< Mwanzo 42 >

1 Basi Yakobo akafahamu kwamba kuna nafaka huko Misri. Akawambia wanawe, “Kwa nini mnatazamana?
যাকোব যখন জানতে পারলেন যে মিশর দেশে খাদ্যশস্য আছে, তখন তিনি তাঁর ছেলেদের বললেন, “তোমরা কেন শুধু পরস্পরের মুখ দেখাদেখি করছ?”
2 Akasema, “Tazama, nimesikia kwamba kuna nafaka huko Misri. Shukeni huko mkatununulie chakula ili tuishi wala tusife.”
তিনি আরও বললেন, “আমি শুনেছি যে মিশরে খাদ্যশস্য আছে। সেখানে যাও ও আমাদের জন্য কিছুটা খাদ্যশস্য কিনে আনো, যেন আমরা বাঁচতে পারি ও মরে না যাই।”
3 Ndugu kumi wa Yusufu wakashuka Misri kununua chakula.
তখন যোষেফের দাদা-ভাইদের মধ্যে দশজন মিশর থেকে খাদ্যশস্য কিনে আনার জন্য সেখানে গেলেন।
4 Lakini Benjamini, ndugu wa Yusufu, Yakobo hakumtuma na ndugu zake, kwani alihofu kwamba madhara yaweza kumpata.
কিন্তু যাকোব যোষেফের ছোটো ভাই বিন্যামীনকে, অন্যদের সঙ্গে পাঠাননি, কারণ তিনি ভয় পেয়েছিলেন, পাছে তার কোনও ক্ষতি হয়।
5 Wana wa Israeli wakaja kununua miongoni mwao waliokuja, kwani njaa ilikuwapo katika nchi ya Kanaani.
অতএব যারা খাদ্যশস্য কেনার জন্য মিশরে গেল তাদের মধ্যে ইস্রায়েলের ছেলেরাও ছিলেন, কারণ কনান দেশেও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
6 Basi Yusufu alikuwa mtawala juu ya nchi. Ndiye aliyekuwa akiwauzia watu wote wa nchi. Ndugu zake Yusufu wakaja na kumwinamia na nyuso zao hata chini.
যোষেফ ছিলেন সেদেশের সেই শাসনকর্তা, যিনি সেখানকার সব প্রজার কাছে খাদ্যশস্য বিক্রি করছিলেন। অতএব যোষেফের দাদারা যখন সেখানে পৌঁছালেন, তাঁরা মাটিতে মাথা নত করে তাঁকে প্রণাম করলেন।
7 Yusufu akawaona ndugu zake na kuwatambua, lakini alijibadili kwao na kuongea nao kwa ukali. Akawambia, “Mmetoka wapi?” Wakasema, “Kutoka nchi ya Kanaani ili kununua chakula.”
যোষেফ তাঁর দাদাদের দেখামাত্রই, তাঁদের চিনতে পারলেন, কিন্তু তিনি এক অপরিচিত লোক হওয়ার ভান করলেন ও তাঁদের সঙ্গে কর্কশভাবে কথা বললেন। “তোমরা কোথা থেকে এসেছ?” তিনি জিজ্ঞাসা করলেন। “কনান দেশ থেকে,” তাঁরা উত্তর দিলেন, “খাদ্যশস্য কেনার জন্য।”
8 Yusufu akawatambua ndugu zake, lakini wao hawakumtambua.
যোষেফ যদিও তাঁর দাদাদের চিনতে পেরেছিলেন, তাঁরা তাঁকে চিনতে পারেননি।
9 Yusufu akazikumbuka ndoto aliyoziota kuhusu wao. Akawambia, “Ninyi ni wapelelezi. Mmekuja kuona sehemu za nchi zisizolindwa.”
তখন তাঁর সেই স্বপ্নের কথা মনে পড়ল, যা তিনি তাঁদের সম্বন্ধে দেখেছিলেন এবং তিনি তাঁদের বললেন, “তোমরা গুপ্তচর! তোমরা দেখতে এসেছ কোথায় আমাদের দেশ অসুরক্ষিত হয়ে আছে।”
10 Wakamwambia, “Hapana, bwana wangu. Watumishi wako wamekuja kununua chakula.
“হে আমার প্রভু, না,” তাঁরা উত্তর দিলেন। “আপনার দাসেরা খাদ্যশস্য কিনতে এসেছে।
11 Sisi sote ni wana wa baba mmoja. Ni watu wa kweli. Watumishi wako siyo wapelelezi.”
আমরা সবাই এক ব্যক্তিরই ছেলে। আপনার দাসেরা সৎলোক, তারা গুপ্তচর নয়।”
12 Akawambia, “Hapana, mmekuja kuangalia sehemu za nchi zisizolindwa.”
“না!” তিনি তাঁদের বললেন। “তোমরা দেখতে এসেছ কোথায় আমাদের দেশ অসুরক্ষিত হয়ে আছে।”
13 Wakasema, “Sisi watumishi wako tupo ndugu kumi na wawili, wana wa baba mmoja katika nchi ya Kanaani. Tazama, mdogo yupo na baba yetu, na mwingine hayupo hai tena.”
কিন্তু তাঁরা উত্তর দিলেন, “আপনার দাসেরা মোট বারোজন ভাই ছিল, সবাই সেই একজনেরই ছেলে, যিনি কনান দেশে বসবাস করেন। ছোটো ছেলেটি এখন আমাদের বাবার সঙ্গে আছে, এবং অন্যজন আর বেঁচে নেই।”
14 Yusufu akawambia, “Ndivyo nilivyowambia; ninyi ni wapelelezi.
যোষেফ তাদের বললেন, “আমি যা বলেছি তাই ঠিক: তোমরা গুপ্তচর!
15 Mtajaribiwa kwa njia hii. Kama aishivyo Farao, hamtaondoka hapa, mdogo wenu asipokuja hapa.
আর এভাবেই তোমাদের পরীক্ষা করা হবে: ফরৌণের প্রাণের দিব্যি, যতক্ষণ না তোমাদের ছোটো ভাই এখানে আসছে, তোমরা এই স্থান ছেড়ে যেতে পারবে না।
16 Mtumeni mmoja wenu amlete mdogo wenu. Mtabaki gerezani, hata maneno yenu yatakapothibitishwa, kwamba kuna ukweli ndani yenu.”
তোমাদের ভাইকে নিয়ে আসার জন্য তোমাদের মধ্যে থেকে একজনকে পাঠাও; তোমাদের মধ্যে অবশিষ্টজনেদের জেলখানায় পুরে রাখা হবে, যেন তোমাদের কথা পরীক্ষা করে দেখা যায় যে আদৌ তোমরা সত্যিকথা বলছ কি না। যদি তা না হয়, তবে ফরৌণের প্রাণের দিব্যি, তোমরা গুপ্তচরই!”
17 Akawaweka kifungoni kwa siku tatu.
আর তিনদিনের জন্য তিনি তাঁদের জেলে বন্দি করে রাখলেন।
18 Katika siku ya tatu Yusufu akaongea nao, “Fanyeni hivi nanyi mtaishi, kwani ninamcha Mungu.
তৃতীয় দিনে, যোষেফ তাঁদের বললেন “এরকম করো ও তোমরা বেঁচে যাবে, কারণ আমি ঈশ্বরকে ভয় করি:
19 Kama ninyi ni watu wa kweli, mmoja wenu atazuiliwa hapa gerezani, lakini ninyi nendeni, chukueni nafaka kwa ajili ya nyumba zenu.
যদি তোমরা সৎলোক হও, তবে তোমাদের ভাইদের মধ্যে একজন এখানে জেলখানায় থাকো, ততক্ষণ তোমাদের মধ্যে অন্যেরা চলে যাও ও তোমাদের নিরন্ন পরিবার-পরিজনেদের জন্য খাদ্যশস্যও নিয়ে যাও।
20 Mleteni mdogo wenu kwangu ili kwamba maneno yenu yathibitishwe nanyi hamtakufa.” Wakafanya hivyo.
কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ছোটো ভাইকে আমার কাছে নিয়ে আসবে, যেন তোমাদের বলা কথা যাচাই করা যায় ও তোমরা মারা না যাও।” তাঁরা তাই করতে উদ্যত হলেন।
21 Wakasemezana wao kwa wao, “Kwa kweli tuna hatia juu ya ndugu yetu kwani tuliona tabu ya nafsi yake alipotusihi nasi hatukusikia. Kwa hiyo taabu hii imeturudia.”
তাঁরা পরস্পরকে বললেন, “আমাদের ভাইয়ের কারণেই আমরা শাস্তি পাচ্ছি। সে যখন আমাদের কাছে প্রাণভিক্ষা চাইছিল, আমরা দেখেছিলাম সে কত আকুল হয়ে পড়েছিল, কিন্তু আমরা তার কথা শুনিনি; সেজন্যই আমাদের উপর এই চরম বিপদ ঘনিয়েছে।”
22 Rubeni akawajibu, “Je sikuwambia, 'Msitende dhambi juu ya kijana,' lakini hamkusikia? Basi, tazama, damu yake inatakiwa juu yetu.”
রূবেণ উত্তর দিলেন, “আমি কি তোমাদের বলিনি যে বালকটির বিরুদ্ধে কোনও পাপ কোরো না? কিন্তু তোমরা তা শোনোনি! এখন তার রক্তের হিসেব আমাদের দিতেই হবে।”
23 Lakini hawakuja kwamba Yusufu anawaelewa, kwani kulikuwa na mkalimani kati yao.
তাঁরা অনুভবই করতে পারেননি যে যোষেফ তাঁদের কথা বুঝতে পারছিলেন, কারণ তিনি একজন অনুবাদক ব্যবহার করছিলেন।
24 Akatoka kwao na kulia. Akarudi kwao na kuongea nao. Akamchukua Simoni miongoni mwao na kumfunga mbele ya macho yao.
তিনি তাঁদের কাছ থেকে দূরে সরে গেলেন ও কাঁদতে শুরু করলেন, কিন্তু পরে আবার ফিরে এলেন ও তাঁদের সঙ্গে কথা বললেন। তিনি তাঁদের মধ্যে থেকে শিমিয়োনকে নিয়ে তাঁদের চোখের সামনেই তাকে বেঁধে ফেললেন।
25 Kisha Yusufu akaagiza watumishi kujaza mifuko yao kwa nafaka, na kurudisha pesa ya kila mmoja katika gunia lake, nakuwapa mahitaji kwa safari. Wakatendewa hivyo.
যোষেফ তাঁদের বস্তাগুলি খাদ্যশস্য দিয়ে ভর্তি করার, প্রত্যেকের রুপো তাঁদের বস্তায় আবার রেখে দেওয়ার, ও তাঁদের যাত্রাপথের জন্য প্রয়োজনীয় রসদপত্র তাঁদের দেওয়ার আদেশ দিলেন। তাঁদের জন্য এসব কিছু সম্পন্ন হওয়ার পর,
26 Hawa ndugu wakapandisha chakula chao juu ya punda zao na kuondoka pale.
তাঁরা তাঁদের গাধাগুলির পিঠে তাঁদের খাদ্যশস্য চাপিয়ে রওনা হয়ে গেলেন।
27 Mmoja wao alipofungua gunia lake ili kumlisha punda wao katika sehemu waliyokuwa, akaona pesa yake. Tazama, ilikuwa mdomoni mwa gunia lake.
রাত্রিযাপনের জন্য একটি স্থানে তাঁরা দাঁড়ানোর পর তাঁদের মধ্যে একজন তাঁর গাধার জাবনা নেওয়ার জন্য নিজের বস্তাটি খুললেন, আর তিনি বস্তার মুখে তাঁর রুপো দেখতে পেলেন।
28 Akawambia ndugu zake, “Pesa yangu imerudishwa. Tazama, imo katika gunia langu.”Mioyo yao ikazimia na wakageukiana kila mmoja huku wakitetemeka. Wakasema, “Ni nini hiki alichotutendea Mungu?”
“আমার রুপো ফিরিয়ে দেওয়া হয়েছে,” তিনি তাঁর ভাইদের বললেন। “এখানে আমার বস্তার মধ্যে তা রাখা আছে।” তাঁদের মনে কাঁপুনি ধরে গেল এবং তাঁরা কাঁপতে কাঁপতে পরস্পরের দিকে ফিরে বললেন, “ঈশ্বর আমাদের প্রতি এ কী করলেন?”
29 Wakaenda kwa Yakobo, baba yao katika nchi ya Kanaani na kumwambia yote yaliyowapata.
কনান দেশে তাঁরা যখন তাঁদের বাবা যাকোবের কাছে এলেন, তখন তাঁরা তাঁদের প্রতি যা যা ঘটেছিল সেসব কথা তাঁকে বললেন। তাঁরা বললেন,
30 Wakasema, “Yule mtu, bwana wa nchi, aliongea nasi kwa ukali na kutudhania kuwa wapelelezi katika nchi.
“যে লোকটি সে দেশের প্রভু, তিনি আমাদের সঙ্গে কর্কশভাবে কথা বললেন এবং আমাদের সঙ্গে এমন ব্যবহার করলেন যে আমরা বুঝি সেই দেশে গুপ্তচরবৃত্তি করতে গিয়েছি।
31 Tukamwambia, 'Tu watu wa kweli sisi. Sisi siyo wapelelezi.
কিন্তু আমরা তাঁকে বললাম, ‘আমরা সৎলোক; আমরা গুপ্তচর নই।
32 Tupo ndugu kumi na wawili, wana wa baba yetu. Mmoja hayupo hai tena, na mdogo yupo na baba yetu katika nchi ya Kanaani.”
আমরা বারোটি ভাই, সবাই একই বাবার ছেলে। একজন আর বেঁচে নেই, এবং ছোটো ভাই এখন কনানে আমাদের বাবার সাথে আছে।’
33 Yule mtu, bwana wa nchi, akatwambia, 'Kwa hili nitajua kwamba ni watu wa kweli ninyi. Mwacheni mmojawapo wa ndugu zenu, chukueni chakula kwa ajili ya njaa katika nyumba zenu, na mwondoke.
“তখন সেদেশের প্রভু সেই লোকটি আমাদের বললেন, ‘এভাবেই আমি জানতে পারব তোমরা সৎলোক কি না: তোমাদের ভাইদের মধ্যে একজনকে এখানে আমার কাছে ছেড়ে যাও, এবং তোমাদের নিরন্ন পরিবার-পরিজনেদের জন্য খাদ্যশস্য নাও ও চলে যাও।
34 Mleteni mdogo wenu kwangu. Ndipo nitakapojua kwamba ninyi si wapelelezi, lakini ni watu wa kweli. Kisha nitamwachilia ndugu yenu, na mtafanya biashara katika nchi.”
কিন্তু তোমাদের ছোটো ভাইকে আমার কাছে নিয়ে এসো যেন আমি জানতে পারি যে তোমরা গুপ্তচর নও কিন্তু সৎলোক। পরে আমি তোমাদের ভাইকে তোমাদের কাছে ফিরিয়ে দেব, এবং তোমরা এই দেশে ব্যবসাবাণিজ্য করতে পারো।’”
35 Ikawa walipoyafungua magunia yao, na tazama, kila mfuko wa fedha wa mmojawao ulikuwa katika gunia lake. Wakati wao na baba yao walipoona mifuko yao ya fedha, wakaogopa.
তাঁরা যখন তাঁদের বস্তাগুলি খালি করছিলেন, প্রত্যেকের বস্তাতেই তাঁদের রুপো ভর্তি বটুয়া পাওয়া গেল! যখন তাঁরা এবং তাঁদের বাবা টাকার বটুয়াগুলি দেখলেন, তখন তাঁরা ভয় পেয়ে গেলেন।
36 Yakobo baba yao akawambia, “Mmeniharibia watoto wao. Yusufu hayupo hai tena, Simoni ameondoka, nanyi mmpeleke Benjamini naye. Mambo haya yote ni kunyume changu.”
তাঁদের বাবা যাকোব তাঁদের বললেন, “তোমরা আমাকে সন্তানহীন করেছ, যোষেফ আর বেঁচে নেই ও শিমিয়োনও আর নেই, এবং এখন তোমরা বিন্যামীনকে নিয়ে যেতে চাইছ। সবকিছুই আমার বিরুদ্ধে গিয়েছে!”
37 Rubeni akamwambia baba yake, kusema, “Unaweza kuwaua wanangu wawili nisipomrudisha Benjamini kwako. Mweke mikononi mwangu, nami nitamrudisha tena kwako.”
তখন রূবেণ তাঁর বাবাকে বললেন, “আমি যদি তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে না পারি তবে আপনি আমার দুই ছেলেকে মেরে ফেলতে পারেন। তার দায়িত্ব আমার হাতে তুলে দিন, আর আমি তাকে ফিরিয়ে আনব।”
38 Yakobo akasema, “Mwanangu atashuka pamoja nanyi. Kwani ndugu yake amekufa na yeye peke yake amebaki. Ikiwa madhara yatampata katika njia mnayoiendea, ndipo mtakapozishusha mvi zangu kaburini kwa huzuni.” (Sheol h7585)
কিন্তু যাকোব বললেন, “আমার ছেলে তোমাদের সাথে সেখানে যাবে না; তার দাদা মারা গিয়েছে এবং একমাত্র ওই বেঁচে আছে। তোমাদের যাত্রাপথে ওর যদি কোনও ক্ষতি হয়, তবে শোকার্ত অবস্থায় পাকাচুলে তোমরা আমাকে কবরে পাঠিয়ে দেবে।” (Sheol h7585)

< Mwanzo 42 >