< Hosea 7 >
1 Wakati wowote ninapotaka kuponya Israeli, dhambi ya Efraimu inafunuliwa, pamoja na matendo maovu ya Samaria, kwa sababu wanafanya udanganyifu; mwizi huingia, na kundi la wanyang'anyi hushambulia mitaani.
১যখনই আমি ইস্রায়েলকে সুস্থ করতে চাই, ইফ্রয়িমের পাপ প্রকাশ পায়, পাশাপাশি শমরিয়ার মন্দ কাজও প্রকাশ পায়, কারণ তারা প্রতারণাও করে; একটি চোর ভিতরে আসে এবং একটি ডাকাত দল রাস্তা আক্রমণ করে লুট করে।
2 Hawatambui mioyoni mwao kwamba ninakumbuka matendo yao mabaya. Sasa matendo yao huwazunguka; yapo mbele ya uso wangu.
২তারা তাদের হৃদয়ে অনুভব করে না যে আমি তাদের সমস্ত মন্দ কাজ মনে রেখেছি। এখন তাদের কাজ তাদের চারিদিক দিয়ে ঘিরেছে; তারা আমার সামনে রয়েছে।
3 Kwa sababu ya uovu wao wamemfanya mfalme awe na furaha, na maofisa wao kwa uongo wao.
৩তাদের মন্দতা দিয়ে তারা রাজাকে এবং তাদের মিথ্যা দিয়ে আধিকারিকদেরকে খুশি করেছে।
4 Wote ni wazinzi, kama tanuru iliyochomwa na mwokaji, ambaye huacha kuuchochea moto tangu kukanda unga mpaka kuwa chachu.
৪তারা সকলে ব্যভিচারী, রুটিওয়ালার উনুনের সমান, যে আগুন নাড়া বন্ধ রাখে যতক্ষণ না ময়দার তালে খামি মিশছে।
5 Siku ya mfalme wetu, viongozi walijifanya wagonjwa na ukali wa divai. Alinyoosha mkono wake kwa wale waliokuwa wakidhihaki.
৫আমাদের রাজার দিনের আধিকারিকরা নিজেদেরকে অসুস্থ করে তুলল মদের উত্তাপে। সে তাদের সঙ্গে হাত বাড়ায় যারা উপহাস করে।
6 kwa mioyo kama tanuri, wao hupanga mipango yao ya udanganyifu. Hasira zao hulala usiku wote; asubuhi huwaka juu kama moto.
৬কারণ হৃদয় তন্দুরের মত, তারা রচনা করে তাদের ঠকানোর পরিকল্পনা। তাদের রাগ সারা রাত ধিকিধিকি করে জ্বলে; সকাল এটা খুব জোরে জ্বলতে থাকে যেমন প্রচণ্ড আগুন।
7 Wote wamepata moto kama tanuru, na huwaangamiza wale wanaowatawala. Wafalme wao wote wameanguka; hakuna hata mmoja wao ananiita.
৭তারা সবাই উনুনের মত গরম এবং তারা তাদের গ্রাস করল যারা তাদের ওপর শাসন করত। তাদের সমস্ত রাজা ধ্বংস হয়েছে; তাদের কেউ আমায় ডাকে না।
8 Efraimu anajichanganya mwenyewe kati ya watu. Efraimu ni mkate ambayo haujawahi kugeuzwa.
৮ইফ্রয়িম নিজেই লোকেদের সঙ্গে মিশে গেছে, ইফ্রয়িম হল এক পিঠ সেঁকা পিঠে যা উল্টানো হয়নি।
9 Wageni wamekula nguvu zake, lakini hajui. Nywele za mvi hunyunyiza juu yake, lakini hajui.
৯বিদেশীরা তার শক্তি গ্রাস করেছে, কিন্তু সে তা জানে না। পাকা চুল তার মাথায় ছড়িয়ে পড়েছে, কিন্তু সে তা জানে না।
10 Kiburi cha Israeli kinawashuhudia; hata hivyo, hawajarudi kwa Bwana, Mungu wao, wala hawakumtafuta licha ya hayo yote.
১০ইস্রায়েলের গর্ব তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে; তবুও, এই সব হওয়া সত্বেও তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসেনি, না তারা তাঁকে খুঁজেছে।
11 Efraimu ni kama njiwa, baradhuli na asiye na busara, humwita kwenda Misri, kisha huruka kwenda Ashuru.
১১ইফ্রয়িম পায়রার মত, অতি সরল এবং বুদ্ধিহীন, মিশরকে ডাকে, তারপর অশূরে পালায়।
12 Wakienda, nitasambaza wavu wangu juu yao, nami nitawaangusha kama ndege wa angani. Nitawaadhibu katika kusonga kwao pamoja.
১২যখন তারা যায়, আমি তাদের ওপর আমার জাল বিস্তার করব, আমি তাদের আকাশের পাখির মত নামিয়ে আনব। আমি তাদের সমস্ত গোষ্টিকে শাস্তি দেব।
13 Ole wao! Kwa maana wamepotea kutoka kwangu. Uharibifu unawajia! Wao wameasi dhidi yangu! Napenda kuwaokoa, lakini waliongea uongo dhidi yangu.
১৩ধিক তাদের! কারণ তারা আমার থেকে দূরে সরে গেছে। তাদের উপরে ধ্বংস নেমে আসছে! তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে! আমি তাদের রক্ষা করতাম, কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যেকথা বলেছে।
14 Wala hawakunililia kwa moyo wao wote, lakini wanaomboleza kwenye vitanda vyao. Wanakusanyika kwa ajili ya nafaka na divai mpya, nao wananiasi mimi.
১৪তারা আমার কাছে তাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে কাঁদেনি, কিন্তু তারা তাদের বিছানায় বিলাপ করেছে। তারা জড়ো হয়েছিল শস্য এবং নতুন আঙ্গুর রস পাওয়ার জন্য এবং তারা আমাকে ছেড়ে চলে গিয়েছিল।
15 Ingawa niliwafundisha na kuimarisha mikono yao, sasa wanapanga mabaya dhidi yangu.
১৫যদিও আমি তাদের শিক্ষা দিয়েছি এবং তাদের হাত শক্তিশালী করেছি, তারা এখন আমার বিরুদ্ধে মন্দ চক্রান্ত করছে।
16 Wanarudi, lakini harudi kwangu, Niliye Juu. Wao ni kama upinde usiotumainika. Maofisa wao wataanguka kwa upanga kwa sababu ya udhalimu wa vinywa. Hii itakuwa ni aibu yao katika nchi ya Misri.
১৬তারা ফিরে আসবে, কিন্তু তারা আমার কাছে ফিরে আসবে না, যিনি অতি মহান সর্বশক্তিমান ঈশ্বর। তারা ত্রুটিপূর্ণ ধনুকের মত। তাদের আধিকারিকরা তলোয়ারের আঘাতে মারা যাবে, তার কারণ তাদের জিভের দাম্ভিকতা। মিশর দেশে এটা তাদের জন্য উপহাসের বিষয় হবে।