< Kutoka 7 >
1 Yahweh akasema na Musa, “Ona, nimekufanya kama mungu kwa Farao. Aruni kaka yako atakuwa nabii wako.
১তখন সদাপ্রভু মোশিকে বললেন, “দেখ, আমি ফরৌণের কাছে তোমাকে ঈশ্বরের মত করে নিযুক্ত করলাম, আর তোমার ভাই হারোণ তোমার ভাববাদী হবে।
2 Utasema kila kitu nitacho kuamuru kusema. Aruni kaka yako ata sema na Farao iliawaachie watu wa Israeli watoke kwenye nchi yake.
২আমি তোমাকে যা যা আদেশ করি, সে সবই তুমি বলবে এবং তোমার ভাই হারোণ ফরৌণকে তা বলবে, যেন সে ইস্রায়েল সন্তানদের তার দেশ থেকে ছেড়ে দেয়।
3 Lakini nitaufanya moyo wa Farao mgumu, na nitaonyesha ishara nyingi za nguvu zangu, maajabu mengi, katika nchi ya Misri.
৩কিন্তু আমি ফরৌণের হৃদয় কঠিন করব এবং মিশর দেশে আমি অসংখ্য চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাব।
4 Lakini Farao hata kusikiliza, kwahiyo nitaueka mkono wangu juu ya Misri na kutoa makundi yangu ya wanaume wapiganaji, watu wangu, wazao wa Israeli, watoke nchi ya Misri kwa matendo makubwa ya hukumu.
৪তবুও ফরৌণ তোমাদের কথায় মনোযোগ করবে না; আর আমি মিশরের উপর হাত তুলে ভয়ঙ্কর শাস্তির মধ্যে দিয়ে মিশর দেশ থেকে আমার সৈন্যসামন্তকে, আমার প্রজা ইস্রায়েল সন্তানদের, বের করব।
5 Wamisri watajua kuwa mimi ni Yahweh nitapo nyoosha mkono wangu kwa Misri na kuwatoa Waisraeli kutoka miongoni mwao.”
৫আমি মিশরের উপরে আমার হাত তুলে মিশরীয়দের মধ্যে থেকে ইস্রায়েল সন্তানদের বের করে আনলে, তারা জানবে, আমিই সদাপ্রভু।”
6 Musa na Aruni wakafanya hivyo; walifanya kama Yahweh alivyo waamuru.
৬পরে মোশি ও হারোণ সেই রকম করলেন; সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করলেন।
7 Musa alikuwa na miaka themanini, na Aruni miaka themanini na tatu walipo ongea na Farao.
৭ফরৌণের সঙ্গে আলাপ করবার দিনের মোশির আশী ও হারোণের তিরাশী বছর বয়স হয়েছিল।
8 Yahweh akamwambia Musa na Aruni,
৮পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “ফরৌণ যখন তোমাদেরকে বলে,
9 “Wakati Farao atakapo waambia, 'Fanya muujiza,' utamwambia Aruni, 'Chukuwa gongo lako na ulirushe chini mbele ya Farao, ililigeuke nyoka.”'
৯‘তোমরা তোমাদের পক্ষে কোনো অদ্ভুত লক্ষণ দেখাও’, তখন তুমি হারোণকে বোলো, ‘তোমার লাঠি নিয়ে ফরৌণের সামনে ছুঁড়ে ফেল; তাতে তা সাপ হয়ে যাবে’।”
10 Kisha Musa na Aruni wakaenda kwa Farao, na wakafanya kama Yahweh alivyo waamuru. Aruni akarusha chini gongo lake mbele ya Farao na watumishi wake, na likageuka nyoka.
১০তখন মোশি ও হারোণ ফরৌণের কাছে গিয়ে সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করলেন; হারোণ ফরৌণের ও তাঁর দাসেদের সামনে তাঁর লাঠি ছুঁড়ে ফেললেন, তাতে তা সাপ হয়ে গেল।
11 Kisha naye Farao akawaita wazee wenye hekima na wachawi. Wakafanya jambo hilo hilo kwa uchawi wao.
১১তখন ফরৌণও জ্ঞানীদের ও জাদুকরদের ডাকলেন; তাতে তারা অর্থাৎ মিশরীয় জাদুকরেরাও তাদের মায়াবলে সেই রকম করল।
12 Kila mtu akarusha chini gongo lake, na magongo yakawa nyoka. Lakini gongo la Aruni lilimeza nyoka zao.
১২তার ফলে তারা প্রত্যেকে নিজেদের লাঠি ছুঁড়ে ফেললে সেগুলি সব সাপ হয়ে গেল, কিন্তু হারোণের লাঠি তাদের সকল লাঠিকে গিলে ফেলল।
13 Moyo wa Farao ulikuwa mgumu, na akusikiliza, kama Yahweh alivyo tabiri.
১৩আর ফরৌণের হৃদয় কঠিন হল, তিনি তাঁদের কথায় মনোযোগ করলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন।
14 Yahweh akasema na Musa, “Moyo wa Farao ni mgumu, na anakataa kuacha watu waende.
১৪আর সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের হৃদয় কঠিন হয়েছে; সে লোকদেরকে ছেড়ে দিতে অস্বীকার করেছে।
15 Nenda kwa Farao asubui anapoenda kwenye maji. Simama kwenye chanzo cha mto kukutana naye, na uchukuwe mkononi mwako gongo ambalo liligeuka nyoka.
১৫তুমি সকালে ফরৌণের কাছে যাও; দেখ, সে জলের দিকে যাবে; তুমি তার সঙ্গে দেখা করতে নদীর তীরে দাঁড়াবে এবং যে লাঠি সাপ হয়ে গিয়েছিল, সেটিও হাতে নিও।
16 Mwambie, 'Yahweh, Mungu wa Waebrania, amenituma kwako, “Acha watu wangu waende, iliwaniabudu nyikani. Mpaka sasa haujanisikiliza.”
১৬আর তাকে বোলো, ‘সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর আমাকে দিয়ে, তোমাকে বলে পাঠিয়েছেন, তুমি আমার প্রজাদেরকে মরুপ্রান্তে আমার সেবা করার জন্য ছেড়ে দাও; কিন্তু দেখ, তুমি এ পর্যন্ত শোনোনি।
17 Yahweh anasema hili: “Kwa hili utajua kuwa mimi ni Yahweh. Ninaenda kupiga maji ya mto wa Misri kwa gongo langu lililo mikono mwangu, na mto utageuzwa kuwa damu.
১৭সদাপ্রভু এই কথা বলেন, আমি যে সদাপ্রভু, তা তুমি এর মাধ্যমে জানতে পারবে; দেখ, আমি আমার হাতে থাকা লাঠি দিয়ে নদীর জলে আঘাত করব, তাতে তা রক্ত হয়ে যাবে;
18 Samaki walio kwenye mto watakufa, na mto utanuka. Wa Misri Hawataweza kunywa maji yalio kwenye mto.”'''
১৮আর নদীতে যে সব মাছ আছে, তারা মারা যাবে এবং নদীতে দুর্গন্ধ হবে; আর নদীর জল পান করতে মিশরীয়দের ঘৃণা করবে’।”
19 Kisha Yahweh akasema na Musa, “Mwambie Aruni, 'Chukuwa gongo lako na unyooshe mkono kwenye maji ya Misri, na juu ya mito yake, mifereji, visima, na madimbwi yote, ili maji yao ya damu. Fanya hivi ilikuwe na damu nchi nzima ya Misri, hadi kwenye vyombo vyote vya mbao na mawe.”'
১৯পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে এই কথা বল, ‘তুমি তোমার লাঠি নিয়ে মিশরের জলের উপরে, দেশের নদী, খাল, বিল ও সমস্ত জলাশয়ের উপরে তোমার হাত তোলো; তাতে সেই সব জল রক্ত হবে এবং মিশর দেশের সব জায়গায় কাঠের ও পাথরের পাত্রেও রক্ত হবে’।”
20 Musa na Aruni walifanya kama Yahweh alivyo waamuru. Aruni alinyanyua gongo na kupiga maji ya mto, machoni pa Farao na watumishi wake. Maji yote kwenye mto yaligeuga damu.
২০তখন মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে সেই রকম করলেন, তিনি লাঠি তুলে ফরৌণের ও তাঁর দাসেদের সামনে নদীর জলে আঘাত করলেন; তাতে নদীর সমস্ত জল রক্ত হয়ে গেল।
21 Samaki kwenye mto wakafa, na mto ukaanza kunuka. Wamisri hawakuweza kunywa maji kwenye mto, na damu ilikuwa kila mahali katika nchii ya Misri.
২১আর নদীর সব মাছ মারা গেল ও নদীতে দুর্গন্ধ হল; তাতে মিশরীয়েরা নদীর জল পান করতে পারল না এবং মিশর দেশের সব জায়গায় রক্ত হয়ে গেল।
22 Lakini wachawi walifanya vivyo hivyo na uchawi wao. Kwaiyo moyo wa Farao ukawa mgumu, na akakataa kuwasikiliza Musa na Aruni, kama Yahweh alivyo sema itatokea.
২২আর মিশরীয় জাদুকরেরাও তাদের মায়াবলে সেই রকম করল; তাতে ফরৌণের হৃদয় কঠিন হল এবং তিনি তাঁদের কথায় মনোযোগ করলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন।
23 Kisha Farao akarudi na kwenda nyumbani kwake. Wala hakutilia maanani hili.
২৩পরে ফরৌণ তাঁর বাড়ি ফিরে গেলেন, এতেও মনোযোগ করলেন না।
24 Wamisri wote walichimba pembeni ya mto kwa ajili ya maji ya kunywa, lakini hawakuweza kunywa maji ya mto.
২৪আর মিশরীয়েরা সবাই নদীর জল পান করতে না পারাতে জলের চেষ্টায় নদীর আশে পাশে চারিদিকে খুঁড়ল।
25 Siku saba zilipita baada ya Yahweh kushambulia mto.
২৫সদাপ্রভু নদীটি আঘাত করার পর সাত দিন কেটে গেল।