< Kutoka 8 >

1 Kisha Yahweh akazungumza na Musa, “Nenda kwa Farao na umwambie, 'Yahweh anasema hivi: Acha watu wangu waende hili wakaniabudu.
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ফরৌণের কাছে যাও, তাকে বল, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও।
2 Ukikataa kuwaruhusu waende, nitaidhuru nchi yako yote kwa vyura.
যদি ছেড়ে দিতে রাজি না হও, তবে দেখ, আমি ব্যাঙের মাধ্যমে তোমার সমস্ত প্রদেশকে যন্ত্রণা দেব।
3 Mito itajawa na vyura. Watatoka na kuingia nyumbani kwako, chumbani kwako, na kitandani kwako. Wataenda nyumbani mwa watumishi wako. Wataenda kwa watu wako, kwenye majiko yako, na vyombo vya kukandia mkate.
নদী ব্যাঙে ভর্তি হবে; সেই সব ব্যাঙ উঠে তোমার বাড়িতে, শোবার ঘরে ও বিছানায় এবং তোমার দাসদের বাড়িতে, তোমার প্রজাদের মধ্যে, তোমার উনুনে ও তোমার আটা মাখার পাত্রে ঢুকে পড়বে;
4 Vyura watakushambulia wewe, watu wako, na watumishi wako wote."”'
আর তোমরা, তোমার প্রজারা ও দাসেরা ব্যাঙের মাধ্যমে আক্রান্ত হবে’।”
5 Yahweh akamwambia Musa, “Mwambie Aruni, 'Nyoosha mkono wako na gongo lako kwenye mito, mifereji, na kwenye mabwawa, na uwatoe vyura juu ya nchi ya Misri.”'
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে বলো, ‘তুমি নদী, খাল ও বিল সব কিছুর উপরে লাঠি তুলে ব্যাঙ আনাও’।”
6 Aruni akanyoosha mkono juu ya maji ya Misri, na vyura wakatoka na kujaza nchi ya Misri.
তাতে হারোণ মিশরের সব জলের উপরে নিজের হাত তুললে ব্যাঙেরা উঠে সমস্ত মিশর দেশ ব্যাঙে পরিপূর্ণ করল।
7 Lakini wachawi walifanya vivyo hivyo na uchawi wao: waliwatoa vyura juu ya nchi ya Misri.
আর জাদুকরেরাও মায়াবলে সেই রকম করে মিশর দেশের উপরে ব্যাঙ আনল।
8 Kisha Farao akawaita Musa na Aruni na kuwaambia, “Muombeni Yahweh iliawaondoe vyura kwangu na kwa watu wangu. Kisha nitawaacha watu waende, iliwamtolee dhabihu.”
পরে ফরৌণ মোশি ও হারোণকে ডেকে বললেন, “সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, যেন তিনি আমার থেকে ও আমার প্রজাদের থেকে এই সব ব্যাঙ দূর করে দেন, তাতে আমি লোকদেরকে ছেড়ে দেব, যেন তারা সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করতে পারে।”
9 Musa akamwambia Farao, “Unaweza chukuwa fursa ya kuniambia lini nikuombee wewe, watumishi wako, na watu wako, ili vyura waondolewe kwako na nyumbani kwako na wabaki tu kwenye mito.”
তখন মোশি ফরৌণকে বললেন, “আপনি আমাকে বলুন, আপনার ও আপনার দাসদের জন্য এবং লোকদের জন্য কোন দিন আমরা প্রার্থনা করব, যাতে ব্যাঙগুলি যেন আপনার ও আপনার বাড়ি থেকে উচ্ছেদ হয় এবং শুধুমাত্র নদীতে থাকে?”
10 Farao akasema, “Kesho.” Musa akasema, “Acha iwe kama ulivyo sema, ili kwamba ujue hakuna Mungu mwengine kama Yahweh, Mungu wetu.
১০তিনি বললেন, “কালকের জন্য।” তখন মোশি বললেন, “আপনার কথা মতই হোক, যেন আপনি জানতে পারেন যে, আমাদের ঈশ্বর সদাপ্রভুর মত কেউ নেই।
11 Vyura wataondoka kutoka kwako, nyumbani mwako, kwa watumishi wako, na kwa watu wako. Watabaki tu kwenye mito.”
১১ব্যাঙেরা আপনার কাছ থেকে ও আপনার বাড়ি, দাস ও প্রজাদের থেকে চলে যাবে এবং শুধুমাত্র নদীতেই থাকবে।”
12 Musa na Aruni wakaondoka kwa Farao. Kisha Musa akamlilia Yahweh kuhusu hao vyura alio waleta kwa Farao.
১২পরে মোশি ও হারোণ ফরৌণের কাছ থেকে বেরিয়ে গেলেন এবং মোশি ফরৌণের বিরুদ্ধে যে সব ব্যাঙ এনেছিলেন, সেই সকলের বিষয়ে সদাপ্রভুর কাছে কাঁদলেন।
13 Yahweh akafanya kama Musa alivyo omba: Vyura wakafa kwenye nyumba, nyuani, na mashambani.
১৩আর সদাপ্রভু মোশির কথা অনুযায়ী করলেন, তাতে বাড়িতে, উঠানে ও ক্ষেতের সব ব্যাঙ মারা গেল।
14 Watu wakawakusanya kwa mafungu, na nchi ikanuka.
১৪তখন লোকেরা সেই সব জড়ো করে ঢিবি করলে দেশে দুর্গন্ধ হল।
15 Lakini Farao alipoona kuna afadhali, aliufanya moyo wake kuwa mgumu na hakumsikiliza Musa na Aruni, kama Yahweh alivyo sema.
১৫কিন্তু ফরৌণ যখন দেখলেন, মুক্ত হওয়া গেল, তখন তাঁর হৃদয় কঠিন করলেন, তাঁদের বাক্যে মনোযোগ দিলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন।
16 Yahweh akamwambia Musa, “Mwambie Aruni, 'Nyoosha gongo lako na upige udongo chini, iliuwe chawa kati nchi yote ya Misri.”'
১৬পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে বল, তুমি তোমার লাঠি তুলে মাটির ধূলোতে আঘাত কর, তাতে সারা মিশর দেশে মশা হবে।”
17 Wakanya hivyo: Aruni akanyoosha mkono wake na gongo lake. Akaupiga udongo wa ardhi. Chawa wakaja juu ya watu na wanyama. Udongo wote kwenye ardhi ukawa chawa katika nchi ya Misri.
১৭তখন তাঁরা সেই রকম করলেন; হারোণ তাঁর লাঠি সুদ্ধ হাত তুলে মাটির ধূলোতে আঘাত করলেন, তাতে মানুষে ও পশুতে মশা হল, মিশর দেশের সব জায়গায় ভূমির সকল ধূলো মশা হয়ে গেল।
18 Wachawi walijaribu kufanya chawa kwa uganga wao lakini hawakuweza. Palikuwa na chawa kwa watu na kwa wanyama.
১৮তখন জাদুকরেরা তাদের মায়াবলে মশা উৎপন্ন করার জন্য সেই রকম করল ঠিকই, কিন্তু পারল না, আর মানুষে ও পশুতে মশা হল।
19 Kisha wachawi wakamwambia Farao, “Hichi ni kidole cha Mungu.” Lakini moyo wa Farao ulikuwa Mgumu, hivyo akakataa kuwasikiliza. Ilikuwa kama Yahweh alivyo sema Farao atafanya.
১৯তখন জাদুকরেরা ফরৌণকে বলল, “এ ঈশ্বরের আঙ্গুল।” তবুও ফরৌণের হৃদয় কঠিন হল, তিনি তাঁদের কথায় মনোযোগ দিলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন।
20 Yahweh akamwambia Musa, “Inuka asubui mapema na usimame mbele ya Farao anapoenda mtoni. Umwambie, 'Yahweh anasema hivi: “Acha watu wangu waende wakaniabudu mimi.
২০আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ভোরবেলায় উঠে গিয়ে ফরৌণের সামনে দাঁড়াও; যেমন সে জলের কাছে যায়; তুমি তাকে এই কথা বল, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও’।”
21 Lakini usipo acha watu wangu waende nitatuma kundi la nzi kwako, watumishi wako, na watu wako, na kwenye nyumba zenu. Nyumba za wa Misri zitajawa na makundi ya nzi, na ata ardhi wanayo simama itajawa na nzi.
২১যদি আমার প্রজাদেরকে ছেড়ে না দাও, তবে দেখ, আমি তোমার কাছে, তোমার দাসেদের কাছে, প্রজাদের কাছে ও বাড়িতে মৌমাছির ঝাঁক পাঠাব; মিশরীয়দের বাড়িতে, এমন কি, তাঁদের বসবাসের জায়গাও মৌমাছিতে ভর্তি হবে।
22 Lakini katika siku hiyo nitaitendea nchi ya Gosheni tofauti, nchi ambayo watu wangu wanaishi, ilikwamba kusiwe na makundi ya nzi huko. Hili litatokea ili kwamba mjue mimi ni Yahweh katika hii nchi.
২২কিন্তু আমি সেই দিন আমার প্রজাদের বাসস্থান গোশন প্রদেশ আলাদা করব; সেখানে আক্রমণ হবে না; যেন তুমি জানতে পার যে, পৃথিবীর মধ্যে আমিই সদাপ্রভু।
23 Nitaweka utofauti kati ya watu wangu na watu wako. Hii ishara ya nguvu zangu itatokea kesho"”'
২৩আমি আমার প্রজাদের আলাদা করব; কাল এই চিহ্ন হবে।
24 Yahweh akafanya hivyo, na kundi kubwa la nzi likaja nyumbani mwa Farao na nyumbani mwa watumishi wake. Katika nchi yote ya Misri, nchi iliharibiwa na makundi ya nzi.
২৪পরে সদাপ্রভু সেই রকম করলেন, ফরৌণের ও তাঁর দাসেদের বাড়ি মৌমাছির বিশাল ঝাঁক উপস্থিত হল; তাতে সমস্ত মিশর দেশে মৌমাছির ঝাঁকে দেশ ছারখার হল।
25 Farao akawaita Musa na Aruni na kuwaambia, “Nendeni, mtolee Mungu wenu dhabihu kwenye nchi yetu.”
২৫তখন ফরৌণ মোশি ও হারোণকে ডেকে বললেন, “তোমরা যাও, দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ কর।”
26 Musa akasema, “Sio vyema sisi kufanya hivyo, kwa kuwa dhabihu tunazo mtolea Yahweh Mungu wetu zinachukiza kwa Wamisri. Kama tutatoa dhabihu mbele ya macho yao zilizo chukizo kwa Wamisri, hawata tupiga mawe?
২৬মোশি বললেন, “তা করা উপযুক্ত নয়, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মিশরীয়দের ঘৃণাজনক বলিদান করতে হবে; দেখুন, মিশরীয়দের সাক্ষাৎে তাঁদের ঘৃণাজনক বলিদান করলে তারা কি আমাদেরকে পাথর দিয়ে হত্যা করবে না?
27 Hapana, ni safari ya siku tatu kwenda nyikani ambayo lazima tuende, ili kiutoa dhabihu kwa Yahweh Mungu wetu, kama anavyo tuamuru.”
২৭আমরা তিন দিনের র পথ মরুপ্রান্তে গিয়ে, আমাদের ঈশ্বর সদাপ্রভু যে আদেশ দেবেন, সেই অনুসারে তাঁর উদ্দেশ্যে যজ্ঞ করব।”
28 Farao akasema, “Nitakuruhusu kwenda kumtolea dhabihu Yahweh Mungu wenu nyikani. Ila usiende mbali sana. Niombee.”
২৮ফরৌণ বললেন, “আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তোমরা মরুপ্রান্তে গিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ কর; কিন্তু বহুদূর যেও না; তোমরা আমার জন্য প্রার্থনা কর।”
29 Musa akasema, “Wakati tu nitakapoenda kutoka kwako, nitamuomba Yahweh ili makundi ya nzi yatoke kwako, wewe Farao, na watumishi wako na watu kesho. Lakini usifanye udhalimu tena kwa kutowaacha watu wetu waende kumtolea dhabihu Yahweh.”
২৯তখন মোশি বললেন, “দেখুন, আমি আপনার কাছ থেকে গিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করব, তাতে ফরৌণের, তাঁর দাসেদের ও তাঁর প্রজাদের কাছ থেকে কাল মৌমাছির ঝাঁক দূরে যাবে; কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করার জন্য লোকদেরকে ছেড়ে দেবার বিষয়ে ফরৌণ আবার বিশ্বাসঘাতকতা না করুন।”
30 Musa akaenda nje kutoka kwa Farao na kumuomba Yahweh.
৩০পরে মোশি ফরৌণের কাছ থেকে বেরিয়ে গিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন।
31 Yahweh akafanya kama Musa alivyo muomba: alitoa makundi ya nzi kutoka kwa Farao, watumishi wake, na watu wake. Hakuna ata mmoja aliye baki.
৩১আর সদাপ্রভু মোশির বাক্য অনুসারে করলেন; ফরৌণ, তাঁর দাসেদের ও প্রজাদের থেকে মৌমাছির সমস্ত ঝাঁক দূর করলেন; একটিও বাকি রইল না।
32 Lakini Farao aliufanya moyo wake mgumu tena, na hakuwaacha watu waende.
৩২আর এবারও ফরৌণ তাঁর হৃদয় কঠিন করলেন, লোকদেরকে ছেড়ে দিলেন না।

< Kutoka 8 >