< Kutoka 22 >
1 Kama mwanaume akiiba ng'ombe aua kondoo na kumuua au kumuuza, kisha lazima alipe ng'ombe watano au ng'ombe mmoja, na kondoo wanne kwa mmoja.
১যে কেউ গরু অথবা ভেড়া চুরি করে এবং হত্যা করে অথবা বিক্রি করে, সে একটি গরুর পরিবর্তে পাঁচটি গরু, ও একটি ভেড়ার পরিবর্তে চারটি ভেড়া দেবে।
2 Kama mwizi akikutwa anavunja ndani, na kama akipigwa na kufa, hakutakuwa na hatia ya mauaji hayatakuwa juu ya mtu yeyote.
২আর একটি চোর যদি সিঁধ কাটবার দিন ধরা পড়ে এবং যদি আহত হয় ও মরে যায়, তবে তার হত্যার জন্য কোনো দোষ হবে না।
3 Lakini kama jua limechomoza kabla ya yeye kuvunja ndani, hatia ya mauaji itakuwa juu ya aliyemuua. Mwizi lazima afanya alipe alichoiba. Kama hana chochote, kisha lazima auzwe kwa uwizi wake.
৩কিন্তু যদি তার উপরে সূর্য্য উদয় হয়, তবে হত্যার দোষ তার হবে; ক্ষতিপূরণ করা চোরের কর্তব্য; যদি তার কিছু না থাকে, তবে চুরি করার কারণে সে বিক্রীত হবে।
4 Kama mnyama amekutwa hai eneo lake, kama ni ng'ombe, punda, au kondoo, lazima alipe mara mbili.
৪গরু, গাধা বা ভেড়া, চুরির কোনো পশু যদি চোরের হাতে জীবিত অবস্থায় পাওয়া যায়, তবে তাকে তার দ্বিগুন দিতে হবে।
5 Kama mwanaume akiwapeleka malishoni mifugo yake au shamba la mizabibu na akawaachia wanyama wake, na kawa wanakula shambani mwa mwanaume mwengine, lazima afanye malipo bora kutoka shambani mwake na shamba lake la mizabibu.
৫কেউ যদি শস্যক্ষেত্রে অথবা আঙ্গুরক্ষেত্রে পশু চরায়, আর নিজের পশু ছেড়ে দিলে যদি তা অন্য লোকের ক্ষেত্রে চরে, তবে সেই ব্যক্তি নিজের ক্ষেত্রের ভালো শস্য অথবা নিজের আঙ্গুরক্ষেত্রের ভালো ফল দিয়ে ক্ষতিপূরণ দেবে।
6 Kama moto ukitokea na kusambaa kwenye miba hadi mbegu, au mimea, au shamba kuteketezwa, yeye aliye anzisha moto lazima afanye malipo.
৬আগুন কাঁটাবনে লাগলে যদি কারও শস্যরাশি অথবা শস্যের ঝাড় অথবা বাগান পুড়ে যায়, তবে সেই যে আগুন লাগায় অবশ্য ক্ষতিপূরণ দেবে।
7 Kama mwanaume akitoa pesa au mali kwa jirani yake amtunzie, na kama itaibiwa nyumbani mwa huyo mwanaume, kama mwizi akipatikana, huyo mwizi lazima alipe mara mbili.
৭কোনো ব্যক্তি টাকা অথবা জিনিসপত্র নিজের প্রতিবেশীর কাছে গচ্ছিত রাখলে যদি তার ঘর থেকে কেউ সেটা চুরি করে এবং সেই চোরটি ধরা পড়ে, তবে সেই চোরকে তার দ্বিগুন দিতে হবে।
8 Lakini kama mwizi asipo patikana, kisha mmiliki wa nyumba ata kuja mbele za waamuzi kuona kama ameeka mkono wake kwenye mali za jirani yake.
৮কিন্তু যদি চোরটি না ধরা পড়ে, তবে সেই বাড়ির মালিক প্রতিবেশীর সম্পত্তিতে হাত দিয়েছে কিনা, তা জানবার জন্য তাকে বিচারকের সামনে বিচারের জন্য আসতে হবে।
9 Kwa kila lumbano kuhusu jambo, kama ni ng'ombe, punda, kondoo, nguo, au chochote kilichopotea mtu anacho sema, “Hichi ni changu,” malalamiko ya pande zote lazima zije kwa waamuzi. Mwanaume ambaye waamuzi wanamkuta na hatia ata lipa mara mbili kwa jirani yake.
৯সব প্রকার অপরাধের জন্য, অর্থাৎ গরু বা গাধা, ভেড়া, কাপড়, বা কোনো হারিয়ে যাওয়া জিনিসের বিষয়ে যদি কেউ বলে, এটি আমার জিনিস, তবে উভয় পক্ষের কথা বিচারকের কাছে নিয়ে আসতে হবে; বিচারক যাকে দোষী করবেন, তাকে নিজের প্রতিবেশীকে তার দ্বিগুন দিতে হবে।
10 Kama mwanaume akimpa jirani yake punda, ng'ombe, kondoo, au mnyama yeyote kumuhifadhia, na kama akifa au kuumia au akibebwa pasipo mtu kumuona,
১০যদি একজন ব্যক্তি নিজের গাধা, গরু, ভেড়া অথবা কোন পশু প্রতিবেশীর কাছে পালন করার জন্য রাখে এবং লোকের অজানায় সেই পশু মরে যায়, বা কোনো অঙ্গ ভেঙে যায় অথবা দূরে কোথাও নিয়ে যাওয়া হয়,
11 kiapo kwa Yahweh lazima wafanye wote wawili, kama ndio au hapana mtu ameeka mkono wake kwenye mali ya jirani yake. Mmiliki lazima akubali hili, na mwengine hatafanya malipo.
১১তবে আমি প্রতিবেশীর জিনিসে হাত দেয়নি, এই কথা বলে একজন অন্য জনের কাছে সদাপ্রভুর নামে শপথ করবে; আর পশুর মালিক সেই জিনিস গ্রহণ করবে এবং ঐ ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে না।
12 Lakini kama iliibwa kwake, mwengine lazima afanye malipo kwa mmiliki kwa ajili yake.
১২কিন্তু যদি তার কাছ থেকে সেটি চুরি হয়ে যায়, তবে সে তার মালিককে অবশ্যই ক্ষতিপূরণ দেবে।
13 Kama mnyama alikatwa vipande, acha mwanaume mwengine alete huyo mnyama kama ushahidi. Hatalipa kwa ajili ya vile vipande.
১৩যদি একটি পশুকে টুকরো করা হয়, তবে সে প্রমাণের জন্য তা উপস্থিত করুক; সেই টুকরো করা পশুর জন্য সে ক্ষতিপূরণ দেবে না।
14 Kama mwanaume akiazima mnyama kutoka kwa jirani yake na mnyama akajeruhia au akafa pasipo mmiliki kuwa naye, mwanaume mwengine lazima afanya malipo.
১৪আর কেউ যদি নিজের প্রতিবেশীর পশু চেয়ে নেয়, ও তার মালিক তার সঙ্গে না থাকার দিনের পশুটির কোনো অঙ্গ ভেঙে যায় অথবা মরে যায়, তবে সেই অন্য ব্যক্তিকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।
15 Lakini kama mmiliki alikuwa nae, mwanaume mwengine haitaji kulipa; kama mnyama aliazimwa, atalipwa kwa gharama ya kuazima.
১৫যদি তার মালিক তার সঙ্গে থাকে, তবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে না; যদি তা ভাড়া করা পশু হয়, তবে তার ভাড়াতেই শোধ হবে।
16 Kama mwanaume akimtongoza bikra ambaye hana mchumba, na kama akilala naye, lazima amfanye kuwa mke wake kwa kulipa gharama za bibi arusi zinazo stahili.
১৬আর যদি কেউ বাগদত্তা নয় এমন কুমারীকে ভুলিয়ে তার সঙ্গে শয়ন করে, তবে সে অবশ্যই মেয়েকে পণ দিয়ে তাকে বিয়ে করবে।
17 Kama baba yake akikataa kabisa kumpatia, lazima alipe hela inayo lingana na gharama za bibi arusi bikra.
১৭যদি সেই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে বাবা নিতান্তই রাজি না হয়, তবে কন্যার পণের ব্যবস্থানুযায়ী তাকে টাকা দিতে হবে।
18 Hautamwacha mchawi kuishi.
১৮তুমি জাদুকারীকে জীবিত রেখো না।
19 Yeyote atakaye lala na mnyama lazima auawe.
১৯পশুর সঙ্গে যে যৌনকর্মে লিপ্ত সেই ব্যক্তিকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে।
20 Yeyote atakaye toa dhabihu kwa mungu mwengine isipo kuwa Yahweh lazima auawe.
২০যে ব্যক্তি সদাপ্রভুর ছাড়া অন্য কোনো দেবতার কাছে বলিদান করে, সে সম্পূর্ণভাবে বিনষ্ট হবে।
21 Hauta mkosea mgeni au kumnyanyasa, kwa kuwa ninyi mlikuwa wageni katika nchi ya Misri.
২১তুমি বিদেশীদের উপর কোনো অন্যায় কোরো না অথবা তার উপর নির্যাতন কোরো না, কারণ তোমরাও মিশর দেশে বিদেশী হয়ে ছিলে।
22 Hauruhusiwi kumtendea vibaya mjane au mtoto asiye kuwa na baba.
২২তোমরা কোন বিধবাকে অথবা বাবা নেই এমন শিশুকে দুঃখ দিও না।
23 Ukiwadhuru ata kidogo, na kama wakiniita mimi, hakika nitasikia sauti yao.
২৩তাদেরকে কোন ভাবে দুঃখ দিলে যদি তারা আমার কাছে কাঁদে, তবে আমি সদাপ্রভু অবশ্যই তাদের কান্না শুনব;
24 Hasira yangu itawaka, na nitakuua kwa upanga; wake zenu watakuwa wajane, na watoto wenu pasipo baba.
২৪আর আমার ক্রোধ জ্বলে উঠবে এবং আমি তোমাদেরকে তরোয়াল দিয়ে হত্যা করব, তাতে তোমাদের স্ত্রীরা বিধবা হবে এবং তোমাদের সন্তানেরা পিতাহীন হবে।
25 Ukiazima hela kwa watu wangu walio maskini, haupaswi kuwa kama anaye kopesha hela kwake au kutoza faida.
২৫যদি তুমি আমার লোকদের মধ্যে তোমাদের নিজের জাতির মধ্যে এমন কাউকে টাকা ধার দাও, তবে তার কাছে তোমরা সুদ গ্রহীতার মতো হয়ো না অথবা তোমরা তার উপরে সুদ চাপিয়ে দিয়ো না।
26 Ukichukuwa vazi la jirani yako kwa deni, lazima umrudishie kabla jua kuzama,
২৬যদি তুমি নিজের প্রতিবেশীর পোষাক বন্ধক রাখ, তবে সুর্য্য অস্ত যাওয়ার আগে তা ফিরিয়ে দিও; কারণ তা তার একমাত্র আচ্ছাদন,
27 kwa kuwa hilo ndilo funiko lake, ni vazi la mwili wake. Nini tena ambacho anaweza kulalia? Atakapo niita mimi, nitasikia, kwa kuwa mimi ni mwenye huruma.
২৭এটা তার গায়ের একমাত্র পোষাক; সে আর কিসের উপর শোবে? আর যখন সে আমার কাছে কাঁদবে, আমি তার কান্না শুনব, কারণ আমি দয়ালু।
28 Usinikufuru mimi, Mungu, wala kumtukana mtawala wa watu wako.
২৮তুমি আমাকে অর্থাৎ ঈশ্বরকে ধিক্কার দেবে না এবং তোমার লোকদের অধ্যক্ষকে অভিশাপ দিও না।
29 Husizuie sadaka kutoka kwenye mavuno yako au kwenye hifadhi ya mvinyo wako. Lazima unipe mzaliwa wa kwanza wa wana wako.
২৯তোমার পাকা ফসল ও দ্রাক্ষারস অর্পণ করতে দেরী কোরো না। তোমার প্রথমজাত পুত্রদের অবশ্যই আমাকে দেবে।
30 Lazima ufanye hivyo hivyo kwa ng'ombe na kondoo wako. Kwa siku saba lazima wabaki na mama zao, lakini siku ya nane lazima unipe mimi.
৩০তোমার গরু ও ভেড়া সমন্ধেও সেইরূপ কোরো; কারণ তা সাত দিন নিজের মায়ের সঙ্গে থাকবে, কিন্তু আট দিনের র দিন তুমি তা আমাকে দেবে।
31 Mtakuwa watu walio tengwa kwa ajili yangu. Hivyo hamtakula nyama iliyo uliwa na wanyama porini. Badala yake, uwatupie mbwa.
৩১আর তোমরা আমার জন্য পবিত্র লোক হবে; সুতরাং ক্ষেত্রে পড়ে থাকা কোনো বিদীর্ণ মাংস খাবে না; পরিবর্তে তা কুকুরের কাছে ছুঁড়ে ফেলে দেবে।