< Amosi 7 >

1 Hivi ndivyo ambavyo Bwana Yahwe alivyonionyesha. Tazama, aliumba kundi kubwa la nzige wakati wa kuchipuka kwa mmea, na, tazama, ulikuwa ni mmea wa mwisho baada ya mavuno ya mfalme.
প্রভু সদাপ্রভু এই আমাকে দেখালেন। দেখ, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরী করলেন যখন বসন্তের ফসল বেড়ে উঠতে শুরু করেছে এবং দেখ, এটি ছিল রাজার ফসল কাটার পরের ফসল।
2 Wakati walipomaliza kula mbogamboga za nchi, kisha nikasema, “Bwana Yahwe, tafadhali nisamehe; Je Yakobo ataishije? kwa kuwa yeye ni mdogo sana.”
যখন তারা জমির উদ্ভিদ খাওয়া শেষ করল, তখন আমি বললাম, “প্রভু সদাপ্রভু, দয়া করে ক্ষমা করুন; যাকোব কিভাবে বাঁচবে? কারণ সে খুবই ছোট।”
3 Yahwe akapunguza hasira kuhusu hili. “Haitatokea,” akasema.
সদাপ্রভু এই বিষয়ে নরম হলেন। তিনি বললেন, “এটা ঘটবে না।”
4 Hivi ndivyo ambavyo Bwana Yahwe alivyonionyesha: Tazama, Bwana Yahwe aliita juu ya moto kuhukumu. Nao ukakausha sana, kilindi chini ya dunia na kutaka kuitekeza nchi, pia.
প্রভু সদাপ্রভু এই আমাকে দেখালেন, দেখ, প্রভু সদাপ্রভু আগুন ডাকলেন বিচারের জন্য। এটা বিশাল গভীর জলরাশিকে শুকনো করতে পারে এবং ভূমিকেও গ্রাস করতে পারে।
5 Lakini nikasema, “Bwana Yahwe, acha tafadhali; Yakobo ataishije? Kwa kuwa yeye ni mdigo sana.”
কিন্তু আমি বললাম, “প্রভু সদাপ্রভু, দয়া করে ক্ষান্ত হোন; যাকোব কিভাবে রক্ষা পাবে? কারণ সে খুবই ছোট।”
6 Yahwe akagairi kuhusiana na hili, “Hili halitajitokeza pia,” asema Bwana Yahwe.
সদাপ্রভু এই বিষয়ে নরম হলেন। প্রভু সদাপ্রভু এই বললেন, “এটাও ঘটবে না।”
7 Hivi ndivyo ambavyo Yahwe alivyo nionyesha: Tazama, Bwana amesimama karibu na ukuta, pamoja na uzi wa timiza kwenye mkono wake.
তিনি আমাকে এই দেখালেন, দেখ, প্রভু একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছেন, তাঁর হাতে ওলনদড়ি নিয়ে।
8 Yahwe akanambia, “Amosi, unaona nini?” nikasema, “Uzi wa timazi.” Kisha Bwana akasema, “Tazama, nitaweka uzi wa timazi miongoni mwa watu wangu Israeli. Sintowaharibu tena.
সদাপ্রভু আমায় বললেন, “আমোষ, তুমি কি দেখছো?” আমি বললাম, “একটি ওলনদড়ি।” তখন প্রভু বললেন, “দেখ, আমি একটি ওলনদড়ি আমার লোকেদের মধ্যে রাখবো। আমি আর তাদের ছাড়বো না।
9 Mahala pa juu pa Isaka pataharibiwa, patakatifu pa Israeli pataangamia, na nitainuka juu ya nyumba ya Yeroboamu kwa upanga.”
ইসহাকের উঁচু জায়গা ধ্বংস হবে, ইস্রায়েলের পবিত্র স্থান ধ্বংস হবে এবং আমি যারবিয়াম কুলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে উঠবো।”
10 Kisha Amazia, yule kuhani wa Betheli, akatuma ujumbe kwa Yeroboamu, mfalme wa Israeli: “amosi amefanya njama dhidi yako katikati ya nyumba ya Israeli. Nchi haiwezi kubeba maneno yote haya.
১০তখন অমৎসিয়, বৈথেলের যাজক ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে একটি খবর পাঠালেন, “আমোষ ইস্রায়েল কুলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। দেশ তার এত কথা সহ্য করতে পারছে না।”
11 Kwa kuwa hivi ndivyo asemavyo Amosi, 'Yeroboamu atakufa kwa upanga, na hakika Israeli itakwenda utumwani kutoka nchi yake.”'
১১এই কারণে আমোষ এই কথা বললেন, “যারবিয়াম তলোয়ারে মারা যাবে এবং ইস্রায়েল অবশ্যই নির্বাসনে যাবে তার নিজের দেশ থেকে দূরে।”
12 Amazia akamwambia Amosi, “Mwonaji, nenda, kimbia irudie nchi ya Yuda, na hapo ule mkate na kutabiri.
১২অমৎসিয় আমোষ বললেন, “দর্শনকারী, যাও, যিহূদা দেশে পালিয়ে যাও এবং সেখানে রুটি খাও এবং ভাববাণী কর।
13 Lakini usitabiri tena hapa katika Betheli, kwa kuwa ni patakatifu pa mfalme na nyumba ya kifalme.”
১৩কিন্তু বৈথেলে আর ভাববাণী কর না, কারণ এটা রাজার পবিত্র জায়গা এবং একটি রাজ বাড়ি।”
14 Kisha Amosi akamwambia Amazia, “Mimi sio nabii wala mwana wa nabii. Mimi ni mchungaji wa mifugo, na mtunza mikuyu.
১৪তখন আমোষ অমৎসিয়কে বললেন, আমি কোনো ভাববাদী নই না কোনো ভাববাদীর ছেলে। আমি একজন পশুপালক এবং ডুমুর তুলি।
15 Lakini Yahwe akanichukua kutoka kuchunga mifugo na kunambia, 'Nenda, katabiri kwa watu wangu Israeli.'
১৫কিন্তু সদাপ্রভু আমাকে পশুপালের দেখা শোনার থেকে নিয়ে গেলেন এবং আমায় বললেন, যাও, আমার প্রজা ইস্রায়েলের কাছে ভাববাণী বল।
16 Sasa sikia neno la Yahwe. Wewe usemaye, 'Usitabiri juu ya Israeli, na usiongee juu ya nyumba ya Isaka.
১৬এখন সদাপ্রভুর বাক্য শুনো। তুমি বলছ, ইস্রায়েলের বিরুদ্ধে ভাববাণী কর না আর ইসহাকের কুলের বিরুদ্ধে কিছু বল না।
17 Kwa hiyo hivi ndivyo Yahwe asemavyo, 'Mke wako atakuwa kahaba katika mji; wana wako waume na binti zako wataanguka kwa upanga; nchi yako itapimwa na kugawanywa; utakufa katika nchi najisi, na Israeli hakika itakwenda utumwani kutoka nchi yake.”'
১৭এই জন্য সদাপ্রভু এই কথা বললেন, তোমার স্ত্রী শহরের মধ্যে একজন বেশ্যা হবে; তোমার ছেলে এবং মেয়ে তলোয়ারে মারা পরবে; তোমার জমি মাপা হবে আর ভাগ হবে; তুমি একটি বিজাতীয় দেশে মারা যাবে এবং ইস্রায়েল অবশ্যই নির্বাসনে যাবে তার নিজের দেশ থেকে।

< Amosi 7 >