জিত? তারা লজ্জিত হয়নি; তাদের কোনো নম্রতা নেই। সেইজন্য তারা তাদের শাস্তি দিনের পতিত হবে, সেই সমস্ত লোকদের সঙ্গে যারা আগেই পতিত হয়েছে। তাদের বিপর্যয় ঘটবে, সদাপ্রভু বলেন।
13 Nitawaondoa kabisa - asema BWANA - hapatakuwa na zabibu kwenye mizabibu yao, wala tini katika mitini yao. kwa kuwa jani litanyauka, na kile nilichowapatia kitaisha.
১৩আমি তাদের সম্পূর্ণভাবে মুছে ফেলব, সদাপ্রভু বলেন যখন আমি সেগুলোকে সংগ্রহ করব। আঙ্গুর লতায় আঙ্গুর থাকবে না, কিংবা ডুমুর গাছে ডুমুর থাকবে না। পাতা শুকিয়ে যাবে এবং আমি তাদের যা দিয়েছি তাও চলে যাবে।
14 Kwa nini tunakaa hapa? Njoni pamoja; twendeni kwenye hiyo miji yenye maboma, na tutakaa kimya kule katika kifo. Kwa kuwa BWANA, Mungu wetu atatunyamazisha. Atatufanya tunywe sumu, kwa kuwa tumemtenda dhambi.
১৪আমরা কেন এখানে বসে আছি? চল, আমরা সুরক্ষিত শহরে যাই এবং সেখানে মৃত্যুতে নীরব হই, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের নীরব করবেন। তিনি আমাদের জন্য বিষাক্ত পানীয় দেবেন, কারণ আমরা তাঁর বিরুদ্ধে পাপ করেছি।
15 Tunatumainia amani, lakini hakutakuwa na jema. Tunatumainia wakati wa uponyaji, lakini tazama kutakuwa na hofu.
১৫আমরা শান্তির আশা করছি, কিন্তু সেখানে কোন মঙ্গল হবে না। আমরা সুস্থ হবার আশা করছি, কিন্তু দেখ, সেখানে ভয়ঙ্কর কিছু হবে।
16 Mkoromo wa farasi wake umesikika kutoka Dani. Dunia nzima inatikisika kwa sababu ya sauti ya kukaribia kwa farasi wake wenye nguvu. Kwa kuwa watakuja kuiangamiza nchi na utajiri wake, mji na wote wakaao nadani yake.
১৬দান শহর থেকে শত্রুদের ঘোড়ার ডাকের শব্দ শোনা যাচ্ছে; তাদের ঘোড়াগুলির ডাকে সমস্ত পৃথিবী কাঁপছে। কারণ তারা আসবে এবং সেই দেশ, তার মধ্যে থাকা সব কিছু, শহর ও সেখানে বসবাসকারীদের সবাইকে তারা গিলে ফেলবে।
17 Hebu tazama, ninawatuma nyoka kati yenu, fira ambao hawawezi kuzuiliwa kwa uganga. Watawauma - asema BWANA,”
১৭কারণ দেখ, আমি তোমাদের মধ্যে সাপ পাঠাচ্ছি, সেই সাপেরা কোন মন্ত্র মানবে না। তারা তোমাদের কামড়াবে, এটি সদাপ্রভুর ঘোষণা।
18 Huzuni yangu haina ukomo, na moyo wangu unaugua.
১৮আমার দুঃখের শেষ নেই এবং আমার হৃদয় অসুস্থ।
19 Tazama! sauti ya maumivu ya binti wa watu wangu kutoka mbali! Je, BWANA hayumo Sayuni? Je, mfalme wake hayumo ndani yake? Kwa nini sasa wananichukiza kwa vitu vya kuchongwa na sanamu za kigeni zilizo batili?
১৯দেখ! দূর দেশ থেকে আমার প্রজার মেয়েদের আর্তনাদ শোনা যাচ্ছে, সদাপ্রভু কি সিয়োনে নেই? তার রাজা কি তার সঙ্গে নেই? কেন তারা তাদের ক্ষোদিত মূর্ত্তি ও পরজাতীয় অপদার্থ মূর্তিগুলি দিয়ে কেন আমাকে বিরক্ত করে তুলেছে?
20 Mavuno yamepita, wakati wa hari umekwisha. Lakini sisi hatujaokoka.
২০ফসল কাটবার দিন চলে গেল, গরম কালও শেষ হয়ে গেল, কিন্তু আমরা উদ্ধার পাই নি।
21 Nimeumia kwa sababu ya maumivu ya binti wa watu wangu. Ninaomboleza kwa sababu ya mambo ya kushangaza ambayo yametokea kwake; Nimeyeyuka.
২১আমি আমার প্রজার মেয়েদের আঘাতে আঘাত পেয়েছি। আমি ভয়ঙ্কর জিনিসে শোক করছি যা তার প্রতি হয়েছে; আমি আতঙ্কিত।
22 Je, kule Gileadi hakuan dawa? Je, huko hayuko mponyaji? Kwa nini uponyaji wa binti wa watu wangu hautokei?
২২গিলিয়দে কি কোন ওষুধ নেই? সেখানে কি কোন ডাক্তার নেই? আমার প্রজার মেয়ে কেন সুস্থ হয়নি?

< Yeremia 8 >