< Torati 4 >

1 Sasa, Israeli, sikiliza sheria na amri ambayo niko karibu kukufundisha, kuzifanya, ili kwamba uweze kuishi na kuingia ndani na kumiliki nchi ambayo Yahwe, Mungu wa baba zako, anakupa.
এখন, হে ইস্রায়েল, আমি তোমাদের যেসব অনুশাসন ও বিধান শিক্ষা দিতে যাচ্ছি তা শোনো। সেগুলি মেনে চলো যেন যে দেশ, সদাপ্রভু, তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তোমাদের দিতে যাচ্ছেন সেখানে প্রবেশ করে তা অধিকার করতে পারো।
2 Hautaongeza maneno ambayo nakuamuru, wala hautayapunguza, ili kwamba uweze kushika amri ya Yahwe Mungu wako ambazo naenda kukuamuru.
আমি তোমাদের যে আদেশ দিচ্ছি তার সঙ্গে কিছু যোগ কোরো না এবং তা থেকে কিছু বাদ দিয়ো না, কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যেসব আদেশ আমি তোমাদের দিচ্ছি তা তোমরা মেনে চলবে।
3 Macho yako yamekwisha ona nini Yahwe alifanya kwa sababu ya Baal Peor, kwa kuwa watu wote waliomfuata Baali Peor, Yahwe Mungu wenu amekwisha kuwaangamiza kutoka miongoni mwenu.
সদাপ্রভু বায়াল-পিয়োরে যা করেছিলেন তা তো তোমরা নিজের চোখেই দেখেছ। তোমাদের মধ্যে যারা পিয়োরের বায়াল-দেবতার পূজা করেছিল তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের প্রত্যেককে তোমাদের মধ্য থেকে ধ্বংস করেছিলেন,
4 Lakini walioambatana na Yahwe Mungu wenu wako hai leo, kila moja wenu.
কিন্তু তোমরা যারা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে আঁকড়ে ধরেছিলে, তোমরা সবাই এখনও বেঁচে আছ।
5 Tazama, nimewafundisha sheria na amri, kama Yahwe Mungu wangu alivyoniamuru mimi, ila kwamba mfanye hivyo katikati mwa nchi ambayo mnaiendea ili kusudi muimiliki.
দেখো, আমার ঈশ্বর সদাপ্রভুর আদেশ মেনে আমি তোমাদের অনুশাসন ও বিধান শিক্ষা দিয়েছি, যেন যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেই দেশে তা পালন করতে পারো।
6 Kwa hiyo washikilieni na kuwafanya, kwa kuwa hii ni hekima yenu na uelewa wenu mbele ya macho ya watu watakaosikia amri hizi zote na kusema, “Hakika taifa hili kubwa lina watu wa hekima na uelewa.'
সেগুলি সাবধানতার সঙ্গে পালন কোরো, কারণ তাতে অন্যান্য জাতির মধ্যে তোমাদের জ্ঞান ও বুদ্ধি প্রকাশ পাবে, যারা এসব অনুশাসনের বিষয় শুনে বলবে, “সত্যিই এই মহান জাতি জ্ঞানী ও বুদ্ধিমান।”
7 Kuna taifa gani jingine la vile liko hapo lina mungu karibu nao, kama Yahwe Mungu wetu tunapomwita wakati wowote?
এমন আর কোনও মহান জাতি কি আছে যাদের ঈশ্বর তাদের কাছে থাকে, যেমন করে আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ডাকলে তাঁকে কাছে পাওয়া যায়?
8 Kuna taifa kubwa gani jingine liko hapo ambalo lina sheria na amri ili kwamba haki pamoja na sheria ambayo ninaweka mbele yenu leo?
আর আমি আজ তোমাদের সামনে যে বিধান দিচ্ছি, তার মতো ন্যায়নিষ্ঠ অনুশাসন ও বিধান কোনও বড়ো জাতির আছে?
9 Zingatia peke na kuwa makini kujilinda, ili usisahau mambo ambayo macho yako yameona, ili kwamba yasiuwache moyo wako kwa siku zote za maisha yako. Badala yake, yafanye yajulikane kwa watoto wako na wana watoto wako.
কেবল সাবধান থেকো, এবং নিজের উপর দৃষ্টি রেখো যেন তোমরা যা দেখেছ তা ভুলে না যাও বা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাদের অন্তর থেকে তা মুছে না যায়। এসব তোমরা তোমাদের ছেলেমেয়েদের এবং পরে তাদের ছেলেমেয়েদের শেখাবে।
10 Kuhusu siku ile uliyosimama mbele ya Yahwe Mungu wako katika Horeb, wakati Yahwe alisema nami, 'Nikusanyie watu, na nitawafanya wasikia maneno yangu, ili kwamba waweze kujifunza kuniogopa mimi siku zote ambazo wanazoishi duniani, na kwamba waweze kuwafundisha watoto wao.
তোমরা সেদিনের কথা মনে করো যেদিন তোমরা হোরেবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হয়েছিলে, যখন তিনি আমাকে বলেছিলেন, “আমার কথা শোনার জন্য তুমি লোকদের আমার সামনে জড়ো করো যেন তারা এই পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন আমাকেই ভক্তি করে চলতে শিখতে পারে এবং যেন তাদের ছেলেমেয়েদেরও শিক্ষা দিতে পারে।”
11 Mlikuja karibu na kusimama katika wayo wa mlima. Mlima uliwaka moto kwenye moyo wa mbinguni, pamoja na giza, mawingu na giza jembamba.
তোমরা কাছে এসে পাহাড়ের নিচে দাঁড়িয়েছিলে, তখন পাহাড়টি মেঘ ও ঘন অন্ধকারে ঘেরা ছিল আর তার মধ্যে সেটি স্বর্গ পর্যন্ত জ্বলছিল।
12 Yahwe alizungumza katikati ya moto, ulisikia suati pamoja na maneno yake, lakini hakuona umbo, ila ulisikia sauti peke.
সেই সময় আগুনের মধ্য থেকে সদাপ্রভু তোমাদের কাছে কথা বলেছিলেন। তোমরা তাঁর কথা শুনেছিলে কিন্তু কোনও চেহারা দেখতে পাওনি; সেখানে কেবল আওয়াজ ছিল।
13 Alitangaza kwenu agano lake ambalo aliwaamuru ninyi kulifanya, amri kumi. Aliziandika kwenye vibao viwili vya mawe.
তিনি তোমাদের কাছে তাঁর বিধান, দশাজ্ঞা ঘোষণা করেছিলেন, যেগুলি তিনি তোমাদের পালন করতে বলেছিলেন এবং পরে দুটি পাথরের ফলকে লিখে দিয়েছিলেন।
14 Yahwe aliniamuru mimi kwa wakati huo kuwafundisha sheria na amri, ili kwamba muweze kuzifanya katika nchi mnaoivuka kwenda kuimiliki.
তোমরা জর্ডন নদী পার হয়ে যে দেশ অধিকার করতে যাচ্ছ সেই দেশে গিয়ে তোমাদের যে অনুশাসন ও বিধান পালন করে চলতে হবে তা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য সদাপ্রভু আমাকে নির্দেশ দিয়েছিলেন।
15 Basi iweni waangalifu ninyi wenyewe - kwa kuwa mliona hakuna namna ya umbo siku hiyo ambapo Yahweh alizungumza nanyi huko Horeb kutoka katikati mwa moto,
যেদিন সদাপ্রভু হোরেবে আগুনের মধ্য থেকে তোমাদের সঙ্গে কথা বলেছিলেন সেইদিন তোমরা তাঁর কোনও চেহারা দেখোনি। সুতরাং তোমরা নিজেদের উপর দৃষ্টি রেখো,
16 ili kwamba usiharibike na kuchonga umbo katika sura ya kiumbe chochote, umbo la mwanaume au mtu wa kike,
যেন তোমরা কুপথে গিয়ে নিজেদের জন্য কোনো আকারের প্রতিমা তৈরি না করো, তা পুরুষের বা স্ত্রীলোকেরই হোক,
17 au sura ya mnyama aliye katika nchi, au sura ya ndege yoyote wa mabawa arukae katika anga, au
কিংবা মাটির উপরের কোনো জন্তুর বা আকাশে উড়ে বেড়ানোর কোনো পাখিরই হোক,
18 sura ya kitu chochote kitambaacho katika ardhi, au sura ya samaki yoyote katika maji chini ya ardhi.
কিংবা বুকে হাঁটা কোনো প্রাণীর বা জলের নিচের কোনো মাছেরই হোক।
19 Hautainua macho yako juu mbinguni na kutazama jua, mwezi, au nyota - jeshi lote la mbinguni- ukusogezwa na kuviabudu na kuvisujudia- vile vyote ambavyo Yahwe Mungu wenu amewapa hisa watu wote walio chini ya anga lote.
আর যখন তোমরা আকাশের দিকে তাকাবে এবং সূর্য, চাঁদ ও তারাদের—আকাশের সমস্ত বিন্যাস—দেখে ভ্রান্ত হয়ে তাদের প্রতি নত হোয়ো না এবং আরাধনা কোরো না কারণ এগুলি তোমাদের ঈশ্বর সদাপ্রভু আকাশের নিচে সমস্ত জাতিকে দিয়েছেন।
20 Lakini Yahwe amewatoa ninyi na kuwaleta nje ya tanuru la chuma, nje ya Misri, kuwa kwake watu wa urithi wake, kama mlivyo leo.
কিন্তু তোমার জন্য, সদাপ্রভু তোমাদের গ্রহণ করে লোহা গলানো হাপর থেকে বের করেছেন, মিশর থেকে তোমাদের বের করে এনেছেন যেন তোমরা তাঁরই উত্তরাধিকারের লোক হতে পারো, যেমন তোমরা এখন আছ।
21 Yahwe alinikasirikia mimi kwa sababu yenu; aliapa kwamba nisiende ng'ambo ya Yordani, na kwamba nisiende kwenye nchi nzuri, nchi ambayo Yahwe Mungu wenu anawapa ninyi kama urithi.
তোমাদের জন্য সদাপ্রভু আমার উপর ক্রুদ্ধ হলেন, এবং তিনি গম্ভীরভাবে শপথ করলেন যে আমি জর্ডন পার হতে পারব না ও সেই দেশে ঢুকব না যা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের উত্তরাধিকারসূত্রে দেবেন।
22 Badala yake, ninapaswa kufa katika nchi hii, sipaswi kwenda ng'ambo ya Yordani, lakini mtaenda ng'ambo na kuimiliki nchi nzuri
আমি এই দেশেই মারা যাব; আমি জর্ডন পার হতে পারব না; কিন্তু তোমরা পার হয়ে সেই চমৎকার দেশ অধিকার করতে যাচ্ছ।
23 Zingatia ninyi wenyewe, ili kwamba msisahau agano la Yahwe Mungu wenu, alilolifanya pamoja nanyi, na kujichongea mfano wa sanamu katika uombo la kitu chochote ambacho Yahwe Mungu wenu amewakataza kufanya.
সাবধান তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের জন্য যে বিধান স্থাপন করেছেন তা তোমরা ভুলে যেয়ো না; নিজেদের জন্য কোনো কিছুর মতো কোনও মূর্তি তৈরি কোরো না যা তোমাদের ঈশ্বর সদাপ্রভু বারণ করেছেন।
24 Kwa kuwa Yahwe Mungu wenu ni moto ulao, Mungu wa wivu.
কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু হলেন সবকিছু পুড়িয়ে দেওয়া আগুনের মতো, যিনি নিজের গৌরব রক্ষা করতে উদ্যোগী ঈশ্বর।
25 Wakati mnapozaa watoto na wana watoto, na wakati mtakapo kuwa katika nchi kwa muda mrefu, na kama mtaharibikiwa ninyi na kuchonga umbo la umbo lolote, na kufanya uovu machoni pa Yahwe Mungu wenu, kumchoche katika hasira-
তোমরা এবং তোমাদের সন্তানদের এবং তাদের সন্তানদের সেই দেশে অনেক দিন বসবাস করার পর—যদি তোমরা তখন কুপথে গিয়ে কোনও মূর্তি তৈরি করো, আর সদাপ্রভু তোমাদের ঈশ্বরের চোখে যা খারাপ তাই করে তাঁকে অসন্তুষ্ট করো,
26 Nitaita nchi na mbingu kushuhudia dhidi yenu leo kwa kuwa mapema kabisa mtaangamia kutoka katika nchi ambayo mnaiendea huko ng'ambo ya Yordani kuimiliki, hamtazidisha siku zenu ndani yake, lakini mtaangamizwa kabisa.
আমি আজকের এই দিনে স্বর্গ ও পৃথিবীকে তোমাদের বিরুদ্ধে সাক্ষী রেখে বলছি, তোমরা জর্ডন নদী পার হয়ে যে দেশ অধিকার করতে যাচ্ছ সেই দেশে তোমরা অল্প দিনেই শেষ হয়ে যাবে। তোমরা সেখানে বেশি দিন বসবাস করতে পারবে না কিন্তু নিশ্চয়ই ধ্বংস হবে।
27 Yahwe atawatawanyisha ninyi miongoni mwa watu, na mtabaki wachache ki-idadi miongoni mwa mataifa, ambapo Yahwe atawaongoza mbali.
সদাপ্রভু বিভিন্ন জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন এবং যাদের মধ্যে তিনি তোমাদের তাড়িয়ে দেবেন, তোমাদের খুব কম লোকই তাদের মধ্যে বেঁচে থাকবে।
28 Huko mtatumikia miungu mingine, kazi ya mikono ya watu, mbao na mawe, ambayo wala haioni, kusikia, wala kunusa.
সেখানে তোমরা মানুষের তৈরি কাঠের ও পাথরের দেবতাদের উপাসনা করবে, যারা না পারে দেখতে, না পারে শুনতে, না পারে খেতে, না পারে গন্ধ শুঁকতে।
29 Lakini kuanzia hapo mtamtafuta Yahwe Mungu wenu, na mtampata, wakati mtakapomtafuta kwa moyo wenu wote na roho zenu zote.
কিন্তু যদি তোমরা সেখান থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে মন ফিরাও, তোমরা তাঁকে পাবে যদি তোমরা তোমাদের সমস্ত মন ও সমস্ত প্রাণ দিয়ে তাঁর অন্বেষণ করো।
30 Wakati mnakuwa katika dhiki, na wakati haya yote yatakuwa yamekuja kwenu, katika siku za badae mtamrudia Yahwe Mungu wenu na kusikia sauti yake.
যখন তোমরা সংকটে পড়বে এবং এসব তোমাদের প্রতি ঘটবে তখন ভবিষ্যতের সেই দিনগুলিতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে এবং তাঁর বাধ্য হবে।
31 Kwa kuwa Yahwe Mungu wenu ni Mungu wa rehema; hatawaangusha wala kuwaangamiza ninyi, wala kusahau agano la baba zenu ambalo aliapa kwao.
কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু এক করুণাময় ঈশ্বর; তিনি তোমাদের ছেড়ে যাবেন না বা ধ্বংস করবেন না, কিংবা তোমাদের পূর্বপুরুষদের জন্য শপথ করে যে নিয়ম স্থাপন করেছেন তা ভুলে যাবেন না।
32 Kwa ajili ya kuuliza sasa kuhusu siku zilizopita ambazo zilikuwa mbele yenu: tangu siku ile ambayo Mungu alimuumba mtu katika nchi, kutoka pande moja ya mbingu hadi nyingine, uliza kama kumekuwepo chochote kama hiki kikubwa, au chochote kama hicho imewahi kusikiwa?
বিগত দিনের কথা জিজ্ঞাসা করো, তোমাদের সময়ের অনেক আগে, যেদিন থেকে ঈশ্বর পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছিলেন; আকাশমণ্ডলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত জিজ্ঞাসা করো। যা ঘটেছে তার থেকে মহান কি আর কিছু ঘটেছে বা এর মতো মহান কি কিছু শোনা গেছে?
33 Ilishawahi kutokea watu kusikia sauti ya Mungu kuongea katikati ya moto, kama mlivyosikia, na kuishi?
কোনও মানুষ কি আগুনের মধ্য থেকে ঈশ্বরের রব শুনেছে, যেমন তোমরা শুনেছ এবং বেঁচে আছ?
34 Au Mungu ameshawahi kujaribu kwenda na kujichukulia kwa ajili yake taifa kutoka miongoni mwa taifa, kwa majaribu, ishara na maajabu na kwa vita, na mkono wa nguvu, na mkono ulionyoshwa, na magaidi wakuu, vile vyovyote ambavyo Yahwe Mungu wenu alifanya kwa ajili yenu Misri mbele ya macho yenu?
কিংবা তোমাদের ঈশ্বর সদাপ্রভু মিশরে তোমাদের সামনে যে সমস্ত কাজ করেছিলেন, আর কোনো ঈশ্বর কি কখনও সেইরকম পরীক্ষা, আশ্চর্য চিহ্ন ও কাজ, যুদ্ধ, শক্তিশালী হাত ও বিস্তারিত হাত, মহান ও ভয়ংকর কাজের মাধ্যমে অন্য জাতির মধ্যে থেকে নিজের জন্য এক জাতিকে বের করে এনেছে?
35 Kwenu haya yalioneshwa, ili muweze kujua kuwa Yahwe ni Mungu, na kwamba hakuna mwingine zaidi yake.
তোমাদের এসব বিষয় দেখানো হয়েছে যেন তোমরা জানতে পারো যে সদাপ্রভুই ঈশ্বর; আর কেউ না।
36 Toka mbinguni alifanya msikie sauti yake, ili kwamba aweze kuwaelekeza, juu ya nchi aliwafanya muone moto wake mkuu, mlisikia maneno yake toka katikati ya moto.
তোমাদের উপদেশ দেবার জন্য তিনি স্বর্গ থেকে তাঁর রব তোমাদের শুনিয়েছিলেন। পৃথিবীতে তিনি তোমাদের তাঁর মহান আগুন দেখিয়েছিলেন এবং তোমরা আগুনের মধ্যে তাঁর রব শুনেছিলে।
37 Kwa sababu aliwapenda baba zenu, alichagua wazao wao baada yao, na kuwatoa ninyi Misri kwa uwepo wake, kwa nguvu yake kubwa,
যেহেতু তিনি তোমাদের পূর্বপুরুষদের ভালোবাসতেন এবং তাদের বংশধরদের মনোনীত করেছিলেন, তিনি তোমাদের তাঁর উপস্থিতিতে ও মহাপরাক্রমে মিশর থেকে বের করে এনেছেন,
38 ili kusudi awatowe kutoka mbele ya mataifa makubwa na yenye nguvu kuliko ninyi, kuwaleta ndani, kuwapa ninyi nchi yao kama urithi, hivi leo.
যেন তোমাদের চেয়েও শক্তিশালী জাতিগুলিকে তোমাদের সামনে থেকে তাড়িয়ে দিয়ে তাদের দেশে তোমাদের নিয়ে যেতে পারেন এবং তোমাদের অধিকার করতে দেন, যেমন আজ হয়েছে।
39 Tambua hivi leo, weka kwenye moyo wako, Yahwe ni Mungu juu ya mbingu na chini ya dunia, hakuna mwingine yeyote.
আজকে তোমরা এই কথা জানো ও মনে রেখো যে সদাপ্রভুই উপরে স্বর্গে ও নিচে পৃথিবীর ঈশ্বর। অন্য কেউ নেই।
40 Mtazishika sheria zake na amri zake ambazo nawaamuru leo, ili kwamba iweze kuwa vizuri kwenu na watoto wenu baada yenu, na kwamba muweze kuongeza siku zenu katika nchi ambayo Yahwe Mungu wenu amewapa milele.”
তোমাদের ও তোমাদের পরে তোমাদের সন্তানদের যেন মঙ্গল হয় এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ চিরকালের জন্য তোমাদের দিচ্ছেন তাতে যেন তোমরা অনেক দিন বেঁচে থাকতে পারো সেইজন্য আমি যেসব বিধান ও আদেশ আজ তোমাদের দিচ্ছি তা তোমরা মেনে চলবে।
41 Kisha Musa alichagua miji mitatu mashariki mwa Yordani,
এরপরে মোশি জর্ডনের পূর্বদিকের তিনটি নগর বেছে নিলেন,
42 ili kwamba yoyote aweze kukimbia kati ya moja yao kama imemuua mtu mwingine kwa ajili, pasipo kuwa adui hapo awali. Kwa kukimbilia kwenye moja ya miji hii, atakuwa amenusurika.
যেন কেউ কাউকে মেরে ফেললে সেখানে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারে অবশ্য যদি সে মনে কোনও হিংসা না রেখে হঠাৎ তা করে থাকে তবেই সে সেখানে আশ্রয় নিতে পারবে। সে নগরগুলির মধ্যে একটিতে পালিয়ে নিজের জীবন বাঁচাতে পারবে।
43 Walikuwa: Bezeri katika jangwa, nchi tambarare, kwa Warubenites; Ramothi huko Gileadi, kwa Gadites; na Golani huko Bashani, kwa Manassites.
নগরগুলি হল রূবেণীয়দের জন্য মরুএলাকার সমভূমির বেৎসর; গাদীয়দের জন্য গিলিয়দের রামোৎ এবং মনঃশীয়দের জন্য বাশনের গোলন।
44 Hii ni sheria ambayo Musa aliweka mbele ya watu wa Israeli,
মোশি ইস্রায়েলীদের সামনে এই বিধান তুলে ধরেছিলেন।
45 hizi ni amri za agano, sheria, na amri zingine alizungumza na watu wa Israeli wakati walipotoka Misri,
মিশর থেকে বের হয়ে মোশি তাদের এসব চুক্তির বিষয়, অনুশাসন ও বিধান দিয়েছিলেন
46 pindi walikuwa Mashariki mwa Yordani, katika bonde mkabala wa Beth Peori, katika nchi ya Sihoni, mfalme wa Amorites, aliyewahi kuishi Heshbon, ambaye Musa na watu wa Israeli waliwahi kumshinda wakati walipotoka Misri.
এবং তারা তখন জর্ডনের পূর্বদিকে হিষ্‌বোনের ইমোরীয় রাজা সীহোনের দেশে বেথ-পিয়োরের কাছে উপত্যকায় ছিল আর মোশি এবং ইস্রায়েলীরা মিশর থেকে বেরিয়ে এসে তাদের পরাজিত করেছিল।
47 Walichukua nchi yake kama urithi, na nchi ya Ogi mfalme wa Bashani- hawa, wafalme wawili wa Amorites, waliokuwa ng'ambo ya pili ya Yordani kuelekea Mashariki.
তারা জর্ডনের পূর্বদিকের দুজন ইমোরীয় রাজা এবং বাশনের রাজা ওগের দেশ অধিকার করেছিল।
48 Himaya hii ilienda kutoka Aroer, katika ukingo wa bonde la Arnon, kwa mlima wa Sion (mlima Hermon),
এই দেশ অর্ণোন উপত্যকার সীমানায় অরোয়ের থেকে সীওন পাহাড় (অর্থাৎ হর্মোণ) পর্যন্ত সমস্ত দেশ,
49 na ilijumuisha tambarare zote za bonde la mto Yordani, Mashariki mwa ng'ambo ya pili ya Yordani, kuelekea bahari ya Arabah, kuelekea miteremko ya mlima Pisgah.
এবং জর্ডনের পূর্বদিকের সম্পূর্ণ অরাবা এলাকা, পিস্‌গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নিচে অরাবার তলভূমির সূফ সাগর পর্যন্ত চলে গিয়েছে।

< Torati 4 >