< Wagalatia 4 >

1 Ninasema kwamba maadamu mrithi ni mtoto, hana tofauti na mtumwa, hata ingawa ni mmiliki wa mali yote.
যা আমি বলতে চাইছি, তা হল, উত্তরাধিকারী যতদিন শিশু থাকে, সে সমস্ত সম্পত্তির অধিকারী হলেও, ক্রীতদাসের সঙ্গে তার কোনও পার্থক্য থাকে না।
2 Badala yake, yuko chini ya waangalizi na wadhamini mpaka wakati uliowekwa na baba yake.
তার বাবা যে সময় নির্দিষ্ট করে দিয়েছেন, সেই সময় পর্যন্ত সে অভিভাবক ও প্রতিপালকদের তত্ত্বাবধানে থাকে।
3 Kadhalika pia na sisi, tulipokuwa watoto, tulishikiliwa katika utumwa wa kanuni za kwanza za ulimwengu.
একইভাবে, আমরা যখন শিশু ছিলাম, আমরা জগতের বিভিন্ন রীতিনীতির অধীনে ক্রীতদাস ছিলাম।
4 Lakini wakati sahihi ulipofika, Mungu alimtuma mwanawe, mzaliwa wa mwanamke, mzaliwa chini ya sheria.
কিন্তু সময় যখন সম্পূর্ণ হল, ঈশ্বর তাঁর পুত্রকে পাঠালেন; তিনি এক নারী থেকে জন্ম নিলেন, বিধানের অধীনে জন্মগ্রহণ করলেন,
5 Alifanya hivi ili kuwakomboa wale waliokuwa chini ya sheria, ili kwamba tupokee hali ya kuwa kama wana.
যেন যারা বিধানের অধীন তাদের মুক্তিপণ দিয়ে মুক্ত করেন এবং আমরা পুত্র হওয়ার পূর্ণ অধিকার লাভ করি।
6 Kwa sababu ninyi ni wana, Mungu alimtuma Roho wa mwanawe ndani ya mioyo yetu, Roho aitaye, “Abba, Baba.”
যেহেতু আমরা পুত্র, তাই ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন, যে আত্মা “আব্বা, পিতা” বলে ডেকে ওঠেন।
7 Kwa sababu hii wewe si mtumwa tena bali mwana. Kama ni mwana, basi wewe pia ni mrithi kupitia Mungu.
তাই তোমরা আর ক্রীতদাস নও, কিন্তু পুত্র; আর যেহেতু তোমরা পুত্র, ঈশ্বর তোমাদের উত্তরাধিকারীও করেছেন।
8 Hata kabla, wakati hamkumjua Mungu, mlikuwa watumwa kwa wale ambao kwa asili si miungu kabisa.
আগে তোমরা যখন ঈশ্বরকে জানতে না, তোমরা তাদেরই দাসত্ব করতে, যারা প্রকৃতপক্ষে দেবতা নয়।
9 Lakini sasa kwamba mnamjua Mungu, au kwamba mnajulikana na Mungu, kwa nini mnarudi tena kwenye kanuni dhaifu za kwanza na zisizo za thamani? Je mnataka kuwa watumwa tena?
কিন্তু এখন, যেহেতু তোমরা ঈশ্বরকে জানো—বা সঠিক বলতে গেলে, তোমরাই ঈশ্বরের দ্বারা পরিচিত হয়েছ—তাহলে, কী করে তোমরা ওইসব দুর্বল ও ঘৃণ্য নীতিগুলির প্রতি ফিরে যাচ্ছ? তোমরা কি আবার ফিরে গিয়ে সেসবের দ্বারা দাসত্বে আবদ্ধ হতে চাও?
10 Mnashika kwa uangalifu siku maalumu, miandamo ya miezi, majira, na miaka. Ninaogopa kwa ajili yenu.
তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বছর পালন করছ!
11 Ninaogopa kwamba kwa namna fulani nimejitaabisha bure.
তোমাদের জন্য আমার ভয় হয়, হয়তো আমি তোমাদের মধ্যে ব্যর্থ পরিশ্রম করেছি।
12 Ninawasihi, ndugu, muwe kama nilivyo, kwa kuwa pia nimekuwa kama mlivyo. Hamkunikosea.
ভাই ও বোনেরা, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা আমার মতো হও, কারণ আমি তোমাদের মতো হয়েছি। তোমরা আমার প্রতি কোনো অন্যায় করোনি।
13 Bali mnajua kwamba ilikuwa ni kwa sababu ya ugonjwa wa mwili kwamba nilihubiri injili kwenu kwa mara ya kwanza.
যেমন তোমরা জানো, আমি অসুস্থ ছিলাম, যখন প্রথমবার তোমাদের কাছে সুসমাচার প্রচার করেছিলাম।
14 Ingawa hali yangu ya mwili iliwaweka katika jaribu, hamkunidharau au kunikataa. Badala yake mlinipokea kama malaika wa Mungu, kana kwamba nilikuwa Kristo Yesu mwenyewe.
যদিও আমার অসুস্থতা তোমাদের কাছে পরীক্ষার কারণস্বরূপ ছিল, তোমরা আমার সঙ্গে ঘৃণ্য ও অবজ্ঞাসুলভ আচরণ করোনি। বরং তোমরা আমাকে যেন ঈশ্বরের এক দূতের মতো, স্বয়ং খ্রীষ্ট যীশুর মতো মনে করে স্বাগত জানিয়েছিলে।
15 Kwa hiyo, iko wapi sasa furaha yenu? kwa kuwa ninashuhudia kwenu kwamba, ikiwezekana, mungelin'goa macho yenu na kunipa mimi.
তোমাদের সেইসব আনন্দের কী হল? আমি সাক্ষ্য দিতে পারি যে, সম্ভব হলে, তোমরা নিজের নিজের চোখদুটি উপড়ে নিয়ে আমাকে দিতে!
16 Hivyo sasa, je nimekuwa adui yenu kwa sababu ninawaambia ukweli?
সত্যিকথা বলার জন্য আমি কি এখন তোমাদের শত্রু হয়েছি?
17 Wanawatafuta kwa shauku, bali si kwa mema. Wanataka kuwatenganisha ninyi na mimi ili muwafuate.
ওইসব লোক তোমাদের জয় করার জন্য আগ্রহী হয়েছে, কিন্তু কোনো ভালো উদ্দেশ্যে নয়। তারা যা চায় তা হল আমাদের কাছ থেকে তোমাদের দূরে সরিয়ে দিতে, যেন তোমরা ওদের প্রতি আগ্রহী হয়ে ওঠো।
18 Ni vyema daima kuwa na shauku kwa sababu zilizo njema, na si tu wakati ninapokuwa pamoja nanyi.
কেবলমাত্র তোমাদের মধ্যে যখন উপস্থিত থাকি তখন নয়, কিন্তু সব সময়ের জন্য সঠিক উদ্দেশ্য নিয়ে আগ্রহী হওয়া ভালো।
19 Wanangu wadogo, ninaumwa uchungu kwa ajili yenu tena mpaka Kristo aumbike ndani yenu.
আমার প্রিয় সন্তানেরা তোমাদের জন্য আমি আবার প্রসবযন্ত্রণা ভোগ করছি, যতক্ষণ না তোমরা খ্রীষ্টের মতো হও।
20 Ningependa kuwepo pale pamoja nanyi sasa na kugeuza sauti yangu, kwa sababu ninamashaka juu yenu.
আমার এমন ইচ্ছা হচ্ছে যে, আমি যদি এখনই তোমাদের কাছে যেতে ও অন্য স্বরে কথা বলতে পারতাম! কারণ আমি তোমাদের নিয়ে যে কী করব তা বুঝতে পারছি না!
21 Niambieni, ninyi ambao mnatamani kuwa chini ya sheria, hamsikii sheria isemavyo?
তোমরা যারা বিধানের অধীনে থাকতে চাও, আমাকে বলো তো, বিধান যা বলে, তা কি তোমরা জানো না?
22 Kwa kuwa imeandikwa kwamba Abrahamu alikuwa na wana wa kiume wawili, mmoja kwa yule mwanamke mtumwa na mwingine kwa mwanamke huru.
কারণ লেখা আছে, অব্রাহামের দুই পুত্র ছিল, একজন ক্রীতদাসীর, অন্যজন স্বাধীন নারীর।
23 Hata hivyo, yule wa mtumwa alizaliwa kwa mwili tu, bali yule wa mwanamke huru alizaliwa kwa ahadi.
ক্রীতদাসী নারীর দ্বারা তাঁর পুত্রের জন্ম হয়েছিল স্বাভাবিক উপায়ে, কিন্তু স্বাধীন নারীর দ্বারা তাঁর পুত্রের জন্ম হয়েছিল এক প্রতিশ্রুতির ফলস্বরূপে।
24 Mambo haya yanaweza kuelezwa kwa kutumia mfano, kwa kuwa wanawake hawa wanafanana na maagano mawili. Mojawapo kutoka katika mlima Sinai. Huzaa watoto ambao ni watumwa. huyu ni Hajiri.
এসব বিষয় রূপক অর্থে গ্রহণ করা যেতে পারে, কারণ ওই দুজন নারী দুটি চুক্তির প্রতীকস্বরূপ। একটি চুক্তি সীনয় পর্বত থেকে, তা ক্রীতদাস হওয়ার জন্য সন্তানদের জন্ম দেয়। এ হল হাগার।
25 Sasa Hajiri ni mlima Sinai ulioko Arabuni. Hufananishwa na Yerusalem ya sasa, kwa kuwa ni mtumwa pamoja na watoto wake.
এখন হাগার হল আরবে স্থিত সীনয় পর্বতের প্রতীক এবং বর্তমানের জেরুশালেম নগরীর সঙ্গে সংগতিপূর্ণ, কারণ সে তার সন্তানদের নিয়ে দাসত্ববন্ধনে আবদ্ধ আছে।
26 Bali Yerusalemu ambayo iko juu ni huru, na hii ndiyo mama yetu.
কিন্তু ঊর্ধ্বে স্থিত জেরুশালেম স্বাধীন, সে আমাদের প্রকৃত মা।
27 Kwa kuwa imeandikwa, “Furahi, wewe mwanamke uliye tasa, wewe usiye zaa. Paza sauti na upige kelele kwa furaha, wewe ambaye huna uzoefu wa kuzaa. kwa maana wengi ni watoto wa aliye tasa, zaidi ya wale wa yule ambaye ana mume.”
কারণ লেখা আছে, “ওহে বন্ধ্যা নারী, যে কখনও সন্তান প্রসব করোনি, আনন্দিত হও; তোমরা কখনও প্রসবযন্ত্রণা ভোগ করোনি, আনন্দোল্লাসে ফেটে পড়ো; কারণ যার স্বামী আছে, সেই নারীর চেয়ে, যে নারী পরিত্যক্তা, তার সন্তান বেশি।”
28 Sasa ndugu, kama Isaka, ninyi ni watoto wa ahadi.
এখন ভাইবোনেরা, তোমরা ইস্‌হাকের মতো প্রতিশ্রুতির সন্তান।
29 Kwa wakati ule ambao mtu ambaye alizaliwa kwa mujibu wa mwili alimtesa yule aliyezaliwa kwa mujibu wa Roho. Kwa sasa ni vilevile.
সেই সময়, স্বাভাবিক উপায়ে জাত পুত্র, ঈশ্বরের আত্মার পরাক্রমে জাত পুত্রকে নির্যাতন করত। তেমনই এখনও হচ্ছে।
30 Maandiko husemaje? “Muondoe mwanamke mtumwa pamoja na mwanawe wa kiume. Kwa kuwa mtoto wa mwanamke mtumwa hatarithi pamoja na mtoto wa mwanamke huru.”
কিন্তু শাস্ত্র কী বলে? “সেই ক্রীতদাসী ও তার ছেলেকে তাড়িয়ে দাও, কারণ সেই স্বাধীন নারীর সম্পত্তির অধিকারে ওই মহিলার ছেলে কখনোই ভাগ বসাবে না।”
31 Kwa hiyo, ndugu, sisi si watoto wa mwanamke mtumwa, bali ni wa mwanamke huru.
অতএব ভাইবোনেরা, আমরা ক্রীতদাসীর সন্তান নই, কিন্তু সেই স্বাধীন নারীর সন্তান।

< Wagalatia 4 >