< Danieli 5 >

1 Mfalme Belshaza alifanya sherehe kubwa kwa kwa ajili ya wakuu wake wa kuheshimiwa wapatao elfu moja, na alikunywa divai mbele yao wote watu elfu moja.
অনেক বছর পরে একদিন রাজা বেলশৎসর তাঁর এক হাজার মহান লোকদের জন্য একটা বড় ভোজের আয়োজন করলেন এবং তিনি সেই হাজার জনের সামনে আঙ্গুর রস পান করছিলেন।
2 Wakati Belshaza alipokuwa akionja divai, alitoa agizo la kuleta vyombo vilivyotengenezwa kwa dhahabu au kwa fedha ambavyo Nebukadneza baba yake alikuwa amevichukua kutoka katika hekalu huko Yerusalemu, ambavyo yeye, na wakuu wake, na wake zake, na masuria waliweza kuvinywea.
বেলশৎসর যখন আঙ্গুর রস পান করছিলেন, তখন তিনি আদেশ দিলেন তাঁর সামনে যিরূশালেমের মন্দির থেকে যে সমস্ত সোনা ও রূপার পাত্র তাঁর বাবা নবূখদনিৎসর এনেছিলেন সেগুলো যেন আনা হয় এবং যাতে রাজা, তাঁর মহান লোকেরা, তাঁর স্ত্রীরা ও তাঁর উপপত্নীরা সেই সব পাত্রে করে পান করতে পারেন।
3 Watumishi walivileta vyombo ya dhahabu vilivyokuwa vimechukulia katika hekalu, nyumba ya Mungu huko Yerusalemu. Mfalme na wakuu wake, na wake zake na masuria walivinywea.
তখন দাসেরা সেই সমস্ত সোনার পাত্রগুলি নিয়ে এল যা যিরূশালেমের ঈশ্বরের গৃহ থেকে আনা হয়েছিল। রাজা, তাঁর মহান লোকেরা এবং তাঁর স্ত্রীরা ও তাঁর উপপত্নীরা সেগুলিতে পান করলেন।
4 Walikunywa divai na kuzisifu sanamu zao zilizotengenezwa kwa dhahabu na fedha, shaba, chuma, mbao na mawe.
তাঁরা আঙ্গুর রস পান করলেন এবং সোনা, রূপা, ব্রোঞ্জ, লোহা, কাঠ ও পাথর দিয়ে তৈরী মূর্তিগুলির তাঁরা প্রশংসা করলেন।
5 Kwa wakati huo huo vidole vya mkono wa mtu vilionekana mbele ya kinara cha taa na kuandika katika ukuta uliopigwa lipu katika ikulu ya mfalme. Mfalme aliweza kuona sehemu ya mkono ulipokuwa unaandika.
সেই মুহূর্তে হঠাৎ বাতিদানের কাছে মানুষের একটা হাতের আঙ্গুল রাজপ্রাসাদের মধ্যে দেয়ালের উপর লিখতে দেখা গেল। রচনার সময় রাজা সেই হাতটির অংশ দেখতে পেলেন।
6 Ndipo uso wa mfalme ulibadilika na mawazo yake yalimwogopesha; miguu yake haikuweza kumfanya asimame, na magoti yake yalikuwa yakigongana kwa pamoja.
তখন রাজার মুখ বিবর্ণ হয়ে গেল এবং তাঁর চিন্তা তাঁকে অস্থির করে তুলল; তিনি এত ভয় পেলেন যে, তাঁর শরীরের অঙ্গগুলি দুর্বল হয়ে গেল এবং তাঁর হাঁটুগুলি একসঙ্গে কাঁপতে লাগল।
7 Mfalme alitoa agizo kwa kupiga kelele, waletwe ndani wale ambao hudai wanaweza kuzungumza na wafu, watu wenye hekima, na wataalamu wa nyota. Mfalme akawaambia wale waliojulikana kwa hekima katika Babeli, “Yeyote atakayeyaeleza maandishi haya na maana yake atavikwa nguo za zambarau na atavikwa na mkufu wa dhahabu shingoni mwake. Naye atakuwa mtawala wa tatu wa juu kwa mamlaka katika ufalme.”
তখন রাজা জোরে চিত্কার করে আদেশ দিয়ে, যারা নিজেদেরকে মৃতদের সঙ্গে কথা বলত বলে দাবি করত তাদের এবং জ্যোতিষীদের নিয়ে আসতে বললেন। রাজা সেই সমস্ত লোকদেরকে যারা ব্যাবিলনে জ্ঞানের জন্য পরিচিত ছিলেন তাঁদের বললেন, “যে কেউ এই লেখা ও তার মানে ব্যাখ্যা করতে পারবে তাকে বেগুনী কাপড় পরানো হবে এবং তার গলায় সোনার হার পরানো হবে। রাজ্যে ক্ষমতার দিক থেকে সে তৃতীয় হবে।”
8 Ndipo watu wote wa mfalme walikuwa wakijulikana kwa hekima yao waliingia ndani, lakini hawakuweza kuyasoma maandishi wala kueleza maana yake kwa mfalme.
তখন রাজার সমস্ত লোকেরা যারা তাঁদের জ্ঞানের জন্য পরিচিত ছিলেন তাঁরা ভিতরে এলেন, কিন্তু তাঁরা কেউই সেই লেখা পড়তে পারল না বা তার অর্থও রাজাকে বলতে পারল না।
9 Kisha mfalme Belshaza alishitushwa sana na mwonekano wa uso wake ulibadilika. Wakuu wake nao walishangazwa sana.
তখন রাজা বেলশৎসর খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং তাঁর মুখের চেহারা বিবর্ণ হয়ে গেল। তাঁর মহান লোকেরা হতভম্ব হয়ে গেলেন।
10 Ndipo sasa malkia alikuja katika nyumba ya sherehe kwasababu ya kile ambacho mfalme na wakuu wake walikuwa wamekisema. Malkia akasema, “Mfalme na aishi milele! Usiache mawazo yako yakakusumbua. Usiruhusu mwonekano wa uso wako ubadilike.
১০রাজা ও তাঁর মহান লোকদের কথা শুনে রাজমাতা সেই ভোজের ঘরে উপস্থিত হলেন। রাজমাতা বললেন, “মহারাজ, চিরকাল বেঁচে থাকুন! আপনার মুখের দৃশ্য পরিবর্তন না হোক।
11 Kuna mtu katika ufalme wako ambaye ana roho ya miungu watakatifu dani yake. Katika siku za baba yako, mwanga na weledi na hekima ya miungu ilipatikana ndani yake. Mfalme Nebukadneza, baba yako mfalme, alimfanya kuwa mkuu wa waganga, pamoja na mkuu wa wale wanazungumza na wafu, na wa wenye hekima, na wa wataalamu wa nyota.
১১আপনার রাজ্যে একজন ব্যক্তি আছেন যাঁর ভিতরে পবিত্র দেবতাদের আত্মা আছেন। আপনার বাবার দিনের সেই ব্যক্তির মধ্যে দীপ্তি বোঝার ক্ষমতা এবং দেবতাদের জ্ঞানের মত জ্ঞান দেখা গিয়েছিল। আপনার বাবা রাজা নবূখদনিৎসর তাঁকে যাদুকরদের প্রধান ও যারা মৃতদের সঙ্গে কথা বলত তাদের এবং জ্যোতিষীদের প্রধান হিসাবে নিযুক্ত করেছিলেন।
12 Roho bora, ufahamu, weledi, kutafsiri ndoto, kufafanua mafumbo na kutatua matatizo - hizi ni sifa zilizopatikana kwa mtu huyu Danieli, ambaye mfalme alimwita Belteshaza. Sasa mwiteni Danieli naye atawaambia maana ya kile kilichoandikwa.”
১২তাঁর মধ্যে অসাধারণ এক আত্মা, জ্ঞান, বোঝার ক্ষমতা, স্বপ্নের ব্যাখা, ধাঁধার অর্থ বলার ক্ষমতা এবং সমস্যার সমাধান করার গুন দানিয়েলের মধ্যে পাওয়া গিয়েছিল, যাকে রাজা বেল্টশৎসর নাম দিয়েছিলেন। তাই এখন দানিয়েলকে ডাকুন এবং তিনি আপনাকে যা দেওয়ালের উপরে লেখা হয়েছিল তার অর্থ বলবেন।”
13 Ndipo Danieli alipoletwa mbele ya mfalme. Mfalme akamwambia, “Wewe ni yule Danieli, mmoja kati ya watu wa mateka wa Yuda, ambao baba yangu mfalme aliwaleta kutoka Yuda.
১৩তখন দানিয়েলকে রাজার সামনে আনা হল। রাজা তাঁকে বললেন, “তুমি কি সেই দানিয়েল, যে যিহূদার বন্দী লোকদের একজন, যাকে আমার বাবা যিহূদা থেকে এনেছিলেন?
14 Nimesikia habari kukuhusu wewe, kwamba roho ya miungu iko ndani yako, na ya kwamba mwanga na ufahamu na hekima bora inapatikana ndani yako.
১৪আমি তোমার বিষয়ে শুনেছি যে, দেবতাদের আত্মা তোমার মধ্য আছে এবং তোমার মধ্যে দীপ্তি, বোঝার ক্ষমতা এবং অসাধারণ জ্ঞান তোমার মধ্যে আছে।
15 Na sasa watu wanaojulikana kwa hekima na wale wanaozungumza na wafu, wamekwisha kuletwa mbele yangu, ili kusoma maandishi haya na kunijulisha maana ya tafsiri yake, lakini hawakuweza kunijulisha tafsiri yake.
১৫এবং এখন সেই সমস্ত লোক যারা জ্ঞানের জন্য পরিচিত ও যারা মৃতদের সঙ্গে কথা বলে, তাদের আমার সামনে আনা হয়েছিল, কিন্তু তারা এর ব্যাখ্যা আমাকে জানাতে পারে নি।
16 Nimesikia kwamba unaweza kutoa tafsiri na kutatua matatizo. Sasa kama utaweza kusoma maandishi na kuniambia maana yake, utavikwa nguo za zambarau na kuwa na kuvalishwa mkufu wa dhahabu shingoni mwako, na utakuwa mtawala wa tatu mwenye mamlaka katika ufalme.”
১৬আমি শুনেছি যে, তুমি অর্থ বলে দিতে পার এবং সমস্যার সমাধান করতে পার। এখন তুমি যদি এই লেখা পড়ে আমাকে এর অর্থ বলে দিতে পার, তবে তোমাকে বেগুনী কাপড় পরানো হবে ও গলায় সোনার হার দেওয়া হবে এবং তুমি এই রাজ্যে ক্ষমতার দিক থেকে তৃতীয় হবে।”
17 Kisha Danieli akajibu mbele ya mfalme, “Zawadi yako na iwe kwa ajili yako mwenyewe, na thawabu yako na umpe mtu mwingine. Hata hivyo, mfalme, nitakusomea maandishi na nitakwaambia maana.
১৭তখন দানিয়েল রাজাকে উত্তর দিলেন, “আপনার পুরষ্কার আপনারই থাকুক এবং আপনার পুরষ্কার আপনি অন্য কাউকে দিন। তবুও, আমি আপনার কাছে লেখাটা পড়ব ও তার অর্থ আপনাকে বলব।
18 Na juu yako, Ewe mfalme, Mungu Aliye juu sana alimpa Nebukadneza baba yako ufalme, ukuu, heshima na enzi.
১৮হে মহারাজ, মহান সর্বশক্তিমান ঈশ্বর আপনার মত আপনার বাবা নবূখদনিৎসরকে রাজ্য, মহিমা, সম্মান ও প্রতাপ দিয়েছিলেন।
19 Na kwasababu ya ukuu huo, Mungu alimpa watu wote, mataifa, na lugha walimtetemekea na kumwogopa. Aliwauwa wale aliotaka wafe na aliwaacha hai wale aliotaka waishi. Aliwainua wale aliowataka, na aliwashusha wale aliowataka.
১৯কারণ ঈশ্বর তাঁকে মহিমা দিয়েছেন বলেই, সমস্ত লোকেরা, সমস্ত জাতি এবং সমস্ত ভাষার লোকেরা তাঁর সামনে কাঁপত ও ভয় পেত। তিনি যাকে ইচ্ছা করতেন তাকে মেরে ফেলতেন এবং যাকে ইচ্ছা করতেন তাকে জীবিত রাখতেন। তিনি যাকে ইচ্ছা তাকে উঁচু করতেন এবং যাকে ইচ্ছা তাকে নত করতেন।
20 Lakini wakati moyo ulipokuwa na kiburi na roho yake ilifanywa kuwa mgumu na kwasababu hiyo alitenda kwa kiburi, alishushwa kutoka kiti chake cha enzi cha kifalme, na waliiondoa enzi yake.
২০কিন্তু যখন তাঁর হৃদয় অবাধ্য হল এবং তাঁর আত্মা কঠোর হওয়াতে তিনি অহঙ্কারী হয়ে উঠলেন তার ফলে, তাঁকে তাঁর রাজসিংহাসন থেকে নামিয়ে দেওয়া হল এবং তারা তাঁর প্রতাপ নিয়ে নিল।
21 Aliondolewa katika ubinadamu, alikuwa na akili za mnyama, na aliishi na punda wa mwituni. Alikula majani kama ng'ombe. Mwili wake ulilowanishwa kwa umande wa kutoka mbinguni mpaka pale alipojifunza kwamba Mungu Aliye Juu anatawala juu ya falme za watu na ya kwamba humweka mtu yeyote amtakaye juu yake.
২১তাঁকে মানুষের সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হল, তাঁকে একটা পশুর মন দেওয়া হল এবং তিনি বুনো গাধাদের সঙ্গে বাস করতেন। তিনি ষাঁড়ের মত ঘাস খেতেন। তাঁর শরীর আকাশের শিশিরে ভিজত, যতদিন না তিনি বুঝতে পারলেন যে, মহান সর্বশক্তিমান ঈশ্বরই মানুষের রাজ্যগুলোর উপরে কর্তৃত্ব করেন এবং সেগুলোর উপরে তিনি যাকে ইচ্ছা তাকে বসান।
22 Wewe mwana wake, Belshaza, haujaunyenyekeza moyo wako, ingawa aliyajua haya yote.
২২আপনি তাঁর ছেলে বেলশৎসর, এমনকি আপনি এই সমস্ত জানার পরেও, আপনি আপনার হৃদয়কে নম্র করেন নি।
23 Umejiinua mwenyewe kinyume cha Bwana wa mbinguni. Katika nyumba yake walikuletea vyombo ambavyo wewe, wakuu wako, wake zako na masuria wako walivinywea, na kisha ukaisifia sana sanamu zilitengenezwa kwa fedha na dhahabu, shaba, chuma, mbao, na mawe - sanamu ambazo haziwezi kuona, kusikia wa kujua kitu chochote. Haujamheshimu Mungu ambaye anaishikilia pumzi yako katika mkono wake na ambaye anazijua njia zako zote.
২৩কিন্তু আপনি নিজেকে স্বর্গের প্রভুর বিরুদ্ধে উঁচু করেছেন। তাঁর গৃহ থেকে তারা সেই পাত্রগুলো আপনার কাছে নিয়ে এসেছিল এবং আপনি, আপনার মহান লোকেরা, আপনার স্ত্রীরা ও উপপত্নীরা তাতে করে আঙ্গুর রস পান করেছিলেন এবং আপনি রূপা, সোনা, ব্রোঞ্জ, লোহা, কাঠ ও পাথরের তৈরী যে দেবতারা দেখতে, শুনতে ও বুঝতে পারে না তাদের প্রশংসা করেছেন। কিন্তু আপনি সেই ঈশ্বরের সম্মান করেন নি, যিনি তাঁর হাতের মধ্যে আপনার শ্বাসবায়ু ধরে রেখেছেন এবং যিনি আপনার সমস্ত পথ জানেন।
24 Ndipo Mungu aliutuma mkono kutoka katika makao yake na maandishi haya yaliandikwa.
২৪তাই ঈশ্বর তাঁর উপস্থিতি থেকে একটি হাত পাঠিয়েছেন এবং এই কথা লেখা হল।
25 Haya ndiyo maandishi ambayo yaliandikwa: 'Mene, Mene, Tekeli na Peresin.'
২৫এটা সেই লেখাটা যেটা লেখা হয়েছিল, ‘মিনে মিনে তকেল উপারসীন।’
26 Maana yake ni: 'Mene,' 'Mungu ameuhesabu ufalme wako na ameukomesha.'
২৬এটার অর্থ হল এই: মিনে, ঈশ্বর আপনার রাজ্যর গণনা করেছেন এবং তা শেষ করেছেন।
27 'Tekeli' 'umepimwa katika mizani na umeonekana umepungua.'
২৭তকেল, আপনাকে দাঁড়িপাল্লায় ওজন করা হয়েছে এবং পরিমাণে কম পাওয়া গিয়েছে।
28 'Peresi' 'ufalme wako umegawanyika na wamepewa Wamedi na Waajemi.'”
২৮উপারসীন, আপনার রাজ্য বিভক্ত হয়েছে এবং তা মাদীয় ও পারসীকদের দেওয়া হয়েছে।”
29 Ndipo Belshaza alitoa agizo, na walimvalisha Danieli mavazi ya zambarau. Mkufu wa dhahabu walimvisha shingoni, na mfalme alitoa tamko juu ya Danieli kuwa atakuwa mtawala mwenye mamlaka ya nafasi ya tatu katika ufalme.
২৯তখন বেলশৎসর আদেশ দিলেন এবং তারা দানিয়েলকে বেগুনী কাপড় পরানো হল এবং তাঁর গলায় সোনার হার দেওয়া হল এবং তাঁর বিষয়ে রাজা এই কথা ঘোষণা করলেন যে তিনি রাজ্যে প্রধান শাসকদের মধ্য তৃতীয়।
30 Usiku ule Belshaza, mfalme wa Babeli aliuawa,
৩০সেই রাতেই ব্যাবিলনের রাজা বেলশৎসরকে মেরে ফেলা হল,
31 na Dario Mwajemi aliuchukua ufalme alipokuwa na miaka ipatayo sitini na miwili.
৩১আর মাদীয় দারিয়াবস বাষট্টি বছর বয়সে রাজ্যে গ্রহণ করলেন।

< Danieli 5 >