< Yeremia 43 >

1 Ilitokea kwamba Yeremia alimaliza kuhubiri kwa watu wote maneno yote ya Yahwe Mungu wao kwamba Yahwe Mungu wao alimwambia kusema.
যিরমিয় যখন তাদের ঈশ্বর সদাপ্রভুর সব কথা বলা শেষ করলেন, সেই সকল কথা, যা সদাপ্রভু তাদের কাছে বলার জন্য তাঁকে পাঠিয়েছিলেন,
2 Azaria mwana wa Hoshaia, Yonathani mwana wa Karea, na watu wenye kiburi walisema kwa Yeremia, “Unasema uongo. Yahwe Mungu wetu hajakutuma wewe kusema, 'Usiende Misri kuishi huko.'
তখন হোশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন অন্য সব উদ্ধত মানুষের সঙ্গে যিরমিয়কে বলল, “আপনি মিথ্যা কথা বলছেন! আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনাকে এই কথা বলার জন্য পাঠাননি যে, ‘অবশ্যই তোমরা মিশরে গিয়ে বসবাস করার জন্য যাবে না।’
3 Kwa kuwa Baruku mwana wa Neria anakuchochea dhidi yetu kututoa sisi kwenye mkono wa Wakaldayo, kwa kuwa wewe umesababisha kifo chetu na kutufanya sisi mateka huko Babeli.”
কিন্তু নেরিয়ের পুত্র বারূক আমাদের বিরুদ্ধে আপনাকে প্ররোচনা দিচ্ছে, ব্যাবিলনীয়দের হাতে আমাদের সমর্পণ করার জন্য, যেন তারা আমাদের হত্যা করে বা ব্যাবিলনে নির্বাসিত করে।”
4 Basi Yonathani mwana wa Karea, wakuu wa jeshi, na watu wote walikataa kusikiliza sauti ya Yahwe kuishi kwenye nchi ya Yuda.
তাই কারেহের পুত্র যোহানন, অন্য সব সৈন্যাধ্যক্ষ ও লোকেরা যিহূদা প্রদেশে থেকে যাওয়ার জন্য সদাপ্রভুর যে আদেশ, তা অগ্রাহ্য করল।
5 Yonathani mwana wa Karea na amri jeshi wote waliwachukua mabaki wa Yuda ambao walikuwa wamerudi kutoka mataifa yote ambapo walikuwa wametawanyika kuishi katika nchi ya Yuda.
পরিবর্তে, কারেহের পুত্র যোহানন ও সমস্ত সৈন্যাধ্যক্ষ যিহূদার অবশিষ্ট লোকেদের মিশরের পথে চালিত করল, যারা বিভিন্ন স্থানে ছিন্নভিন্ন হয়েছিল, কিন্তু যিহূদা প্রদেশে বসবাস করার জন্য এসেছিল।
6 Waliwachukua wanaume na wanawake, watoto na mabinti wa mfalme, na kila mtu ambaye Nebuzaradani, nahodha wa walinzi wa mfalme, waliruhusu kubaki pamoja na Gedali mwana wa Ahikam mwana wa Shafan. Pia walimchukua Yeremia nabii na Baruku mwana wa Neria.
তারা সমস্ত পুরুষ, নারী ও ছেলেমেয়েদের এবং রাজকন্যাদের নিয়ে গেল, যাদের রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়ের হাতে সমর্পণ করেছিল। সেই সঙ্গে তারা ভাববাদী যিরমিয় ও নেরিয়ের পুত্র বারূককেও সঙ্গে নিয়ে গেল।
7 Walienda nchi ya Misri, kwa Tahpanhesi, kwa sababu hawakusikiliza sauti ya Yahwe.
এভাবে তারা সদাপ্রভুর বাক্যের প্রতি অবাধ্য হয়ে মিশরে প্রবেশ করল এবং তফন্‌হেষ পর্যন্ত গেল।
8 Basi neno la Yahwe lilikuja kwa Yeremia huko Tahpanhesi na kusema,
তফন্‌হেষে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল,
9 “Chukua mawe makubwa mkononi mwako, na, kwenye macho ya watu wa Yuda, yafiche kwenye chokaa kwenye njia ya kuingia katika nyumba ya Farao huko Tahpanhesi.
“তুমি ইহুদিদের চক্ষুগোচরে কতগুলি বড়ো বড়ো পাথর সঙ্গে নাও এবং তফন্‌হেষে ফরৌণের প্রাসাদের প্রবেশপথে যে ইট বাঁধানো পায়ে চলার পথ আছে, সেখানে মাটির নিচে সেগুলি পুঁতে রাখো।
10 Kisha wakasema nao, “Yahwe wa majeshi, Mungu wa Israel, asema hivi, 'Ona, nimekaribia kutuma wajumbe kumchukua Nebukadreza mfalme wa Babeli kama mtumwa wangu. Nitaweka kiti cha enzi juu ya mawe haya ambayo wewe, Yeremia, umeyazika. Nebukadreza ataweka banda lake juu yao.
তারপর তাদের বলো, ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, আমি আমার দাস, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারকে ডেকে পাঠাব। আর যে সমস্ত পাথর আমি এখানে মাটির নিচে পুঁতে রেখেছি, সেগুলির উপরে তার সিংহাসন স্থাপন করব। সেগুলির উপরে সে তার রাজকীয় চন্দ্রাতপ বিস্তার করবে।
11 Kwa kuwa atakuja na kuvamia nchi ya Misri. Yeyote aliyeandikiwa kufa atakufa. Yeyote aliyeandikiwa mateka atachukuliwa mateka. Na yeyote aliyeandikiwa kwa upanga atakufa kwa upanga.
সে এসে মিশর আক্রমণ করবে। যারা মৃত্যুর জন্য নির্ধারিত, তাদের মৃত্যু হবে, যারা বন্দিত্বের জন্য নির্ধারিত, তারা বন্দি হবে এবং যারা তরোয়ালের আঘাতের জন্য নির্ধারিত, তারা তরোয়ালের আঘাতে মরবে।
12 Kisha nitawasha moto katika mahekalu ya miungu ya Misri. Nebukadreza atawachoma na kuwashika. Atasafisha nchi ya Misri kama wachungaji wanavyosafisha wanyama waharibio nguo zao. Ataenda nje kutoka eneo hilo kwa ushindi.
সে মিশরের সব দেবদেবীর মন্দিরে আগুন লাগাবে। সে তাদের মন্দিরগুলি অগ্নিদগ্ধ করবে এবং তাদের দেবমূর্তিগুলি লুট করে নিয়ে যাবে। যেভাবে মেষপালক তার শরীরের চারপাশে কাপড় জড়ায়, সেভাবেই সে মিশরকে তার চারপাশে জড়াবে ও অক্ষত এখান থেকে প্রস্থান করবে।
13 Atavunja nguzo za mawe huko Heliopolisi kwenye nchi ya Misri. Atachoma mahekalu ya miungu ya Misri.”
সেখানে মিশরের সূর্যমন্দিরে সে পবিত্র স্তম্ভগুলি ভেঙে ফেলবে এবং মিশরের সব দেবদেবীর মন্দিরগুলি পুড়িয়ে ফেলবে।’”

< Yeremia 43 >