< Yeremia 51 >

1 Yahwe asema hivi: Tazama, ninakwenda kuleta upepo wa maangamizi dhidi ya Babeli na dhidi yao waishio ndani ya Leb Kamei.
সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি বাবিল ও লেব্-কামাই বসবাসকারীদের বিরুদ্ধে ধ্বংসকারী বাতাসকে জাগিয়ে তুলব।
2 Nitawatuma Babeli wageni. Watamtawanya na wataifanya ukiwa nchi yake, maana watakuja kinyume chake kutoka pote siku ya madhara.
আমি বাবিলের কাছে বিদেশীদের পাঠাব। তারা তাকে ছড়িয়ে দেবে এবং তার দেশকে ধ্বংস করবে। কারণ তারা তার বিপদের দিনের চারিদিক থেকে তার বিরুদ্ধে দাঁড়াবে।
3 Msiwaache wapiga mishale wakapinda pinde zao; msiwache wakavaa silaha zao. Msiwahifadhi vijana wake wa kiume; litengeni jeshi lake lote kwa maangamizi.
ধনুকধারী তার ধনুকে টান না দিক, সে তার বর্ম না পরুক। তার যুবকদের ছেড়ে দিয়ো না; তার সৈন্যদলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও।
4 Maana watu waliojeruhiwa wataanguka katika nchi ya Wakaldayo; waliouawa wataanguka katika mitaa yake.
কলদীয়দের দেশে আহত লোকেরা পতিত হবে এবং তার রাস্তায় নিহত হয়ে পতিত হবে।”
5 Maana Israeli na Yuda hawajaachwa na Mungu wao, na Yahwe wa majeshi, japokuwa nchi yao imejaa na maasi yaliyotendwa kinyume cha Mmoja aliye Mtakatifu wa Israeli.
কারণ ইস্রায়েল ও যিহূদাকে তাদের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু ত্যাগ করেন নি, যদিও তাদের দেশ ইস্রায়েলের পবিত্রজনের বিরুদ্ধে দোষে পূর্ণ হয়েছে।
6 Kimbieni kutoka Babeli; kila mtu na ajiokoe mwenyewe. Msiangamie katika maasi yake. Maana ni wakati wa kisasi cha Yahwe. Atamlipa kwa yote.
তোমরা বাবিলের মধ্যে থেকে পালাও। প্রত্যেকে নিজেকে রক্ষা কর। তার পাপের জন্য ধ্বংস হয়ে যেয়ো না। কারণ এটা সদাপ্রভুর প্রতিশোধের দিন। তার সমস্ত পাওনা তাকে তিনি দেবেন।
7 Babeli alikuwa kikombe cha dhahabu mkononi mwa Yahwe kilichoinywesha nchi yote; mataifa walikunywa mvinyo wake wakawa wendawazimu.
বাবিল সদাপ্রভুর হাতে একটা সোনার পেয়ালার মত ছিল, যেটা সমস্ত পৃথিবীকে মাতাল করেছিল। জাতিরা তার আঙ্গুর রস খেয়েছিল এবং উন্মত্ত হয়েছে।
8 Babeli utaanguka ghafla na kuangamizwa. Mwombolezeeni! mpeni dawa kwa maumivu yake; pengine aweza kupona.
বাবিল হঠাৎ পতিত হবে ও ধ্বংস হয়ে যাবে। তার জন্য বিলাপ কর! তার ব্যথার জন্য ওষুধ দাও; হয়তো সে সুস্থ হবে।
9 Tulinuia kumponya Babeli, lakini hajaponywa, haya na tumwache twende, katika nchi yetu. Maana hatia yake imefika juu mbinguni; imerundikwa kufika mawinguni.
আমরা বাবিলকে সুস্থ করতে চেষ্টা করেছি, কিন্তু সে সুস্থ হয়নি। আমরা তাকে ছেড়ে আমাদের নিজেদের দেশে চলে যাই। কারণ তার শাস্তি আকাশ পর্যন্ত পৌঁছেছে, তা মেঘ পর্যন্ত জমেছে।
10 Yahwe ametamka kwamba sisi hatuna hatia. Njooni, teseme katika Sayuni matendo ya Yahwe Mungu wetu.'
১০সদাপ্রভু নির্দোষিতা ঘোষণা করেছেন। এস, আমাদের ঈশ্বর, সদাপ্রভু যা করেছেন, তা আমরা সিয়োনে বলি।
11 Noweni mishale na kuchukua ngao. Yahwe anaiimiza roho ya mfalme wa Umedi katika mpango wa kuiangamiza Babeli. Hii ni kwa kisasi cha Yahwe, kisasi kwa maangamizi ya hekalu lake.
১১তোমরা তীরগুলি ধারালো কর, ঢাল প্রস্তুত কর। সদাপ্রভু বাবিলকে ধ্বংস করার পরিকল্পনায় মাদীয় রাজাদের উত্তেজিত করেছেন। এটি সদাপ্রভুর প্রতিশোধ, তাঁর মন্দির ধ্বংস করার প্রতিশোধ।
12 Inueni bendela juu ya kuta za Babeli; wekeni walinzi. Wekeni waangalizi; wekeni askari waviziao ili kumkamata kila akimbiliaye mjini, maana Yahwe atafanya kile alichokipanga. Atafanya alichokisema juu ya wakaao Babeli.
১২বাবিলের দেওয়ালের বিরুদ্ধে একটি পতাকা তোল। রক্ষীদেরকে আরও সাহস দাও, পাহারাদার নিযুক্ত কর, গোপন স্থানে সৈন্যদের প্রস্তুত রাখ। কারণ সদাপ্রভু বাবিলের লোকদের বিষয়ে পরিকল্পনা করেছেন। তিনি বাবিলের লোকেদের বিরুদ্ধে যা ঘোষণা করেছেন, তাই করবেন।
13 Enyi mwishio kati ya chemchemi nyingi za maji, ninyi mlio na wingi wa hazina, mwisho wenu umefika. upindo wa maisha yenu umepunguzwa.
১৩তোমরা, যারা অনেক জলস্রোতের ধারে বাস কর, তোমরা যারা অনেক সম্পদের অধিকারী; তোমার নিঃশেষ হয়ে এসেছে। এখন তোমার জীবনের সুতো কেটে ফেলবার দিন।
14 Yahwe wa majeshi ameapa kwa maisha yake, 'nitakujaza na adui zako, kama pigo la nzige; watainua kelele za vita juu yako.'
১৪বাহিনীগণের সদাপ্রভু তাঁর নিজের নামে শপথ করে বলেছেন, “আমি এক ঝাঁক পঙ্গপালের মত শত্রু দিয়ে তোমাকে পূর্ণ করব, তারা তোমার বিরুদ্ধে জয়ের হাঁক দেবে।”
15 Ameifanya dunia kwa nguvu zake; akaiweka dunia mahali kwa hekima yake. Kwa ufahamu wake alizitanda mbingu.
১৫সৃষ্টিকর্ত্তা তাঁর নিজের শক্তিতে পৃথিবী তৈরী করেছেন, তাঁর জ্ঞান দিয়ে জগৎ স্থাপন করেছেন ও বুদ্ধি দ্বারা আকাশমন্ডল ছড়িয়ে দিয়েছেন।
16 Anapovuma, kunakuwa na mvumo wa maji mbinguni, maana huleta umande kutoka miisho ya dunia. Hufanya radi kwa ajili ya mvua na kuituma na kuutuma upepo kutoka katika maghala ya nyumba zake.
১৬তিনি রব ছাড়লে আকাশের জল গর্জন করে; তিনি পৃথিবীর শেষ সীমানা থেকে বাষ্প উঠিয়ে আনেন। তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরী করেন এবং তাঁর ভান্ডার থেকে বাতাস বের করে আনেন।
17 Kila mtu anakuwa kama mnyama asiye na akili; kila mfua chuma ameaibishwa na sanamu zake. Maana mwonekano wake unadanganya; maana hakuna uzima ndani yake.
১৭সব মানুষই জ্ঞানহীন পশুর মত হয়েছে; প্রত্যেক স্বর্ণকার তার মূর্তিগুলির জন্য লজ্জা পায়। কারণ তার ছাঁচে ঢালা মূর্তিগুলি মিথ্যা, সেগুলির মধ্যে নিঃশ্বাস নেই।
18 Hazifai, kazi ya wafanya mzaa; wataangamizwa wakati wa kuadhibiwa kwao.
১৮সেগুলি অপদার্থ, বিদ্রূপের জিনিস; বিচারের দিন সেগুলি ধ্বংস হয়ে যাবে।
19 Lakini Mungu, urithi wa Yakobo, siyo kama hawa, maana yeye ndiye afanyaye vitu vyote. Israeli ni kabila ya urithi wake; Yahwe wa majeshi ni jina lake.
১৯কিন্তু ঈশ্বর, যিনি যাকোবের অধিকার, তিনি এগুলির মত নন; কারণ তিনি সমস্ত জিনিসের সৃষ্টিকর্ত্তা, ইস্রায়েল তাঁর উত্তরাধিকারের বংশ। তাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।
20 Wewe ni nyundo ya vita yao, silaha ya vita yangu. Kwa wewe nitawaponda mataifa na kuharibu falme.
২০“তুমি আমার যুদ্ধের গদা, আমার যুদ্ধের অস্ত্র; তোমাকে দিয়ে আমি জাতিদের চুরমার করব এবং রাজ্যগুলিকে ধ্বংস করব।
21 Kwa wewe nitaponda farasi na wawapandao; kwa wewe nitaponda vibandawazi na madereva wake.
২১তোমাকে দিয়ে আমি ঘোড়া ও ঘোড়াচালককে চুরমার করব, তোমাকে দিয়ে রথ ও রথচালকদের চুরমার করব।
22 Kwa wewe nitawafutilia mbali mme na mke; kwa wewe nitafutilia mbali mzee na kijana. Kwa wewe nitafutilia mbali kijana wa kiume na wasichana bikra.
২২তোমাকে দিয়ে আমি পুরুষ ও স্ত্রীলোককে চুরমার করব, তোমাকে দিয়ে বুড়ো ও শিশুকে চুরমার করব, তোমাকে দিয়ে যুবক ও কুমারীকে চুরমার করব।
23 Kwa wewe nitafutilia mbali wachungaji na makundi yao; kwa wewe nitawafutilia mbali wakulima na jozi zao za kulimia. kwa wewe nitawafutilia mbali watawala na maafsa.
২৩তোমাকে দিয়ে আমি মেষপালক ও তাদের পশুপালকে চুরমার করব, তোমাকে দিয়ে চাষী ও বলদদের চুরমার করব, তোমাকে দিয়ে শাসকদের ও রাজকর্মচারীদের চুরমার করব।
24 Maana mbele yako nitamlipa Babeli na wote wakaao Ukaldayo kwa maovu yote waliyoyafanya huko Sayuni - hili ni tamko la Yahwe.
২৪কারণ তোমাদের চোখের সামনে বাবিল ও বাবিলে বাসকারী কলদীয়দের, তাদের সিয়োন করা সমস্ত মন্দ কাজের জন্য আমি প্রতিফল দেব” এটা সদাপ্রভুর ঘোষণা।
25 Tazama, mimi ni kinyume chako, ewe mlima, wewe unayewaharibu watu wengine - hili ni tamko la Yahwe - kuiharibu dunia yote. Nitakupiga na mikono yangu na kuvingirisha chini kutoka ukingo wa kilima. Kisha nitakufanya mlima ulioteketezwa kabisa kwa moto.
২৫“দেখ, ধ্বংসকারী পাহাড়, যে অন্যদের ধ্বংস করে; আমি তোমার বিরুদ্ধে” এটা সদাপ্রভুর ঘোষণা। “সমস্ত পৃথিবীর ধ্বংসকারী, আমি তোমার বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং পাহাড় থেকে তোমাকে গড়িয়ে ফেলে দেব। তখন তোমাকে একটি জলন্ত পাহাড় করব।
26 Hivyo hawatachukua kwako jiwe lolote ili kujengea pembe ya nyumba au msingi; kwani utakuwa ukiwa wa milele - hili ni tamko la Yahwe.
২৬লোকে কোণের জন্য তোমার মধ্যে থেকে কোন পাথর বা ভিতের জন্য নেবে না; তুমি চিরকাল জনশূন্য হয়ে থাকবে” এটা সদাপ্রভুর ঘোষণা।
27 Inua bendela ya vita juu ya nchi. Piga tarumbeta katika mataifa. Yaite mataifa yamshambuliye: Ararati, Mini na Ashkenazi. Teua majemedari wa kumshambulia; leta farasi kama nzige warukao.
২৭“তোমরা দেশের মধ্যে নিশান তোল। জাতিদের মধ্যে তূরী বাজাও। তার বিরুদ্ধে যুদ্ধের জন্য জাতিদের প্রস্তুত কর; তার বিরুদ্ধে অরারট, মিন্নি ও অস্কিনস রাজ্যকে ডাকো। তার বিরুদ্ধে একজন সেনাপতিকে নিযুক্ত কর; পঙ্গপালের মত ঘোড়াদের পাঠাও।
28 Waandae mataifa kumshambulia: wafalme wa Umedi na magavana wao, maafsa wake wote na nchi yake yete.
২৮তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জাতিদের, মাদীয় রাজাদের, তাদের শাসনকর্ত্তাদের, তার সব রাজকর্মচারীদের এবং তার শাসনের অধীন সমস্ত দেশকে প্রস্তুত কর।
29 Maana nchi itatikisika na kudhoofika, kwa kuwa mipango ya Yahwe inaendelea juu ya Babeli, kuifanya nchi ya Babeli kuwa nchi isiyofaa mahali pasipo na mtu.
২৯দেশ কাঁপছে ও যন্ত্রণা পাচ্ছে, কারণ বাবিল দেশকে ধ্বংস ও জনশূন্য করার জন্য বাবিলের বিরুদ্ধে সদাপ্রভুর পরিকল্পনা সফল হয়েছে।
30 Maaskari wameacha kupigana huko Babeli; wamekaa katika ngome zao. Nguvu zao zimeshindwa; wamekuwa wanawake - nyumba zake zipo motoni, makomeo ya malango yake yamevunjika.
৩০বাবিলের যোদ্ধারা যুদ্ধ করা থামিয়েছে; তারা তাদের দুর্গের মধ্যে রয়েছে। তাদের শক্তি ব্যর্থ হয়েছে; তারা স্ত্রীলোকদের মত দুর্বল হয়ে গেছে তাদের বাসস্থানগুলিতে আগুন লেগেছে; তার ফটকের খিলগুলি ভেঙে গেছে।
31 Mjumbe hukimbia ili amwambie mjumbe mwingine, na mtoa habari humwambia mtoa habari mwingine ili amwambie mfalme wa Babeli kwamba mji wake umetwaliwa kutoka mwisho hata mwisho.
৩১সংবাদদাতার প্রচার করার জন্য অন্য সংবাদদাতার কাছে এবং দূতের অন্য দূত কাছে চলেছে, যেন বাবিলের রাজার কাছে খবর দেওয়া যায় যে, তার শহরটাই অধিকার করা হয়েছে।
32 Hivyo vivuko katika mito vimekamatwa; adui anaunguza mafunjo ya bwawa, na wapiganaji wa Babeli wamechanganyikiwa.
৩২তার নদীর পারগুলি দখল করা হয়েছে, কেল্লাগুলিতে আগুন লাগানো হয়েছে ও বাবিলের সৈন্যেরা বিস্মিত হয়েছে।”
33 Maana Yahwe wa majeshi, Mungu wa Israeli, asema hivi: Binti Babeli ni kama sakafu ya kupuria. Ni muda wa kumkanyaga. Ni kitambo kidogo wakati wa mavuno utakuja juu yake.
৩৩কারণ বাহিনীগনের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, “বাবিলের মেয়ে শস্য মাড়াই করা খামারের মত; কিছুদিনের র মধ্যেই তার ফসল কাটার দিন চলে আসবে।
34 Yerusalemu husema, 'Nebukadneza mfalme wa Babeli amenirarua. Amenikausha na amenifanya kuwa mtungi mtupu. Amenimeza kama joka. Alijishibisha kwa chakula changu chema. Amenitupa mbali.'
৩৪যিরূশালেম বলে, ‘বাবিলের রাজা নবূখদনিৎসর আমাকে গ্রাস করেছেন, আমাকে চুরমার করেছেন, আমাকে খালি পাত্রের মত করেছেন। দানবের মত তিনি আমাকে গিলে ফেলেছেন। আমার ভাল খাবার দিয়ে তাঁর পেট ভর্তি করেছেন, তারপর আমাকে দূর করে দিয়েছেন’।
35 Wenyeji wa Sayuni watasema, 'Gasia nilizofanyiwa na mwili wangu na ziwe kwa Babeli.' Yerusalem atasema, Damu yangu na iwe juu ya wakaao Ukaldayo.'
৩৫সিয়োনের বাসিন্দারা বলবে, ‘আমার প্রতি ও আমার মাংসের প্রতি যে অত্যাচার করা হয়েছে, তা বাবিলের উপর করা হোক’। যিরূশালেম বলবে, ‘আমাদের রক্তের অপরাধ কলদীয় বাসিন্দাদের বিরুদ্ধে থাকুক’।”
36 Kwa hiyo Yahwe asema hivi: Tazama, nikotayari kulitetea shitaka lako na kuleta kisasi kwa ajili yako. Maana nitayakausha maji ya Babeli na kufanya vyanzo vyake kukauka.
৩৬সেইজন্য সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি তোমার পক্ষ সমর্থন করব এবং তোমার জন্য প্রতিশোধ নেব। কারণ আমি বাবিলের জল শুকিয়ে ফেলব এবং সব উনুইকে শুকনো করব।
37 Babeli utakuwa rundo la magofu, pango la mbwea, sehemu itishayo, kitu cha kutoa sauti ya nyoka, pasipo na watu.
৩৭বাবিল হবে একটা ধ্বংসের ঢিবি, শিয়ালদের বাসস্থান, একটি আতঙ্ক শিশ দেওয়ার একটি পাত্র; যেখানে কেউ বাস করে না।
38 Wababeli wataunguruma kwa pamoja kama wanasimba. Watanguruma kama watoto wa simba.
৩৮বাবিলের লোকেরা একসাথে সিংহের মত গর্জন করবে, সিংহের বাচ্চাদের মত গোঁ গোঁ করবে।
39 wanapopashwa moto kwa hasira, nitawafanyia sherehe; nitawalewesha hata wafurahi, na kisha kulala usingizi usio na mwisho hata wasiamke - hili ni tamko la Yahwe -
৩৯যখন তারা লোভে উত্তপ্ত হয়, আমি তাদের জন্য একটা ভোজ প্রস্তুত করব। আমি তাদের মাতাল করব যেন তারা সুখী হয় এবং তারপর চিরকালের জন্য ঘুমিয়ে পরে আর কখনও না জেগে ওঠে।
40 nitawapeleka chini kama wanakondoo kwa mchinjaji, kama kondoo dume pamoja na mbuzi majike.
৪০আমি তাদের বাচ্চা ভেড়াদের মত করে, ভেড়া ও ছাগলের মত করে হত্যার স্থানে নিয়ে যাব।
41 Jinsi Babeli ulivyotekwa! Hivyo fahari ya dunia yote imekamatwa. Jinsi Babeli ulivyofanyika sehemu yenye magofu kati ya mataifa.
৪১বাবিলকে কেমন দখল করা হয়েছে! তাই সমস্ত পৃথিবীর প্রশংসার পাত্রকে অধিকার করা হয়েছে। বাবিল সমস্ত জাতির মধ্যে কেমন ধ্বংসস্থানে পরিণত হয়েছে।
42 Bahari imekuja juu ya Babeli! Amefunikwa na mawimbi yavumayo.
৪২বাবিলের উপরে সমুদ্র উঠে পড়েছে, সে তার গর্জন করা ঢেউ ঢেকে গেছে।
43 Miji yake imekuwa ukiwa, sehemu kame na nyika, nchi isiyo na watu, na hakuna mtu apitaye hapo.
৪৩তার শহরগুলি ধ্বংসস্থান, শুকনো ভূমি ও মরুপ্রান্তের দেশ হয়ে গেছে; যে দেশে কেউ বাস করে না, তার মধ্যে দিয়ে কোনো মানুষ যাতায়াত করে না।
44 Hivyo nitamwadhibu Beli huko Babeli; nitakitoa kinywani mwake alichokimeza, na mataifa hawatamminikia tena pamoja na wazao wao. Kuta za Babeli zitaanguka.
৪৪তাই আমি বাবিলের বেল দেবতাকে শাস্তি দেব; সে যা গিলে ফেলেছে, আমি তার মুখ দিয়ে তা বের করব এবং জাতিরা তার কাছে স্রোতের মত প্রবাহিত হবে না। বাবিলের দেয়াল পড়ে যাবে।
45 Tokeni kati yake, enyi watu wangu. Kila mmoja wenu aokowe maisha yake kutoka katika hasira ya gadhabu yangu.
৪৫হে আমার প্রজারা, তার মধ্যে থেকে দূর হও। সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ থেকে তোমরা প্রত্যেকে নিজের নিজের জীবন রক্ষা কর।
46 Msiache mioyo yenu ikaogopa au kuhofu habari iliyosikiwa nchini, maana habari itakuja siku moja. Baada yake mwaka unaofuata kutakuwa na habari, na ghasia zitakuwa nchini. Mtawala atakuwa kinyume cha mtawala.
৪৬তোমাদের অন্তরকে ভীতু হতে ও সেই খবরকে ভয় পেতে দিও না, যা সেই দেশে শোনা যায়; কারণ এক বছরে সেই খবর আসবে। তার পরে অন্য বছরেও একটি খবর আসবে এবং সেই দেশে অনিষ্ট হবে। শাসক অন্য শাসকের বিরুদ্ধে আসবে।
47 Kwa hiyo, tazama, siku zinakuja nitakapoadhibu sanamu za Babeli. Nchi yake yote itaaibika, na wote waliochinjwa wataanguka ndani yake.
৪৭অতএব, দেখ, সেই দিন আসছে যখন আমি বাবিলের ক্ষোদিত প্রতিমাগুলিকে শাস্তি দেব। তার সমস্ত দেশ লজ্জিত হবে এবং তার সমস্ত নিহত লোকেরা তার মধ্যে পড়ে থাকবে।
48 Kisha mbingu na nchi, na vyote vilivyomo ndani yake vitafurahi juu ya Babeli. Maana mwalibifu atamwijia kutoka kaskazini - hili ni tamko la Yahwe.
৪৮তখন আকাশমন্ডল, পৃথিবী ও সেগুলির মধ্যেকার সব কিছু বাবিলের বিষয়ে আনন্দ করবে, কারণ তার জন্য উত্তর দিক থেকে ধ্বংসকারীরা আসবে” এটা সদাপ্রভুর ঘোষণা।
49 “Kama Babeli alivyowafanya waliouawa wa Israeli kuanguka, hivyo waliouawa katika nchi yake wataanguka katika Babeli.
৪৯“বাবিল যেমন সমস্ত ইস্রায়েলের পতিতদের হত্যা করেছে, তেমনি সমস্ত দেশের নিহতরা বাবিলে পতিত হবে।
50 Ondokeni!, manusura wa vita, Msikawiye. Mkumbukeni Yahwe tokea mbali; Yerusalemu na ikumbukwe.
৫০তরোয়ালের হাত থেকে রক্ষা পেয়েছ, চলে যাও! এখনো পর্যন্ত থেকো না। দূর থেকে সদাপ্রভুকে ডাক; যিরূশালেমকে স্মরণ কর।
51 Tumeaibika, maana tumesikia matusi; dhihaka imefunika nyuso zetu, maana wageni wameingia mahali patakatifu pa nyumba ya Yahwe.
৫১আমরা লজ্জিত, কারণ অপমানিত হয়েছি। কলঙ্ক আমাদের মুখ ঢেকে ফেলেছে, কারণ সদাপ্রভুর গৃহের পবিত্র স্থানে বিদেশীরা ঢুকেছে।
52 Kwa hiyo, tazama, siku zinakuja - hivi ndivyo asemavyo Yahwe - nitakapoziadhibu sanamu zake, na waliojeruhiwa watanung'unika kwa maumivu katika nchi yake yote.
৫২অতএব, দেখ, সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা, “যখন আমি তার ক্ষোদিত প্রতিমাগুলিকে শাস্তি দেব এবং তার দেশের সব জায়গায় আহত লোকেরা আর্তনাদ করবে।
53 Maana hata kama Babeli angepanda mbinguni au kujenga ngome zake ndefu, aharibuye kutoka kwangu angemwendea - hili ni tamko la Yahwe.
৫৩কারণ যদি বাবিল আকাশ পর্যন্তও পৌঁছায় আর সেখানে শক্ত দুর্গ সুরক্ষিত করে, তবুও ধ্বংসকারীরা আমার কাছ থেকে তার কাছে যাবে” এটা সদাপ্রভুর ঘোষণা।
54 Kelele ya maangamizi ilitoka Babeli, anguko kubwa kutoka nchi ya Wakaldayo.
৫৪বাবিল থেকে মর্মান্তিক কান্নার শব্দ আসছে, কলদীয়দের দেশ থেকে মহা ধ্বংসের শব্দ আসছে।
55 Maana Yahwe anaiharibu Babeli. Anaifanya kelele ya sauti yake kuisha. Adui zake wanaunguruma kama mawimbi ya maji mengi; kelele yao imekuwa na nguvu.
৫৫কারণ সদাপ্রভু বাবিলকে ধ্বংস করছেন। তিনি তার বিনষ্টের শব্দকে থামিয়ে দিচ্ছেন। তাদের শত্রুরা অনেক জলের ঢেউয়ের মত গর্জন করে; তাদের গর্জনের শব্দ খুব জোরালো।
56 Maana aharibuye amekuja kinyume chake - kinyume cha Babeli! - na shujaa wake wametekwa. Pinde zao zimevunjwa, maana Yahwe ni Mungu wa kisasi; atatekeleza kisasi hiki.
৫৬কারণ ধ্বংসকারীরা তার বিরুদ্ধে আসবে বাবিলের বিরুদ্ধে! এবং তার যোদ্ধারা আক্রান্ত হয়েছে। তাদের ধনুকগুলি ভেঙে গেল; কারণ সদাপ্রভু প্রতিশোধ দাতা ঈশ্বর; তিনি পুরোপুরিই প্রতিফল দেবেন।
57 Maana nitawafanya wana wafalme wake, wenye hekima wake, maofsa wake, na maaskari wake kulewa, nao watalala usingizi kwa usingizi usioisha na bila kuamka - hili ni tamko la mfalme: Yahwe wa majeshi ndilo jina lake.
৫৭কারণ আমি তাকে রাজকর্মচারী, জ্ঞানী, শাসনকর্ত্তা এবং তার যোদ্ধাদের মাতাল করব; তারা চিরকালের জন্য ঘুমাবে ও কখনও জাগবে না এটা সেই রাজার ঘোষণা, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।
58 Yahwe wa majeshi asema hivi: Ukuta mnene wa Babeli utaangushwa kabisa, na malango marefu yataunguzwa. Kisha watu wanaokuja kumsaidia watafanya kazi isiyofaa; kila mataifa wanachojaribu kikifanya kwa ajili yake kitateketezwa kwa moto.”
৫৮বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “বাবিলের মোটা দেয়ালগুলি সম্পূর্ণভাবে ধ্বংস হবে এবং তার উঁচু ফটকগুলি পুড়ে যাবে। তখন লোকেরা শুধুমাত্র অনর্থক পরিশ্রম করবে; জাতিরা তাদের জন্য যা কিছু করতে চায়, সবই পুড়ে যাবে।”
59 Hili ndilo neno Yeremia nabii alilomwamru Seraya mwana wa Neria mwana wa Makseya alipokwenda na Sedekia mfalme wa Yuda huko Babeli katika mwaka wa nne wa kutawala kwake. Basi Seraya alikuwa afsa mwandamizi.
৫৯যিহূদার রাজা সিদিকিয়ের চতুর্থ বছরে মহসেয়ের নাতি, নেরিয়ের ছেলে সরায় যখন রাজার সঙ্গে বাবিলে যান, তখন যিরমিয় তাঁকে এই সব আদেশ দিয়েছিলেন। কারণ সরায় একজন প্রধান কর্মচারী ছিলেন।
60 Maana Yeremia alikuwa ameandika katika gombo kuhusu madhara yote yeliyokuwa yakienda kutendeka juu ya Babeli - maneno haya yote yaliyokuwa yameandikwa juu ya Babeli
৬০কারণ একটি গুটানো কাগজে বাবিলের উপর যে সব বিপদ আসবে তা যিরমিয় লিখেছিলেন।
61 Yeremia akamwambia Seraya, “Unapokwenda Babeli, hakikisha unayasoma maneno haya yote.
৬১যিরমিয় সরায়কে বললেন, “যখন তুমি বাবিলে পৌঁছাবে, তখন তুমি অবশ্যই সমস্ত কথা পড়বে।
62 Nawe utasema, 'Yahwe, wewe! - wewe mwenyewe umesema kwamba utapaharibu mahali hapa. Hapatakuwa na wa kukaa, kwamba ni watu au wanyama. Patakuwa nchi isiyofaa daima.'
৬২তারপর বোলো, ‘সদাপ্রভু, তুমি এই জায়গা ধ্বংস করার কথা বলেছ। তাতে কোন বাসিন্দা থাকবে না, সে চিরদিনের র জন্য জনশূন্য হয়ে থাকবে’।
63 Kisha mtakapomaliza kusoma gombo hili, funga jiwe kubwa juu yake na ulitupe katikati ya Frati.
৬৩তখন যখন তুমি এই গুটানো কাগজটি পড়া শেষ করেছ, তাতে একটি পাথর বেঁধে ইউফ্রেটিসের মাঝে ফেলে দেবে।
64 Sema, 'Babeli utazama kama hivi. Hautainuka kwa sababu ya mabaya ninayoyapeleka juu yake, nao wataanguka.” Maneno ya Yeremia yanaishia hapa.
৬৪বোলো, ‘এই ভাবে বাবিল ডুবে যাবে, সে আর উঠবে না; কারণ আমি তার উপর বিপদ আনব। তারা পতিত হবে’।” যিরমিয়ের কথা এখানেই শেষ।

< Yeremia 51 >