< Yeremia 41 >

1 Lakini ilitokea kwamba katika mwezi wa saba Ishmael mwana wa Nethania mwana wa Elishama, toka familia ya kifalme, na maafisa baadhi wa mfalme, walikuja - wanaume kumi walikuwa pamoja naye - kwa Gedalia mwana wa Ahikam, huko Mizpa. Walikula chakula pamoja hukp Mizpa.
ইলীশামার পৌত্র নথনিয়ের পুত্র ইশ্মায়েল ছিল রাজবংশীয় এবং রাজার প্রধান কর্মচারীদের মধ্যে অন্যতম। আর এরকম হল, সপ্তম মাসে সে ও তার সঙ্গে আরও দশজন লোক মিস্‌পায় অহীকামের পুত্র গদলিয়ের কাছে এল। তারা যখন সেখানে একসঙ্গে আহার করছিল,
2 Lakini Ishmael mwana wa Nethania, na wanaume kumi ambao walikuwa pamoja naye waliinuka na kumvamia Gedalia mwana wa Ahikam mwana wa Shafan, kwa upanga. Ishmael alimuua Gedalia, ambaye mfalme wa Babeli alimweka kuwa msimamizi wa nchi.
তখন নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তার সঙ্গী দশজন লোক উঠে শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়কে তরোয়াল দিয়ে আঘাত করল। এভাবে তারা ব্যাবিলনের রাজা দ্বারা নিযুক্ত দেশের প্রশাসককে হত্যা করল।
3 Kisha Ishmael aliwauwa Wayahudi wote ambao walikuwa pamoja na Gedalia huko Mizpa na Wakaldayo wanaume wa kupigana kukutwa huko.
ইশ্মায়েল মিস্‌পায় গদলিয়ের সঙ্গে থাকা সমস্ত ইহুদিকেও হত্যা করল, সেই সঙ্গে সেখানে থাকা সমস্ত ব্যাবিলনীয় সৈন্যকেও মেরে ফেলল।
4 Kisha ilikuwa siku ya pili baada ya kumuua Gedila, lakini hakuna moja aliyejua.
গদলিয়ের হত্যার পরের দিন, কেউ কিছু জানার আগেই,
5 Wanaume baadhi walikuja toka Shechem, toka Shiloh, na toka Samaria-wanaume semanini ambayo walikuwa wamenyoa ndevu zao, walirarua nguo zao, na kujikata wenyewe- pamoja na chakula cha sadaka na ubani katika mikono yao kwenda kwa nyumba ya Yahwe.
শিখিম, শীলো ও শমরিয়া থেকে আশি জন লোক মন্দিরে সদাপ্রভুর উপাসনা করার জন্য উপস্থিত হল। তারা তাদের দাড়ি কামিয়ে ফেলেছিল, পরনের পোশাক ছিঁড়েছিল ও নিজেদের ক্ষতবিক্ষত করেছিল। তারা সঙ্গে নিয়ে এসেছিল শস্য-নৈবেদ্য ও ধূপ।
6 Basi Ishmael mwana wa Nethania alienda toka Mizpa kukutana nao kama walivyoenda, wakitembea na kulia. Kisha ilitokea kwamba kama alivyokutana nao, alisema nao, “Njoo kwa Gedalia mwana wa Ahikam!”
নথনিয়ের পুত্র ইশ্মায়েল কাঁদতে কাঁদতে মিস্‌পা থেকে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। যখন সে তাদের সাক্ষাৎ পেল, সে বলল, “চলো, আমরা অহীকামের পুত্র গদলিয়ের কাছে যাই।”
7 Ilikuja kuwa kwamba wakati walipokuja katika mji, Ishmaeil mwana wa Nethania aliwauwa na kuwatupa kwenye shimo, yeye na wanaume ambao walikuwa pamoja naye.
যখন তারা নগরে প্রবেশ করল, নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তার সঙ্গী লোকেরা তাদের হত্যা করল এবং একটি কুয়োয় তাদের নিক্ষেপ করল।
8 Lakini palikuwa na wanaume kumi miongoni mwao ambao walisema kwa Ishmael, “Usituue, kwa kuwa kuna riziki zetu kwenye shamba: ngano na shayiri, mafuta na asili” Kwa hiyo hakuwauwa pamoja na rafiki zao wengine.
কিন্তু তাদের মধ্যে দশজন ইশ্মায়েলকে বলল, “আমাদের হত্যা করবেন না! আমরা মাঠের মধ্য গম ও যব, তেল ও মধু লুকিয়ে রেখেছি।” তাই সে তাদের ছেড়ে দিল, অন্যদের সঙ্গে তাদের হত্যা করল না।
9 Kisima ambacho Ishmael alitupa miili yote ya waliokufa ambaye yeye na Gedalia waliwapiga, kilikuwa ni kilekile ambacho mfalme Asa alichimba wakati alipokuwa akivamiwa na mfalme Baasha wa Israel. Ishmael mwana wa Nethania alilijaza wale ambao walikuwa wameuawa.
এখন ইশ্মায়েল যে সমস্ত লোককে হত্যা করেছিল, তাদের শবগুলিকে গদলিয়ের শবের সঙ্গে সে সেই কুয়োর মধ্যে নিক্ষেপ করেছিল, যেটি রাজা আসা, ইস্রায়েলের রাজা বাশার হাত থেকে রক্ষা পাওয়ার একটি উপায় হিসেবে তৈরি করিয়েছিলেন। এখন নথনিয়ের পুত্র ইশ্মায়েল তা শবে পরিপূর্ণ করল।
10 Badae Ishmael aliwashika watu wengine wote ambao walikuwa huko Mizpa, mabinti wa mfalme na watu wote ambao walikuwa wameachwa huko Mizpa ambayo Nebuzaradani mlinzi mkuu alikuwa amewakabidhi kwa Gedalia mwana wa Ahikam. Basi Ishmael mwana wa Nethania aliwashika na kuvuka kwa watu wa Ammon.
মিস্‌পায় যারা অবশিষ্ট ছিল, ইশ্মায়েল তাদের সবাইকে বন্দি করল। তাদের মধ্যে ছিল রাজকন্যারা এবং অবশিষ্ট অন্য সব লোক। তাদেরই উপরে রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন, অহীকামের পুত্র গদলিয়কে প্রশাসকরূপে নিযুক্ত করেছিলেন। নথনিয়ের পুত্র তাদেরই বন্দি করে অম্মোনীয়দের কাছে পার হয়ে যাওয়ার জন্য যাত্রা করলেন।
11 Lakini Yonathani mwana wa Karea na amri wote wa jeshi pamoja naye walisikia madhara yote ambayo Ishmael mwana wa Nethania alikuwa amefanya.
যখন কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সমস্ত সৈন্যাধ্যক্ষেরা নথনিয়ের পুত্র ইশ্মায়েলের কৃত অপরাধের কথা শুনতে পেল,
12 Basi waliwachukua wanaume wao na kwenda kupigana dhidi ya Ishmanel mwana wa Nethania. Walipigana naye huko kwenye kisima kuu cha Gibeoni.
তারা নিজেদের সমস্ত লোককে সঙ্গে নিয়ে নথনিয়ের পুত্র ইশ্মায়েলের সঙ্গে যুদ্ধ করতে গেল। তারা গিবিয়োনের বড়ো পুকুরের কাছে তার নাগাল পেল।
13 Kisha ilitokea kwamba wakati watu wote ambao walikuwa na Ishmael kuona Yonathani mwana wa Karea na amri wote wa jeshi ambao walikuwa pamoja naye, walikuwa na furaha.
ইশ্মায়েলের কাছে থাকা সব লোক যখন কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সৈন্যাধ্যক্ষদের দেখতে পেল, তারা ভীষণ খুশি হল।
14 Basi watu wote ambao Ishmael alikuwa amewashika huko Mizpa waligeuka na kwenda kwa Yonathani mwana wa Karea.
মিস্‌পায় যত লোককে ইশ্মায়েল বন্দি করেছিল, তারা ফিরে কারেহের পুত্র যোহাননের সঙ্গে যোগ দিল।
15 Lakini Ishmael mwana wa Nethania alitoroka na wanaume wanane toka kwa Yonathani. Alienda kwa watu wa Ammon.
কিন্তু নথনিয়ের পুত্র ইশ্মায়েল তার আটজন সঙ্গীকে সাথে নিয়ে যোহাননের কাছ থেকে অম্মোনীয়দের দেশে পালিয়ে গেল।
16 Yonathani mwana wa Karea na amri jeshi pamoja naye walichukua toka Mizpa watu wote ambao walikuwa wameokolewa kutoka kwa Ishmael mwana wa Nethania. Hii ilikuwa baada ya Ishmael kuwa amemuuwa Gedalia mwana wa Ahikam. Yonathan na rafiki zake walichukua wanaume shujaa, wanaume wapiganaji, wanawake na watoto, na mtoashi ambaye alikuwa ameokolewa huko Gibeoni.
নথনিয়ের পুত্র যে ইশ্মায়েল, অহীকামের পুত্র গদলিয়কে হত্যা করেছিল, তার কাছ থেকে কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সেনাপতিরা যেসব অবশিষ্ট লোককে মিস্‌পা থেকে ফিরিয়ে এনেছিল, তাদের সঙ্গে নিল: বীর সৈন্যদের এবং গিবিয়োন থেকে আনীত সমস্ত স্ত্রীলোক, ছেলেমেয়েদের ও রাজদরবারের কর্মকর্তাদের সঙ্গে নিল।
17 Kisha walienda na kubaki kwa muda huko Geruthi Chimham, ambayo iko karibu Bethelemu. Walikuwa wakienda Misri
তারা মিশরে যাওয়ার পথে বেথলেহেমের কাছে গেরুৎ-কিম্‌হমে গিয়ে থামল,
18 kwa sababu ya Wakaldayo. Walikuwa wakiwaogopa kwani Ishmael mwana wa Nethania alikuwa amemua Gedalia mwana wa Ahikam, ambaye mfamle wa Babeli amewekwa kwenye usimamizi wa nchi.
যেন ব্যাবিলনীয়দের হাত এড়াতে পারে। তারা তাদের থেকে ভীত হয়েছিল, কারণ নথনিয়ের পুত্র ইশ্মায়েল অহীকামের পুত্র গদলিয়কে হত্যা করেছিল, যাঁকে ব্যাবিলনের রাজা দেশের উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছিলেন।

< Yeremia 41 >