< Ezekieli 1 >
1 Katika mwaka wa thelathini, mwezi wa nne, na siku ya tano ya mwezi, ikawa kuhusu kwamba nilikuwa nikiishi miongoni mwa wafungwa karibu na Kebari Kanali. Mbingu zilifunguka, na kuona maono ya Mungu.
১আমি ত্রিশ বছরের ছিলাম তখন চতুর্থ মাসের পঞ্চম দিনে, যখন আমি কবার নদীর ধারে বন্দিদের মধ্যে বাস করছিলাম, তখন স্বর্গ খুলে গেল, আর আমি ঈশ্বরের দর্শন পেলাম।
2 Katika siku ya tano katika mwezi huo-ilikuwa mwaka wa tano wa utumwani wa Mfalme Yehoyakini-
২ঐ মাসের পঞ্চম দিনের এটা ছিল রাজা যিহোয়াখীনের বন্দিত্বের পঞ্চম বছর,
3 Neno la Yahwe likamjia Ezekieli mwana wa Buzi kuhani, katika nchi ya Wakaldayo karibu na Keberi Kanali, na mkono wa Yahwe ulikuwa juu yake hapo.
৩সদাপ্রভুর বাক্য শক্তিতে কলদীয়দের দেশে কবার নদীর ধারে বুষির ছেলে যিহিস্কেল যাজকের কাছে এল এবং সেখানে সদাপ্রভু তাঁর উপরে হাত রাখলেন।
4 Kisha nikaona, kulikuwa na upepo wa dhoruba unakuja kutoka kaskazini; wingu kubwa pamoja na moto wa nuru ndani yake na kung'aa ukizunguka ndani yake, na moto ulikuwa na rangi ya kaharabu ndani ya hilo wingu.
৪তারপর আমি দেখলাম, সেখানে উত্তরদিক থেকে ঘূর্ণি বায়ু এল, একটা বড় মেঘ তার সঙ্গে আগুনের ঝলকানি ছিল এবং তার চারদিকে ও ভেতরে উজ্জ্বলতা ছিল মেঘের মধ্যে হলদেটে আগুন ছিল।
5 Katikati kulikuwa na viumbe vinne vinavyofanana. Mwonekano wao ulikuwa hivi: walikuwa wanamfanano wa mtu,
৫আর তার মধ্য থেকে চারটে জীবন্ত প্রাণীর মূর্ত্তি দেখা গেল। তাদের চেহারা মানুষের মত দেখতে ছিল,
6 lakini walikuwa na sura nne kila mmoja, na kila mmoja alikuwa na mabawa manne.
৬কিন্তু তাদের প্রত্যেকের চারটে করে মুখ ও প্রত্যেকের চারটে করে ডানা ছিল।
7 Miguu yao ilikuwa imenyooka, lakini nyayo za miguu yao zilikuwa kama kwato za ndama zilizokuwa zinang'aa kama shaba iliyosuguliwa.
৭তাদের পা ছিল সোজা, পায়ের পাতা বাছুরের খুরের মত ছিল, পিতলের মত চকচক করছিল।
8 Bado walikuwa na mikono ya binadamu chini ya mabawa yao chini kwenye pande zote nne. Kwa wote wanne, nyuso zao na mabawa vilikuwa hivi:
৮তবুও তাদের ডানার নিচে চার পাশে মানুষের হাত ছিল, তাদের চারজনের প্রত্যেকেরই, একই রকম মুখ ও ডানা ছিল
9 mabawa yao yalikuwa yameungana na kiumbe kingine, na hawakurudi walipokuwa wameenda; badala yake, kila mmoja alienda mbele.
৯তাদের ডানা অন্য প্রাণীর সঙ্গে স্পর্শ ছিল, তাদের যাওয়ার দিন তারা ফিরে তাকাতো না; তারা সামনে সোজা চলে যেতো।
10 Mfanano wa nyuso zao ulikuwa kama uso wa mwanadamu. Wanne hao walikuwa na uso wa simba kwa upande wa kuume. Hao wanne pia walikuwa na uso wa tai.
১০তাদের মুখের আকার মানুষের মুখের মত ছিল; আর ডান দিকে চারটে সিংহের মুখ ছিল, আর বাদিকে চারটে গরুর মুখ ছিল, অবশেষে ঈগল পাখির মুখ ছিল।
11 Nyuso zao zilikuwa hivyo, na mabawa yao yalikuwa yametawanyika juu, hivyo basi kila kiumbe kilikuwa na jozi ya za mabawa yaliyokuwa yameshikamana na bawa la kiumbe kingine, na pia jozi za mabawa yaliyokuwa yamefunika miili yao.
১১তাদের মুখগুলো যেমন ছিল ও ডানাগুলো ওপর দিকে ছড়ানো, যাতে প্রত্যেকের এক জোড়া ডানা অন্য প্রাণীর ডানাকে স্পর্শ করে এবং ডানাগুলো তাদের শরীর ঢেকে রেখেছিল।
12 Kila mmoja alienda mbele, hivyo basi popote Roho alipowaelekeza kwanda, walienda bila kurudi.
১২তারা প্রত্যেকে সামনের দিকে সোজা যেত; যে দিকে যেতে আত্মা তাদের নির্দেশ দিতেন সেই দিকে পিছনে না ফিরে তারা যেত।
13 Kama kwa mfanano wa hao viumbe hai, mwonekano wao ulikuwa ni kama kuchoma kaa la moto, kama mwonekano wa nuru; mng'ao wa moto pia ulihama karibu na miongoni mwa viumbe, na kulikuwa na nuru za radi.
১৩জীবন্ত প্রাণীগুলো দেখতে আগুনের জলন্ত কয়লার মত বা মশালের মত; সেই আগুন ঐ প্রাণীদের মধ্যে চলাফেরা করত ও সেই আগুন থেকে বিদ্যুৎ চমকাত।
14 Hao viumbe hai vilikuwa vikihama mbio mbele na nyuma, na walikuwa na mwonekano wa radi!
১৪জীবন্ত প্রাণীরা খুব তাড়াতাড়ি যাওয়া আসা করত, তাদের দেখতে বিদ্যুতের মত।
15 Kisha nikawatazama wale viumbe hai; kulikuwa na gurudumu moja juu ya aridhi kando ya vile viumbe hai.
১৫তারপর আমি জীবন্ত প্রাণীদেরকে দেখলাম; জীবন্ত প্রাণীদের পাশে মাটির ওপর একটা চাকা ছিল।
16 Huu ndio ulikuwa mwonekano na umbo wa hizo gurudumu: kila gurudumu lilikuwa kama zabarajadi, na manne hayo yalikuwa na mfano mmoja; mwonekano wao na umbo vilikuwa kama gurudumu lililoungana na jingine.
১৬চাকাগুলোর রূপ এবং গঠনপ্রণালী ছিল এইরকম: প্রত্যেক চাকা পান্নার মত, চারটে একই রকম ছিল এবং তাদের দেখতে একটা চাকার সঙ্গে বিভক্ত অন্য চাকার মতো।
17 Wakati yale magurudumu yalipokuwa yakitembea, yalienda bila kurudi kwenye mwelekeo wowote viumbe vilipokuwa vimeelekea.
১৭যখন চাকা ঘুরত, তখন চার দিকের যে কোনো এক দিকে তারা যেত, গমনকালে ফিরত না।
18 Kama kwa upande kingo, walikuwa warefu na wakutisha, kwa upande kingo kulikuwa na macho yamezunguka kote.
১৮চাকার বেড়ি অনুযায়ী সেগুলো উঁচু এবং ভয়ঙ্কর ছিল, কারণ সেগুলোর চারিদিকে চোখে ভর্তি ছিল।
19 Popote vile viumbe hai vilipokuwa vikielekea, yale magurudumu yalielekea karibu nao. Wakati vile viumbe hai vilipoinuka kutoka kwenye nchi, na yale magurudumu yaliinuka pia.
১৯যখনই জীবন্ত প্রাণীগুলো যেতো তাদের পাশে ঐ চাকাগুলোও যেতো; যখন জীবন্ত প্রাণীগুলো ভূমি থেকে উঠত, চাকাগুলো ও উঠত।
20 Popote Roho alipokwenda, walikwenda, na yale magurudumu yaliinuka karibu nao, roho wa kiumbe hai ilikuwa magurudumu.
২০যে কোন জায়গায় আত্মা যেত, তারাও সেখানে যেত, যেখানে আত্মা যেতো, চাকাগুলোও তাদের পাশে উঠত, কারণ সেই জীবন্ত প্রাণীদের আত্মা ঐ চাকাগুলোর মধ্যে থাকতো।
21 Popote vile viumbe vilipoelekea, magurudumu pia yalielekea huko; na wakati wale viumbe viliposimama hata hivyo, magurudumu yalisimama bado; wakati viumbe viliposimama kutoka kwenye nchi, magurudumu yalisimama karibu nao, kwa sababu yule roho wa wale viumbe alikuwa kwenye magurudumu.
২১যখন প্রাণীরা চলত, তখন চাকাগুলোও চলত এবং যখন সেই প্রাণীরা দাঁড়িয়ে পড়ত, চাকাগুলোও দাঁড়িয়ে পড়ত; যখন প্রাণীরা ভূমি থেকে উঠত, চাকাগুলোও তাদের পাশে উঠত, কারণ সেই জীবন্ত প্রাণীদের আত্মা ঐ চাকার মধ্যে ছিল।
22 Juu ya vichwa vya wale viumbe hai kulikuwa na mfanano wa anga la kutanuka; ilikuwa inang'aa kama mfano wa barafu juu ya vichwa vyao.
২২আর সেই প্রাণীর মস্তকের উপরে এক বিস্তারিত গম্বুজ ছিল, এটা ভয়ঙ্কর ফটিকের আভার মত তাদের মাথার ওপরে ছড়িয়ে ছিল।
23 Chini ya anga, kila mabawa ya kiumbe kimoja yalinyooshwa mbele na kugusana kila mabawa na kiumbe kimoja. Pia kila kiumbe hai kilikuwa na jozi moja kwa ajili ya kujifunika vyenyewe; kila kimoja kilikuwa na jozi moja kwa ajili ya kujifunika mwili wake mwenyewe.
২৩সেই গম্বুজের নিচে, প্রত্যেক প্রাণীর ডানা সোজা ছড়িয়ে ছিল এবং অন্য প্রাণীর ডানার সঙ্গে লেগে ছিল। প্রত্যেক জীবন্ত প্রাণীর এক জোড়া ডানা তাদের ঢেকে রাখত, প্রত্যেকের এক জোড়া ডানা তাদের শরীর ঢেকে রাখত।
24 Kisha nikasikia sauti ya mabawa yao. Kama mlio wa maji mengi. Kama sauti ya mwenye enzi popote walipoelekea. Kama sauti ya jeshi. Popote pale waliposimama, walishusha mabawa yao.
২৪তারপর আমি তাদের ডানার শব্দ শুনলাম, যেন খুব জোরে বয়ে যাওয়া জলের শব্দের মত, সর্বশক্তিমান ঈশ্বরের আওয়াজের মত। যখনই তারা যেত ঝড়বৃষ্টির মত শব্দ হত। এটা ছিল সৈন্যদের আওয়াজের মত। যখনই তারা দাঁড়িয়ে থাকত তারা তাদের ডানা নীচু করে রাখত।
25 Sauti ikaja kutoka juu ya anga juu ya vichwa vyao popote waliposimama na kushusha mabawa yao.
২৫তাদের মাথার ওপরের গম্বুজ থেকে একটা আওয়াজ আসত যখনই তারা স্থির হয়ে দাঁড়াত এবং তাদের ডানা নীচু করত।
26 Juu ya anga juu ya vichwa vyao kulikuwa na mfanao wa kiti cha enzi ambacho kilikuwa na mwonekano wa jiwe la samawati, na juu mfano wa kiti cha enzi kilifanana kama mwonekano wa mwanadamu.
২৬তাদের মাথার ওপরে গম্বুজে একটা সিংহাসন ছিল যেটা দেখতে নীলকান্তমনির মত এবং সিংহাসনের ওপরে এক জনকে দেখা যেত যাকে একটা মানুষের মত দেখতে ছিল।
27 Nikaona umbo lenye mwonekano wa chuma chenye kung'aa pamoja na moto ndani yake kutoka kwenye mwonekano wa juu ya nyonga zake juu; Nikaona kutoka kwenye mwonekano wa nyonga zake upande wa chini mwonekano wa moto na mng'ao umezunguka kote.
২৭আমি একটা আকার দেখলাম তাঁর কোমরের উপর থেকে চকচকে ধাতুর মত আগুনের আভা দেখলাম; তার কোমর থেকে নিচের দিকে এটা আগুনের মত এবং উজ্জ্বলতা তার চারদিকে ছিল
28 Kama mwonekano wa upinde wa mvua kwenye mawingu katika siku ya mvua ulikuwa na mwonekano wa taa iliyowaka imeizunguka. ulikuwa na mwonekano unaofanana na utukufu wa Yahwe. Wakati nilipouona, nilihisi kwenye uso wangu, na nikasikia sauti ikiongea.
২৮এটা দেখতে ধনুকের মত যা বৃষ্টির দিনের মেঘের মধ্যে দেখা যায় যেন চারদিকে উজ্জ্বল আলো সদাপ্রভুর মহিমার মত সামনে এল। যখনই আমি তা দেখলাম আমি আমার মুখে অনুভব করলাম এবং এক জনের কথা বলার আওয়াজ শুনতে পেলাম।