< Isaya 3 >

1 Ona, Bwana, Yahwe wa majeshi, anakaribia kuwachukua kutoka Yerusalema na Yudawasaidizi na wafanyakazi: wasambazaji wote wa mikate, wasambazaji wote wa maji;
এখন দেখো, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, জেরুশালেম ও যিহূদা থেকে জোগান ও সহায়তা প্রদান, উভয়ই দূর করতে চলেছেন: খাদ্যের সব জোগান ও জলের সব জোগান,
2 mtu mwenye nguvu, shuja, hakimu, nabii, dalili za msomaji, na mzee;
বীর ও যোদ্ধা, বিচারক ও ভাববাদী, গণক ও প্রাচীন,
3 naodha wa hamsini, raia husika, mshauri, fundi mtarajiwa, na mchawi stadi.
পঞ্চাশ-সেনাপতি ও পদস্থ ব্যক্তি, পরামর্শদাতা, নিপুণ কারিগর ও চতুর জাদুকর সবাইকে।
4 Nitamuweka kijana tu kama kiongozi wenu, kijana atawaongoza wao.
“আমি বালকদের তাদের নেতা করব, সামান্য শিশুরা তাদের শাসন করবে।”
5 Watu watanyanyasika, kila mmoja mmoja na kila mmoja na jirani yake; watoto watawatusi wazee, na mivutano itawapa changamoto waheshimiwa.
লোকেরা পরস্পরের প্রতি অত্যাচার করবে, মানুষ মানুষের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে। যুবকেরা বৃদ্ধদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, ইতরজনেরা উঠবে সম্মানিতদের বিরুদ্ধে।
6 Mwanaume atamshikilia ndugu yake katika nyumba ya baba yake na kusema, 'Unayo kanzu; uwe kiongozi wetu, na uharibifu huu uwe mikononi mwako.
কোনো মানুষ তার বাবার গৃহে, কোনো একজন ভাইকে ধরে বলবে, “তোমার একটি আলখাল্লা আছে, তুমি আমাদের নেতা হও; এই ধ্বংসস্তূপের তুমিই তত্ত্বাবধান করো!”
7 'Siku hiyo atapaza sauti na kusema, 'hautakuwa mganga; sina mkate wala mavazi. Hatanifanya kuwa kiongozi wa watu.
কিন্তু সেদিন, সে চিৎকার করে বলবে, “আমার কাছে প্রতিকার নেই। আমার বাড়িতে খাবার বা পরার কাপড় নেই; আমাকে লোকদের নেতা কোরো না।”
8 Kwa maana Yerusalemu kuna mashaka, na Yuda imeanguka, kwa sababu mazungumzo yao na matendo yao yako kinyume na Yahwe, wanayapinga macho ya utukufu wake.
কারণ জেরুশালেম হোঁচট খেয়েছে, যিহূদা পতিত হচ্ছে; তাদের কথা ও সমস্ত কাজ সদাপ্রভুরই বিরুদ্ধে, তারা তাঁর মহিমাময় উপস্থিতিকে অগ্রাহ্য করে।
9 Angalia nyuso zao zinashudia kinyume nao; na watasema dhambi zao kama Sodoma; hawatazificha, Ole wao! Maana wanakamilisha janga lao wenyewe.
তাদের মুখমণ্ডলের দৃষ্টি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়; তারা সদোমের মতো তাদের পাপের প্রদর্শন করে; তারা তা ঢেকে রাখে না। ধিক্ তাদের! তারা নিজেদেরই উপরে বিপর্যয় ডেকে এনেছে।
10 Mwambie mtu mwenye haki kwamba itakuwa vizuri, maana watakula matunda ya matendo yao.
তোমরা ধার্মিক লোকদের বলো, তাদের মঙ্গল হবে, কারণ তারা তাদের কৃতকর্মের সুফল ভোগ করবে।
11 Ole kwa wakosaji! itakuwa vibaya kwa yeye, maana malipo ya mikono yake yatafanyika kwake pia.
দুষ্টদের ধিক্! তাদের উপরে বিপর্যয় নেমে আসবে! তারা যা করেছে, তার প্রতিফল তাদের দেওয়া হবে।
12 Watu wangu-watoto wangu wanawakandamiza, na wanawake wanawaongoza wao. Watu wangu, wale wanaowaongoza wanawaongoza vibaya na kuchanganya muelekeo wa nja yenu.
যুবকেরা আমার প্রজাদের প্রতি অত্যাচার করে, স্ত্রীলোকেরা তাদের উপরে শাসন করে। ওহে আমার প্রজারা, তোমাদের পথপ্রদর্শকেরাই তোমাদের বিপথে চালিত করে; প্রকৃত পথ থেকে তারা তোমাদের বিপথগামী করে।
13 Yahwe simama juu ya mashitaka; yeye amesimama kuwashaki watu.
সদাপ্রভু তাঁর দরবারে অবস্থান গ্রহণ করেছেন; তিনি জাতিসমূহের বিচার করার জন্য উঠে দাঁড়িয়েছেন।
14 Yahwe atakuja na hukumu juu ya wazee na watu wao na viongozi wao: ''Umeharibu shamba; nyara kutoka kwa masikni ziko kwenye nyumba zako.
সদাপ্রভু প্রাচীনদের ও তাঁর প্রজাদের নেতৃগণের বিরুদ্ধে বিচার করতে চলেছেন: “তোমরাই আমার দ্রাক্ষাকুঞ্জ নষ্ট করেছ; দরিদ্র মানুষদের কাছ থেকে লুট করা জিনিস তোমাদেরই বাড়িতে আছে।
15 Kwa nini unaponda watu wangu na kusaga nyuso za masikini?'' Hili ni tamko Bwana, Yahwe wa majeshi.
আমার প্রজাদের চূর্ণ করে এবং দরিদ্রদের মুখ ঘষে দিয়ে তোমরা কী বলতে চাইছ?” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।
16 Yahwe anasema hivyo kwa sababu mabinti wa Sayuni wanajigamba, wanatembea pekee yao vichwa vyao vikiwa juu, na kutaniana kwa macho yao, na kutakata kokote waendako na kuamua upatu kwa miguu yao,
সদাপ্রভু বলেন, “সিয়োনের নারীরা উদ্ধত, তারা ঘাড় উঁচু করে চোখের ইশারায় পথে পথে চোখ দিয়ে প্রেমের ভান করে। তারা ছোটো ছোটো পা ফেলে চলে, পায়ের নূপুরের রিনিঝিনি শব্দ তোলে।
17 Kwa hiyo Bwana atafanya magonjwa ya mapele kwenye kishwa cha mabinti wa Sayuni, na Yahwe atawafanya upaa.
সেই কারণে, সিয়োনের নারীদের মাথায় প্রভু দুষ্টক্ষত সৃষ্টি করবেন; সদাপ্রভু তাদের মাথার খুলি টাকপড়া করবেন।”
18 Siku hiyo Bwana ataondoa mapambo mazuri yaliyoko kwenye kifundo cha miguu, bendi za kichwa chao, kaya zao; bangili za masikio,
সেদিন, প্রভু তাদের জমকালো বেশভূষা কেড়ে নেবেন: হাতের চুড়ি ও মাথার টায়রা এবং চন্দ্রহার,
19 bangili za miguu na taji zao;
কানের দুল, বালা ও জালি আবরণ,
20 kitambaa cha kichwa, chaini za miguu, mafurungu na maboksi ya marashi na na haiba ya bahati.
কপালের আভূষণ, পায়ের মল ও কোমরবন্ধনী, সুগন্ধি আতরের শিশি ও বাজু,
21 Atatoa bangili na kipini kwenye pua;
সিলমোহর আঁকা আংটি ও নাকের নোলক,
22 sherehe za mavazi, mapazia na mabegi ya mkononi;
সুন্দর সব পোশাক, উপরের হাতহীন জামা ও ওড়না, টাকার থলি
23 vioo vya mkononi, sanda nzuri, vilemba vya kichwa na taji.
ও আয়না, মসিনার অন্তর্বাস, উষ্ণীষ ও শাল।
24 Badala ya manukato mazuri kutakuwa na arufu mbaya; na badala ya ukunda, kamba, kufunika kwa vazi la gunia; kitia alama mwilini kwa moto badala ya uzuri. wanaume wao wataanguka kwa upanga,
সুগন্ধের পরিবর্তে হবে দুর্গন্ধ, কোমর বন্ধনীর পরিবর্তে দেওয়া হবে দড়ি; কায়দা করা কেশবিন্যাসের পরিবর্তে টাক; দামি পোশাকের পরিবর্তে চটের পোশাক, সৌন্দর্যের পরিবর্তে পোড়া দাগ।
25 na wanaume wenye nguvu wataanguka kwenye vita.
তোমার পুরুষেরা তরোয়ালের দ্বারা পতিত হবে, তোমার যোদ্ধাদের যুদ্ধে পতন হবে।
26 Lango la Yerusalemu litaomboleza na kuomboleza; na atakuwa peke yake amekaa chini ya ardhi.
সিয়োনের তোরণদ্বারগুলি বিলাপ ও শোক করবে; একা পরিত্যক্ত হয়ে সে মাটিতে বসে থাকবে।

< Isaya 3 >