< Kutoka 18 >

1 Yethro, kuhani wa Midiani, baba mkwe wake Musa, alisikia yote Mungu aliyo fanya kwa Musa na kwa Israeli watu wake. Alisikia Yahweh ametoa Israeli kutoka Misri.
আর ঈশ্বর মোশির পক্ষে ও তাঁর প্রজা ইস্রায়েলের পক্ষে যে সমস্ত কাজ করেছেন, সদাপ্রভু ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছেন, এই সব কথা মোশির শ্বশুর মিদিয়নীয় যাজক যিথ্রো শুনতে পেলেন।
2 Yethro, baba mkwe wake Musa, akamchukuwa Zipora, mke wa Musa, baada ya kumpeleka nyumbani,
তখন মোশির শ্বশুর যিথ্রো মোশির স্ত্রীকে, তার বাড়িতে পাঠানো সিপ্‌পোরাকে ও তাঁর দুই ছেলেকে সঙ্গে নিলেন।
3 na wana wake wawili; jina mmoja lilikuwa Gershomu, kwa kuwa Musa alisema, “Nimekuwa mgeni katika nchi ya kigeni.”
ঐ দুই ছেলের মধ্যে এক জনের নাম গের্শোম [তত্রপ্রবাসী], কারণ তিনি বলেছিলেন, আমি বিদেশের নিবাসী হয়েছি।
4 Jina la mwingine lilikuwa Eliezeri, kwa kuwa Musa alisema, “Mungu wa babu yangu alikuwa msaada wangu. Aliniokoa na mkono wa Farao.”
আর এক জনের নাম ইলীয়েষর [ঈশ্বর-সহকারী], কারণ তিনি বলেছিলেন, আমার পিতার ঈশ্বর আমার সহকারী হয়ে ফরৌণের তরোয়াল থেকে আমাকে উদ্ধার করেছেন।
5 Yethro, baba mkwe wake Musa, alikuja na watoto wake Musa na mke wake Musa nyikani alipo eka kambi katika mlima wa Mungu.
মোশির শ্বশুর যিথ্রো তাঁর দুই ছেলে ও তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দূরে নির্জন জায়গায় মোশির কাছে, ঈশ্বরের পর্বতে যে জায়গায় তিনি শিবির স্থাপন করেছিলেন, সেই জায়গায় আসলেন।
6 Alimwambia Musa, “Mimi, baba mkwe wako Yethro, nina kuja kwako na mke wako na wanao wawili.”
আর তিনি মোশিকে বললেন, তোমার শ্বশুর যিথ্রো আমি এবং তোমার স্ত্রী ও তাঁর সঙ্গে তাঁর দুই ছেলে, আমরা তোমার কাছে এসেছি।
7 Musa alitoka kwenda kukutana na baba mkwe wake, akamwinamia, na kumbusu. Wakajuliana hali na wakaingia ndani ya hema.
তখন মোশি নিজের শ্বশুরের সঙ্গে দেখা করতে বাইরে গেলেন ও প্রণাম করলেন ও তাঁকে চুম্বন করলেন এবং একে অপরের মঙ্গল জিজ্ঞাসা করলেন, পরে তারা তাঁবুর মধ্যে গেলেন।
8 Musa akamwambia baba mkwe wake yale yote Yahweh aliyo ya fanya kwa Farao na Wamisri kwa ajili ya Waisraeli, magumu yote yaliyo watoke njianim na jinsi Yahweh alivyo waokoa.
আর সদাপ্রভু ইস্রায়েলের জন্য ফরৌণের উপর ও মিশরীয়দের উপর যা যা করেছিলেন এবং পথে তাঁদের যে যে কষ্টের ঘটনা ঘটেছিল ও সদাপ্রভু যে ভাবে তাঁদেরকে উদ্ধার করেছিলেন, সেই সব ঘটনা মোশি নিজের শ্বশুরকে বললেন।
9 Yethro akafurahia yale mema yote Yahweh aliyo watendea Israeli, kwa hilo amewaokoa na mkono wa Wamisri.
তাতে সদাপ্রভু মিশরীয়দের হাত থেকে ইস্রায়েলকে উদ্ধার করে তাঁদের যে সব মঙ্গল করেছিলেন, তার জন্য যিথ্রো আনন্দিত হলেন।
10 Yethro akasema, “Yahweh atukuzwe, kwa kuwa amekuokoa na mkono wa Wamisri na mkono wa Faraom na kuwatoa watu kwenye mkono wa Wamisri.
১০আর যিথ্রো বললেন, “ধন্য সদাপ্রভু, যিনি মিশরীয়দের হাত থেকে ও ফরৌণের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন, যিনি মিশরিয়দের হাতের নিয়ন্ত্রণ থেকে এই লোকদেরকে উদ্ধার করেছেন।
11 Sasa najua Yahweh ni mkuu kuliko miungu yote, kwasababu Wamisri walipo watenda Waisraeli kwa kiburi, Mungu aliwaokoa watu wake.”
১১এখন আমি জানি, সব দেবতা থেকে সদাপ্রভু মহান্‌; সেই বিষয়ে মহান্‌, যে বিষয়ে ওরা এদের বিরুদ্ধে গর্ব করত।”
12 Yethro, baba mkwe wake Musa, akaleta sadaka ya kuteketeza na dhabihu kwa Mungu. Aruni na wazee wote wa Israeli wakaja kula chakula mbele za Yahweh na baba mkwe wake Musa.
১২পরে মোশির শ্বশুর যিথ্রো ঈশ্বরের উদ্দেশ্যে হোম উত্সর্গ ও বলি উপস্থিত করলেন এবং হারোণ ও ইস্রায়েলের সমস্ত প্রাচীনরা এসে ঈশ্বরের সামনে মোশির শ্বশুরের সঙ্গে খাবার খেলেন।
13 Siku iliyofuata Musa aliketi kuwa hukumu watu. Watu walisimama kumzunguka Musa kwanzia asubui hadi jioni.
১৩পরদিন মোশি লোকদের বিচার করতে বসলেন, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকেরা মোশির চারিদিকে দাঁড়িয়ে থাকলো।
14 Baba mkwe wake Musa alipo ona yale yote aliyo yafanya kwa watu, alisema, “Ni nini unachofanya na watu? Kwanini unaketi peke yako na watu wote wamesimama kukuzunguka asubui hadi jioni?”
১৪তখন লোকদেরকে মোশি যা যা করছেন, তাঁর শ্বশুর তা দেখে বললেন, “তুমি লোকদের উপর এ কেমন ব্যবহার করছ? কেন তুমি একা বসে থাক, আর সমস্ত লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কাছে দাঁড়িয়ে থাকে?”
15 Musa akamwambia baba mkwe wake, “Watu wanakuja kuniuliza muongozo wa Mungu.
১৫মোশি নিজের শ্বশুরকে বললেন, “লোকেরা ঈশ্বরের নির্দেশ বিষয়ে জিজ্ঞাসা করতে আমার কাছে আসে;
16 Wanapo kuwa na malumbano, wanakuja kwangu. Ninaamua kati ya mtu mmoja na mwingine, na nina wafundisha maagizo na sheria.”
১৬যখন তাঁদের মধ্যে কোন তর্ক বিতর্ক হয় তখন তারা আমার কাছে আসে; আমি একজন এবং অন্য জনের মধ্যে বিচার করি এবং ঈশ্বরের নিয়ম ও ব্যবস্থা সম্পর্কে তাঁদেরকে শিক্ষা দিই।”
17 Baba mkwe wake Musa alimwambia, “Unachofanya sicho kizuri sana.
১৭তখন মোশির শ্বশুর তাঁকে বললেন, “তুমি যে কাজ করছ তা ভাল নয়।
18 Hakika utajichosha, wewe na watu waliyopo na wewe. Huu mzigo ni mzito sana kwako. Hauwezi kufanya peke yako.
১৮এতে তুমি এবং তোমার সঙ্গী এই লোকেরাও দুর্বল হবে, কারণ এ কাজ তোমার জন্য খুবই ভারী এবং গুরুতর; তুমি একা নিজে এই কাজ সম্পন্ন করতে পারবে না।
19 Nisikilize. Nitakupa ushauri, na Mungu ata kuwa na wewe, kwasababu wewe nimwakilishi wa watu kwa Mungu, na una leta malumbano yao kwake.
১৯এখন আমার কথা শোন; আমি তোমাকে পরামর্শ দিই, আর ঈশ্বর তোমার সহবর্ত্তী হোন; তুমি ঈশ্বরের সামনে লোকদের প্রতিনিধি হও এবং তাঁদের বিচার ঈশ্বরের কাছে নিয়ে আস,
20 Lazima uwafundishe maagizo yake na sheria. Lazima uwafundishe njia yakutembea na kazi ya kufanya.
২০আর তুমি অবশ্যই তাঁদেরকে নিয়ম ও ব্যবস্থার শিক্ষা দেবে এবং তাঁদের যাওয়ার পথ ও কি কাজ করতে হবে তা অবশ্যই দেখাবে।
21 Mbali zaidi, lazima uchague wanaume wenye uwezo kutoka watu wote, wanaume wanao muheshimu Mungu, wanaume wa kweli wanao chukuia mapato ya ufisadi. Lazima uwaeke juu ya watu, kuwa viongozi wa maelfu, mamia, hamsini, na makumi.
২১এছাড়া তুমি এই লোকদের মধ্য থেকে কাজে দক্ষ লোকদের, যারা ঈশ্বরকে ভয় পায়, সত্যবাদী লোক যারা অন্যায় উপায়ে লাভকে ঘৃণা করে এমন লোকদের মনোনীত করে লোকদের ওপরে সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি ও দশপতি করে অবশ্যই নিযুক্ত করবে।
22 Watawa hukumu watu na kesi za kawaida, lakini kesi ngumu wataleta kwako. Kwa kesi ndogo, wanaweza kuhukumu wenyewe. Kwa hivyo itakuwa rahisi kwako, na watabeba mzigo na wewe.
২২তারা সব দিন লোকদের বিচার করবেন; বড় বড় বিচারগুলি তোমার কাছে নিয়ে আসবেন, কিন্তু ছোট বিচারগুলি তাঁরাই করবেন; তাতে তোমার কাজ সহজ হবে, আর তাঁরা তোমরা সঙ্গে ভার বইবেন।
23 Ukifanya hivi, na kama Mungu akikuamuru kufanya al kadhalika, basi utaweza kuvumilia, na watu wote watarudi nyumbani wameridhika.”
২৩যদি তুমি এরকম কর এবং ঈশ্বর যদি তোমাকে এইরকম আজ্ঞা দেন, তবে তুমি সহ্য করতে পারবে এবং এই সব লোকেরাও শান্তিতে নিজেদের জায়গায় যেতে পারবে।”
24 Hivyo Musa akasikiliza maneno ya baba mkwe wake na akafanya yale yote aliyo yasema.
২৪তাতে মোশি নিজের শ্বশুরের কথা শুনলেন এবং তিনি যা কিছু বললেন, সেই অনুসারে সব কাজ করলেন।
25 Musa alichagua wanaume wenye uwezo kutoka Israeli na kuwa fanya vichwa juu ya watu, viongozi wahusika wa maelfu, mamia, hamsini, na makumi.
২৫কাজেই মোশি সমস্ত ইস্রায়েল থেকে কাজে দক্ষ এমন পুরুষদের মনোনীত করে লোকদের ওপরে প্রধান, অর্থাৎ সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি ও দশপতি করে নিযুক্ত করলেন।
26 Waliwa hukumu watu katika hali za kawaida. Kesi ngumu walimletea Musa, lakini wao wenyewe wali hukumu kesi ndogo.
২৬তারা সব দিন লোকদের সাধারণ বিচারগুলি করতেন; আর কঠিন বিচারগুলি মোশির কাছে নিয়ে আসতেন, কিন্তু ক্ষুদ্র বিচারগুলি নিজেরাই করতেন।
27 Kisha Musa akamwacha baba mkwe wake kuondoka, na Yethro akarudi kwenye nchi yake.
২৭পরে মোশি নিজের শ্বশুরকে বিদায় করলে তিনি নিজের দেশে ফিরে গেলেন।

< Kutoka 18 >