< 2 Samweli 6 >

1 Basi kwa mara nyingine Daudi akawakusanya wateuli wa Israeli, elfu thelathini.
পরে দায়ূদ আবার ইস্রায়েলের সব মনোনীত লোককে, ত্রিশ হাজার জনকে, জড়ো করলেন৷
2 Daudi akainuka na akaenda na watu wake wote waliokuwa pamoja naye kutoka Baala ulioko Yuda ili alilete sanduku la Mungu, liitwalo kwa jina la Yahwe wa majeshi, akaaye juu ya makerubi.
আর দায়ূদ ও তাঁর সঙ্গী সব লোক উঠে ঈশ্বরের সিন্দুক, যার উপরে সেই নাম, বাহিনীগণের সদাপ্রভু, যিনি স্বর্গদূতদের মধ্যে বসবাসকারী, তাঁর নাম কীর্তিত, তা বালি-যিহূদা থেকে আনতে যাত্রা করলেন৷
3 Wakaliweka sanduku la Mungu juu ya mkokoteni mpya. Wakalitoa katika nyumba ya Abinadabu, iliyokuwa juu ya kilima. Uza na Ahio, wanawe, wakauongoza mkokoteni.
পরে তাঁরা ঈশ্বরের সিন্দুক এক নতুন গরুর গাড়িতে পাহাড়ে অবস্থিত অবীনাদবের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, আর অবীনাদবের ছেলে উষ ও অহিয়ো সেই নতুন গরুর গাড়ি চালাল৷
4 Wakautoa mkokoteni na sanduku la Mungu juu yake nyumbani mwa Abinadabu juu ya kilima. Ahio alikuwa ametangulia mbele ya sanduku.
তারা পাহাড়ে অবস্থিত অবীনাদবের বাড়ি থেকে ঈশ্বরের সিন্দুকসহ গরুর গাড়ি বের করে আনল এবং অহিয়ো সিন্দুকটার আগে আগে চলল৷
5 Kisha Daudi na nyumba yote ya Israeli wakaanza kucheza mbele ya Yahwe, wakishangilia kwa vyombo vya mziki, vinubi, vinanda, matari, kayamba na matowazi.
আর দায়ূদ ও ইস্রায়েলের সব বংশ সদাপ্রভুর সামনে দেবদারু কাঠের তৈরী সব রকমের বাদ্য-যন্ত্র এবং বীণা, নেবল, তবল, জয়শৃঙ্গ ও করতাল বাজালেন৷
6 Hata walipofika katika shinikizo la Nasoni, wale ng'ombe wakakwama, Uza akanyosha mkono wake na kulikumbatia sanduku la Mungu, naye akalishikilia.
পরে তারা নাখোনের খামার পর্যন্ত গেলে উষ হাত ছড়িয়ে ঈশ্বরের সিন্দুক ধরল, কারণ বলদ দুটি পিছিয়ে পড়েছিল৷
7 Kisha asira ya Yahweh ikawaka dhidi ya Uza. Mungu akampiga kwa ajili ya dhambi yake. Uza akafa pale pale kando ya sandaku la Mungu.
তখন উষের প্রতি সদাপ্রভু প্রচণ্ড রেগে গেলেন ও তার হঠকারিতার জন্য ঈশ্বর সেই জায়গায় তাকে আঘাত করলেন; তাতে সে সেখানে ঈশ্বরের সিন্দুকের পাশে মারা গেল৷
8 Daudi akakasirika kwa kuwa Yahwe alimpiga Uza, naye akapaita mahali pale Peresi Uza. Eneo hilo linaitwa Peres Uza hata leo.
সদাপ্রভু উষকে আক্রমণ করায় দায়ূদ অসন্তুষ্ট হলেন, আর সেই জায়গার নাম পেরস-উষ [উষ-ভাঙ্গা] রাখলেন; আজ পর্যন্ত সেই নাম প্রচলিত আছে৷
9 Daudi akamwogopa Yahweh siku hiyo. Akasema, “Sanduku la Yahwe lawezaje kuja kwangu?”
আর দায়ূদ সেই দিন সদাপ্রভুর থেকে ভয় পেয়ে বললেন, “সদাপ্রভুর সিন্দুক কি করে আমার কাছে আসবে?”
10 Hivyo Daudi hakuwatayari tena kulichukua sanduku la Yahwe katika mji wa Daudi. Badala yake, akaliweka kando katika nyumba ya Obedi Edomu Mgiti.
১০তাই দায়ূদ সদাপ্রভুর সিন্দুক দায়ূদ-নগরে নিজের কাছে আনতে অনিচ্ছুক হলেন, কিন্তু দায়ূদ পথের পাশে গাতীয় (শহর) ওবেদ-ইদোমের বাড়িতে নিয়ে রাখলেন৷
11 Sanduku la Yahwe likakaa katika nyumba ya Obedi Edomu Mgiti kwa miezi mitatu. Kwa hiyo Yahwe akambariki yeye na nyumba yake yote.
১১সদাপ্রভুর সিন্দুক গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে তিনমাস থাকল; আর সদাপ্রভু ওবেদ-ইদোমকে ও তার সমস্ত বাড়িকে আশীর্বাদ করলেন৷
12 Kisha mfalme Daudi akaambiwa, “Yahwe ameibariki nyumba ya Obedi Edomu na kila kitu alichonacho kwa sababu ya sanduku la Mungu.” Hivyo Daudi akaenda na kulipandisha sanduku la Mungu kutoka katika nyumba ya Obedi Edomu hadi mji wa Daudi kwa furaha.
১২পরে দায়ূদ রাজা শুনলেন, ঈশ্বরের সিন্দুকের জন্য সদাপ্রভু ওবেদ-ইদোমের বাড়ি ও তার সমস্ত কিছুকে আশীর্বাদ করেছেন; তাতে দায়ূদ গিয়ে ওবেদ-ইদোমের বাড়ি থেকে আনন্দ সহকারে ঈশ্বরের সিন্দুক দায়ূদ-নগরে আনলেন৷
13 Ikawa waliolibeba sanduku la Yahwe walipochukua hatua sita, akatoa sadaka ng'ombe na ndama aliyenona.
১৩আর এইরকম হল, সদাপ্রভুর সিন্দুক-বাহকেরা ছয় পা গেলে তিনি এক গরু ও একটি মোটাসোটা বাছুর বলিদান করলেন৷
14 Daudi akacheza mbele ya Yahwe kwa nguvu zake zote; alikuwa amevaa naivera ya kitani pekee.
১৪আর দায়ূদ সদাপ্রভুর সামনে পুরো শক্তি দিয়ে নাচতে লাগলেন; তখন দায়ূদ সাদা এফোদ পরে ছিলেন৷
15 Hivyo Daudi na nyumba yote ya Israeli wakalipandisha sanduku la Yahwe kwa vifijo na sauti za tarumbeta.
১৫এই ভাবে দায়ূদ ও ইস্রায়েলের সমস্ত বংশ জয়ধ্বনি ও তূরীধ্বনি দিয়ে সদাপ্রভুর সিন্দুক আনলেন৷
16 Hata ikawa sanduku la Yahwe lilipofika mjini mwa Daudi, Mikali, binti Sauli, alichungulia dirishani. Akamwona mfalme Daudi akiruka na kucheza mbele ya Yahwe. Akamdharau moyoni mwake.
১৬আর দায়ূদ-নগরে সদাপ্রভুর সিন্দুকের প্রবেশের দিন শৌলের মেয়ে মীখল জানালা দিয়ে দেখলেন এবং সদাপ্রভুর সামনে দায়ূদ রাজাকে লাফাতে ও নাচতে দেখে মনে মনে তুচ্ছ করলেন৷
17 Wakaliingiza sanduku la Yahwe na kuliweka mahali pake, katikati ya hema ambayo Daudi alikuwa ameliwekea. Kisha Daudi akatoa sadaka ya kuteketezwa na matoleo ya amani mbele za Yahwe.
১৭পরে লোকেরা সদাপ্রভুর সিন্দুক ভিতরে এনে নিজের জায়গায়, অর্থাৎ সিন্দুকের জন্য দায়ূদ যে তাঁবু স্থাপন করেছিলেন, তার মধ্যে রাখল এবং দায়ূদ সদাপ্রভুর সামনে হোমবলি ও মঙ্গলার্থক বলির উত্সর্গ করলেন৷
18 Ikawa Daudi alipomaliza kutoa sadaka za kuteketezwa na sadaka za amani, akawabariki watu kwa jina la Yahwe wa majeshi.
১৮আর হোমবলি ও মঙ্গলার্থক বলির উত্সর্গ শেষ করার পর দায়ূদ বাহিনীগণের সদাপ্রভুর নামে লোকদেরকে আশীর্বাদ করলেন৷
19 Kisha akawagawia watu wote, umati wote wa Israeli, wanaume kwa wanawake, kipande cha mkate, nyama na keki ya zabibu. Kisha watu wote wakaondoka; kila mmoja akarudi kwake.
১৯আর তিনি সব লোকের মধ্যে অর্থাৎ ইস্রায়েলের সমস্ত লোকেদের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীকে একটি করে রুটি ও একভাগ মাংস ও একখানা শুকনো আঙ্গুরের পিঠে দিলেন; পরে সব লোক নিজের নিজের ঘরে চলে গেল৷
20 Kisha Daudi akarudi ili aibariki familia yake. Mikali, binti Sauli, akatoka ili akutane na Daudi naye akasema, “Jinsi gani mtukufu mfalme wa Israeli alivyokuwa leo, aliyejiacha uchi mbele ya macho ya vijakazi miongoni mwa watumishi wake, kama mmoja wa wapumbavu ambaye bila aibu hujifunua yeye mwenyewe!”
২০পরে দায়ূদ নিজের আত্মীয়দেরকে আশীর্বাদ করার জন্য ফিরে আসলেন; তখন শৌলের মেয়ে মীখল দায়ূদের সঙ্গে দেখা করতে বাইরে এসে বললেন, “আজ ইস্রায়েলের রাজা কেমন মহিমান্বিত হলেন, কোনো নির্বোধ লোক যেমন লজ্জাহীন ভাবে বস্ত্রহীন হয়, সেই রকম তিনি আজ নিজের দাস ও দাসীদের সামনে বস্ত্রহীন হলেন৷”
21 Daudi akamjibu Mikali, “Nilifanya hivyo mbele ya Yahwe, aliyenichagua juu ya baba yako na juu ya familia yake yote, aliyeniweka kuwa kiongozi juu ya watu wa Yahwe, juu ya Israeli. Mbele ya Yahwe nitafurahi!
২১তখন দায়ূদ মীখলকে বললেন, “সদাপ্রভুর প্রজার উপরে, ইস্রায়েলের উপরে শাসনকর্ত্তার পদে আমাকে নিযুক্ত করার জন্য যিনি তোমার বাবা ও তাঁর সমস্ত বংশের থেকে আমাকে মনোনীত করেছেন, সেই সদাপ্রভুর সামনেই তা করেছি; অতএব আমি সদাপ্রভুরই সামনে আনন্দ করব৷
22 Nitakuwa nisiye na heshima hata zaidi ya hapa, na nitajishusha mbele za macho yangu mwenyewe. Lakini kwa hawa vijakazi uliowasema, nitaheshimiwa.”
২২আর এর থেকে আরও ছোট হব এবং আমার নিজের চোখে আরও নীচ হব; কিন্তু তুমি যে দাসীদের কথা বললে, তাদের কাছে মহিমান্বিত হব৷”
23 Hivyo Mikali, binti Sauli, hakuwa na watato hata alipokufa.
২৩আর শৌলের মেয়ে মীখলের, মৃত্যুর দিন পর্যন্ত সন্তান হল না৷

< 2 Samweli 6 >