< Yeremia 32 >
1 Neno likaja kwa Yeremia kutoka kwa Yahwe katika mwaka wa kumi wa Sedekia mfalme wa Yuda, katika mwaka wa kumi na nane wa Nebukadreza.
নেবুখাদনেজারের রাজত্বের আঠারোতম বছরে, যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের দশম বছরে, যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল।
2 Katika wakati huo, jeshsi la mfalme wa Babeli lilikuwa limeuzunguka Yerusalemu, na Nehemia nabii alikuwwa amefungwa katika uwanja wa walinzi katika nyumba ya mfalme wa Yuda.
ব্যাবিলনের রাজার সৈন্যেরা তখন জেরুশালেম অবরোধ করেছিল। আর ভাববাদী যিরমিয় যিহূদার রাজপ্রাসাদে রক্ষীদের প্রাঙ্গণে বন্দি ছিলেন।
3 Sedekia mfalme wa Yuda alikuwa amemfunga na kusema, “Kwa nini unatabiri na kusema, 'Yahwe anasema hivi: Angalia, niko karibu kuweka mji huu katika mikono ya mfalme wa Babeli, na atauteka.
যিহূদার রাজা সিদিকিয় সেই সময় যিরমিয়কে এই কথা বলে বন্দি করেছিলেন, “আপনি যেসব কথা বলে ভাববাণী করেন, সেইরকম কেন করেছেন? আপনি বলেন, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমি এই নগর ব্যাবিলনের রাজার হাতে সমর্পণ করতে চলেছি, আর সে এই নগর দখল করবে।
4 Sedekia mfalme wa Yuda hatapona kutoka kwenye mikono ya Wakaldayo, kwa maana hakika atatiwa katika mkono wa mfalme wa Babeli. Mdomo wake utazumzia kwenye mdomo wa mfalme, na macho yake yatayaona macho ya mfalme.
যিহূদার রাজা সিদিকিয় ব্যাবিলনীয়দের হাত এড়াতে পারবে না, কিন্তু সে নিশ্চিতরূপে ব্যাবিলনের রাজার হাতে সমর্পিত হবে। সে ব্যাবিলনের রাজার মুখোমুখি হয়ে তাকে স্বচক্ষে দেখবে ও তার সঙ্গে কথা বলবে।
5 Atampeleka Sedekia Babeli, na atabaki huko hadi nimuadhibu—hili ni tangazo la Yahwe. Ingawa unapigana dhidi ya Wakaldayo, hautafanikiwa.”
সে সিদিকিয়কে ব্যাবিলনে নিয়ে যাবে। আমি তার তত্ত্বাবধান না করা পর্যন্ত সে সেখানেই থাকবে, একথা সদাপ্রভু বলেন। তুমি যদি ব্যাবিলনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করো, তাহলে তুমি সফল হবে না।’”
6 Yeremia akasema, “Neno la Yahwe likaja kwangu, likisema, Angalia, Hanameli mwana wa Shalumu mjomba wako anakuja kwako na atasema,
যিরমিয় বললেন, “সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হয়েছে:
7 “Linunue shamba langu ambalo liko katika Anathothi kwa ajili yako, kwa maana haki ya kununua ni yako.””
তোমার কাকা শল্লুমের পুত্র হনমেল তোমার কাছে এসে বলবে, ‘অনাথোতে আমার যে ক্ষেতটি আছে, তা তুমি ক্রয় করো, কারণ নিকটতম আত্মীয়রূপে তা ক্রয় করা তোমার ন্যায়সংগত অধিকার ও কর্তব্য।’
8 Kisha, kama Yahwe alivyotangaza, Hanameli, mwana wa mjomba wangu, akaja kwangu katika uwanja wa walinzi, na akasema kwangu, 'Linunue shamba langu kwa ajili yako ambalo liko Anathothi katika nchi ya Benyamini, kwa maana haki ya urithi ni ya kwako, na haki ya kulinunua ni yako. Linunue kwa ajili yako.' Kisha nilijua kuwa hili lilikuwa neno la Yahwe.
“তারপর, সদাপ্রভু যেমন বলেছিলেন, আমার কাকাতো ভাই হনমেল রক্ষীদের প্রাঙ্গণে আমার কাছে এসে বলল, ‘বিন্যামীনের এলাকায় স্থিত অনাথোতে আমার যে ক্ষেতটি আছে, তা তুমি ক্রয় করো। কারণ তা মুক্ত ও দখল করার জন্য তোমার ন্যায়সংগত অধিকার আছে, তাই তুমি নিজের জন্য তা ক্রয় করো।’ “আমি জানতাম যে, এ ছিল সদাপ্রভুর বাক্য;
9 Kwa hiyo nililinua shamba katika Anathothi kutoka kwa Hanameli, mwana wa mjomba wangu, na nilipima fedha kwa ajili yake, shekeli kumi na saba katika uzito.
তাই আমার কাকাতো ভাই হনমেলের কাছ থেকে আমি অনাথোতে ওই ক্ষেত্রটি ক্রয় করলাম এবং তাকে সতেরো শেকল রুপো ওজন করে দিলাম।
10 Kisha niliandika katika barua na kuitia muhuri, na kulikuwa na mashadi wakaishuhudia. Kisha nikampa fedha katika mizani.
আমি সেই দলিল স্বাক্ষর করে সিলমোহর দিলাম, সাক্ষী রাখলাম এবং দাঁড়িপাল্লায় সেই রুপো ওজন করলাম।
11 Kisha nikaichukua hati ya manunuzi ambayo ilikuwa imepigwa muhuri, kwa kuifuata amri na taratibu, na kama ilivyo ada.
আমি সেই ক্রয়ের দলিলটি নিলাম, সিলমোহরাঙ্কিত প্রতিলিপি, যার মধ্যে নিয়ম ও শর্ত লেখা ছিল এবং সিলমোহরাঙ্কিত না করা একটি প্রতিলিপিও নিলাম,
12 Ile barua nikampa Baruku mwana wa Neria wa Maaseya mbele ya Hanameli, mwana wa mjomba wangu, na mashahidi waliotia sahihi kwenye barua iliyopigwa muhuri, na mbele ya Wayahudi wote waliokaa katika uwanja wa walinzi.
আর আমি সেই দলিলটি আমার কাকাতো ভাই হনমেল ও যে সাক্ষীরা দলিলে স্বাক্ষর করেছিলেন, তাদের এবং যে সমস্ত ইহুদি রক্ষীদের প্রাঙ্গণে বসেছিল তাদের সাক্ষাতে মাসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র বারূককে দিলাম।
13 Kwa hiyo nikampa amri Baruku mbele yao. Nilisema,
“তাদের উপস্থিতিতে আমি বারূককে এই সমস্ত আদেশ দিলাম:
14 Yahwe, Mungu wa Israeli, anasema hivi: Chukua nyaraka hizi, vyote hati hii ya manunuzi iliyopigwa muhuri na nakala zisizopigwa muhuri za manunuzi, na uziweke katika chungu cha udongo ili vidumu kwa muda mrefu.
‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, তুমি সিলমোহরাঙ্কিত ও সিলমোহর না করা, ক্রয় করা উভয় দলিলই নাও। সেগুলি তুমি একটি মাটির পাত্রে রাখো, যেন দীর্ঘদিন তা অবিকৃত থাকে।
15 Kwa maana Yahwe wa majeshi, Mungu wa Israeli, anasema hivi: Nyumba, mashamba, na mashamba ya mizabibu vitanunuliwa tena katika nchi hii.
কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, ঘরবাড়ি, ক্ষেত্র ও দ্রাক্ষাকুঞ্জ, এই দেশে আবার কেনাবেচা করা হবে।’
16 Baada ya kumpa Baruki mwana wa Neria ile hati ya manunuzi, nikaomba kwa Yahwe nikasema,
“নেরিয়ের পুত্র বারূককে জমি ক্রয়ের দলিলটি দেওয়ার পর, আমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলাম:
17 Ole, Bwana Yahwe! Angalia! Wewe peke yako umezitengeneza mbingu na dunia kwa nguvu zako kuu na kwa mkono wako ulioinuka. Hakuna kitu ambacho ukisema kwako ni kigumu sana kukifanya.
“অহো, সার্বভৌম সদাপ্রভু, তুমি তোমার মহাপরাক্রমে ও প্রসারিত বাহু দিয়ে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ। তোমার পক্ষে কোনো কিছুই করা কঠিন নয়।
18 Wewe huonesha agano la uaminifu kwa maelfu na kumimina makosa ya wanadamu katika mapaja ya watoto wao baada yao. Wewe ni Mungu mkuu na mwenye nguvu.
তুমি সহস্র-অযুত জনকে তোমার ভালোবাসা প্রদর্শন করে থাকো, কিন্তু বাবাদের পাপের প্রতিফল, তাদের পরে তাদের সন্তানদের কোলে দিয়ে থাকো। মহান ও পরাক্রমী ঈশ্বর, তোমার নাম বাহিনীগণের সদাপ্রভু,
19 Wewe ni mkuu katika hekima na una nguvu katika matendo, kwa maana macho yako yanaona njia zote za watu, ili kumlipa kila mtu stahiki ya matendo yake.
তোমার অভিপ্রায় সকল মহান এবং তোমার কাজগুলি শক্তিশালী। তোমার দৃষ্টি মানুষের সমস্ত জীবনাচরণের প্রতি থাকে; তুমি প্রত্যেকের আচরণ ও তার যেমন কর্ম, সেই অনুযায়ী তাকে প্রতিফল দিয়ে থাকো।
20 Ulifanya ishara na maajabu katika nchi ya Misiri. Hata leo hapa Israeli na kati ya wanadamu wengine wote, umelifanya jina lako kuwa maarufu.
তুমি মিশরে যেসব চিহ্নকাজ ও বিস্ময়কর সব কাজ করেছিলে, তা ইস্রায়েল ও সমস্ত মানবসমাজে আজও করে যাচ্ছ। তার দ্বারা তুমি তোমার সুনাম আজও অক্ষুণ্ণ রেখেছ।
21 Kwa maana uliwanunua watu wako Israeli kwa ishira na maajabu, kwa mkono hodari, kwa mkono ulioinuka, na kwa hofu kuu.
তুমি তোমার প্রজা ইস্রায়েলকে বিভিন্ন চিহ্ন ও বিস্ময়কর সব কাজ, এক পরাক্রমী বাহু ও প্রসারিত বাহুর দ্বারা মহা আতঙ্কের সঙ্গে মিশর থেকে বের করে এনেছিলে।
22 Kisha uliwapa nchi hii—ambayo uliapa kwa babu zao kwamba utawapa—nchi itiririkayo maziwa na asali.
তুমি তাদের এই দেশ দান করেছিলে, যে দুধ ও মধু প্রবাহিত দেশ দেওয়ার প্রতিশ্রুতি তুমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলে।
23 Hivyo walingia na kuimiliki. Lakini hawakuitii sauti yako wala kuishi kwa kuitii sheria yako. Hawakufanya chochote ulichowaamuru kufanya, kwa hiyo umeleta juu yao majanga haya yote.
তারা এখানে এসে এই দেশের অধিকার নিয়েছে, তবুও তারা তোমার কথা শোনেনি বা তোমার বিধান পালন করেনি। তুমি তাদের যা করার আদেশ দিয়েছিলে, তা তারা পালন করেনি। তাই তুমি সব ধরনের বিপর্যয় তাদের উপরে নিয়ে এসেছ।
24 Angalia! Urefu wa maboma haya umefika hadi kwenye mji ili kuuteka. Kwa sababu ya upanga, njaa, na tauni, mji umetiwa kwenye mikono ya Wakaldayo wanaopigana dhidi yake. Kwa maana ulichosema kitatokea sasa kinatokea, na ona, unatazama.
“দেখো, নগরের অধিকার নেওয়ার জন্য কী রকম ঢালু জঙ্গল তৈরি করা হয়েছে। তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারির কারণে, যারা এই নগর আক্রমণ করেছে, সেই ব্যাবিলনীয়দের হাতে এই নগর তুলে দেওয়া হবে। তুমি যা বলেছিলে, তুমি দেখতে পাচ্ছ, এখন তাই ঘটছে।
25 Kisha wewe mwenyewe uliniambia, “Nunua shamba kwa fedha kwa ajili yako na mashahidi wameshuhudia, ingawa mji huu unatiwa mikononi mwa Wakaldayo.””
আর যদিও এই নগর ব্যাবিলনীয়দের হাতে তুলে দেওয়া হবে, তুমি, হে সার্বভৌম সদাপ্রভু, আমাকে বলেছ, ‘ওই ক্ষেত্রটি রুপোর টাকার বিনিময়ে কিনে নাও এবং আদানপ্রদানের সাক্ষী রেখো।’”
26 Neno la Mungu likaja kwa Yeremia, likisema,
তারপর সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল:
27 “Angalia! Mimi ni Yahwe, Mungu wa wanadamu wote. Kuna kitu cho chote kigumu sana kwangu kukifanya?
“আমি সদাপ্রভু, সর্বমানবের ঈশ্বর। আমার পক্ষে কোনো কিছু করা কি খুব কঠিন?
28 Kwa hiyo Yahwe anasema hivi, 'Ona, niko karibu kuutia mji huu kwenye mikono ya Wakaldayo na Nebukadreza, mfalme wa Babeli. Atauteka.
সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: আমি ব্যাবিলনীয়দের কাছে ও ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের কাছে এই নগর সমর্পণ করতে চলেছি, তারা তা অধিকার করবে।
29 Wakaldayo wanaopigana dhidi ya mji huu watakuja na kuwasha moto kwenye mji huu na kuunguza, pamoja na nyumba juu ya paa la watu waliomwabudu Baali na kumimina dhabihu kwa miungu wengine ili kunikasirisha.
যে ব্যাবিলনীয়েরা এই নগর আক্রমণ করেছে, তারা ভিতরে প্রবেশ করে এই নগরে আগুন লাগিয়ে দেবে; তারা সেইসব গৃহের সঙ্গে তা অগ্নিদগ্ধ করবে, যেগুলির ছাদের উপরে লোকেরা বায়াল-দেবতার উদ্দেশে ধূপদাহ ও অন্যান্য দেবদেবীর উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করে আমার ক্রোধের সঞ্চার করেছে।
30 Kwa maana watu wa Israeli na Yuda hakika wamekuwa watu wanaofanya maovu mbele ya macho yangu tangu ujana wao. Watu wa Israeli hakika wameniudhi kwa matendo ya mikono yao—hili ni tangazo la Yahwe.
“ইস্রায়েল ও যিহূদার লোকেরা তাদের যৌবনকাল থেকে অন্য কিছু নয়, কিন্তু আমার দৃষ্টিতে কেবলই মন্দ কাজ করেছে; প্রকৃতপক্ষে, ইস্রায়েলের লোকেরা অন্য কিছু করেনি, কিন্তু তাদের হাত দিয়ে তৈরি জিনিসগুলি দিয়ে আমার ক্রোধ জাগিয়ে তুলেছে, একথা সদাপ্রভু বলেন।
31 Yahwe anatangaza kwamba mji huu umekuwa sababu ya hasira yangu na ghadhabu yangu tangu siku walipoujenga. Umekuwa hivyo hata leo. Kwa hiyo nitaundoa mbele ya uso wangu
যেদিন থেকে এই নগরের গোড়াপত্তন হয়েছে, সেই থেকে আজ পর্যন্ত এই নগর আমার রোষ ও ক্রোধ এত জাগিয়ে তুলেছে যে, আমি অবশ্যই এই নগরকে আমার দৃষ্টিপথ থেকে অপসারিত করব।
32 kwa sababu ya uovu wote wa watu wa Israeli na Yuda, mambo waliyofanya ili kunichukiza—wao, wafalme wao, wana wa wafalme, makuhani, manabii, na kila mtu katika Yuda na wakaaji wa Yerusalemu.
ইস্রায়েল ও যিহূদার লোকেরা, তারা নিজেরা, তাদের রাজা ও রাজকর্মচারীরা, তাদের যাজক ও ভাববাদীরা, যিহূদার ও জেরুশালেমের লোকেরা যে সমস্ত অন্যায় করেছে, তার দ্বারা আমার ক্রোধ জাগিয়ে তুলেছে।
33 Wamenigeuzia migongo yao badala ya nyuso zao, ingawa niliwafundisha kwa furaha. Nilijitahidi kuwafundisha, lakini hakuna hata mmoja wao aliyenisikiliza ili kupokea marekebisho.
তারা তাদের পিঠ আমার প্রতি ফিরিয়েছে, তাদের মুখ নয়। যদিও আমি বারবার তাদের উপদেশ দিয়েছি, তারা কিন্তু শোনেনি ও আমার শাসনে সাড়া দেয়নি।
34 Walisimamisha sanamu zao za ajabu katika nyumba inayoitwa kwa jina langu, ili kunitia unajisi.
তারা তাদের ঘৃণ্য প্রতিমাগুলি আমার নামে আখ্যাত গৃহে স্থাপন করেছে এবং তা কলুষিত করেছে।
35 Wakazijenga sehemu za juu katika Bonde la Beni Hinomu ili kuwatia katika moto wana wao na binti zao kwa ajili ya Moleki. Mimi sikuwaagiza. Sikuweka akilini mwangu kamwe kwamba watafanya mambo maovu na kwa hiyo kuwasabisha Yuda watende dhambi.
তারা বিন-হিন্নোমের উপত্যকায় বায়াল-দেবতার জন্য উঁচু সব স্থান নির্মাণ করেছে, যেন তাদের পুত্রকন্যাদের মোলক দেবতার উদ্দেশ্যে বলি দেয়। সেকথা আমি তাদের আদেশ দিইনি বা তা আমার মনেও আসেনি, যেন তারা এরকম ঘৃণ্য কাজ করে যিহূদাকে পাপ করায়।
36 Kwa hiyo sasa, Mimi, Yahwe, Mungu wa Israeli, kuhusu mji huu ninasema hivi, 'mji ambao mnasema, 'Umetiwa mikononi mwa mfalme wa Babeli kwa upanga, njaa, na pigo.'
“তোমরা এই নগর সম্বন্ধে বলছ, ‘তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারির দ্বারা এই নগর ব্যাবিলনের রাজার হাতে তুলে দেওয়া হবে’; কিন্তু ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা বলেন,
37 Ona, niko karibu kuwakusanya kutoka kila nchi nilikowapeleka katika hasira yangu, ghadhabu, hasira kuu. Niko karibu kuwarudisha kwenye sehemu hii na kuwawezesha kuishi katika usalama.
আমার ভয়ংকর ক্রোধে ও প্রচণ্ড রোষে, আমি যে সমস্ত দেশে তাদের নির্বাসিত করেছিলাম, সেই সমস্ত দেশ থেকে তাদের নিশ্চয়ই সংগ্রহ করব; আমি তাদের পুনরায় এই দেশে ফিরিয়ে আনব এবং তারা নিরাপদে এখানে বসবাস করবে।
38 Kisha watakuwa watu wangu, nami nitakuwa Mungu wao.
তারা আমার প্রজা হবে ও আমি তাদের ঈশ্বর হব।
39 Nitawapa moyo mmjoa na na njia moja ya kuniheshimu kila siku ili kwamba yawepo mema kwa ajili yao na uzao wao baada yao.
আমি তাদের মঙ্গলের জন্য ও তাদের পরে তাদের সন্তানদের মঙ্গলের জন্য তাদের একনিষ্ঠ হৃদয় ও এক উদ্দেশ্য দেব, যেন তারা সবসময়ই আমাকে ভয় করে।
40 Kisha nitafanya pamoja nao agano la milele, ili nisiache kufanya mema kwa ajili yao. nitajiwekea heshima katika mioyo yao, ili kwamba wasiniache.
আমি তাদের সঙ্গে এক চিরস্থায়ী নিয়ম করব; তাদের মঙ্গল করায় আমি কখনও নিবৃত্ত হব না, আমাকে ভয় করার জন্য আমি তাদের প্রেরণা দেব, যেন তারা কখনও আমার কাছ থেকে ফিরে না যায়।
41 Kisha nitajifurahisha katika kufanya mema kwao. Kwa uaminifu nitawapanda katika anchi hii kwa moyo wangu wote na maisha yangu yoye.
তাদের মঙ্গলসাধন করে আমি আনন্দিত হব এবং আমার সম্পূর্ণ মনেপ্রাণে নিশ্চিতরূপে তাদের এই দেশে রোপণ করব।
42 Kwa amaana Yahwe anasema hivi, 'Kama tu nilivyoyaleta majanga haya makubwa yote juu ya watu hawa, hivyo hivyo nitaleta juu yao mambo mema niliyosema kwamba nitafanya kwa ajili yao.
“সদাপ্রভু এই কথা বলেন, আমি যে রকম সব মহা বিপর্যয় এসব লোকের উপরে এনেছি, সেইরকমই আমার প্রতিশ্রুত সব সমৃদ্ধি তাদের দেব।
43 Basi mashamba yatanunuliwa katika nchi hii, ambayo mnaisema, “Hii ni nchi iliyoharibiwa, isiyo na mwanadamu wala mnyama. Imetiwa mikononi mwa Wakaldayo”
আর একবার এই দেশে জমি কেনাবেচা হবে, যে দেশ সম্বন্ধে তোমরা বলো, ‘এই দেশ নির্জন পরিত্যক্ত স্থান, যেখানে কোনো মানুষ বা পশু থাকে না, কারণ এই দেশ ব্যাবিলনীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে।’
44 Watanunua mashamba kwa fedha na kuandika katika barua zilizopigwa muhuri. Watawakusanya mashahidi katika nchi ya Benyamini, wote kuzunguka Yerusalemu na miji ya Yuda katika miji ya nchi yenye vilima, na katika nchi tambarare, na katika miji ya Negebu. Kwa maana nitawarejesha wafungwa wao—hili ni tangazo la Yahwe.”'
জমি রুপো দিয়ে ক্রয় করা হবে, দলিল সব স্বাক্ষরিত হবে, সিলমোহরাঙ্কিত করা হবে ও সাক্ষী রাখা হবে, বিন্যামীন গোষ্ঠীর এলাকায়, জেরুশালেমের চারপাশের গ্রামগুলিতে, যিহূদার সমস্ত নগরে এবং পার্বত্য অঞ্চলের নগরগুলিতে, পশ্চিমের পাহাড়তলিতে এবং নেগেভের দেশগুলিতে, কারণ আমি তাদের বন্দিদশা থেকে ফিরিয়ে আনব, একথা সদাপ্রভু বলেন।”