< Yeremia 45 >

1 Hili ni neno ambalo Yeremia nabii alimwambia Baruku mwana wa Neria. Hii ilitokea wakati alipoandika kwenye kitabu maneno haya kwa imla ya Yeremia - hii ilikuwa katika mwaka wa nne wa Yehoyakimu mwana wa Yosia, mfalme wa Yuda, na alisema,
যোশিয়ের পুত্র যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে, যখন নেরিয়ের পুত্র বারূক এসব কথা যিরমিয়ের কাছে শুনে পুঁথিতে লিখলেন, তখন ভাববাদী যিরমিয় বারূককে এই কথা বললেন:
2 “Yahwe, Mungu wa Israel, asema hivi kwako, Baruku:
“বারূক, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তোমাকে এই কথা বলেন:
3 Umesema, Ole mimi, kwa kuwa Yahwe ameongeza uchungu wa maumivu. Kuugua kwangu kumenichosha; sipati pumziko.'
তুমি বলেছ, ‘ধিক্ আমাকে! সদাপ্রভু আমার মর্মবেদনার সঙ্গে দুঃখও যুক্ত করেছেন। আমি আর্তনাদ করতে করতে নিঃশেষিত হলাম, আমি কোনো বিশ্রাম পাই না।’
4 Hivi ndivyo unapaswa kusema kwake: “Yahwe asema hivi: Ona, nilichojenga, sasa ninararua chini. Nilichopanda, sasa ninangoa. Hii ni kweli juu ya dunia.
সদাপ্রভু আমাকে বলেছেন, তুমি তাকে এই কথা বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমি সমস্ত দেশে যা নির্মাণ করেছি, তা উৎপাটন করব এবং যা রোপণ করেছি, তা উপড়ে ফেলব।
5 Lakini unategema mambo makubwa kwa ajili yako? Usitegemee hayo. Uone, maafa yanakuja kwa binadamu wote - hii ni tamko la Yahwe - lakini ninakupa maisha yangu kama nyara popote utakakoenda.”
তাহলে তুমি কি নিজের জন্য মহৎ সব বিষয়ের চেষ্টা করবে? সেগুলির অন্বেষণ কোরো না। কারণ আমি সব লোকের উপরে বিপর্যয় নিয়ে আসব, একথা সদাপ্রভু বলেন। কিন্তু তুমি যেখানেই যাবে, সেখানে তোমার প্রাণ বাঁচাতে আমি তোমাকে সাহায্য করব।’”

< Yeremia 45 >