< 2 Samweli 7 >

1 Ikawa mfalme alipokuwa amekwisha kukaa katika nyumba yake, na baada ya Yahwe kuwa amemstarehesha kutokana na adui zake wate waliomzunguka,
রাজামশাই তাঁর প্রাসাদে স্থির হয়ে বসার ও সদাপ্রভু তাঁকে তাঁর চারপাশের সব শত্রুর দিক থেকে বিশ্রাম দেওয়ার পর,
2 mfalme akamwambia nabii Nathani, “Tazama, mimi ninaishi katika nyumba ya mierezi, lakini sanduku la Mungu lipo hemani.
তিনি ভাববাদী নাথনকে বললেন, “দেখুন, আমি তো দেবদারু কাঠে তৈরি বাড়িতে বসবাস করছি, অথচ ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি তাঁবুতেই রাখা আছে।”
3 Basi Nathani akamwambia mfalme, “Nenda, fanya lililo moyoni mwako, kwa maana Yahwe yupo nawe.”
নাথন রাজাকে উত্তর দিলেন, “আপনার যা মনে হয়, আপনি তাই করুন, কারণ সদাপ্রভু আপনার সঙ্গেই আছেন।”
4 Lakini usiku usiku uleule neno la Yahwe lilimjia Nathani kusema,
কিন্তু সেই রাতে সদাপ্রভুর বাক্য এই বলে নাথনের কাছে এসেছিল:
5 “Nenda na umwambie mtumishi wangu Daudi, 'Hivi ndivyo asemavyo Yahwe: Je utanijengea nyumba ya kuishi?”
“তুমি গিয়ে আমার দাস দাউদকে বলো, ‘সদাপ্রভু একথাই বলেন: তুমিই কি আমার বসবাসের জন্য এক গৃহ নির্মাণ করবে?
6 Kwa maana sijawai kuishi katika nyumba tangu siku ile nilipowaleta wana wa Israeli kutoka Misri hata leo; badala yake nimekuwa nikitembea katika hema, hema la kukutania.
যেদিন আমি ইস্রায়েলীদের মিশর থেকে বের করে এনেছিলাম, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি কোনও গৃহে বসবাস করিনি। এক তাঁবুকেই আমার বাসস্থান করে নিয়ে আমি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেরিয়েছি।
7 Mahali pote ambapo nimekuwa nikihama miongoni mwa wana wote wa Israeli, Je niliwai kusema lolote na viongozi wa Israeli niliowaweka kuwachunga watu wangu Israeli, kusema, “Kwa nini hamjanijengea nyumba ya mierezi?”
সমস্ত ইস্রায়েলীর সাথে আমি যেখানে যেখানে গিয়েছি, আমি কি কখনও যাদের আমার প্রজা ইস্রায়েলকে দেখাশোনা করার আদেশ দিয়েছিলাম, তাদের সেইসব শাসনকর্তার মধ্যে কাউকে বললাম, “তোমরা কেন আমার জন্য দেবদারু কাঠের এক গৃহ নির্মাণ করে দাওনি?”’
8 Sasa basi, mwambie Daudi, mtumishi wangu, “Hiki ndicho asemacho Yahwe wa majeshi: 'Nilikutwaa kutoka machungani, kutoka katika kuwafuata kondoo, ili uwe mtawala juu ya watu wangu Israeli.
“তবে এখন, আমার দাস দাউদকে বলো, ‘সর্বশক্তিমান সদাপ্রভু একথাই বলেন: আমি তোমাকে পশুচারণভূমি থেকে, তুমি যখন মেষের পাল চরাচ্ছিলে, তখন সেখান থেকেই তুলে এনেছিলাম, এবং তোমাকে আমার প্রজা ইস্রায়েলের উপর শাসনকর্তারূপে নিযুক্ত করলাম।
9 Nimekuwa pamoja nawe popote ulipokwenda na nimewakatilia mbali adui zako wote mbele yako. Na nitakutengenezea jina kubwa, kama jina la mojawapo ya wakuu walio juu ya nchi.
তুমি যেখানে যেখানে গিয়েছ, আমি তোমার সঙ্গে সঙ্গে থেকেছি, এবং তোমার সামনে আসা সব শত্রুকে আমি উচ্ছেদ করেছি। এখন আমি তোমার নাম পৃথিবীর মহাপুরুষদের মতোই মহৎ করব।
10 Nitatenga mahali kwa ajili ya watu wangu Israeli nami nitawapanda pale, ili kwamba waweze kuishi mahali pao wenyewe na wasisumbuliwe tena. Waovu hawatawatesa tena, kama walivyofanya mwanzo.
আমার প্রজা ইস্রায়েলের জন্য আমি এক স্থান জোগাব ও তাদের সেখানে বসতি করে দেব, যেন তারা তাদের নিজস্ব ঘরবাড়ি পায় ও আর কখনও যেন তাদের উপদ্রুত হতে না হয়। দুষ্ট লোকজন আর কখনও তাদের অত্যাচার করবে না, যেমনটি তারা শুরু করল
11 Kama walivyofanya tangu siku ile nilipoamuru waamuzi juu ya watu wangu Israeli. Nami nitakustarehesha kutokana na adui zako wote. Zaidi ya hayo, Mimi, Yahwe, nakutamkia kwamba nitakutengenezea nyumba.
ও আমার প্রজা ইস্রায়েলের উপর আমি নেতা নিযুক্ত করার সময় থেকেই যেমনটি তারা করে আসছিল। আমি তোমার সব শত্রুর দিক থেকে তোমাকে বিশ্রামও দেব। “‘সদাপ্রভু তোমার কাছে এই ঘোষণা করছেন যে সদাপ্রভু স্বয়ং তোমার জন্য এক গৃহ স্থির করবেন:
12 Siku zako zitakapokwisha na ukalala pamoja na baba zako, nitainua mzao baada yako, atokaye katika mwili wako mwenyewe, nitauimalisha ufalme wake.
তোমার দিন ফুরিয়ে যাওয়ার পর ও তোমার পূর্বপুরুষদের সঙ্গে তুমি যখন বিশ্রাম নেবে, তখন আমি তোমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য তোমার সেই বংশধরকে তুলে আনব, যে হবে তোমারই মাংস ও তোমারই রক্ত, এবং আমি তার রাজ্য স্থির করব।
13 Naye atajenga nyumba kwa jina langu, nami nitakiimalisha kiti chake cha enzi daima.
সেই আমার নামের জন্য এক গৃহ নির্মাণ করবে, ও আমি তার রাজ্যের সিংহাসন চিরস্থায়ী করব।
14 Nitakuwa baba kwake, naye atakuwa mwanangu. Atakapotenda dhambi, nitamwadhibu kwa fimbo ya wanadamu na kwa mapigo ya wana wa watu.
আমি তার বাবা হব, ও সে আমার ছেলে হবে। সে যখন ভুলচুক করবে, আমি তখন তাকে লোকজনের চালানো ছড়ি দিয়ে, মানুষের হাতে ধরা চাবুক দিয়ে শাস্তি দেব।
15 Lakini uaminifu wa agano langu hautamwondokea, kama nilivyouondoa kutoka kwa Sauli, niliyemwondoa mbele yako.
কিন্তু আমার প্রেম কখনও তার উপর থেকে সরে যাবে না, যেভাবে আমি সেই শৌলের কাছ থেকে তা সরিয়ে নিয়েছিলাম, যাকে আমি তোমার সামনে থেকে উৎখাত করলাম।
16 Nyumba yako na ufalme wako utathibitiswa mbele yako daima. Kiti chako cha enzi kitakuwa imara daima.”
তোমার বংশ ও তোমার রাজ্য আমার সামনে চিরস্থায়ী হবে; তোমার সিংহাসনও চিরস্থায়ী হবে।’”
17 Nathani akamwambia Daudi na kumtaarifu maneno haya yote, na akamwambia kuhusu ono lote.
সম্পূর্ণ এই প্রত্যাদেশের সব কথা নাথন দাউদকে জানিয়েছিলেন।
18 Kisha mfalme Daudi akaingia ndani na kuketi mbele ya Yahwe; akasema, “Mimi ni nani, Yahwe Mungu, na familia yangu ni nini hata umenileta hapa nilipo?
পরে রাজা দাউদ ভিতরে সদাপ্রভুর সামনে গিয়ে বসেছিলেন, ও বললেন: “হে সার্বভৌম সদাপ্রভু, আমি কে, আর আমার পরিবারই বা কী, যে তুমি আমাকে এত দূর নিয়ে এসেছ?
19 Na hili lilikuwa jambo dogo mbele yako, Bwana Yahwe. Hata ukasema kuhusu familia ya mtumishi wako wakati mkuu ujao, nawe umenionesha vizazi vijavyo, Bwana Yahwe!
আর বুঝি এও তোমার দৃষ্টিতে যথেষ্ট বলে বিবেচিত হয়নি, হে সার্বভৌম সদাপ্রভু, যে তুমি তোমার দাসের বংশের ভবিষ্যতের বিষয়েও বলে দিয়েছ—আর হে সার্বভৌম সদাপ্রভু, এই বিধানটি কি নিছক মানুষের জন্য!
20 Mimi Daudi, niseme nini zaidi kwako? Umemweshimu mtumishi wako, Bwana Yahwe.
“দাউদ তোমার কাছে আর বেশি কী বলবে? হে সার্বভৌম সদাপ্রভু, তুমি তো তোমার দাসকে জানোই।
21 Kwa ajili ya neno lako, na kwa ajili ya kutimiza kusudi lako mwenyewe, umefanya jambo kubwa namna hii na kulidhihirisha kwa mtumishi wako.
তোমার বাক্যের খাতিরে ও তোমার ইচ্ছানুসারে, তুমি এই মহৎ কাজটি করেছ ও তোমার দাসকে তা জানিয়েছ।
22 Kwa hiyo wewe ni mkuu, Bwana Yahwe. Kwa maana hakuna mwingine aliye kama wewe, na hakuna Mungu mwingine badala yako, kama jinsi ambayo tumesikia kwa masikio yetu wenyewe.
“হে সার্বভৌম সদাপ্রভু, তুমি কতই না মহান! তোমার মতো আর কেউ নেই, এবং তুমি ছাড়া ঈশ্বর আর কেউ নেই, যেমনটি আমরা নিজের কানেই শুনেছি।
23 Kwani kuna taifa lipi lililo kama watu wako Israeli, taifa moja juu ya nchi ambalo wewe, Mungu, ulikwenda na kuwakomboa kwa ajili yako wewe mwenyewe? Ulifanya hivi ili kwamba wawe watu kwa ajili yako mwenyewe, kujifanyia jina kwa ajili yako mwenyewe, na kufanya matendo makuu na ya kuogofya kwa ajili ya nchi yako. Uliyaondoa mataifa na miungu yao kutoka mbele ya watu wako, uliowakomboa kutoka Misri.
তোমার প্রজা ইস্রায়েলের মতো আর কে আছে—পৃথিবীতে বিরাজমান একমাত্র জাতি, যাদের তাঁর নিজস্ব প্রজা করার জন্য ঈশ্বর স্বয়ং তাদের মুক্ত করতে গেলেন, ও নিজের জন্য এক নাম প্রতিষ্ঠিত করার জন্য, তথা তোমার প্রজাদের সামনে থেকে বিভিন্ন জাতি ও তাদের দেবদেবীদের উৎখাত করার দ্বারা মহৎ ও বিস্ময়কর আশ্চর্য সব কাজ করে যাদের তুমি মিশর থেকে মুক্ত করলে?
24 Umeiimarisha Israel kama watu wako daima, na wewe, Yahwe, kuwa Mungu wao.
তুমি চিরকালের জন্য তোমার প্রজা ইস্রায়েলকে তোমার একান্ত আপন করে নিয়েছ, ও তুমি, হে সদাপ্রভু, তাদের ঈশ্বর হয়েছ।
25 Basi sasa, Yahwe Mungu, ahadi uliyofanya kuhusu mtumishi wako na familia yake iwe imara daima. Ufanye kame uilivyo sema.
“আর এখন, হে সদাপ্রভু ঈশ্বর, তোমার দাসের ও তার বংশের সম্বন্ধে তুমি যে প্রতিজ্ঞা করেছ, তা চিরকাল রক্ষা কোরো। তোমার প্রতিজ্ঞানুসারেই তা কোরো,
26 Na jina lako liwe kuu daima, ili watu waseme, 'Yahwe wa majeshi ni Mungu wa Israeli,' wakati nyumba yangu, Daudi, mtumishi wako itakapokaa imara mbele zako daima.
যেন তোমার নাম চিরতরে মহৎ হয়। লোকজন বলুক, ‘সর্বশক্তিমান সদাপ্রভুই ইস্রায়েলের উপর ঈশ্বর হয়ে আছেন!’ আর তোমার দাস দাউদের বংশ তোমার দৃষ্টিতে সুস্থির হবে।
27 Kwa maana wewe, Yahwe wa majeshi, Mungu wa Israeli, umedhihirisha kwa mtumishi wako kwamba utamjengea nyumba. Ndiyo maana mimi, mtumishi wako, nimepata ujasiri kuomba kwako.
“হে সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমি এই বলে তোমার দাসের কাছে এটি প্রকাশ করে দিয়েছ, ‘আমি তোমার জন্য এক বংশ গড়ে তুলব।’ তাইতো তোমার দাস তোমার কাছে এই প্রার্থনাটি করতে সাহস পেয়েছে।
28 Sasa, Bwana Yahwe, wewe ni Mungu, na maneno yako ni amini, na umefanya ahadi hii njema kwa mtumishi wako.
হে সার্বভৌম সদাপ্রভু, তুমিই ঈশ্বর! তোমার পবিত্র নিয়মটি নির্ভরযোগ্য, এবং তুমিই তোমার দাসের কাছে এইসব উত্তম বিষয়ের প্রতিজ্ঞা করেছ।
29 Sasa basi, na ikupendeze kuibariki nyumba ya mtumishi wako, ili iendelee mbele yako daima. Kwa maana wewe, Bwana Yahwe, umeyasema mambo haya, na kwa ahadi yako nyumba ya mtumishi wako itabarikiwa daima.
এখন তোমার দাসের বংশকে আশীর্বাদ করতে প্রীত হও, যেন তোমার দৃষ্টিতে তা চিরকাল টিকে থাকে; কারণ তুমিই, হে সার্বভৌম সদাপ্রভু, একথা বলেছ, ও তোমার আশীর্বাদেই তোমার দাসের বংশ চিরতরে আশীর্বাদযুক্ত হবে।”

< 2 Samweli 7 >