< Yeremia 37 >

1 Sasa Sedekia mwana wa Yosia alitawala kama mfalme badala ya Yehoyachin mwana wa Yehoyakimu. Nebukadreza mfalme wa Babeli alikuwa amemfanya Sedekia mfalme juu ya nchi ya Yuda.
ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার, যোশিয়ের পুত্র সিদিকিয়কে যিহূদার রাজা করেন। তিনি যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীনের স্থানে রাজত্ব করেন।
2 Lakini Sedekia, wajakazi wake, na watu wa nchi hawakusikiliza maneno ya Yahwe ambayo alitangaza kwa mkono wa Yeremia nabii.
তিনি, তাঁর পরিচারকেরা বা দেশের অন্য কোনো লোক, ভাববাদী যিরমিয়ের মাধ্যমে কথিত সদাপ্রভুর বাক্যের প্রতি কোনো মনোযোগ দেননি।
3 Kwa hiyo Mfalme Sedekia, Yehukali mwana wa Shelemia, na Zefania mwana wa Maaseia kuhani alituma ujumbe kwa Yeremia nabii. Walisema, “Omba kwa niaba kwa Yahwe Mungu wetu.”
তবুও, রাজা সিদিকিয়, শেলেমিয়ের পুত্র যিহূখলকে, মাসেয়ের পুত্র যাজক সফনিয়কে, এই বার্তা দিয়ে ভাববাদী যিরমিয়ের কাছে প্রেরণ করলেন: “অনুগ্রহ করে আপনি, আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করুন।”
4 Sasa Yeremia alikuwa anakuja na kwenda miongoni mwa watu, kwa kuwa alikuwa bado hajawekwa ndani ya gereza.
সেই সময় যিরমিয় লোকদের কাছে যাওয়া-আসার জন্য মুক্ত ছিলেন, কারণ তখনও পর্যন্ত তিনি কারাগারে বদ্ধ হননি।
5 Jeshi la Farao lilitoka Misri, na Wakaldayo waliozingira Yerusalem walisikia habari kuhusu wao na kuondoka Yerusalem.
ফরৌণের সৈন্যদল মিশর থেকে সমরাভিযানে বের হয়েছে, জেরুশালেম অবরোধকারী ব্যাবিলনীয়েরা যখন এই কথা শুনল, তারা জেরুশালেম ছেড়ে চলে গেল।
6 Kisha neno la Yahwe lilikuja kwa Yeremia nabii na kusema,
তারপর, ভাববাদী যিরমিয়ের কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল:
7 “Yahwe, Mungu wa Israel, asema hivi: Hiki ndivyo utakavyosema kwa mfalme wa Yuda, kwa sababu amekutuma wewe kutafuta ushauri toka kwangu, 'Ona, jeshi la Farao, ambalo lilikuja kukusaidia, liko tayari kurudi Misri, kwenye nchi yao.
“সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: যে আমার কাছে অনুসন্ধান করতে পাঠিয়েছে, সেই যিহূদার রাজাকে তুমি বলো, ‘ফরৌণের যে সৈন্যদল তোমাকে সাহায্য করার জন্য সমরাভিযান করেছে, তারা তাদের স্বদেশ মিশরে ফিরে যাবে।
8 Wakaldayo watarudi. Watapigana dhidi ya mji huu, kuuteka, na kuuchoma.'
তারপর ব্যাবিলনীয়েরা ফিরে আসবে এবং এই নগর আক্রমণ করবে; তারা এই নগর অধিকার করে আগুনে পুড়িয়ে দেবে।’
9 Yahwe asema hivi: Msidaganyane kwa kusema, “Hakika Wakaldayo wanatuacha sisi,' kwa kuwa hawatatuacha.
“সদাপ্রভু এই কথা বলেন, তোমরা এই কথা বলে নিজেদের ঠকিয়ো না, ‘ব্যাবিলনীয়েরা নিশ্চয়ই আমাদের ছেড়ে চলে যাবে।’ না, তারা যাবে না!
10 Hata kama mmelishinda jeshi la Wakaldayo lote ambalo linapigana nanyi ili kwamba wanaume waliojeruhiwa walibakizwa katika mahema yao, wangeweza kunyanyuka na kuchoma mji huu.”
যদিও তোমরা সমস্ত ব্যাবিলনীয় সৈন্যদলকে পরাস্ত করতে, যারা তোমাদের আক্রমণ করছে এবং কেবলমাত্র আহত লোকেরা তাদের শিবিরে অবস্থান করত, তবুও তারাই বের হয়ে এসে এই নগর পুড়িয়ে দিত।”
11 Basi ilikuwa wakati jeshi la Wakaldayo lilipoondoka Yerusalem wakati jeshi la Farao lilikuwa linakuja,
ফরৌণের সৈন্যদলের কারণে ব্যাবিলনীয় সৈন্যেরা জেরুশালেম ছেড়ে চলে গেলে পর,
12 kisha Yeremia alienda toka Yerusalem kwenda nchi ya Benjamini. Alitaka kumiliki njia ya nchi huko miongoni mwa watu wake.
যিরমিয় নগর ত্যাগ করে বিন্যামীন গোষ্ঠীভুক্ত এলাকায় তাঁর সম্পত্তির দখল নেওয়ার জন্য সেখানকার লোকদের কাছে রওনা হলেন।
13 Kama alivyokuwa katika mlango wa Benjamini, mlinzi mkuu aliyekuwa hapo. Jina lake lilikuwa Yeria mwana wa Shelemia mwana wa Hanania. Alimshika kwa kumnyakua Yeremia nabii na kusema, “Mnatoka jangwani kwa Wakaldayo.”
কিন্তু যখন তিনি বিন্যামীন-দ্বারে পৌঁছালেন, তখন হনানিয়ের পুত্র, শেলিমিয়ের পুত্র, রক্ষীদলের সেনাপতি যিরিয় তাঁকে গ্রেপ্তার করলেন এবং বললেন, “আপনি ব্যাবিলনীয়দের পক্ষে যোগ দিতে যাচ্ছেন!”
14 Lakini Yeremia alisema, “Hiyo si kweli. Siendi jangwani kwa Wakaldayo.” Lakini Yeria hakumsikiliza. Alimchukua Yeremia na kumleta kwa maafisa.
যিরমিয় বললেন, “সেই কথা সত্যি নয়। আমি ব্যাবিলনীয়দের পক্ষে যোগ দিতে যাচ্ছি না।” কিন্তু যিরিয় তাঁর কথা শুনতে চাইলেন না; পরিবর্তে, তিনি যিরমিয়কে গ্রেপ্তার করে রাজকর্মচারীদের কাছে নিয়ে গেলেন।
15 Maafisa walikuwa wamemkasirikia Yeremia. Walimpiga na kumweka gerezani, ambayo ilikuwa nyumba ya Yonathani mwandishi, kwa kuwa waligeuza kuwa gereza.
তারা যিরমিয়ের প্রতি ক্রুদ্ধ হল। তারা তাঁকে প্রহার করে সচিব যোনাথনের গৃহে কারাবন্দি করল। তারা সেই গৃহকে কারাগারে পরিণত করেছিল।
16 Kwa hiyo Yeremia alikuwa amewekwa kwenye kifungo cha chini, ambako alikuwa huko kwa siku nyingi.
যিরমিয়কে এক ভূগর্ভস্থ অন্ধকূপে রাখা হল। সেখানে তিনি অনেক দিন থাকলেন।
17 Kisha mfalme Sedekia alimtuma mtu mmoja aliyemleta kwenye ikulu. Kwenye nyumba yake, mfalme alimuuliza binafsi, “Kuna neno: Utatiwa kwenye mkono wa mfalme wa Babeli.”
তারপর, রাজা সিদিকিয় লোক পাঠিয়ে তাঁকে রাজপ্রাসাদে নিয়ে এলেন। সেখানে তিনি তাঁকে গোপনে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভুর কাছ থেকে কোনো বাক্য আছে কি?” যিরমিয় উত্তর দিলেন, “হ্যাঁ, আপনি ব্যাবিলনের রাজার হাতে সমর্পিত হবেন।”
18 Kisha Yeremia alisema kwa mfalme Sedekia, “Kwa namna gani nimekutenda dhambi, mjakazi wako, au watu hawa kwamba umeniweke mimi kwenye gereza?
তারপর যিরমিয়, রাজা সিদিকিয়কে বললেন, “আমি আপনার বা আপনার কর্মচারীদের বা এই লোকদের বিরুদ্ধে কী অপরাধ করেছি যে, আপনি আমাকে কারারুদ্ধ করেছেন?
19 Wako wapi nabii wako, wale waliotabiri kwa ajili yako na kusema mfalme wa Babeli hatakuja dhidi yako au dhidi ya nchi hii?
আপনার সেই ভাববাদীরা কোথায়, যারা ভাব বাক্য করেছিল, ‘ব্যাবিলনের রাজা আপনাকে বা এই দেশকে আক্রমণ করবেন না’?
20 Lakini sasa sikiliza, bwana wangu mfalme! Acha ombi langu liwe mbele yako. Usinirudie mimi kwenye nyumba ya Yonathani mwandishi, au nitakufa huko.”
কিন্তু এখন, আমার প্রভু রাজা, আপনি দয়া করে শুনুন। আপনার কাছে আমাকে এই অনুরোধ রাখতে দিন, আপনি আমাকে সচিব যোনাথনের গৃহে আর ফেরত পাঠাবেন না, নইলে আমি সেখানে মারা পড়ব।”
21 Kwa hiyo mfalme Sedekia alitoa amri. Wajakazi wake walimwekea mipaka Yeremia katika uwanja wa walinzi. Alipewa mkate kila siku kutoka mtaa wa waokaji mkate, mpaka mkate wote mjini uliisha. Basi Yeremia alibaki kwenye uwanja walinzi.
রাজা সিদিকিয় তখন আদেশ দিলেন, যিরমিয়কে রক্ষীদের প্রাঙ্গণে রাখার জন্য এবং বললেন, তাকে যেন রুটিওয়ালাদের সরণি থেকে প্রতিদিন রুটি দেওয়া হয়, যতক্ষণ না নগর থেকে সমস্ত রুটি শেষ হয়। এইভাবে যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থেকে গেলেন।

< Yeremia 37 >