< Kutoka 10 >
1 Yahweh akamwambia Musa, “Nenda kwa Farao, kwa kuwa nimeufanya moyo wake mgumu na moyo wa watumishi wake. Nimefanya hivi kuonyesha hizi ishara za nguvu zangu miongoni mwao.
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের কাছে যাও, কারণ আমি তার হৃদয় ও তার কর্মচারীদের হৃদয় কঠিন করে দিয়েছি যেন তাদের মাঝখানে আমি আমার এই চিহ্নকাজগুলি সম্পন্ন করতে পারি
2 Pia nimefanya hivi ili muwaambie watoto wenu na wajukuu wenu vitu nilivyo fanya, jinsi nilivyo itendea Misri kwa ukali, na jinsi nilivyo onyesha aina tofauti za ishara za nguvu zangu miongoni mwao. Kwa hili mtajua kuwa mimi ni Yahweh.”
ও যেন তুমি তোমার সন্তানদের ও নাতি-নাতনিদের বলতে পারো কীভাবে আমি মিশরীয়দের সঙ্গে রূঢ়ভাবে আচরণ করেছি এবং কীভাবে আমি তাদের মাঝখানে আমার চিহ্নকাজগুলি সম্পন্ন করেছি, এবং তোমরা যেন জানতে পারো যে আমিই সদাপ্রভু।”
3 Hivyo Musa na Aruni wakaenda kwa Farao na kumwambia, “Yahweh, Mungu wa Waebrania, anasema hivi: 'Kwa muda gani utaendelea kukataa kujinyenyekesha mbele zangu? Acha watu wangu waenda ili wakaniabudu.
অতএব মোশি ও হারোণ ফরৌণের কাছে গেলেন এবং তাঁকে বললেন, “হিব্রুদের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘আর কত কাল তুমি আমার সামনে নিজেকে নত করতে অসম্মত হবে? আমার প্রজাদের যেতে দাও, যেন তারা আমার আরাধনা করতে পারে।
4 Lakini ukikataa kuwaruhusu watu wangu kwenda, sikiliza, kesho nitaleta nzige kwenye nchi yako.
যদি তুমি তাদের যেতে না দাও, তবে আগামীকাল আমি তোমার দেশে পঙ্গপাল নিয়ে আসব।
5 Watafunika ardhi ya juu ili kwamba mtu asiweze kuona udongo. Watakula mabaki yote yalio salia kwenye mvua ya barafu ya mawe. Pia watakula kila mti unaokua shambani.
সেগুলি মাঠঘাট এমনভাবে ঢেকে ফেলবে যেন তা দেখা না যায়। শিলাবৃষ্টির পর তোমাদের অল্পসল্প যা কিছু অবশিষ্ট আছে, সেগুলি ও তার পাশাপাশি তোমাদের মাঠেঘাটে যত গাছপালা বেড়ে উঠছে, সেসব সেগুলি গ্রাস করবে।
6 Watajaza nyumba zenu, zote za watumishi wenu, na zote za Wamisri wote - jambo ambalo baba zenu wala mababu zenu hawakuwai kuona, jambo ambalo halikuwai shuhudiwa toka walipo kuwa duniani hadi leo.”' Kisha Musa akaondoka na kutoka kwa Farao.
সেগুলি তোমার বাড়িঘর ও তোমার কর্মকর্তাদের এবং সমস্ত মিশরীয়ের বাড়িঘর ভরিয়ে তুলবে—তা এমন এক ঘটনা হবে যা তোমার বাবা-মায়েরা বা তোমার পূর্বপুরুষরাও এদেশে তাদের বসতি স্থাপন করা থেকে শুরু করে আজ পর্যন্ত কখনও দেখেনি।’” পরে মোশি ঘুরে দাঁড়ালেন ও ফরৌণকে ছেড়ে চলে গেলেন।
7 Watumishi wa Farao wakamwambia, “Mpaka lini huyu mwanaume ata kuwa msumbufu kwetu? Acha Waisraeli waende wakamuabudu Yahweh Mungu wao. Bado haujatambua kuwa Misri imeharibiwa?”
ফরৌণের কর্মকর্তারা তাঁকে বললেন, “আর কত দিন এই লোকটি আমাদের পক্ষে এক ফাঁদ হয়ে থাকবে? লোকদের যেতে দিন, যেন তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করতে পারে। আপনি কি এখনও বুঝতে পারছেন না যে মিশর ছারখার হয়ে গিয়েছে?”
8 Musa na Aruni wakaletwa tena kwa Farao, ambaye aliwaambia, “Nendeni amkamuabudu Yahweh Mungu wenu. Lakini watu gani wataenda?”
তখন মোশি ও হারোণকে ফরৌণের কাছে ফিরিয়ে আনা হল। “যাও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করো,” তিনি বললেন। “কিন্তু আমায় বলো, কে কে যাবে।”
9 Musa akasema, “Tutaondoka na wadogo wetu na wakubwa wetu, pamoja na wana wetu na mabinti zetu. Tutaondoka na ng'ombe na kondoo zetu, maana lazima tufanye siku kuu ya Yahweh.”
মোশি উত্তর দিলেন, “আমরা আমাদের শিশু ও বৃদ্ধদের, আমাদের ছেলেমেয়েদের, এবং আমাদের মেষপাল ও পশুপাল সঙ্গে নিয়ে যাব, কারণ সদাপ্রভুর উদ্দেশে আমাদের এক উৎসব পালন করতে হবে।”
10 Farao akawaambia, “Yahweh kwa kweli awe nanyi, kama nitawaacha muende na wadogo zenu waende. Angalia, una uovu kwenye nia.
ফরৌণ বললেন, “সদাপ্রভু তোমাদের সহবর্তী হোন—আমি যদি মহিলা ও শিশুদের সঙ্গে নিয়ে তোমাদের যেতে দিই! এতে তোমাদের অশুভ উদ্দেশ্য প্রকাশিত হচ্ছে।
11 Hapana! Nenda, wanaume tu miongoni mwenu, na mmuabudu Yahweh, kwa kuwa hilo ndilo mnalo litaka.” Kisha Musa na Aruni wakaondolewa uweponi mwa Farao.
না! শুধুমাত্র পুরুষরাই যাক এবং সদাপ্রভুর আরাধনা করুক, যেহেতু তোমরা তো তাই চেয়েছিলে।” পরে মোশি ও হারোণকে ফরৌণের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হল।
12 Kisha Yahweh akamwambia Musa, “Nyoosha mkono wako kwenye nchi ya Misri palipo na nzige, ili washambulie nchi ya Misri na kula kila mmea, kila kitu barua ya mawe iliyo acha.”
আর সদাপ্রভু মোশিকে বললেন, “মিশরের উপর তোমার হাত প্রসারিত করো যেন পঙ্গপালেরা দেশের উপর ঝাঁকে ঝাঁকে নেমে আসে ও শিলাবৃষ্টির পর যা কিছু অবশিষ্ট থেকে গিয়েছে, মাঠঘাটে বেড়ে ওঠা সেসবকিছু সেগুলি গ্রাস করে নেয়।”
13 Musa akanyoosha na gongo lake juu ya nchi ya Misri, na Yahweh akaleta upepo wa mashariki juu ya nchi mchana wote na usiku mzima. Palipo kuwa asubui, upepo wa mashariki ulileta nzige.
অতএব মোশি মিশর দেশের উপর তাঁর ছড়িটি বাড়িয়ে দিলেন, আর সদাপ্রভু সারাদিন ও সারারাত দেশে পূর্বীয় বাতাস বইতে দিলেন। সকাল হতে না হতেই সেই বাতাস ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নিয়ে এল;
14 Nzige wakaenda nchi yote ya Misri na kuharibu sehemu zote. Hapajawai kuwa na kundi kama hilo la nzige juu ya nchi, hakuna kama tena kama hilo litawai kutokea.
সেগুলি সমগ্র মিশর দেশে হানা দিল এবং বিপুল সংখ্যায় দেশের প্রত্যেকটি অঞ্চলে থিতুও হল। আগে কখনও পঙ্গপালের এরকম আঘাত সহ্য করতে হয়নি, আর কখনও তা করতেও হবে না।
15 Walifunika ardhi yote ya juu ikawa giza. Walikula kila mmea na kila tunda la miti ambayo barafu ya mawe ilibakiza. Kila eneo la nchi ya Misri, hakuna mmea wa kijani ulibaki, wala mti au mmea wa shambani.
অন্ধকার হওয়ার আগেই সেগুলি সমস্ত মাঠঘাট ঢেকে ফেলল। শিলাবৃষ্টির পর যা কিছু অবশিষ্ট থেকে গিয়েছিল—মাঠেঘাটে বেড়ে ওঠা সবকিছু এবং গাছের ফলমূল সেগুলি গ্রাস করে ফেলল। মিশর দেশের সর্বত্র গাছপালায় বা লতাপাতায় কোনও সবুজ অংশ অবশিষ্ট রইল না।
16 Kisha Farao akawaita Musa na Aruni na kuwaambia, “Nimefanya dhambi dhidi ya Yahweh na dhidi yako.
ফরৌণ তাড়াতাড়ি মোশি ও হারোণকে ডেকে পাঠালেন এবং বললেন, “আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমাদের বিরুদ্ধেও পাপ করেছি।
17 Kisha sasa, nisamehe dhambi yangu wakati huu, na uombe kwa Yahweh Mungu wako aondoe hichi kifo kwangu.”
এখন আর একবার আমার পাপ ক্ষমা করে দাও, এবং এই মৃত্যুজনক আঘাত আমার কাছ থেকে দূর করার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করো।”
18 Musa akaondoka kwa Farao na kumuomba Yahweh.
মোশি পরে ফরৌণকে ছেড়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করতে গেলেন।
19 Yahweh akaleta upepo mkali wa magharibi ulio wachukuwa wale nzige na kuwapeleka Bahari ya Shamu; hakuna nzige ata mmoja aliye baki eneo la Misri.
আর সদাপ্রভু সেই বাতাসকে প্রচণ্ড এক পশ্চিমী বাতাসে পরিবর্তিত করে দিলেন, যা পঙ্গপালগুলিকে ধরে উঠিয়ে নিয়ে গিয়ে লোহিত সাগরে ফেলে দিল। মিশরে কোথাও আর একটিও পঙ্গপাল অবশিষ্ট রইল না।
20 Lakini Yahweh aliufanya moyo wa Farao mgumu, na Farao hakuacha Waisraeli waende.
কিন্তু সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করে দিলেন, এবং তিনি ইস্রায়েলীদের যেতে দিলেন না।
21 Kisha Yahweh akamwambia Musa, “Nyoosha mkono wako kuelekea mbingu, ili kuwe na giza nchi yote ya Misri, giza linalo weza kuhisiwa.”
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “আকাশের দিকে তোমার হাত প্রসারিত করো যেন মিশরের উপর অন্ধকার ছড়িয়ে পড়ে—তা এমন অন্ধকার যা অনুভব করা যায়।”
22 Musa akanyoosha mkono wake kuelekea mbingu, na kulikuwa na giza nene nchi yote ya Misri kwa siku tatu.
অতএব মোশি আকাশের দিকে তাঁর হাত প্রসারিত করলেন, এবং সমগ্র মিশর দেশ তিনদিনের জন্য অন্ধকারে ঢেকে গেল।
23 Hakuna aliye muona mwingine; hakuna aliye toka nyumbani mwake kwa siku tatu. Walakini, Waisraeli wote walikuwa na taa katika sehemu walizo ishi.
তিন দিন ধরে কেউ কাউকে দেখতে পায়নি বা চলাফেরাও করতে পারেনি। অথচ ইস্রায়েলীরা যেখানে বসবাস করত সেখানে তাদের কাছে আলো ছিল।
24 Farao alimuita Musa na kusema, “Nenda umuabudu Yahweh. Ata familia zenu za weza kwenda nanyie, lakini ng'ombe zenu na kondoo zenu zitabaki.”
তখন ফরৌণ মোশিকে ডেকে পাঠালেন এবং বললেন, “যাও, সদাপ্রভুর আরাধনা করো। এমনকি তোমাদের মহিলারা এবং সন্তানেরাও তোমাদের সঙ্গে যেতে পারে; শুধু তোমাদের মেষপাল ও পশুপাল এখানে রেখে যাও।”
25 Lakini Musa akasema, “Lazima utupe wanyama kwa ajili ya dhabihu na sadaka za kuteketeza ili tuwatoe dhabihu kwa Yahweh Mungu wetu.
কিন্তু মোশি বললেন, “আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উপহার বলি এবং হোমবলি উৎসর্গ করার জন্য আপনাকে আমাদের অনুমতি দিতে হবে।
26 Mifugo yetu lazima iende na sisi; ata mmoja hawezi kubaki, lazima tuwapeleke wakamuabudu Yahweh Mungu wetu. Kwa kuwa hatujui tutakacho muabudu nacho Yahweh mpaka tufike pale.
আমাদের গৃহপালিত পশুপালও আমাদের সঙ্গে অবশ্যই যাবে; একটি খুরও এখানে পড়ে থাকবে না। আমাদের ঈশ্বর সদাপ্রভুর আরাধনায় সেগুলির মধ্যে কয়েকটিকে আমাদের ব্যবহার করতে হবে, আর যতক্ষণ না আমরা সেখানে পৌঁছাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারব না যে সদাপ্রভুর আরাধনার জন্য আমাদের কী কী ব্যবহার করতে হবে।”
27 Lakini Yahweh aliufanya moyo wa Farao mgumu, na hakuwaacha waende.
কিন্তু সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করে দিলেন, এবং তিনি তাঁদের যেতে দিতে চাইলেন না।
28 Farao alimwambia Musa, “Toka kwangu! Kuwa muangalifu na jambo moja, kwamba usinione tena, kwa kuwa siku utakapo uona uso wangu, utakufa.”
ফরৌণ মোশিকে বললেন, “আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও! নিশ্চিত করে নাও যে আমার সামনে তুমি আর কখনও দর্শন দেবে না! যেদিন আমার মুখদর্শন করবে সেদিনই তুমি মারা যাবে!”
29 Musa akasema, “Wewe mwenyewe umesema. Sitauona uso wako tena.”
“আপনি ঠিকই বলেছেন,” মোশি উত্তর দিলেন, “আমি আর কখনোই আপনার সামনে দর্শন দেব না।”