< Isaya 15 >

1 Tamko kuhusu Moabu, Kweli, kwa usiku mmoja Ari ya Moabu imeharibiwa kabisa na kuangamizwa; kweli, kwa usiku mmoja Kira ya Moabu itaharibiwa na kuangamizwa.
মোয়াবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, মোয়াবের আর্ নগরী বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে তা ধ্বংস হল! মোয়াবের কীর্ নগরীও বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে সেটিও ধ্বংস হল!
2 Wamenda juu hekaluni, watu wa Diboni wamenda juu kuomboleza; Moabu wanaomboleza juu ya Nebo na juu ya madeba. Vichwa vyao vimenyolewa viko wazi na na ndevu zao zimenyolewa.
দীবোনের লোকেরা তার মন্দিরে গিয়েছে, কাঁদবার জন্য উঁচু স্থানগুলিতে গিয়েছে; মোয়াব নেবো ও মেদ্‌বার জন্য বিলাপ করছে। প্রত্যেকের মস্তক মুণ্ডিত হয়েছে ও প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে।
3 Wamevaa nguo za magunia katka mitaa yao; juu ya dari zao na kila kona ya mitaa yao, kuyeyuka kwa kumwaga machozi.
পথে পথে তারা শোকের বস্ত্র পরে; সব ছাদের উপরে ও প্রকাশ্য চকগুলিতে তারা সকলে বিলাপ করে, কাঁদতে কাঁদতে তারা দণ্ডবৎ হয়।
4 Hishiboni na Elealehi wanalia wakihitaji msaada; Sauti zao zinasikika mpaka Jahazi. Hivyo basi vijana wa vita wa Moabu wanalia wakihitaji msaada; wanatetemeka wao wenyewe.
হিষ্‌বোন ও ইলিয়ালী ক্রন্দন করে, তাদের কণ্ঠস্বর যহস পর্যন্ত শোনা যায়। তাই সশস্ত্র মোয়াবের লোকেরা চিৎকার করে, তাদের হৃদয় মূর্ছিত হয়।
5 Moyo wangu unalia juu ya Moabu; watuhumiwa wamekimbilia Zoari na Elgathi Shelishiyahi. Wanapaa juu ya Luhithi wakilia; katika barabara ya kwenda Horonaimu wanapiga kelele ole juu ya uharibifu.
আমার হৃদয় মোয়াবের জন্য কেঁদে ওঠে; তার পলাতকেরা সোয়র পর্যন্ত, এমনকি, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পলায়ন করে। তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়, যাওয়ার সময় তারা কাঁদতে থাকে; হোরোণয়িমে যাওয়ার পথে তারা নিজেদের ধ্বংসের বিষয়ে বিলাপ করে।
6 Maji ya Nimrimu yamekauka; majani yamepooza na majani yanyochikia yanakufa; hakuna ukijani hata kidogo.
নিম্রীমের জলরাশি শুকিয়ে গেছে সেখানকার সব ঘাস শুকনো হয়েছে; শাকসবজি সব শেষ, সবুজ আর কিছুই অবশিষ্ট নেই।
7 Hivyo basi vitu vingi vimekuwa na hifadhi wameipeleka juu ya kijito maarufu.
তাই যে ঐশ্বর্য তারা আহরণ ও সঞ্চিত করেছে, তারা তা ঝাউবন-গিরিখাতের ওপারে নিয়ে যায়।
8 Kilio kimezunguka katika himaya ya Moabu; malalamiko yamefika hata Eglaimu na Beer-Elimu.
তাদের হাহাকার-ধ্বনি মোয়াবের সীমানায় প্রতিধ্বনিত হয়; তাদের বিলাপের স্বর সুদূর ইগ্লয়িম পর্যন্ত ও তাদের হা-হুতাশের শব্দ বের্-এলীম পর্যন্ত পৌঁছে গেছে।
9 Maana maji ya Dimoni imejaa damu; Simba atawavamia wale waliokimbia kutoka Moabu pia na walbakia katika nchi.
দীমোনের জলরাশি রক্তে পূর্ণ, কিন্তু আমি আরও বিপর্যয় দীমোনের উপরে নিয়ে আসব, মোয়াবের পলাতকদের উপরে এবং যারা দেশে অবশিষ্ট থাকে, তাদের উপরে একটি সিংহ নিয়ে আসব।

< Isaya 15 >