< Torati 27 >

1 Musa na wazee wa Israeli waliwaamuru watu na kusema, “Zishikeni amri zote ninazowaamuru leo.
মোশি ও ইস্রায়েলী প্রবীণ নেতারা লোকদের এই আদেশ দিলেন: “আজ আমি তোমাদের যেসব আজ্ঞা দিচ্ছি সেগুলি পালন করবে।
2 Katika siku mtakapopita juu ya Yordani kwenye nchi ambayo Yahwe Mungu wako anawapatia, mnapaswa kutengeneza mawe kiasi makubwa na kuyachapa kwa lipu.
তোমরা জর্ডন নদী পার হয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে গিয়ে বড়ো বড়ো পাথর খাড়া করে রাখবে এবং সেগুলি চুন দিয়ে লেপে দেবে।
3 Mnatakiwa kuyaandika juu yake maneno yote ya sheria hii pale mtakapovuka; ili muweze kwenda katika nchi ambayo Yahwe Mungu wako anawapatia, nchi inayotiririka kwa maziwa na asali, kama Yahwe, Mungu wa mababu zenu, alivyowaahidi.
তার উপরে এই বিধানের সমস্ত কথা লিখবে যখন তোমরা পার হয়ে সেই দেশে প্রবেশ করবে যেটি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে যাচ্ছেন, যে দেশ দুধ আর মধু প্রবাহী, ঠিক যেমন সদাপ্রভু, তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তোমাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
4 Mtakapovuka juu ya Yordani, yapangane haya mawe ninayowaamuru leo, juu ya mlima wa Ebali, na myapige kwa lipu.
এবং তোমরা যখন জর্ডন পার হবে, এই পাথরগুলি এবল পর্বতের উপর খাড়া করে রাখবে এবং সেগুলি চুন দিয়ে লেপে দেবে যেমন তোমাদের আমি আজ আদেশ দিয়েছি।
5 Hapo mnapaswa kujenga dhabahu kwa Yahwe Mungu wako, dhabahu la mawe; lakini hautakiwi kuinua chombo cha chuma kujenga mawe.
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা সেখানে একটি পাথরের বেদি তৈরি করবে। সেগুলির উপরে কোনও লোহার যন্ত্রপাতি ব্যবহার করবে না।
6 Unatakiwa kujenga dhabahu ya Yahwe Mungu wako kwa mawe yasiyokuwa na kazi; unatakiwa kutoa dhabihu ya kuteketeza juu yake kwa Yahwe Mungu wako,
সদাপ্রভুর বেদি গোটা গোটা পাথর দিয়ে তৈরি করবে এবং সেখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করবে।
7 na utatoa sadaka ya pamoja na utakula pale; utafurahia mbele ya Yahwe Mungu wako.
সেখানে মঙ্গলার্থক বলিদান করবে, আর সেই জায়গায় সেগুলি খাবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে আনন্দ করবে।
8 Utaandika juu ya mawe maneno yote ya sheria hii kwa wazi.
আর এই পাথরগুলি যা তোমরা খাড়া করে রেখেছ তার উপরে এই বিধানের সমস্ত কথা খুব স্পষ্ট করে লিখবে।”
9 Musa na makuhani, Walawi, waliongea na Waisraeli wote na kusema, “Nyamazeni na sikilizeni Israel: Leo mmekuwa watu wa Yahwe Mungu wenu.
এরপর মোশি ও লেবীয় যাজকেরা সমস্ত ইস্রায়েলকে বললেন, “হে ইস্রায়েল, তোমরা চুপ করো আর শোনো! আজ তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রজা হলে।
10 Mnapaswa basi kutii sauti ya Yahwe Mungu wenu na kutii amri na sheria zake ambazo ninawaamuru leo.”
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হবে এবং আজ আমি তোমাদের যে সমস্ত আজ্ঞা ও অনুশাসন দিচ্ছি তা তোমরা পালন করবে।”
11 Musa aliwaamuru watu siku hiyo hiyo na kusema,
সেই দিনই মোশি লোকদের এই আদেশ দিলেন:
12 “Makabila haya yanapaswa kusimama katika mlima Gerizimu kuwabariki watu baada ya nyinyi kuvuka Yordani; Simeoni, Lawi, Judah, Isakari, Yusufu na Benyamini.
তোমরা যখন জর্ডন পার হবে, এই গোষ্ঠীর লোকেরা গরিষীম পর্বতের উপরে দাঁড়িয়ে লোকদের আশীর্বাদ করবে: শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর, যোষেফ ও বিন্যামীন।
13 Haya ni makabila ambayo lazima yasimame juu yam lima Ebali kutamka laana: Rubeni, Gadi, Asheri, Zabuloni, Dan na Naftali.
আর এই গোষ্ঠীর লোকেরা এবল পর্বতের উপরে দাঁড়িয়ে অভিশাপ উচ্চারণ করবে: রূবেণ, গাদ, আশের, সবূলূন, দান ও নপ্তালি।
14 Walawi watajibu na kusema kwa wanamume wote wa Israeli kwa sauti kubwa:
লেবীয়েরা তখন সমস্ত ইস্রায়েলীর সামনে চিৎকার করে এই কথা বলবে:
15 “Alaaniwe mwanamume atakayechonga sanamu au kinyago, chukizo kwa Yahwe, kazi ya mikono ya fundi, ambayo ataifanya sirini”. Kisha watu wote wanapaswa kujibu na kusema, ‘Amina’.
“সেই লোক অভিশপ্ত যে প্রতিমা তৈরি করে—সদাপ্রভুর কাছে এই জিনিস ঘৃণার্হ, এটি শুধু দক্ষ হাতে তৈরি করা—এবং গোপনে স্থাপন করে।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
16 Alaaniwe mwanamume atakayemuaibisha baba yake au mama yake. Kisha watu wote waseme, 'Amina'.
“সেই লোক অভিশপ্ত যে বাবাকে কিংবা মাকে অসম্মান করে।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
17 Alaaniwe mwanamume anayetoa alama ya ardhi.' Kisha watu wote na waseme, 'Amina'.
“সেই লোক অভিশপ্ত যে অন্য লোকের জমির সীমানা-চিহ্ন সরিয়ে দেয়।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
18 Alaaniwe mwanamume asababishae kipofu kutoka nje ya barabara. Kisha watu wote waseme, ‘Amina’.
“সেই লোক অভিশপ্ত যে অন্ধকে ভুল পথে নিয়ে যায়।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
19 Alaaniwe mwanamume atumiaye nguvu kupokonya haki inayomstahili mgeni, yatima, au mjane. Kisha watu wote lazima waseme, ‘Amina’.
“সেই লোক অভিশপ্ত যে বিদেশিদের, পিতৃহীনদের কিংবা বিধবাদের প্রতি অন্যায় বিচার করে।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
20 Alaaniwe mwanamume atakayelala na mke wa baba yake, kwa sababu atakuwa amechukua haki za baba yake’. Kisha watu wote lazima waseme, ‘Amina’.
“সেই লোক অভিশপ্ত যে তার বাবার স্ত্রীর সঙ্গে শোয় কারণ তাতে সে বাবাকে অসম্মান করে।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
21 Alaaniwe mwanamume atakayelala na aina yoyote ya mnyama’. Kisha watu wote lazima waseme, ‘Amina’.
“সেই লোক অভিশপ্ত যে পশুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
22 Alaaniwe mwanamume atakayelala na dada yake, binti wa baba yake, au binti wa mama yake. Kisha watu wote lazima waseme, ‘Amina’.
“সেই লোক অভিশপ্ত যে তার বোন, তার বাবার মেয়ে, কিংবা মায়ের মেয়ের সঙ্গে ব্যভিচার করে।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
23 Alaaniwe mwanamume atakayelala na mama mkwe’. Kisha watu wote lazima waseme, ‘Amina’.
“সেই লোক অভিশপ্ত যে তার শাশুড়ির সঙ্গে ব্যভিচার করে।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
24 Alaaniwe mwanamume atakayemuua jirani yake kwa siri’. Kisha watu wote lazima waseme, ‘Amina’.
“সেই লোক অভিশপ্ত যে প্রতিবেশীকে গোপনে হত্যা করে।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
25 Alaaniwe mwanamume apokeaye rushwa kumuua mtu asiye na hatia’. Kisha watu wote lazima waseme, ‘Amina’.
“সেই লোক অভিশপ্ত যে নির্দোষ লোককে হত্যা করার জন্য ঘুস নেয়।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
26 Alaaniwe mwanamume asiyethibitisha maneno ya sheria hii, ili kwamba ayatii.’ Kisha watu wote lazima waseme, ‘Amina’.
“সেই লোক অভিশপ্ত যে বিধানের কথাগুলি পালন করে না।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”

< Torati 27 >