< Mhubiri 4 >

1 Kisha tena nikafikiri kuhusu mateso yote yaliyo chini ya jua. Tazama machozi ya watu walioteswa. Hakuna anaye mfariji kwa ajili yao. Nguvu iko katika mikononi mwa watesaji, lakini wateswaji hawana mfariji.
আরও আর একবার আমি চিন্তা করলাম সমস্ত অত্যাচারের কথা যা সূর্য্যের নিচে হয়েছে। উপদ্রুতদের চোখের জলের দিকে দেখ। তাদের জন্য সান্ত্বনাকারী নেই। ক্ষমতা তাদের অত্যাচারীদের হাতে, কিন্তু উপদ্রুতদের সান্ত্বনাকারী নেই।
2 Hivyo nikawapongeza watu walio kufa, wale ambao tayari wamekufa, sio wanaoishi, wale ambao wako hai.
তাই আমি মৃতদের অভিনন্দন জানাই, যারা ইতিপূর্বেই মারা গেছে, জীবিতদের নয়, যারা এখন বেঁচে আছে।
3 Ingawa, bahati zaidi kuliko wote wawili ni yule ambaye hajaishi, yeye ambaye hajaona matendo yoyote mabaya ambayo yanafanyika chini ya jua.
যাইহোক, সেই দুজনের থেকে সেই ব্যক্তি বেশি ভাগ্যবান যে এখনও পৃথিবীতে আসেনি ও সূর্য্যের নিচে ঘটে যাওয়া মন্দ কাজগুলো দেখে নি।
4 Kisha nikaona kwamba kila tendo la kazi na kila kazi ya utashi ikawa wivu wa jirani ya mtu. Huu pia ni mvuke na kujaribu kuchunga upepo.
তারপর আমি দেখলাম যে প্রত্যেক কাজের পরিশ্রম এবং প্রত্যেক কাজের কৌশল একজন প্রতিবেশীর হিংসার কারণ হয়ে ওঠে। এটাও বাষ্প এবং বাতাসকে পরিচালনা করার প্রচেষ্টা।
5 Mpumbavu hukunja mikono yake na hafanyi kazi, hivyo chakula chake in mwili wake.
বোকা তার হাত গুটিয়ে রাখে এবং কাজ করে না, স সে নিজেকে ধ্বংস করছে।
6 Lakini afadhari konzi ya faida pamoja na kazi ya haraka kuliko konzi mbili pamoja na kazi ambayo hujaribu kuuchunga upepo.
অনেক কাজে যুক্ত হয়ে হাওয়ায় পরিচালিত হওয়ার চেয়ে বরং নির্দিষ্ট কাজের মাধ্যমে সামান্য মুনাফা ভাল।
7 Kisha nikafikiri tena zaidi kuhusu ubatili, mvuke upoteao zaidi chini ya jua.
তারপর আমি আবার নিস্ফলতার বিষয় চিন্তা করলাম, সূর্য্যের নিচে আরও উবে যাওয়া বাষ্পের বিষয়ে চিন্তা করলাম।
8 Kuna aina ya mtu ambaye yuko peke yake. Hana mtu, hana mwana, wala ndugu. Hakuna mwisho wa kazi zake zote, na macho yake hayatosheki kwa kupata utajiri. Anashangaa, “Ninajishumbua na kuharibu furaha yangu kwa ajili ya nani?” Huu pia ni mvuke, hali mbaya.
এরকম কিছু লোক আছে যারা একা। তার কেউ থাকে না, না ছেলে বা ভাই। তবুও তার কাজের শেষ নেই এবং তার চোখ সম্পত্তি লাভে তৃপ্ত হয় না। সে আশ্চর্য্য হয়, “কার জন্য আমি পরিশ্রম করছি এবং নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করছি?” এটাও বাষ্প এবং একটা খারাপ পরিস্থিতি।
9 Watu wawili wanafanya vizuri zaidi ya mmoja; kwa pamoja wanaweza kupata malipo mazuri kwa ajili ya kazi yao.
একজন লোকের থেকে দুজন লোক ভালো কাজ করে; তাদের পরিশ্রমের জন্য তারা একসঙ্গে ভালো উপার্জন করতে পারে।
10 Kwa kuwa kama mmoja akianguka, mwingine anaweza kumwinua rafiki yake. Ingawa, huzuni humfuata yeye aliye peke yake anapoanguka kama hakuna mtu wa kumwinua.
১০কারণ একজন যদি পড়ে, আরেক জন তার বন্ধুকে তুলতে পারে। যাইহোক, দুঃখ তাকে অনুসরণ করে যে একা থাকে, যখন সে পড়ে তখন কেউ তাকে তলার থাকে না।
11 Na kama wawili wakilala pamoja, wanaweza kupata joto, lakini mtu mmoja anawezaje kupata joto akiwa mwenyewe?
১১এবং যদি দুজন একসঙ্গে শোয়, তারা গরম হতে পারে, কিন্তু কীভাবে একজন একা গরম হতে পারে?
12 Mtu akiwa peke yake anaweza kushindwa nguvu, lakini wawili wanaweza kusimama katika shambulio, na kama ya nyuzi tatu haikatika upesi.
১২একজন মানুষ একা হারতে পারে, কিন্তু দুজন আক্রমণ প্রতিরোধ করতে পারে এবং তিনসুতোর দড়ি তাড়াতাড়ি ছেঁড়ে না।
13 Ni bora kuwa kijana masikini kuliko kuwa mfalme mzee na mpumbavu ambaye hajui jinsi ya kusikiliza maonyo.
১৩একজন বৃদ্ধ এবং বোকা রাজা যে জানে না কীভাবে সাবধানবাণী শুনতে হয় তার থেকে একজন গরিব কিন্তু জ্ঞানবান যুবক ভালো।
14 Hii ni kweli hata kama mtu mdogo anapokuwa mfalme kutoka gerezani, au hata kama alizaliwa masikini katika ufalme wake.
১৪এটা সত্যি যদিওবা কোন যুবক কারাগার থেকে রাজা হয়, বা যদি সে তার রাজ্যে গরিব হয়ে জন্মায়।
15 Ingawa, niliona kila mmoja aliye kuwa hai na kuzunguka chini ya jua wakijitia chini kwa kijana mdogo aliyeinuka kama mfalme.
১৫যাইহোক, আমি প্রত্যেককে দেখলাম যারা জীবিত ছিল এবং সূর্য্যের নিচে ঘুরে বেড়াচ্ছিল নিজেদের সমর্পণ করছিল অন্য যুবকের কাছে যে রাজা হয়ে উঠছিল।
16 Hakuna mwisho kwa watu wote wanaotaka kumtii mfalme mpya, lakini wengi wao hawatamsifu yeye. Hakika hali hii ni mvuke na kujaribu kuuchunga upepo.
১৬সেই সমস্ত লোকেদের কোন সীমা নেই যারা নতুন রাজার বাধ্য হতে চায়, কিন্তু পরে অনেকে তারা আর তাঁর গৌরব করবে না। নিশ্চিত এই অবস্থা হল অসার এবং বাতাসকে পরিচালনা করার চেষ্টা।

< Mhubiri 4 >