< Hosea 10 >

1 Israeli ni mzabibu mzuri ambao huzaa matunda yake. kwa kadiri matunda yake yanavyoongezeka vivyo hivyo anajenga madhabahu nyingi. Kwa kuwa nchi yake ilizalishwa zaidi, aliboresha nguzo zake.
ইস্রায়েল হল উর্বর আঙ্গুর গাছ যা তার ফল উত্পাদন করে। যত তার ফল বৃদ্ধি পায়, ততো বেশি সে যজ্ঞবেদী বানায়। যেভাবে তার দেশ বেশি উত্পাদন করে, সে তার পবিত্র স্তম্ভ উন্নত করে।
2 Moyo wao ni udanganyifu; sasa wanapaswa kubeba hatia yao. Bwana ataharibu madhabahu zao; ataharibu nguzo zao.
তাদের হৃদয় হল প্রতারণায় পূর্ণ; এখন অবশ্যই তারা তাদের দোষ স্বীকার করবে৷ সদাপ্রভু তাদের যজ্ঞবেদী ভেঙে ফেলবেন; তিনি তাদের পবিত্র স্তম্ভ ধ্বংস করবেন।
3 Kwa maana watasema, “Hatuna mfalme, kwa maana hatukumcha Bwana. Na mfalme-angeweza kutufanyia nini?”
এখন তারা বলবে, “আমাদের কোন রাজা নেই, আমরা সদাপ্রভুকে ভয় পাই না। এবং একজন রাজা, তিনি আমাদের জন্য কি করতে পারেন?”
4 Wanasema maneno tupu na kufanya maagano kwa kuapa uongo. Kwa hivyo haki inakuja kama magugu yenye sumu katika mito ya shamba.
তারা বুদ্ধিহীন কথা বলে এবং মিথ্যে শপথ নিয়ে নিয়ম তৈরী করে। তাই বিচার বিষাক্ত আগাছার মত মাঠের হালের দাগে জন্ম নেয়।
5 Wakazi wa Samaria wataogopa kwa sababu ya ndama za Beth Aveni. Watu wake waliomboleza juu yao, kama walivyofanya wale makuhani wa sanamu ambao walikuwa wamefurahi juu yao na utukufu wao, lakini hawako tena.
শমরিয়া বসবাসকারী লোকেরা বৈৎ-আবন বাছুরের প্রতিমার জন্য ভয় পাবে। এর লোকেরা তাদের জন্য শোক করবে, এছাড়াও যে সমস্ত প্রতিমা পূজারী যাজকরা যারা তাদের জন্য আনন্দ এবং তাদের গৌরব করত, কিন্তু তারা আর সেখানে নেই।
6 Wao watachukuliwa kwenda Ashuru kama sadaka kwa mfalme mkuu. Efraimu atakuwa na aibu, na Israeli atakuwa na aibu kwa sanamu yake.
তাদের অশূরে নিয়ে যাওয়া হবে উপহারের হিসাবে মহান রাজার জন্য। ইফ্রয়িম লজ্জা পাবে এবং ইস্রায়েল লজ্জিত হবে কাষ্ঠ প্রতিমার জন্য।
7 Mfalme wa Samaria ataangamizwa, kama chipu cha kuni juu ya uso wa maji.
শমরিয়ার রাজা ধ্বংস হবে, কাঠের টুকরোর মত জলের ওপরে ভেসে থাকবে।
8 Sehemu za juu za uovu zitaharibiwa. Hii ndiyo dhambi ya Israeli! Miti na vichaka vitakua juu ya madhabahu zao. Watu wataiambia milima, “Tufunike sisi!” na kwa vilima, “Tuangukieni!”
মন্দিরগুলির পাপাচার, ইস্রায়েলের পাপ, ধ্বংস হবে। তাদের যজ্ঞবেদীর ওপর কাঁটা এবং কাঁটাগাছ বৃদ্ধি পাবে। লোকেরা পাহাড়কে বলবে, “আমাদের ঢেকে রাখো!” এবং উপপর্বতকে বলবে, “আমাদের উপর পড়!”
9 Ee Israeli, umetenda dhambi tangu siku za Gibea; huko umebaki. Je, vita vitawapata wana wa uovu huko Gibea?
ইস্রায়েল, গিবিয়ার দিন থেকে তুমি পাপ করে আসছ; সেখানে তুমি অবশিষ্ট ছিলে। যুদ্ধ মন্দতাকে কি ধরবে না গিবিয়াতে?
10 Nitakapotaka, nitawaadhibu. Mataifa wataungana pamoja nao na kuwaweka katika vifungo kwa uovu wao mara mbili.
১০যখন আমি এটির বাসনা করি, আমি তাদের শাস্তি দেব। জাতিরা তাদের বিরুদ্ধে একসঙ্গে জড়ো হবে এবং তাদের একসঙ্গে বন্দী করবে তাদের দুইটি পাপের জন্য।
11 Efraimu ni ndama mwenye mafunzo ambayo anapenda kupura nafaka, hivyo nitaweka jozi juu ya shingo yake nzuri. Efraimu nitauweka jozi; Yuda ataimea; Yakobo atauvuta pigo kwa nafsi yake.
১১ইফ্রয়িম হল শিক্ষাপ্রাপ্ত গাভী যে শস্য মর্দন করতে ভালবাসে, তাই আমি তার সুন্দর কাঁধে যোঁয়াল রাখব। আমি ইফ্রয়িমের ওপরে যোঁয়াল রাখব; যিহূদা হাল দেবে; যাকোব নিজেই জমিতে মই টানবে।
12 Jifanyieni haki, vuneni matunda ya uaminifu wa agano. Chimbueni ardhi yenu isiyopandwa, kwa maana ni wakati wa kumtafuta Bwana, mpaka atakapokuja na kuinua haki juu yenu.
১২তোমাদের জন্য ধার্ম্মিকতা রোপণ কর এবং নিয়মের বিশ্বস্ততার ফসল কাট। তোমাদের পতিত জমিগুলি চাষ যোগ্য কর, কারণ এখন দিন হয়েছে সদাপ্রভুকে খোঁজার, যতক্ষণ না তিনি আসেন এবং ধার্মিকতার বৃষ্টি তোমাদের ওপর বর্ষাণ।
13 Mmelima uovu; mmevuna udhalimu. Mmekula matunda ya udanganyifu kwa sababu uliamini katika mipango yako na katika askari wako wengi.
১৩তোমরা অধার্মিকতা চাষ করেছ; তোমরা অবিচার কেটেছ। তোমরা প্রতারণার ফল খেয়েছ কারণ তোমরা তোমাদের পরিকল্পনায় নির্ভর করেছ এবং তোমাদের অনেক সৈন্যের ওপরে নির্ভর করেছ।
14 Kwa hiyo mlipuko wa vita utafufuka kati ya watu wako, na miji yako yote yenye ngome itaharibiwa. Itakuwa kama Shalmani aliharibu Beth Arbeli siku ya vita, wakati mama alivunjika vipande vipande na watoto wake.
১৪তাই তোমার লোকেদের মধ্যে এক গোলমালের যুদ্ধ উঠবে এবং তোমার সমস্ত সুরক্ষিত শহর ধ্বংস হবে। এটা হবে যেমন যুদ্ধের দিনের শলমন বৈৎ-অর্বেলকে ধ্বংস করেছিল, যখন মায়েদের তাদের সন্তানদের সঙ্গে আছাড় মেরে খণ্ড খণ্ড করে কেটে ফেলা হয়েছিল।
15 Kwa hiyo itakuwa kwako, Betheli, kwa sababu ya uovu wako mkubwa. Wakati wa mchana mfalme wa Israeli atakatwa kabisa.
১৫বৈথেল, তোমাদের সঙ্গেও এরকম হবে, তোমাদের মহা পাপের জন্য। সূর্য্য উদয়ের দিনের ইস্রায়েলের রাজাকে সম্পূর্ণ কেটে ফেলা হবে।

< Hosea 10 >