< Mwanzo 14 >
1 Ikiwa katika siku za Amrafeli, mfalme wa shinari, Arioko, mfalme wa Elasari, Kedorlaoma, mfalme wa Elam na Tidali, mfalme wa Goimu,
সেই সময় যখন অম্রাফল শিনারের রাজা, অরিয়োক ইল্লাসরের রাজা, কদর্লায়োমর এলমের রাজা এবং তিদিয়ল গোয়ীমের রাজা,
2 walifanya vita dhidi ya Bera mfalme wa Sodoma, Birsha, mfalme wa Gomora, Shinabu, mfalme wa Adma, Shemeberi, mfalme wa Seboim, na mfalme wa Bela(pia ikiitwa Soari).
তখন এই রাজারা সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্শা, অদ্মার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বিলার (অর্থাৎ, সোয়রের) রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।
3 Hawa wafalme watano wa mwisho waliungana pamoja katika bonde la Sidim (pia likiitwa bahari ya chumvi).
শেষোক্ত এসব রাজা সিদ্দীম উপত্যকায় (অর্থাৎ, মরুসাগরের উপত্যকায়) একজোট হয়ে সেনাবাহিনী মোতায়েন করলেন।
4 Kwa miaka kumi na mbili walimtumikia Kedorlaoma, lakini katika mwaka wa kumi na tatu waliasi.
বারো বছর তাঁরা কদর্লায়োমরের শাসনাধীন হয়ে ছিলেন, কিন্তু ত্রয়োদশতম বছরে তাঁরা বিদ্রোহ ঘোষণা করলেন।
5 Kisha katika mwaka wa kumi na nne, Kedorlaoma na wafalme waliokuwa pamoja nae walikuja na kuwashambulia Warefai katika Ashteroth Karnaimu, na Wazuzi katika Hamu, Waemi katika Shawe Kiriathaimu,
চতুর্দশতম বছরে, এমীয়দের রাজা কদর্লায়োমর এবং তাঁর সঙ্গী রাজারা মরুভূমির কাছাকাছি অবস্থিত এল-পারণ পর্যন্ত এগিয়ে গিয়ে অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দের, হমে সুষীয়দের, শাবি-কিরিয়াথয়িমে এমীয়দের
6 na Wahori katika mlima wao wa Seiri, mpaka El Parani iliyo karibu na jangwa.
এবং সেয়ীরের পার্বত্য এলাকায় হোরীয়দের পরাজিত করলেন।
7 Kisha wakarudi wakaja En Misifati (Pia ikiitwa Kadeshi), na kuishinda nchi yote ya Waamaleki, na pia Waamori ambao waliishi Hasasoni Tamari.
পরে সেখান থেকে ফিরে এসে তারা ঐনমিস্পটে (অর্থাৎ, কাদেশে) গেলেন, এবং সেই অমালেকীয়দের ও ইমোরীয়দেরও সমগ্র এলাকা তারা জোর করে দখল করে নিলেন, যারা হৎসসোন-তামরে বসবাস করছিল।
8 Kisha mfalme wa Sodoma, mfalme wa Gomora, mfalme wa Adma, mfalme wa Seboim, na mfalme wa Bela (pia ikiitwa Soari) walikwenda na kuandaa vita
পরে সদোমের রাজা, ঘমোরার রাজা, অদ্মার রাজা, সবোয়িমের রাজা এবং বিলার (অর্থাৎ সোয়রের) রাজা কুচকাওয়াজ করে এগিয়ে গিয়ে সিদ্দীম উপত্যকায়
9 dhidi ya Kadorlaoma, mfalme wa Elam, Tidali mfalme wa Goim, Amrafeli, mfalme wa Shinari, Arioki, mfalme wa Elasari; wafme wanne dhidi ya wale watano.
সেই এলমের রাজা কদর্লায়োমর, গোয়ীমের রাজা তিদিয়ল, শিনারের রাজা অম্রাফল ও ইল্লাসরের রাজা অরিয়োকের বিরুদ্ধে সৈন্যশিবির স্থাপন করলেন—যে চারজন রাজা পাঁচজনের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।
10 Na sasa bonde la Sidimu lilikuwa limejaa mashimo ya lami, na wafalme wa Sodoma na Gomora walipokimbia, wakaanguka pale. Wale waliosalia wakakimbilia milimani.
ওই সিদ্দীম উপত্যকায় প্রচুর আলকাতরার খনি ছিল, এবং সদোম ও ঘমোরার রাজারা যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন কয়েকটি লোক সেইসব খনিতে গিয়ে পড়ল ও বাকিরা পাহাড়ে পালিয়ে গেল।
11 Kwa hiyo adui akachukua mali zote za Sodoma na Gomora na vyakula vyao vyote, na wakaenda zao,
সেই চারজন রাজা সদোম ও ঘমোরার সব জিনিসপত্র ও তাদের সব খাবারদাবার বাজেয়াপ্ত করলেন এবং তাঁরা চলে গেলেন।
12 walipoondoka, wakamchukua pia Lutu, mtoto wa ndugu yake na Abram ambaye aliishi Sodoma, pamoja na mali zake zote.
তাঁরা অব্রামের ভাইপো লোটকে ও তাঁর বিষয়সম্পত্তিও তুলে নিয়ে গেলেন, যেহেতু লোট সদোমেই বসবাস করছিলেন।
13 Mmoja ambaye alitoroka alikuja na kumwambia Abram mwebrania. Alikuwa anaishi katika mialoni ya Mamre, mwamori ambaye alikuwa ni ndugu wa Eshkoli na Aneri ambao walikuwa washirika wa Abram.
একজন লোক পালিয়ে গিয়ে হিব্রু অব্রামের কাছে এসে খবর দিল। অব্রাম তখন সেই ইষ্কোলের ও আনেরের এক ভাই ইমোরীয় মম্রির বিশাল গাছগুলির কাছে বসবাস করছিলেন, যারা সবাই অব্রামের বন্ধু ছিলেন।
14 Abram aliposikia kuwa maadui wamemteka ndugu yake, akawaongoza wanaume waliofunzwa na kuzaliwa nyumbani mwake 318 na akawaongoza hadi Dani.
অব্রাম যখন শুনলেন যে তাঁর আত্মীয়কে বন্দি করা হয়েছে, তখন তিনি তাঁর ঘরে জন্মানো 318 জন প্রশিক্ষণপ্রাপ্ত লোককে ডাক দিলেন ও দান পর্যন্ত তাঁদের পশ্চাদ্ধাবন করে গেলেন, যাঁরা লোটকে বন্দি করেছিলেন।
15 Akawagawanya watu wake dhidi yao usiku na kuwavamia, na kuwafukuza mpaka Hoba, ambayo iko kaskazini mwa Dameski.
রাতের বেলায় তাঁদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য অব্রাম তাঁর লোকজনকে কয়েকটি ভাগে বিভক্ত করে দিলেন, ও দামাস্কাসের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাদের পশ্চাদ্ধাবন করলেন।
16 Kisha akarudisha mali zote, pia akamrudisha ndugu yake Lutu na mali zake, pamoja na wanawake na watu wengine.
তিনি সব জিনিসপত্র পুনরুদ্ধার করলেন এবং তাঁর আত্মীয় লোটকে ও তাঁর বিষয়সম্পত্তি, তথা মহিলাদের ও অন্যান্য লোকজনকেও ফিরিয়ে আনলেন।
17 Baada ya Abram kurudi kutoka kumpiga Kadorlaoma na wafalme waliokuwa pamoja nae, mfalme wa Sodoma akatoka kuonana nae katika bonde la Shawe (pia iliitwa bonde la mfalme).
অব্রাম কদর্লায়োমর ও তাঁর সঙ্গে জোট বাঁধা রাজাদের পরাজিত করে ফিরে আসার পর শাবী উপত্যকায় (অর্থাৎ, রাজার উপত্যকায়) সদোমের রাজা তাঁর সাথে দেখা করার জন্য বেরিয়ে এলেন।
18 Melkizedeki, mfalme wa Salem, akaleta mkate na divai. Alikuwa ni kuhani wa Mungu aliye juu sana.
তখন শালেমের রাজা মল্কীষেদক রুটি ও দ্রাক্ষারস বের করে নিয়ে এলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন।
19 Alimbariki akisema, “Abarikiwea Abram na Mungu aliye juu sana, muumba wa mbingu na nchi.
তিনি অব্রামকে আশীর্বাদ করে বললেন, “অব্রাম, স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বরের আশীর্বাদধন্য হোন,
20 Abarikiwe Mungu aliye juu sana, ambaye amekupatia adui zako katika mikono yako.” Kisha Abram akampatia sehemu ya kumi ya kila kitu.
আর সেই পরাৎপর ঈশ্বরের প্রশংসা হোক, যিনি আপনার শত্রুদের আপনার হাতে সঁপে দিয়েছেন।” পরে অব্রাম তাঁকে নিজের সবকিছুর দশমাংশ দিলেন।
21 Mfalme wa Sodama akamwambia Abram, “Nipatie watu, na ujichukulie wewe mwenyewe mali.”
সদোমের রাজা অব্রামকে বললেন, “লোকজন আমাকে দিন ও সব জিনিসপত্র আপনি নিজের কাছে রেখে দিন।”
22 Abram akamwambia mfalme wa Sodoma, “Nimeinua juu mkono wangu kwa Yahwe, Mungu aliye juu sana, muumbaji wa mbingu na nchi,
কিন্তু অব্রাম সদোমের রাজাকে বললেন, “স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বর সেই সদাপ্রভুর উদ্দেশে হাত তুলে আমি শপথ করছি
23 kwamba sitachukua uzi wala gidamu ya kiatu, au kitu chochote ambacho ni chako, 'ili kwamba usiseme, nimemfanya Abram kuwa tajiri.'
যে আপনার অধিকারে থাকা কোনো কিছুই আমি গ্রহণ করব না, এমনকি একটি সুতো বা চটিজুতোর একটি ফিতেও নয়, যেন আপনি কখনও বলতে না পারেন, ‘আমি অব্রামকে ধনবান করে তুলেছি।’
24 Sitachukua chochote isipokuwa kile ambacho vijana wamekula na sehemu za watu waliokwenda nami. Aneri, Eskoli, na Mamre na wachukue sehemu zao.”
আমার লোকজন যা খেয়েছে ও যারা আমার সাথে গিয়েছিল—সেই আনের, ইষ্কোল ও মম্রির ভাগে যা পড়ে, সেটুকু ছাড়া আমি আর কিছুই গ্রহণ করব না। তারা তাদের ভাগ বুঝে নিক।”