< Isaya 24 >

1 Angalia Yahwe anakaribia kuifanya dunia kuwa utupu, kuhiharibu, kuharibu uso wake, na kuwatawanya wenyeji wake.
দেখো, সদাপ্রভু পৃথিবীকে পরিত্যক্ত করে তা ধ্বংস করতে চলেছেন; তিনি ভূপৃষ্ঠ ধ্বংস করে এবং তার অধিবাসীদের ছিন্নভিন্ন করবেন,
2 Itakuwa kama ilivyo kwa watu itakuwa hivyo hivyo kwa kuhani; na kwa watumishi na kwa bwana wake, na kwa mfanyakazi wa ndani itakuwa hivyo na kwa tajiri yake, ndivyo itakavyokuwa kwa anayeuza na anayenunua; ndivyo itakavyokwa kwa wenye kupata faida na wenye madeni, na wale wennye kupokea faida itakuwa hivyo hivyo kwa wale wenye kutoa faida.
সবার অবস্থা একইরকম হবে যাজকদের ও সাধারণ লোকদের, মনিব ও দাসদের, কর্ত্রী ও দাসীর, বিক্রয়কারী ও ক্রেতার, ঋণগ্রহীতার ও ঋণদাতার, উত্তমর্ণ ও অধমর্ণ, সকলের।
3 Dunia itaharibiwa kabisa na kufanjwa ukiwa; maana Yahwe amenena maneno hayo. Dunia imekauka kabisa na kunyauka,
পৃথিবী সম্পূর্ণ জন পরিত্যক্ত হবে ও সম্পূর্ণরূপে লুন্ঠিত হবে। সদাপ্রভু এই কথা বলেছেন।
4 Dunia inazimia n kudhohofika. Watu maarufu wa duniani watapotezwa.
পৃথিবী শুকিয়ে যাবে ও নিস্তেজ হবে, জগৎ অবসাদগ্রস্ত হয়ে নিস্তেজ হবে, পৃথিবীর মহিমান্বিত ব্যক্তিরা অবসন্ন হবে।
5 Dunia inavutwa na watu wakao ndani yake kwa sababu wamepindisha sheria, wameibadili amri na wamevunja agano la milele.
পৃথিবী তার অধিবাসীদের দ্বারা কলুষিত হয়েছে; তারা বিধান অমান্য করেছে, তারা বিধিবিধান লঙ্ঘন করে চিরস্থায়ী চুক্তির অবমাননা করেছে।
6 Hivyo basi laana inaitafuna nchi, na wenyeji wake wamekutwa na makosa. Wakaao duniani wanateketea, na watu wachache wameachwa.
সেই কারণে, এক অভিশাপ পৃথিবীকে গ্রাস করেছে; এর লোকেরা অবশ্য তাদের অপরাধ বহন করবে। তাই পৃথিবীর অধিবাসীরা দগ্ধ হয়, অতি অল্প মানুষই বেঁচে থাকে।
7 Divai mpya imekauka, mizabibu imenyauka, na mioyo yote iliyochangamka inaugua.
নতুন দ্রাক্ষারস শুকিয়ে যায় ও দ্রাক্ষালতা নিস্তেজ হয়; আমোদ-আহ্লাদকারী সকলে আর্তনাদ করে।
8 Sauti ya furha ya kigoma inasimama, na kelele za wenye furaha zimekwisha, na furaha ya kinubi imesitishwa.
খঞ্জনির উচ্চশব্দ শান্ত হয়ে গেছে, ফূর্তিবাজদের হৈ হট্টগোল স্তব্ধ হয়েছে, আনন্দমুখর বীণার রব শোনা যায় না।
9 Hawatakunjwa mvinyo tena na kuimba, bia chungu kwa wale wanokunywa.
আর তারা গান গেয়ে সুরা পান করে না, পানকারীদের মুখে সুরা তেঁতো লাগে।
10 Mji uliochafuka umeangushwa chini; kila nyumba imefungwa na hakuna kitu.
ধ্বংসিত নগরটি জনশূন্য পড়ে আছে; প্রত্যেকটি গৃহের দুয়ারের প্রবেশপথে দরজা লাগানো আছে।
11 Kuna kilio mtaani kwa sababu ya mvinyo; furaha yote imetiwa giza, furaha ya nchi imetoweka.
পথে পথে তারা সুরার জন্য চিৎকার করে; সমস্ত আনন্দ বিষাদে পরিণত হয়, পৃথিবী থেকে সমস্ত হৈ-হল্লা দূর হয়ে গেছে।
12 Ndani ya mji kumebaki ukiwa, na lango limebolewa kwa uharibifu.
নগর ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে, এর তোরণদ্বারগুলি টুকরো টুকরো হয়ে পড়ে আছে।
13 Hivi ndivyo itakavyofanyika kwa dunia yote mwiongoni mwa mataifa, pale mti wa mzabibu utakapopigwa, na waokotapo zabibu baada mavuno yake kuwa tayari.
পৃথিবীতে ও জাতিসমূহের মধ্যে এরকমই ঘটনা ঘটবে, যেমন, যখন কোনো জলপাই গাছ ঝাড়ার পরে হয় কিংবা দ্রাক্ষাচয়নের পরে কিছু ফল অবশিষ্ট পড়ে থাকে।
14 Watanyanyua saut zao na kupiga keleleYahwe mwenye enzi, na utapaza sauti kutoka kwenye bahari.
তারা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তোলে, তারা আনন্দে চিৎকার করে; পশ্চিমদিক থেকে তারা সদাপ্রভুর মহিমাকীর্তন করবে।
15 Hivyo basi mashariki mtukuze Yahwe, na katika kisiwa cha bahari tukuzeni jina la Yahwe, Mungu wa Israeli.
সেই কারণে, পূর্বদিকের লোকেরা সদাপ্রভুর মহিমা করুক; সমুদ্রের দ্বীপগুলির মধ্যে, তারা সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের নামের প্রশংসা করুক।
16 Kutoka umbali wa sehemu ya dunia tumesika nyimbo, ''Utukufu kwa watu wenye haki! Lakini nikasema, ''Nimepita mbali, Ole juu wangu! Wasaliti walshulika na wenye hila; ndio, wasaliti walishuhulika na wenye hila.''
পৃথিবীর প্রান্তসীমা থেকে আমরা গানের শব্দ শুনছি: “সেই ধার্মিক ব্যক্তির মহিমা হোক।” কিন্তু আমি বললাম, “আমি ক্ষয়ে যাচ্ছি, আমি ক্ষয়ে যাচ্ছি, ধিক্ আমাকে! বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করছে! হ্যাঁ, বিশ্বাসঘাতকেরা নিদারুণ বিশ্বাসঘাতকতা করছে!”
17 Hofu, shimo, na mtego yako juu yako, wenyeji wa dunia.
ওহে পৃথিবীর জনগণ, সন্ত্রাস, গর্ত ও ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে।
18 Amekimbia maana sauti ya hofu itaanguka kwenye shimo, na anayekuja juu katikati ya shimo atanaswa na mtego. Madirisha ya mbinguni yatafunguliwa, na misingi ya dunia itatikisika.
সন্ত্রাসের চিৎকারে যে পলায়ন করবে, সে কোনো গর্তে পতিত হবে; আর যে কেউ গর্ত থেকে উঠে আসে, সে ফাঁদে ধৃত হবে। ঊর্ধ্বাকাশের জলধির উৎস সকল মুক্ত হয়েছে, পৃথিবীর ভিত্তিমূলগুলি কেঁপে উঠছে।
19 Dunia itangamizwa kabisa, dunia itapasukia mbali; dunia itatatikisika vikali.
পৃথিবী ভগ্ন হয়েছে, পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়েছে, পৃথিবী সম্পূর্ণরূপে প্রকম্পিত হয়েছে।
20 Dunia itajikongoja kama mlevi na itachezacheza kurudi nyuma na mbele kama kibanda. Dhambi zao zitakuwa nzito juu yao na zitaanguka na hazitasimama tena.
পৃথিবী যেন কোনো মাতালের মতো টলোমলো করছে, প্রবল বাতাসে যেমন কুঁড়ে ঘর, এ তেমনই দোদুল্যমান হচ্ছে; এর বিদ্রোহের মাত্রা এতই গুরুভার যে, এর পতন হবে আর কখনও উঠে দাঁড়াতে পারবে না।
21 Itakuwa siku hiyo ambayo Yahwe ataliadhibu jeshi la aliye juu mahali pa juu, na falme za dunia katika dunia.
সেদিন সদাপ্রভু, ঊর্ধ্বস্থ আকাশমণ্ডলের সমস্ত পরাক্রমকে ও নিচে পৃথিবীর সমস্ত রাজাকে দণ্ড দেবেন।
22 Watakusanyika pamoja, wafungwa katika shimo, na watafungw gerezani; na baada ya siku nying watadhibiwa.
অন্ধকূপে যেমন বন্দিদের আবদ্ধ রাখা হয়, তাদেরও তেমনই একত্র করে রাখা হবে; তাদের কারাগারে রুদ্ধ করে রাখা হবে, আর অনেক দিন পরে তাদের মুক্ত করা হবে।
23 Halafu Mwenzi utatiwa aibu na jua pia litatwa aibu, maana Yahwe wa majeshi atatawala katika mlima Sayuni na Yerusalemu, kabla ya wazee wake katika utukufu.
তখন চাঁদ মলিন হবে, সূর্য লজ্জিত হবে; কারণ সর্বশক্তিমান সদাপ্রভু রাজত্ব করবেন সিয়োন পর্বতে ও জেরুশালেমে এবং তার প্রাচীনদের সাক্ষাতে—মহান মহিমার সঙ্গে।

< Isaya 24 >