< 2 Samweli 17 >

1 Kisha Ahithofeli akamwambia Absalomu, “Niruhusu sasa nichague watu elfu kumi na mbili nami nitaondoka na kumfuatia Daudi usiku huu.
অহীথোফল অবশালোমকে বলল, “আমি 12 হাজার লোক বেছে নিয়ে আজ রাতেই দাউদের পিছু ধাওয়া করব।
2 Nitampata kwa ghafla wakati amechoka na dhaifu nami nitamstukiza kwa hofu. Watu waliopamoja naye watakimbia nami nitamshambulia mfalme peke yake.
তিনি যখন ক্লান্ত ও দুর্বল হয়ে পড়বেন তখনই আমি তাঁকে আক্রমণ করব। আমি তাঁকে আক্রমণ করে ভয় পাইয়ে দেব, ও তাতে তাঁর সঙ্গে থাকা সব লোকজন পালিয়ে যাবে। আমি শুধু রাজাকেই যন্ত্রণা করব
3 Nitawarejesha watu wote kwako kama bibi harusi ajavyo kwa bwana wake, na watu wote watakuwa katika amani chini yako.”
ও সব লোকজনকে তোমার কাছে ফিরিয়ে আনব। তুমি যাঁর মৃত্যু কামনা করছ, তিনি মারা যাওয়ার অর্থই হল তোমার কাছে সবার ফিরে আসা; সব লোকজন অক্ষতই থাকবে।”
4 Alichokisema Ahithofeli kikampendeza mfalme na wazee wote wa Israeli.
এই পরিকল্পনাটি অবশালোম ও ইস্রায়েলের সব প্রাচীনের কাছে ভালো বলে মনে হল।
5 Kisha Absalomu akasema, “Sasa mwiteni pia Hushai Mwarki ili tusikie yeye pia anasemavyo.”
কিন্তু অবশালোম বলল, “অর্কীয় হূশয়কেও ডেকে আনো, যেন আমরা তারও বক্তব্য শুনতে পারি।”
6 Hushai alipofika kwa Absalomu, Absalomu akamweleza kile ambacho Ahithofeli alikuwa amesema na kisha akamwuliza Hushai, “Je tufanye alivyosema Ahithofeli? Ikiwa hapana, tueleze kile unachoshauri.”
হূশয় যখন তার কাছে এলেন, অবশালোম তাঁকে বলল, “অহীথোফল এই পরামর্শটি দিয়েছে। সে যা বলেছে আমাদের কি তা করা উচিত হবে? যদি তা না হয়, তবে তোমার মতামত কী, তা আমাদের জানাও।”
7 Hivyo Hushai akamwambia Absalomu, “Ushauri aliotoa Ahithofeli siyo mzuri kwa wakati huu.”
হূশয় অবশালোমকে উত্তর দিলেন, “এবার অহীথোফল যে পরামর্শটি দিয়েছেন, তা ভালো হয়নি।
8 Hushai akaongeza, “Unamjua baba yako na kwamba watu wake ni mashujaa na kwa sasa wanauchungu, ni kama dubu aliyenyang'anywa watoto wake mwituni. Baba yako ni mtu wa vita; hatalala na jeshi usiku huu.
আপনি তো আপনার বাবা ও তাঁর লোকজনকে জানেন; তারা যোদ্ধা, ও এমন এক-একটি বুনো ভালুকের মতো, যার কাছ থেকে তার শাবক কেড়ে নেওয়া হয়েছে। এছাড়াও, আপনার বাবা একজন অভিজ্ঞ যোদ্ধা; তিনি সৈন্যদলের সঙ্গে রাত কাটাবেন না।
9 Tazama, kwa wakati huu pengine amejificha katika shimo fulani au mahali pengine. Itakuwa kwamba baadhi ya watu wako watakapokuwa wameuawa mwanzoni mwa shambulio hata kila mtu atakayesikia atasema, mauaji yamefanyika kwa askari wanaomfuata Absalomu.'
এমন কী, এখনও তিনি কোনও গুহায় বা অন্য কোথাও গিয়ে লুকিয়ে আছেন। তিনি যদি আপনার সৈন্যদলকে প্রথমে আক্রমণ করেন, তবে যে কেউ তা শুনবে, সে বলবে, ‘অবশালোমের অনুগামী সৈন্যদলের মধ্যে ব্যাপক নরহত্যা সম্পন্ন হয়েছে।’
10 Kisha hata askari jasiri zaidi ambao moyo wao ni kama moyo wa simba, wataogopa kwa kuwa Israeli yote inajua kwamba baba yako ni mtu mwenye nguvu na kwamba watu alionao ni wenye nguvu sana.
তখন সিংহ-হৃদয়বিশিষ্ট বীরশ্রেষ্ঠ সৈনিকের প্রাণও ভয়ে গলে যাবে, কারণ সমস্ত ইস্রায়েল জানে যে আপনার বাবা একজন যোদ্ধা এবং যারা তাঁর সঙ্গে আছে, তারাও সাহসী মানুষজন।
11 Hivyo ninashauri kwamba Israeli wote wakutanike kwako pamoja kutoka Dani hadi Beersheba, wengi kama mchanga ufuoni mwa bahari na kwamba wewe mwenyewe uende vitani.
“তাই আমি আপনাকে এই পরামর্শ দিচ্ছি: দান থেকে শুরু করে বের-শেবা পর্যন্ত সমস্ত ইস্রায়েল—সাগরতীরের বালুকণার মতো যারা সংখ্যায় প্রচুর—আপনার কাছে সমবেত হোক, এবং আপনি নিজে যুদ্ধে তাদের নেতৃত্ব দিন।
12 Kisha tutampata popote atakapokuwa nasi tutamfunika kama umande uangukavyo juu ya nchi. Hatutamwachia hata mmoja aliye hai kati ya watu wake wala yeye mwenyewe.
তখনই আমরা তাঁকে আক্রমণ করব, তা সে তিনি যেখানেই থাকুন না কেন, এবং শিশির যেভাবে মাটিতে পড়ে, আমরা তাঁকে সেভাবেই মাটিতে পেড়ে ফেলব। না তিনি, না তাঁর লোকজন, কেউই বেঁচে থাকবে না।
13 Ikiwa ataingia ndani ya mji kisha Israeli wote tutaleta kamba juu ya mji huo na kuukokotea mtoni, hata kusionekane hata jiwe moja dogo lililosalia.”
তিনি যদি কোনও নগরে সরে যান, তবে সমস্ত ইস্রায়েল সেই নগরে দড়ি নিয়ে আসবে, ও আমরা এমনভাবে সেটি উপত্যকার কাছে টেনে নিয়ে যাব, যেন একটি নুড়ি-পাথরও সেখানে অবশিষ্ট থাকতে না পারে।”
14 Kisha Absalomu na watu wa Israeli wakasema, “Shauri la Hushai Mwarki ni jema kuliko lile la Ahithofeli. Yahwe aliwafanya wakatae shauri jema la Ahithofeli ili kumwangamiza Absalomu.
অবশালোম ও সব ইস্রায়েলী লোকজন বলল, “অর্কীয় হূশয়ের পরামর্শটি অহীথোফলের দেওয়া পরামর্শের তুলনায় ভালো।” কারণ অবশালোমের উপর বিপর্যয় আনার জন্য সদাপ্রভুই অহীথোফলের ভালো পরামর্শটি বানচাল করে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন।
15 Kisha Hushai akawambia Sadoki na Abiathari makuhani, “Ahithofeli alimshauri Absalomu na wazee wa Israeli hivi na hivi, lakini mimi nimeshauri vinginevyo.
হূশয়, সাদোক ও অবিয়াথর এই দুই যাজককে বললেন, “অহীথোফল অবশালোম ও ইস্রায়েলের প্রাচীনদের এই এই কাজ করার পরামর্শ দিয়েছে, কিন্তু আমি তাদের অমুক অমুক কাজ করার পরামর্শ দিয়েছি।
16 Sasa basi, nendeni haraka na mmtaarifu Daudi kusema, 'Usipige kambi usiku huu katika vivuko vya Araba, lakini kwa namna yoyote vukeni, tofauti na hapo mfalme atamezwa pamoja na watu wote walio pamoja naye.”
তোমরা এখনই দাউদের কাছে খবর পাঠিয়ে বোলো, ‘আপনি মরুপ্রান্তরে নদীর অগভীর স্থানের কাছে রাত কাটাবেন না; যে করেই হোক সেটি পার হয়ে যান, তা না হলে রাজামশাই ও তাঁর সঙ্গে থাকা সব লোকজন নিঃশেষ হয়ে যাবেন।’”
17 Yonathani na Ahimaasi walikuwako katika chemichemi za En Rogeli. Hivyo kijakazi mmoja alikuwa akienda na kuwapasha habari waliyopaswa kuifahamu, ili kwamba wasihatarishe maisha yao kwa kuonwa wakiingia mjini. Ujumbe ulipofika ndipo huenda na kumtaarifu mfalme Daudi.
যোনাথন ও অহীমাস ঐন-রোগেলে ছিলেন। একজন দাসীর তাদের খবর দেওয়ার কথা ছিল, ও তাদের গিয়ে রাজা দাউদকে তা বলার কথা ছিল, কারণ নগরে প্রবেশ করে ধরা পড়ার ঝুঁকি তারা নিতে চাননি।
18 Lakini kijana mmoja akawaoni mara akamwambia Absalomu. Hivyo Yonathani na Ahimaasi wakaenda kwa haraka na wakaingia katika nyumba ya mtu mmoja huko Bahurimu, aliyekuwa na kisima katika ua wake wakaingia humo.
কিন্তু একজন যুবক তাদের দেখে ফেলেছিল ও অবশালোমকে খবর দিয়েছিল। তাই তারা দুজনেই তৎক্ষণাৎ পালিয়ে বহুরীমে একজনের বাসায় গিয়ে উঠেছিলেন। তার উঠোনে একটি কুয়ো ছিল, ও তারা তার মধ্যে নেমে গেলেন।
19 Mke wa mtu huyo akachukua kifuniko na kukikufunika kwenye mlango wa kisima kisha akaanika nafaka juu yake, hivyo hakuna aliyejua kwamba Yonathani na Ahimaasi walikuwa kisimani.
গৃহকর্তার স্ত্রী কুয়োর খোলামুখটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছিল ও সেটির উপর শস্যদানা ছড়িয়ে রেখেছিল। কেউই এ বিষয়ে কিছুই জানতে পারেনি।
20 Watu wa Absalomu wakaja kwa mwanamke na kumwuliza, “Ahimaasi na Yonathani wako wapi?” Mwanamke akawaambia, “Wamevuka mto.” Hivyo baada ya kuwatafuta bila kuwaona kurejea Yerusalemu.
অবশালোমের লোকজন সেই বাড়িতে মহিলাটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করল, “অহীমাস ও যোনাথন কোথায়?” মহিলাটি তাদের উত্তর দিয়েছিল, “তারা ছোটো নদীটি পার হয়ে গিয়েছে।” সেই লোকেরা তাদের খুঁজেছিল, কিন্তু কাউকেই পায়নি, তাই তারা জেরুশালেমে ফিরে গেল।
21 Ikawa baada yao kuondoka Yonathani na Ahimaasi wakatoka ndani ya kisima. Wakaenda kumtaarifu mfalme Daudi; wakamwambia, “Inuka na uvuke maji haraka kwa maana Ahithofeli ametoa mashauri haya na haya juu yako.”
তারা চলে যাওয়ার পর সেই দুজন কুয়ো থেকে উঠে এলেন ও রাজা দাউদকে খবর দেওয়ার জন্য চলে গেলেন। তারা তাঁকে বললেন, “এক্ষুনি বেরিয়ে পড়ুন ও নদী পার হয়ে যান; অহীথোফল আপনার বিরুদ্ধে এই এই পরামর্শ দিয়েছে।”
22 Kisha Daudi akainuka pamoja na watu wote walikuwa pamoja naye, nao wakauvuka Yordani. Hata ilipofika alfajiri hakuna hata mmoja aliyesalia kwa kutouvuka Yordani.
তাই দাউদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন বেরিয়ে পড়েছিলেন ও জর্ডন নদী পার হয়ে গেলেন। সকালের আলো ফোটা অবধি এমন একজনও অবশিষ্ট ছিল না, যে জর্ডন নদী পার হয়ে যায়নি।
23 Ikawa Ahithofeli alipoona kwamba ushauri wake haukufuatwa, akapanda punda wake na kuondoka. Akaenda nyumbani katika mji wake mwenyewe, akaweka mambo yake katika utaratibu na kisha akajinyonga. Kwa hiyo akafa na kuzikwa katika kaburi la baba yake.
অহীথোফল যখন দেখেছিল যে তার পরামর্শ অনুসারে কাজ করা হয়নি, তখন সে তার গাধায় জিন পরিয়ে নিজের নগরে অবস্থিত তার বাসার দিকে রওয়ানা হয়ে গেল। সে তার বাসার সবকিছু ঠিকঠাক করে ফাঁসিতে ঝুলে পড়েছিল। অতএব সে মারা গেল ও তাকে তার বাবার কবরে কবর দেওয়া হল।
24 Ndipo Daudi akaja Mahanaimu. Lakini Absalomu yeye akavuka Yordani yeye pamoja na watu wote wa Israeli waliokuwa pamoja naye.
দাউদ মহনয়িমে গেলেন, ও অবশালোম ইস্রায়েলের সব লোকজনকে সঙ্গে নিয়ে জর্ডন নদী পার হয়ে গেল।
25 Absalomu alikuwa amemweka Amasa juu ya jeshi badala ya Yoabu. Naye huyo Amasa alikuwa mwana wa Yetheri Mwishmaeli, aliyekuwa amelala na Abigaili, aliyekuwa binti Nahashi na dada wa Seruya, mamaye Yoabu.
অবশালোম যোয়াবের স্থানে অমাসাকে সৈন্যদলের সেনাপতি নিযুক্ত করল। অমাসা ছিল একজন ইশ্মায়েলীয় ব্যক্তি সেই যিথ্রর ছেলে, যে নাহশের মেয়ে ও যোয়াবের মা সরূয়ার বোন অবীগলকে বিয়ে করল।
26 Kisha Israeli na Absalomu wakapiga kambi katika nchi ya Gileadi.
ইস্রায়েলীরা ও অবশালোম গিলিয়দ প্রদেশে শিবির স্থাপন করল।
27 Ikawa wakati Daudi alipokuwa amekuja Mahanaimu, huyo Shobi mwana wa Nahashi kutoka Raba ya Waamoni na Makiri mwana wa Amieli wa kutoka Lo Debari, na Berzilai Mgileadi wa Rogelimu,
দাউদ যখন মহনয়িমে এলেন তখন অম্মোনীয়দের রব্বা নগর থেকে নাহশের ছেলে শোবি, ও লো-দবার থেকে অম্মীয়েলের ছেলে মাখির, এবং রোগলীম থেকে গিলিয়দীয় বর্সিল্লয়
28 wakaleta magodoro na mabulangeti, mabakuri na vyungu, na ngano, unga wa shayiri, nafaka zilizokaangwa, maharage, dengu,
বিছানাপত্র, বেশ কয়েকটি গামলা ও মাটির পাত্র নিয়ে এসেছিল। এছাড়াও তারা গম ও যব, আটা-ময়দা ও আগুনে সেঁকা শস্যদানা, সিম-বরবটি ও কিছু ডাল,
29 asali, siagi, kondoo na samli, ili kwamba Daudi na watu waliokuwa pamoja naye waweze kula. Kwani walisema, “Watu wana njaa, wamechoka na wana kiu huko nyikani.”
মধু ও দই, মেষ, ও গরুর দুধ দিয়ে তৈরি পনীর দাউদ ও তাঁর লোকজনের খাওয়ার জন্য এনেছিল। কারণ তারা বলল, “লোকেরা মরুপ্রান্তরে ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছে।”

< 2 Samweli 17 >