< Isaya 12 >
1 Siku hiyo utasema, ''Nitakushukuru wewe, Yahwe. Japo ulikuwa na hasira na mimi, laana yako imeondoka mbali, na umenifariji mimi,
সেদিন তুমি বলবে: “হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করব। তুমি যদিও আমার উপরে ক্রুদ্ধ ছিলে, তোমার ক্রোধ কিন্তু ফিরে গেছে, আর তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ।
2 Ona Bwana ni wokovu wangu; nitamwamini na sitakuwa na hofu, kwa Yahwe, ndio, Yahwe ni nguvu yangu na wimbo wangu. Amekuwa wokovu wangu.''
নিশ্চয়ই ঈশ্বর আমার পরিত্রাণ; আমি আস্থা রাখব ও ভয় পাব না। সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান; তিনি আমার পরিত্রাণ হয়েছেন।”
3 Kwa furaha utachota maji kwenye kisima cha wokovu.
তোমরা পরিত্রাণের কুয়োগুলি থেকে আনন্দের সঙ্গে জল তুলে আনবে।
4 Siku hiyo utasema, ''Mshukuru Yahwe na ita jina lake; tangaza matendo yake miongoni mwa watu, tangaza jina lake limeinuliwa.
সেদিন তোমরা বলবে: “সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো; তাঁর কৃত সমস্ত কর্ম জাতিসমূহকে জানাও, তাঁর নাম উচ্চ বলে ঘোষণা করো।
5 Mwiimbie Yahwe, maana ametenda matendo yaliotukuka; acha hili lijulikane dunia nzima.
সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, কারণ তিনি মহিমাময় অনেক কাজ করেছেন; সমস্ত জগৎকে একথা জানাও।
6 Lia kwa nguvu na piga kelele kwa furaha, enyi wakazi wa Sayuni, maana katikati yenu ni mtakatifu wa Israeli.
সিয়োনের লোকেরা, তোমরা চিৎকার করো ও আনন্দে গান গাও, কারণ ইস্রায়েলের সেই পবিত্রতম জন তোমাদের মধ্যে মহান।”