< Yeremia 17 >

1 “Dhambi ya Yuda imeandikwa kwa kalamu ya chuma yenye ncha ya almasi. Imechongwa kwenye kibao cha mioyo yao na kwenye pembe za madhabahu zako.
“যিহূদার পাপ লোহার লেখনী ও হীরের বিন্দু দিয়ে লেখা হয়েছে। এটা তাদের অন্তরের ফলকে ও তোমার বেদির শিংয়ের উপরে খোদাই করা হয়েছে।
2 Watoto wao wanakumbuka madhabahu zao na miti yao ya Ashera kwa miti ya majani kwenye milima mirefu.
পাতা ভর্তি গাছের পাশে উঁচু পাহাড়ের উপরে তাদের লোকেরা তাদের বেদীগুলিকে এবং তাদের আশেরা খুঁটিগুলিকে স্মরণ করে।
3 Mlima wangu katika nchi ya wazi na mali yako yote pamoja na hazina zako zote, nitakupa kama nyara kwa wengine. Hiyo ndiyo thamani ya maeneo yako ya juu na dhambi iliyo katika maeneo yako yote.
তারা গ্রামাঞ্চলের পর্বতের উপরের বেদীগুলি স্মরণ করে। আমি তোমার সম্পদ এবং তোমার সমস্ত ধনদৌলত লুটের জিনিসের মত দিয়ে দেব। কারণ তোমার পাপ তোমার সমস্ত সীমানার প্রত্যেক জায়গায় আছে।
4 Utapoteza urithi niliokupa. Nitakutumikisha kwa adui zako katika nchi ambayo hujui, kwa maana umewasha moto katika ghadhabu yangu, ambao utakawaka milele.”
আমি তোমাকে যে অধিকার দিয়েছিলাম, তা তুমি হারাবে। যে দেশের কথা তুমি জান না, সেখানে আমি তোমাকে তোমার শত্রুদের দাস বানাবো, কারণ তুমি আমার রোষের আগুন জ্বালিয়েছ, যা চিরকাল জ্বলবে।”
5 Bwana asema, “Mtu anayemtegemea mwanadamu amelaaniwa; amfanyaye mwanadamu kuwa nguvu yake na kugeuza moyo wake mbali na Bwana.
সদাপ্রভু এই কথা বলেন, “যে ব্যক্তি মানুষের উপর ভরসা করে সে অভিশপ্ত; সে মাংসকে তার শক্তি বানায়, কিন্তু তার অন্তর সদাপ্রভুর কাছ থেকে সরে গেছে।
6 Kwa maana atakuwa kama msitu mdogo katika Araba na hawezi kuona kitu kizuri kikija. Atakaa katika maeneo ya mawe jangwani, nchi isiyokuwa na wakazi.
কারণ সে আরবের ঝোপের মত হবে এবং ভাল কিছু আসলে তা দেখতে পাবে না। মরুপ্রান্তের পাথুরে এলাকায় সে বাস করবে, জনবসতিহীন অনুর্বর জমি।
7 Lakini mtu anayemtegemea Bwana amebarikiwa, kwa kuwa Bwana ndiye tumaini lake.
কিন্তু সেই লোক ধন্য, যে সদাপ্রভুর উপর নির্ভর করে, কারণ সদাপ্রভু তার বিশ্বাসের ভিত্তি।
8 Kwa maana atakuwa kama mmea karibu na maji kando ya mto; mizizi yake itaenea. Hawezi kuona joto likija, kwa kuwa majani yake yatakuwa mabichi. Kisha mwaka wa ukame hawezi kuwa na wasiwasi, wala hataacha kuzalisha matunda.
কারণ সে জলের স্রোতের ধারে লাগানো গাছের মত; তার শিকড় ছড়িয়ে দেবে। গরম আসলে সে ভয় পাবে না; কারণ তার পাতা সব দিন সবুজ থাকবে। খরার বছরে সে চিন্তিত হবে না, তার ফল উত্পাদন কখনও বন্ধ হয় না।
9 Moyo ni mdanganyifu zaidi kuliko kitu kingine chochote. Una mgonjwa; ni nani anayeweza kuelewa?
সমস্ত কিছুর থেকে হৃদয় আরো বেশি প্রতারক। এটা পীড়িত, কে এটা বুঝতে পারে?
10 Mimi ni Bwana, ninayechunguza akili, ambaye hujaribu viuno. Ninampa kila mtu kulingana na njia zake, kulingana na matunda ya matendo yake.
১০আমি সদাপ্রভু, সেই একজন যে মন খুঁজে দেখে, যে অন্তরের পরীক্ষা করে। আমি প্রত্যেকের প্রাপ্য তাকে দিই, তার কাজের ফল অনুসারে শাস্তি দিই।
11 kama Kware akusanyaye mayai asiyotaga. Mtu anaweza kuwa tajiri kwa udhalimu, lakini wakati nusu ya siku zake ukipita, utajiri huo utamuacha, na mwishowe atakuwa mpumbavu.”
১১একটি তিতির পাখী একটি ডিমে তা দিয়ে বাচ্চা ফোঁটায়, যে ডিমটি তার নিজের নয়। কোন একজন অসৎ উপায়ে ধনী হয়; কিন্তু তার জীবনের মাঝামাঝি দিনের, সেই ধনসম্পদ তাকে ছেড়ে চলে যাবে; আর শেষে সে বোকা হয়ে যাবে।”
12 “Mahali pa hekalu letu ni kiti cha enzi cha utukufu, kilichoinuliwa tangu mwanzo.
১২আমাদের মন্দিরের জায়গা একটি মহিমান্বিত সিংহাসন, যা আদি থেকেই উন্নত।
13 Bwana ni tumaini la Israeli. Wote ambao wanakuacha watakuwa na aibu. Wale walio katika nchi ambao wanageuka kutoka kwako watauliwa. Kwa maana wamwacha Bwana, chemchemi ya maji yaliyo hai.
১৩সদাপ্রভু ইস্রায়েলের আশা। যারা তোমাকে ত্যাগ করেছে তারা লজ্জিত হবে; এই দেশে তোমার কাছ থেকে যারা ফিরে গেছে, তাদের নাম ধূলোয় লেখা হবে। কারণ তারা জীবন্ত জলের উনুই সদাপ্রভুকে ত্যাগ করেছে।
14 Niponye, Bwana, na mimi nitaponywa! Niokoe mimi, nami nitaokolewa. Kwa maana wewe ndio wimbo wangu wa sifa.
১৪হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর এবং তাতে আমি সুস্থ হব! আমাকে উদ্ধার কর এবং আমি উদ্ধার পাব। কারণ তুমিই আমার প্রশংসার গান।
15 Tazama, wananiambia, 'Neno la Bwana liko wapi? Hebu lije!'
১৫দেখ, তারা আমাকে বলে, “সদাপ্রভুর বাক্য কোথায়? তা এবার উপস্থিত হোক।”
16 Mimi sikuwahi kuacha kuwa mchungaji nyuma yako. Sikuitamani siku ya maafa. Unajua yaliyotoka mdomoni mwangu. Yalifanyika mbele ya uwepo wako.
১৬আমি তো তোমার অনুগামী পালক হওয়া থেকে পালিয়ে যাই নি। আমি বিপদের দিন চাইনি। আমার মুখ থেকে যে ঘোষণা বেরত তা তুমি জানো। সেগুলি তোমার উপস্থিতিতেই করা হয়েছিল।
17 Usiwe sababu ya hofu kwangu. Wewe ni kimbilio langu siku ya msiba.
১৭আমার কাছে আতঙ্ক হোয়ো না। বিপদের দিনের তুমিই আমার আশ্রয়।
18 Waaibike watu wanaoniudhi, lakini nisiaibike mimi. Wataogopa, lakini usiache nifadhaike. Tuma siku ya maafa dhidi yao na kuwaangamiza maradufu.”
১৮আমার তাড়নাকারীরা লজ্জিত হোক, কিন্তু তুমি আমাকে লজ্জিত কোরো না। তারা আতঙ্কিত হোক, কিন্তু আমাকে আতঙ্কিত কোরো না। তাদের বিরুদ্ধে দুর্যোগের দিন পাঠাও এবং দুই গুণ ধ্বংস দিয়ে তাদের বিনষ্ট কর।
19 Bwana akaniambia hivi: “Nenda ukasimame katika lango la watu ambako wafalme wa Yuda wanaingia na kutoka, basi katika malango mengine yote ya Yerusalemu.
১৯সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “যাও এবং যিহূদার রাজারা যে ফটক দিয়ে যাওয়া আসা করে, জনসাধারণের সেই ফটকে, যিরূশালেমের অন্যান্য সব ফটকেও গিয়ে দাঁড়াও।
20 Uwaambie, 'Sikieni neno la Bwana, wafalme wa Yuda, na ninyi watu wote wa Yuda, na kila mtu wa Yerusalemu atakayeingia kwa njia ya malango haya.
২০তাদের বল, ‘যিহূদার রাজারা এবং যিহূদার সমস্ত লোকেরা এবং যিরূশালেমে বাসকারী সবাই, যারা এই সব ফটক দিয়ে ভিতরে আস, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো।
21 Bwana asema hivi: “Jihadharini kwa ajili ya maisha yenu na msichukue mzigo siku ya sabato ili muilete katika malango ya Yerusalemu.
২১সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের, সাবধান হও; বিশ্রামবারে কোন বোঝা বইবে না, অথবা যিরূশালেমের ফটক দিয়ে তা ভিতরে আনবে না।
22 Wala msilete mzigo nje ya nyumba zenu siku ya sabato. Msifanye kazi yoyote, lakini muitenge siku ya Sabato, kama nilivyowaagiza wazee wako kufanya.'”
২২বিশ্রামবারে তোমাদের বাড়ি থেকে কোন বোঝা বের করে আনবে না। তাই কোন কাজ কোরো না, কিন্তু বিশ্রামবার আমার উদ্দেশ্যে পবিত্র করো, যেমন আমি তোমাদের পূর্বপুরুষদের আদেশ করেছিলাম।
23 Hawakusikiliza wala kutaega masikio yao, lakini walifanya shingo zao kuwa ngumu ili wasinisikilize wala kukubali maonyo.
২৩তারা শোনেনি, মনোযোগও দেয়নি। কিন্তু তাদের ঘাড় শক্ত করেছিল; তাই তারা আমার কথা শোনেনি ও আমার শাসন গ্রহণ করে নি।’
24 Itatokea kwamba ikiwa mtanisikiliza kweli-hili ndilo tamko la Bwana-na msilete mzigo kwenye malango ya jiji hili siku ya sabato lakini badala yake mkatenga siku ya sabato kwa Bwana na msifanye kazi yoyote juu yake -
২৪এটা সদাপ্রভুর ঘোষণা, ‘এটা ঘটবে, যদি তোমরা সত্যিই আমার কথা শোনো এবং বিশ্রামবারে শহরের ফটক দিয়ে কোন বোঝা না আন, কিন্তু পরিবর্তে বিশ্রামবারকে পবিত্র করো এবং কোন কাজ না করো,
25 basi wafalme, wakuu, na wale wanaokaa kiti cha Daudi wataingia malango ya mji huu kwa magari na farasi, wao na viongozi wao, watu wa Yuda na wenyeji wa Yerusalemu. Na mji huu utakaa milele.
২৫তাহলে রাজারা, রাজকর্মচারীরা এবং তারা যারা দায়ূদের সিংহাসনে বসে, তারা, তাদের নেতারা, যিহূদার লোকেরা ও যিরূশালেমের বাসিন্দারা রথে ও ঘোড়ায় চড়ে শহরের ফটক দিয়ে আসবে। এই শহর চিরকাল থাকবে।
26 Watakuja kutoka miji ya Yuda na kutoka pande zote za Yerusalemu, kutoka nchi ya Benyamini na visiwa vya chini, kutoka milimani na kutoka kaskazini, wakileta sadaka za kuteketezwa, dhabihu, sadaka za nafaka na ubani, sadaka za shukrani kwenye nyumba ya Bwana.
২৬যিহূদার শহরগুলো ও যিরূশালেমের চারিদিক থেকে বিন্যামীন এলাকা, নীচু এলাকা, পার্বত্য এলাকা, দক্ষিণে দেশ থেকে থেকে লোকেরা আমার গৃহে উপহার, বলিদান, ভক্ষ্য নৈবেদ্য, ধূপ নিয়ে আসবে। তারা ধন্যবাদের উপহার উৎসর্গ করবে।
27 Lakini ikiwa hamtasikiliza-kutakasa siku ya Sabato, kutochukua mizigo nzito, wala msiingie milango ya Yerusalemu siku ya sabato, nitawasha moto katika malango yake, nao utaangamiza majumba kuteketeza ngome za Yerusalemu, na hauwezi kuzimika.
২৭কিন্তু যদি তোমরা বিশ্রামবার আমার উদ্দেশ্যে পবিত্র করতে আমার কথা না শোন, যদি তোমরা বিশ্রামবারে বোঝা নিয়ে যিরূশালেমের ফটকের মধ্যে দিয়ে নিয়ে আসো, তবে আমি সমস্ত ফটকে আগুন জ্বালাব, যে আগুন যিরূশালেমের দুর্গগুলি পুড়িয়ে ফেলবে এবং যেটা নিভবে না’।”

< Yeremia 17 >