< Mwanzo 11 >

1 Sasa nchi yote ilikuwa inatumia lugha moja na ilikua na usemi mmoja.
এমতাবস্থায় সমগ্র জগতে এক ভাষা ও এক সাধারণ বাচনভঙ্গি ছিল।
2 Ikawa waliposafiri upande wa mashariki, wakaona eneo tambarare katika nchi ya Shinari na wakakaa pale.
মানুষজন যেমন যেমন পূর্বদিকে সরে গেল, তারা শিনারে এক সমভূমি খুঁজে পেল এবং সেখানেই বসতি স্থাপন করল।
3 Wakasemezana, “Haya njoni, tufanye matofari na tuyachome kikamilifu.” Walikuwa na matofari badala ya mawe na lami kama chokaa.
তারা পরস্পরকে বলল, “এসো, আমরা ইট তৈরি করি ও সেগুলি পুরোদস্তুর আগুনে পুড়িয়ে শক্ত করে নিই।” তারা পাথরের পরিবর্তে ইট, ও চুনসুরকির পরিবর্তে আলকাতরা ব্যবহার করল।
4 Wakasema, “njoni, na tujenge mji sisi wenyewe na mnara ambao kilele chake kitafika angani, na tujifanyie jina. Kama hatutafanya, basi tutatawanyika katika uso wa nchi yote.”
পরে তারা বলল, “এসো, আমরা নিজেদের জন্য গগনস্পর্শী এক মিনার সমেত এক নগর নির্মাণ করি, যেন আমাদের নামডাক হয় ও সমগ্র পৃথিবীতে আমাদের ছড়িয়ে পড়তে না হয়।”
5 Kwa hiyo Yahwe akashuka kuona mji na mnara ambao wazao wa Ibrahimu walikuwa wamejenga.
কিন্তু সদাপ্রভু সেই নগর ও মিনারটি দেখার জন্য নেমে এলেন, যেগুলি সেই মানুষেরা তখন নির্মাণ করছিল।
6 Yahwe akasema, “Tazama, watu hawa ni taifa moja na lugha moja, na wameanza kufanya hivi! Hivikaribuni halitashindikana jambo watakalo kusudia kulifanya.
সদাপ্রভু বললেন, “এক ভাষাবাদী মানুষ হয়ে যদি তারা এরকম করতে শুরু করে দিয়েছে, তবে তারা যাই করার পরিকল্পনা করুক না কেন, তা তাদের অসাধ্য হবে না।
7 Njoni, tushuke na tuvuruge lugha yao pale, ili kwamba wasielewane.”
এসো, আমরা নিচে নেমে যাই ও তাদের ভাষা গুলিয়ে দিই, যেন তারা পরস্পরের কথা বুঝতে না পারে।”
8 Kwa hiyo Yahwe akawatawanya kutoka pale kwenda pande zote za uso wa nchi na wakaacha kujenga mji.
অতএব সদাপ্রভু সেখান থেকে তাদের পৃথিবীর সর্বত্র ইতস্তত ছড়িয়ে দিলেন, আর তারা নগর নির্মাণের কাজ বন্ধ করে দিল।
9 Kwa hiyo, jina lake ukaitwa Babeli, kwa sababu hapo Yahwe alivuruga lugha ya nchi yote na tangu pale Yahwe akawatawanya ng'ambo juu ya uso wa nchi yote.
সেজন্যই সেই স্থানটির নাম দেওয়া হল ব্যাবিলন—যেহেতু সেখানেই সদাপ্রভু সমগ্র জগতের ভাষা গুলিয়ে দিলেন। সেখান থেকে সদাপ্রভু তাদের পৃথিবীর সর্বত্র ইতস্তত ছড়িয়ে দিলেন।
10 Hivi ndivyo vilikuwa vizazi vya Shemu. Shemu alikuwa na umri wa miaka mia moja, na akamzaa Alfaksadi miaka miwili baada ya gharika.
এই হল শেমের বংশবৃত্তান্ত। বন্যার দুই বছর পর, শেমের বয়স যখন একশো বছর, তখন তিনি অর্ফক্‌ষদের বাবা হলেন।
11 Shemu akaishi miaka miatano baada ya kumzaa Alfaksadi. Pia akazaa wana wengine wa kiume na wa kike.
আর অর্ফক্‌ষদের বাবা হওয়ার পর শেম 500 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
12 Wakati Alfaksadi alipokuwa ameishi miaka thelathini na mitano akamzaa Shela.
অর্ফক্‌ষদ পঁয়ত্রিশ বছর বয়সে শেলহের বাবা হলেন।
13 Alfaksadi aliishi miaka 403 baada ya kumzaa Shela. Akawazaa pia wana wengine wa kiume na wa kike.
আর শেলহের বাবা হওয়ার পর অর্ফক্‌ষদ 403 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
14 Wakati Shela alipokuwa ameishi miaka thelathini, akamzaa Eberi.
শেলহ ত্রিশ বছর বয়সে এবরের বাবা হলেন।
15 Shela aliishi miaka 403 baada ya kumzaa Eberi. Akawazaa pia wana wengine wa kiume na wa kike.
আর এবরের বাবা হওয়ার পর শেলহ 403 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
16 Wakati Eberi alipokuwa ameishi miaka thelathini na minne, akamzaa Pelegi.
এবর চৌত্রিশ বছর বয়সে পেলগের বাবা হলেন।
17 Eberi aliishi miaka 430 baada ya kumzaa Pelegi. Akawazaa pia wana wengine wa kiume na wa kike.
আর পেলগের বাবা হওয়ার পর এবর 430 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
18 Wakati Pelegi alipokuwa ameishi miaka thelathini, akamzaa Reu.
পেলগ ত্রিশ বছর বয়সে রিয়ূর বাবা হলেন।
19 Pelegi aliishi miaka 209 baada ya kumza a Reu. Akawazaa pia wana wengine wa kiume na wa kike.
আর রিয়ূর বাবা হওয়ার পর পেলগ 209 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
20 Wakati Reu alipokuwa ameishi miaka thelathini na miwili, alimzaa Serugi.
রিয়ূ বত্রিশ বছর বয়সে সরূগের বাবা হলেন।
21 Reu aliishi miaka207 baada ya kumzaa Seregu. Akawazaa pia wana wengine wa kiume na wa kike.
আর সরূগের বাবা হওয়ার পর রিয়ূ 207 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
22 Wakati Seregu alipokuwa ameishi miaka thelathini, akamzaa Nahori.
সরূগ ত্রিশ বছর বয়সে নাহোরের বাবা হলেন।
23 Seregu aliishi miaka mia mbili baada ya kumzaa Nahori. Akawazaa pia wana wengine wa kiume na wa kike.
আর নাহোরের বাবা হওয়ার পর সরূগ 200 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
24 Wakati Nahori alipokuwa ameishi miaka ishirini na tisa, akamzaa Tera.
নাহোর উনত্রিশ বছর বয়সে তেরহের বাবা হলেন।
25 Nahori aliishi mika 119 baada ya kumzaa Tera. Akawazaa pia wana wengine wa kiume na wa kike.
আর তেরহের বাবা হওয়ার পর নাহোর 119 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
26 Baada ya Tera kuishi miaka sabini, akamzaa Abram, Nahori, na Haran.
তেরহ সত্তর বছর বয়সে অব্রাম, নাহোর, ও হারণের বাবা হলেন।
27 Hivi ndivyo vilikuwa vizazi vya Tera. Tera alimzaa Abram, Nahori, na Harani, na Harani akamzaa Lutu.
এই হল তেরহের বংশবৃত্তান্ত। তেরহ অব্রাম, নাহোর, ও হারণের বাবা হলেন। আর হারণ লোটের বাবা হলেন।
28 Harani akafa machoni pa baba yake Tera katika nchi aliyozaliwa, katika Ur wa Wakaldayo.
হারণ তাঁর জন্মস্থান, কলদীয় দেশের ঊরেই তাঁর বাবা তেরহের জীবদ্দশায় মারা যান।
29 Abram na Nahori wakajitwalia wake. Mke wa Abram aliitwa Sarai na mke wa Nahori aliitwa Milka, binti wa Harani, aliyekuwa baba wa Milka na Iska.
অব্রাম ও নাহোর, দুজনেই বিয়ে করলেন। অব্রামের স্ত্রীর নাম সারী, এবং নাহোরের স্ত্রীর নাম মিল্কা; মিল্কা সেই হারণের মেয়ে, যিনি মিল্কা ও যিষ্কা, দুজনেরই বাবা।
30 Sasa Sarai alikuwa Tasa; hakuwa na mtoto.
সারী নিঃসন্তান ছিলেন যেহেতু তাঁর গর্ভধারণের ক্ষমতা ছিল না।
31 Tera akamtwaa Abram mwanawe, Lutu mwana wa mwanawe Harani, na Sarai mkwewe, mke wa mwanawe Abram, na kwa pamoja wakatoka Ur wa Wakaldayo, kwenda katika nchi ya Kanaani. Lakini walipofika Harani wakakaa pale.
তেরহ তাঁর ছেলে অব্রাম, তাঁর নাতি তথা হারণের ছেলে লোট এবং তাঁর পুত্রবধূ তথা তাঁর ছেলে অব্রামের স্ত্রী সারীকে সঙ্গে নিয়ে একসাথে কলদীয় দেশের ঊর ত্যাগ করে কনানে যাওয়ার জন্য যাত্রা শুরু করলেন। কিন্তু হারণ নামাঙ্কিত স্থানে পৌঁছে তারা সেখানে বসতি স্থাপন করলেন।
32 Tera akaishi miaka 205 kisha akafa hapao Harani.
তেরহ 205 বছর বেঁচেছিলেন, এবং হারণেই তিনি মারা যান।

< Mwanzo 11 >