< Isaya 5 >
1 Acha niimbe kwa mpendwa wangu mzuri, wimbo wa mpendwa wangu kuhusu shamba la mzabibu. Mpendwa wangu ana shamba kwenye mlima wenye rutuba.
১আমি আমার প্রিয়ের জন্য আঙ্গুরক্ষেতের বিষয়ে আমার প্রিয়ের একটা গান করি। খুব উর্বর পর্বতে আমার প্রিয়ের একটা আঙ্গুর ক্ষেত ছিল।
2 Analilima, anaondoa mawe, na anaotesha aina ya mizabibu iliyo bora. Na hujenga mnara katikati ya shamba akichimba shinkizo ndani yake. Anasubiria mzabibu uzae matunda lakini unazaa zabibu mwitu.
২তিনি জায়গাটা খুঁড়লেন এবং পাথর তুলে ফেললেন আর তাতে ভাল আঙ্গুর লতা রোপণ করলেন। তার মধ্যে তিনি একটা উঁচু দুর্গ তৈরী করলেন এবং এছাড়া আঙ্গুর কুণ্ড তৈরী করলেন। তিনি অপেক্ষা করলেন যে ভালো আঙ্গুর ফল উত্পন্ন হবে, কিন্তু বুনো আঙ্গুর উত্পন্ন হল।
3 Kwa hiyo sasa, wakazi wa Yerusalemu na watu wa Yuda, toa hukumu kati yangu na shamba la mzabibu.
৩এখন হে, যিরূশালেমের বাসিন্দারা ও যিহূদার লোকেরা, তোমরা আমার ও আমার আঙ্গুর ক্ষেতের মধ্যে বিচার কর।
4 Je ni kitu gani cha ziada unaweza ukakifanya kwenye shamba langu la mizabibu, ambacho sijakifanya? ninapotamzamia izae matunda, kwa nini inazaa matunda mwitu?
৪আমার আঙ্গুর ক্ষেতের জন্য কি আরো কি করতে পারা যেত, যা আমি করিনি? যখন আমি ভাল আঙ্গুরের জন্য অপেক্ষা করলাম কেন তাতে বুনো আঙ্গুর উত্পন্ন হল?
5 Sasa nitawambia kitu nitakacho kifanya kwenye shamba langu la mzabibu: nitaondoa uzio, nitaligeuza kuwa malisho, Nitavunja ukuta wake chini. Na itakanyagwa chini.
৫এখন আমি তোমাকে জানাব যা আমি আমার আঙ্গুরক্ষেতে করব; আমি বেড়া তুলে ফেলব; আমি তা তৃণক্ষেত্রতে পরিণত করব; আমি তার দেয়াল ভেঙে ফেলব এবং এটা মাড়ানো হবে।
6 Nami nitaliharibu wala halitapaliliwa wala kuilmwa, bali litatoa mbigiri na miba; nami nitayaamuru mawingu yasinyeshee mvua juu yake.
৬আমি এটা আবর্জনা হিসাবে রাখব এবং এটা পরিষ্কার কি খোঁড়া যাবে না। কিন্তু কাঁটাঝোপ ও কাঁটাগাছ বেড়ে উঠবে এবং আমি মেঘদেরকে আদেশ দেব যেন তার ওপর বৃষ্টি না হয়।
7 Maana shamba la mzabibu la Yahwe Bwana wa majeshi ni nyumba ya Israeli, na mtu wa Yuda ndio mazao yake ya kupendeza; anaisubiria haki lakini badala ya yaki kuna mauwaji; maana haki, lakini badala yake ni kelele zikihitaji msaada.
৭কারণ ইস্রায়েল-কুল বাহিনীদের সদাপ্রভুর আঙ্গুর ক্ষেত এবং যিহূদার লোকেরা হল তাঁর আনন্দদায়ক চারাগাছ; তিনি ন্যায়বিচারের অপেক্ষা করছিলেন কিন্তু পরিবর্তে রক্তপাত; কারণ ধার্মিকতার পরিবর্তে সাহায্যের কান্না।
8 Ole wao wanaoungana nyumba kwa nyumba, shamba kwa shamba, mpaka wanamaliza, na umebaki mwenyewe kwenye shamba!
৮ধিক তাদের, যারা বাড়ির সঙ্গে বাড়ি যোগ করে, যারা ক্ষেতের সঙ্গে ক্ষেত যোগ করে; কোনো ঘর বাকি থাকে না এবং তোমরা দেশের মধ্যে একা থাক।
9 Yahwe wa majeshi ameniambia mimi, nyumba nyingi zitakuwa wazi, hata kubwa na zinazovutia, hakuna mwenyeji yeyote.
৯বাহিনীদের সদাপ্রভু আমাকে বলেন, অনেক বাড়ি খালি হবে, এছাড়া বড় ও সুন্দর বাড়িগুলি বসবাসকারী বিহীন হবে।
10 Maana mashamba ya mizabibu la nira kumi lilitoa bathi moja tu, na homeri ya mbegu itatoa efa tu.
১০কারণ দশ বিঘা আঙ্গুর ক্ষেতে এক বাৎ আঙ্গুর রস উত্পন্ন হবে ও এক হোমর বীজে মাত্র এক ঐফা শস্য উত্পন্ন হবে।
11 Ole wao wanaoamka asubuhi na mapema kutafuta pombe kali, wale wanaokaa usiku wa manane mpaka pombe inawaka moto.
১১ধিক তাদের, যারা খুব সকালে সুরা খোঁজার জন্য ওঠে; যারা অনেক রাত পর্যন্ত বসে থাকে, যতক্ষণ না আঙ্গুর রস তাদেরকে উত্তপ্ত করে!
12 Wanasherekea kwa kinubi, kinanda, kigoma, filimbi, na mvinyo, lakini hawazitambui kazi za Yahwe, wala hawaziangalii kazi za mikono yake.
১২তারা ভোজের দিন বীণা, নেবল, খঞ্জনি, বাঁশী এবং আঙ্গুর রস রাখে, কিন্তু তারা প্রভুর কাজকে চিনতে পারে না, তারা তার হাতের কাজগুলিরও বিবেচনা করে না।
13 Kwa hiyo watu wangu wameenda kifungoni kwa kukosa uelewa; viongozi wao wakuheshimiwa wanashinda na njaa, na watu wao hana kitu cha kunjwa.
১৩এই জন্য আমার লোকেরা জ্ঞানের অভাবের জন্য বন্দী হিসাবে রয়েছে। তাদের নেতারা ক্ষুধার্ত ও তাদের জনসাধারণ কিছুই পান করে নি।
14 Hivyo basi kuzimu kumeongeza ladha yake na imefungua kinywa chake kwa kiasi kikubwa; wasomi wao, viongozi wao, manabii na wenye furaha miongoni mwao, watashuka kuzimu. (Sheol )
১৪এই জন্য মৃত্যু তার ক্ষুধা বড় করেছে এবং তার মুখ খুব চওড়া করে খুলেছে; তাদের অভিজাত ও সাধারণ লোক, ফুর্তিবাজ আর তাদের মধ্যে উল্লাসিত লোকেরা পাতালে নেমে যাচ্ছে। (Sheol )
15 Mtu atalazimishwa kuinama chini, na watu watakuwa wayenyekevu; na macho yao ya kujivuna yatatupwa chini,
১৫সামান্য লোক নীচু হয় এবং মহান লোক নম্র হয় এবং অহঙ্কারীদের চোখ অবনত হয়।
16 Yahwe wa majeshi atainuliwa katika haki yake, na Mungu mtakatifu atajidhirisha kuwa mtakatifu kwa haki yake.
১৬কিন্তু বাহিনীদের সদাপ্রভু তার বিচারে উন্নত হন, পবিত্রতম ঈশ্বর ধার্ম্মিকতায় পবিত্র বলে মান্য হন।
17 Ndipo kondoo watalishwa kama wako kwenye malisho yao wenyewe, na katika uharibifu, kondoo watachungwa kama wageni.
১৭তখন মেষগুলো যেমন তাদের তৃণক্ষেত্রে চরে, তেমনি চরবে, ধনীদের ধ্বংসের জায়গায় মেষেরা চরবে।
18 Ole wao wanaovuta pamoja na waovu kwa kamba isiyo na maana na wanaovuta pamoja na dhambi kwa kamba za gari.
১৮ধিক তাদেরকে, যারা শূন্যতার দড়ি দিয়ে পাপ টানে এবং যারা রথের দড়ি দিয়ে পাপ টানে;
19 Ole kwa wale wasemao, '' Basi na Mungu afanye haraka, basi afanya upesi, ili tuweze kuona kinachotokea; na tuache mipango ya Mtakatifu wa Israeli ije, ili tuifahamu.''
১৯তারা বলে, “ঈশ্বর তাড়াতাড়ি করুন; তিনি তাড়াতাড়ি করে কাজ করেন, যেন আমরা তা দেখতে পাই এবং ইস্রায়েলের সেই পবিত্রতমের পরিকল্পনা গ্রহণ করুক এবং আসুক, যেন আমরা তা জানতে পারি।”
20 Ole wao waitao uovu wema, na wema ni uovu; inayowakilisha giza kama mwanga, na mwanga kama giza; inayowakilisha kitu kichungu kama kitamu, na kitamu kama kichungu!
২০ধিক তাদেরকে, যারা খারাপকে ভালো আর ভালোকে খারাপ বলে, যারা অন্ধকারকে আলো হিসাবে ও আলোকে অন্ধকার হিসাবে বর্ণনা করে; যারা মিষ্টিকে তেতো ও তেতোকে মিষ্টি বলে বর্ণনা করে!
21 Ole kwa wale wenye busara machoni mwao, na buasra kwa uelewa wao!
২১ধিক তাদেরকে, যারা নিজেদের চোখে জ্ঞানী ও নিজেদের বুদ্ধিতে বিচক্ষণ!
22 Ole wao ambao ni washindi kwa kunjwa mvinyo, na wazoefu wa kuchanganya pombe kali;
২২ধিক তাদেরকে, যারা আঙ্গুর রস পান করায় ওস্তাদ এবং যারা সুরা মেশানোয় পন্ডিত।
23 ambao wako huru kumpa haki mtenda maovu, na kuwanyima haki wenye haki!
২৩যারা ঘুষের জন্য দোষীকে নির্দোষ করে এবং নির্দোষকে তার ধার্ম্মিকতা থেকে বঞ্চিত করে।
24 Hivyo basi kama ndimi za moto zinazokula mabua, kama majani makavu yanavyochomwa na moto, hivyo basi mizizi yake itaoza na maua yake yataperuka kama mavumbi. Hii itatokea kwa sababu wameikataa sheria ya Yahwe wa majeshi, na kwa sababu wamedharau neno la Mtakatifu wa Israeli.
২৪অতএব আগুনের জিভ যেমন খড় গ্রাস করে, শুকনো ঘাস যেমন আগুনের শিখায় পরিণত হয়, তেমনি তাদের মূল পচে যাবে ও তাদের ফুল ধূলোর মতো উড়ে যাবে, কারণ তারা বাহিনীদের সদাপ্রভুর নিয়ম অমান্য করেছে, ইস্রায়েলের পবিত্রতম ঈশ্বরের কথা তুচ্ছ করেছে।
25 Hivyo basi hasira ya Yahwe imewaka juu ya watu wake. Ameunyoosh mkono wake juu yao na kuwaadhibu wao. Milima inatikisika, na maiti ni kama takata mitaani. Katika mambo yote haya, hasira yake haijapungua; badala yake, ameonyoosha mkono wake nje.
২৫এই জন্য তার লোকদের বিরুদ্ধে সদাপ্রভুর রাগ জ্বলে উঠেছে; তিনি তাদের বিরুদ্ধে হাত তুলেছেন এবং তাদেরকে আঘাত করেছেন; তাই পর্বতরা কাঁপল ও তাদের মৃতদেহ রাস্তার মধ্যে আবর্জনার মতো হল। এই সব সত্বেও, তার রাগ কম হয়নি, কিন্তু তার হাত এখনো আঘাত করার জন্য উঠে আছে।
26 Atapandisha bendera ya ishara mabali na mataifa na atapuliza filimbi kwa wale walio mwisho wa nchi. Tazama watakuja wakikimbia mara moja.
২৬তিনি দূরের জাতিদের জন্য একটা পতাকা তুলবেন, পৃথিবীর শেষ সীমার লোকদের জন্য শিশ দেবেন। দেখ, তারা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আসবে।
27 Hakuna tairi wala mashaka miongoni mwao; hakuna asinzae wala kulala usingizi. Au kama mkanda uliolegea, wala kamba za viatu kukatika.
২৭তাদের মধ্যে কেউই ক্লান্ত হবে না, হোঁচটও খাবে না; কেউই ঢুলে পড়বে না বা ঘুমাবে না; তাদের কোমর-বন্ধনী খুলে যাবে না, জুতার ফিতেও ছিঁড়বে না;
28 Mishale yao ni mikali na upinde wao umejikunja; kwato za farasi wao' ni kama jiwe, na gari lao magurudumu yake ni kama miba.
২৮তাদের তীরগুলো ধারালো, তাদের সব ধনুকে টান দেওয়া আছে; তাদের ঘোড়ার খুরগুলো চকমকি পাথরের মত এবং তাদের রথের চাকাগুলো ঝড়ের মত।
29 Mngurumo wao utakuwa kama wa simba, wataunguruma kama mtoto wa simba. Watanguruma na kukamata mawindo na kuvuta mbali, na hakuna hatakayeokolewa.
২৯সিংহীর মতই তাদের গর্জন; তারা যুবসিংহের মত গর্জন করবে। তারা গর্জন করবে এবং শিকার ধরবে এবং তা টেনে আনবে, কেউ রক্ষা করতে পারবে না।
30 Siku hiyo ataunguruma juu ya mawindo kama vile bahari kwa kishindo. Yeyote atakayeangalia nchi, ataona giza na mateso; hata mwanga hutafanjwa kuwa mweusi kwa mawingu.
৩০সেই দিন তারা সমুদ্রের গর্জনের মত শিকার করবে; আর কেউ যদি দেশের দিকে তাকায়, দেখ, অন্ধকার, চরম দুর্দশা, আর আলো মেঘের দ্বারা অন্ধকারময় হয়েছে।