< Kutoka 15 >
1 Kisha Musa na watu wa Israeli wakaimba hii nyimbo kwa Yahweh. Waliimba, “Nitaimba kwa Yahweh, kwa kuwa ameshinda kwa utukufu; farasi na dereva wake amewatupa kwenye bahari.
তখন মোশি ও ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন: “আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব, কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত। ঘোড়া ও সওয়ার উভয়কেই তিনি সমুদ্রে নিক্ষেপ করেছেন।
2 Yahweh ni uweza wangu na nyimbo yangu, na amekuwa wokovu wangu. Huyu ni Mungu wangu, na nitamsifu, Mungu wa baba yangu, nitamtukuza.
“সদাপ্রভু আমার শক্তি ও আমার সুরক্ষা; তিনি হলেন আমার পরিত্রাণ। তিনি আমার ঈশ্বর, এবং আমি তাঁর প্রশংসা করব, আমার পৈত্রিক ঈশ্বর, এবং আমি তাঁকে মহিমান্বিত করব।
3 Yahweh ni shujaa; Yahweh ni jina lake.
সদাপ্রভু এক যোদ্ধা; তাঁর নাম সদাপ্রভু।
4 Ametupa magari ya farasi ya Farao na jeshi lake kwenye bahari. Maafisa wa Farao hodari walizama kwenye Bahari ya Shamu.
ফরৌণের রথ ও তাঁর সৈন্যদলকে তিনি সমুদ্রে নিক্ষেপ করলেন। ফরৌণের সেরা কর্মকর্তারা লোহিত সাগরে ডুবে গেল।
5 Kina kiliwafunika; walienda kwenye kina kama jiwe.
গভীর জলরাশি তাদের ঢেকে দিল; এক পাথরের মতো তারা গভীরে তলিয়ে গেল।
6 Mkono wako wakulia, Yahweh, una nguvu ya utukufu; mkono wako, Yahweh, umewavunja adui.
তোমার ডান হাত, হে সদাপ্রভু, পরাক্রমে অত্যুন্নত। তোমার ডান হাত, হে সদাপ্রভু, শত্রুকে করেছে চূর্ণবিচূর্ণ।
7 Kwa utukufu mkubwa umewapindua walio inuka dhidi yako. Umetuma gadhabu; imewateketeza kama karatasi.
“তোমার মহত্ত্বের গরিমায় তোমার বিরোধীদের তুমি নিক্ষেপ করেছ। তোমার জ্বলন্ত ক্রোধ তুমি ছড়িয়ে দিয়েছ; তা তাদের নাড়ার মতো গ্রাস করেছে।
8 Kwa pumzi ya pua yako maji yalijaa; maji yanayo tembea yalisimama wima na kujaa juu; maji yalikuwa manene ndani ya kilindi cha bahari.
তোমার নাকের বিস্ফোরণে জলরাশি স্তূপাকার হল। উথাল জলরাশি, এক প্রাচীর হয়ে দাঁড়াল; গভীর জলরাশি সমুদ্র-গহ্বরে জমাট বেঁধে গেল।
9 Adui alisema, 'Nitakimbiza, nitapita, nitagawa nitakacho chukuwa; tamanio langu litatimizwa kwao; nitavuta upanga wangu; mkono wangu utawaharibu wao.'
শত্রু দম্ভভরে বলল, ‘আমি তাদের পশ্চাদ্ধাবন করব, তাদের ধরে ফেলব। আমি লুটের মাল ভাগাভাগি করব; আমি তাদের উপর ঘাটি গাড়ব। আমি আমার তরোয়াল টেনে আনব আর আমার হাত তাদের ধ্বংস করবে।’
10 Lakini ulipuliza kwa upepo wako, na bahari ikawafunika wao; walizama kama chuma nzito kwenye maji mengi.
কিন্তু তুমি তোমার শ্বাস দিয়ে ফুঁ দিলে, আর সাগর তাদের ঢেকে দিল। তারা প্রবল জলরাশিতে সীসার মতো ডুবে গেল।
11 Ni nani kama wewe, Yahweh, miongoni mwa miungu? Nani kama wewe, mtakatifu wa utukufu, katika sifa umetukuzwa, anaye fanya miujiza?
দেবতাদের মধ্যে কে তোমার মতো, হে সদাপ্রভু? তোমার মতো কে— পবিত্রতায় মহিমান্বিত, প্রতাপে অসাধারণ, অলৌকিক কর্মকারী?
12 Ulinyoosha mkono wako wa kulia, na dunia ikawameza.
“তোমার ডান হাত তুমি প্রসারিত করলে, আর পৃথিবী তোমার শত্রুদের গ্রাস করল।
13 Katika uaminifu wa agano lako umewaongoza watu ulio waokoa. Katika uweza wako umewaongoza katika sehemu takatifu unayo ishi.
তোমার চিরস্থায়ী প্রেমে করবে তুমি পরিচালনা তোমার মুক্তিপ্রাপ্ত জাতিকে। তোমার শক্তিতে তুমি তাদের পথ দেখাবে তোমার পবিত্র বাসস্থানের দিকে।
14 Watu watasikia, na watatetemeka; hofu itawakumba wakazi wa Filistia.
জাতিরা শুনবে ও থরথরাবে; ফিলিস্তিনী প্রজারা যন্ত্রণায় কাতর হবে।
15 Kisha wazee wa Edomu wataogopa; wanajeshi wa Moabu watetemeka; wakazi wote wa Kanani watayayuka.
ইদোমের নেতারা আতঙ্কিত হবে, মোয়াবের নায়কেরা হবে কম্পন-কবলিত। কনানের প্রজারা গলে যাবে;
16 Mshituko na hofu vitawaangukia. Kwasababu ya nguvu ya mkono wako, watakuwa kimya kama jiwe hadi watu wako watakapo pita, Yahweh - hadi watu ulio waokoa watakapo pita.
আতঙ্ক ও শঙ্কা তাদের উপর এসে পড়বে। তোমার বাহুবলে তারা পাথরের মতো স্থির হয়ে যাবে— যতক্ষণ না তোমার প্রজারা পেরিয়ে যায়, হে সদাপ্রভু, যতক্ষণ না সেই প্রজারা পেরিয়ে যায়, যাদের তুমি কিনে নিয়েছ।
17 Utawaleta na kuwapanda kwenye mlima wa urithi wako, sehemu, Yahweh, ulio jenga ya kuishi, sehemu takatifu, Bwana wetu, mikono yako iliyo jenga.
তুমি তাদের ভিতরে আনবে ও রোপণ করবে, তোমার উত্তরাধিকারের পাহাড়ে— সেই স্থান, হে সদাপ্রভু, তুমি করে তোমার বাসস্থান রচেছ, হে সদাপ্রভু, তোমার দুটি হাত সেই পবিত্রস্থান প্রতিষ্ঠিত করেছে।
18 Yahweh ata tawala milele na milele.”
“সদাপ্রভু করলেন রাজত্ব করলেন অনন্তকাল ধরে।”
19 Kwa kuwa farasi wa Farao walienda na magari ya farasi na wapanda farasi kwenye bahari. Yahweh alileta maji ya bahari juu yao. Lakini Waisraeli walienda juu ya nchi kavu katikati ya bahari.
ফরৌণের ঘোড়া, রথ ও ঘোড়সওয়ারেরা যখন সমুদ্রে তলিয়ে গেল, তখন সদাপ্রভু তাদের উপর সমুদ্রের জলরাশি ফিরিয়ে আনলেন, কিন্তু ইস্রায়েলীরা সমুদ্রের একদিক থেকে অন্যদিকে শুকনো জমির উপর দিয়ে হেঁটে চলে গেল।
20 Miriamu nabii wa kike, dada wa Aruni, akanyanyua tari, na wanawake wote wakatoka na matari, wakicheza nae.
তখন মহিলা ভাববাদী মরিয়ম, হারোণের দিদি, নিজের হাতে একটি খঞ্জনি তুলে নিলেন, এবং সব মহিলা তাঁর দেখাদেখি খঞ্জনি বাজিয়ে নেচেছিল।
21 Miriamu akawaimbia: “Muimbieni Yahweh, kwa kuwa ameshinda kwa utukufu. Farasi na mpanda farasi amewatupa baharini.
মরিয়ম তাদের কাছে গান গাইলেন: “সদাপ্রভুর উদ্দেশে গাও গান, কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত। ঘোড়া ও সওয়ার উভয়কেই তিনি করেছেন সমুদ্রে নিক্ষিপ্ত।”
22 Kisha Musa akaongoza Israeli mbele kupita Bahari ya Shamu. Walienda nyikani ya Shuri. Walisafiri kwa siku tatu nyikani pasipo kuona maji yeyote.
পরে মোশি লোহিত সাগর থেকে ইস্রায়েলীদের চালিত করলেন এবং তারা শূর মরুভূমিতে চলে গেল। তিন দিন ধরে তারা মরুভূমিতে জল না পেয়ে ভ্রমণ করল।
23 Kisha wakaja Mara, lakini hawakunywa maji ya huko kwasababu yalikuwa machungu. Hivyo wakaita hiyo sehemu Mara.
তারা যখন মারায় পৌঁছাল, তারা সেখানকার জলপান করতে পারেনি কারণ তা ছিল তেতো। (সেজন্যই সেই স্থানটির নাম রাখা হল মারা)
24 Hivyo watu wakamlalamikia Musa na kusema, “Nini tunaweza kunywa?”
অতএব লোকেরা মোশির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলল, “আমরা কী পান করব?”
25 Musa akamlilia Yahweh, na kumonyesha mti. Musa akautupa kwenye maji, na maji yakawa matamu kunywa. Ndio pale Yahweh alipowapa sheria kali, na ndio pale alipo wajaribu.
তখন মোশি সদাপ্রভুর কাছে কেঁদে ফেললেন, এবং সদাপ্রভু তাঁকে এক টুকরো কাঠ দেখিয়ে দিলেন। তিনি সেটি জলে ছুঁড়ে দিলেন, এবং সেই জল পানের উপযুক্ত হয়ে গেল। সেখানেই সদাপ্রভু তাদের জন্য এক বিধিনির্দেশ ও অনুশাসন দিলেন এবং তাদের পরীক্ষায় ফেলে দিলেন।
26 Alisema, “Kama utasikiliza sauti ya Yahweh Mungu wako kwa umakini, na kufanya yalio sahihi machoni pake, na kama utatega sikio kwa amri zake na kutii sheria zake zote - sitawaekea ninyi magonjwa yale niliyo waekea Wamisri, kwa kuwa mimi ni Yahweh ninaye kuponya.”
তিনি বললেন, “তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা যত্নসহকারে শোনো, এবং তাঁর দৃষ্টিতে যা ন্যায্য তাই করো, তোমরা যদি তাঁর আদেশগুলির প্রতি মনোযোগ দাও ও তাঁর সব হুকুম পালন করো, তবে তোমাদের উপর আমি সেইসব রোগব্যাধির মধ্যে একটিও আনব না, যেগুলি আমি মিশরীয়দের উপরে এনেছিলাম, কারণ আমি সেই সদাপ্রভু, যিনি তোমাদের সুস্থ করেছেন।”
27 Kisha watu wakaja Elimu, palipo kuwa na chemichemi kumi na mbili za maji na miti sabini ya mtende. Walieka kambi hapo pembeni ya maji.
পরে তারা সেই এলীমে এল, যেখানে বারোটি জলের উৎস ও সত্তরটি খেজুর গাছ ছিল, এবং সেখানে তারা জলের কাছেই শিবির স্থাপন করল।