< 2 Wafalme 6 >
1 Wana wa manabii wakamwambia Elisha, “Sehemu ambayo tunayoishi na wewe ni ndogo sana kwa ajili ya wote.
১একদিনের ভাববাদীদের সন্তানেরা ইলীশায়কে বলল, “দেখুন, যে জায়গায় আমরা আপনার সঙ্গে বাস করছি, সেটা আমাদের জন্য খুবই ছোট।
2 Tafadhali, tuache tuende Yordani, na umwache kila mtu akate mti hapo ambako tunaweza kuishi.” Elisha akajibu, “unaweza kwenda mbele.”
২অনুমতি দিন, আমরা যর্দ্দনের কাছে গিয়ে প্রত্যেকে সেখান থেকে একটি করে কাঠ নিয়ে আমাদের জন্য সেখানে একটা থাকবার জায়গা তৈরী করি।” তিনি বললেন, “যাও।”
3 Mmoja wao akasema, “Nenda na watumishi wako tafadhali.” Elisha akajibu, “Nitaenda.”
৩আর একজন বলল, “আপনি দয়া করে আপনার দাসদের সঙ্গে চলুন।” তিনি বললেন, “যাব।”
4 Kwa hiyo akaenda pamoja nao, na wakati walipokuja Yordani, wakaanza kukata miti.
৪অতএব তিনি তাদের সঙ্গে গেলেন; পরে যর্দ্দনের কাছে গিয়ে তারা কাঠ কাটতে লাগল।
5 Lakini mmoja wao alipokuwa akikata, kichwa cha shoka kikaangukia kwenye maji; akalia kwa sauti na kusema, “la hasha, bwana wangu, kilikuwa kimeazimwa!”
৫কিন্তু একজন যখন কাঠ কাটছিল, তখন তার কুড়ালের ফলাটি জলে পড়ে গেল; তাতে সে চিৎকার করে বলল, “হায়, হায়! প্রভু, আমি তো ওটা ধার করে এনেছিলাম।”
6 Basi mtu wa Mungu akasema, “kiliangukia wapi?” Yule mtu akamwonyesha Elisha ile sehemu. akakata fimbo, akarusha kwenye maji, na kufanya chuma kuelea.
৬তখন ঈশ্বরের লোক জিজ্ঞাসা করলেন, “ওটা কোথায় পড়েছে?” সে তাঁকে সেই জায়গাটা দেখিয়ে দিল, তখন ইলীশায় একটি কাঠ কেটে নিয়ে সেখানে ছুঁড়ে ফেলে লোহার ফলাটিকে ভাসিয়ে তুললেন।
7 Elisha akasema, “Kichukue.” Basi yule mtu akafikisha mkono wake na kukinyakua.
৭আর তিনি বললেন, “ওটা তুলে নাও।” তাতে সে হাত বাড়িয়ে সেটা তুলে নিল।
8 Basi mfalme wa Shamu alikuwa akipigana vita dhidi ya Israel. Akafanya shauri na watumishi wake, akisema, “kambi yangu itakuwa sehemu flani na flani.”
৮এক দিন অরামের রাজা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন; আর যখন তিনি তাঁর দাসেদের সঙ্গে পরামর্শ করে বলতেন, “ঐ ঐ জায়গায় আমি শিবির করব,”
9 Basi huyo mtu wa Mungu akamtuma kwa mfalme wa Israeli, akisema, “Kuwa makini usipite ile sehemu, kwa kuwa ndipo Washamu wanakoshukia hapo.”
৯তখন ঈশ্বরের লোক ইস্রায়েলের রাজাকে বলে পাঠাতেন, “সাবধান, ঐ জায়গায় যাবেন না, কারণ অরামীয়েরা সেখানে নেমে আসছে।”
10 Mfalme wa Israeli akatuma mjumbe kwenda pale sehemu ambayo mtu wa Mungu alipaongelea na kumtahadharisha. Zaidi ya mara moja au mbili, wakati mfalme alipoenda pale, alikuwa kwenye ulinzi wake.
১০তাতে ঈশ্বরের লোক যে জায়গাটার বিষয়ে তাঁকে সাবধান করে দিতেন, সেখানে ইস্রায়েলের রাজা সৈন্য পাঠিয়ে বারবার নিজেকে রক্ষা করতেন।
11 Huyo mfalme wa Shamu alikasirishwa kuhusu haya maonyo, na akawaita watumishi wake na kuwaambia, “Je hamtaniambia ni nani miongoni mwetu aliye upande wa Israeli?”
১১এই বিষয়ের জন্য অরামের রাজার হৃদয় বিচলিত হল, তিনি তাঁর দাসেদের ডেকে বললেন, “আমাদের মধ্যে কে ইস্রায়েলের রাজার পক্ষে রয়েছে, তা কি তোমরা আমাকে বলবে না?”
12 Hivyo mmoja wa watumishi wake akasema, “Hapana, bwana wangu, mfalme, kwa ajili ya Elisha yule nabii katika Israeli humwambia yule mfalme wa Israeli maneno ambayo uyaongeayo kwenye kitanda chako cha kulala!”
১২তখন তাঁর দাসেদের মধ্যে একজন বলল, “হে আমার প্রভু মহারাজ, কেউ না; কিন্তু আপনি আপনার শোবার গৃহে যে সব কথা বলেন, সেই সব কথা ইস্রায়েলের ভাববাদী ইলীশায় ইস্রায়েলের রাজাকে জানান।”
13 Yule mfalme akajibu, “Nenda na uone Elisha alipo hivyo naweza kutuma watu na kumkamata.” Akaambiwa, “Tazama yuko Dothani.”
১৩তখন তিনি বললেন, “সে কোথায় আছে তোমরা গিয়ে তা খুঁজে বের কর, আমি লোক পাঠিয়ে তাকে আনব।” পরে কেউ তাঁকে এই খবর দিল, “দেখুন, তিনি দোথনে আছেন।”
14 Kwa hiyo yule mfalme akatuma farasi kwenda Donathi, magari ya farasi, na jeshi kubwa. Wakaja usiku na kuzunguka ule mji.
১৪তাতে তিনি অনেক ঘোড়া, রথ ও একটি বড় সৈন্যদল সেখানে পাঠালেন। তারা রাতের বেলায় গিয়ে নগরটি ঘিরে ধরল।
15 Wakati yule mtumishi wa mtu wa Mungu alipoamka mapema na kutoka nje, kumbe, jeshi kubwa pamoja na farasi na magari ya farasi yameuzunguka mji. Mtumishi wake akamwabia, “Kumbe, bwana wangu! Tutafanya nini?”
১৫আর ভোরে ঈশ্বরের লোকের চাকর উঠে যখন বাইরে গেল, তখন সে দেখতে পেল অনেক ঘোড়া ও রথ নিয়ে একদল সৈন্য নগর ঘিরে রেখেছে। তাঁর চাকর তখন তাঁকে বলল, “হায়, হায়! হে প্রভু, আমরা কি করব?”
16 Elisha akajibu, “usiogope, wale walio na sisi ni zaidi kuliko wale walio nao.”
১৬তিনি বললেন, “ভয় কোরো না, যারা আমাদের সঙ্গে আছে তারা ওদের চেয়ে সংখ্যায় বেশী।”
17 Elisha akajibu na kusema, “Yahwe, nakuomba kwamba utamfungua macho yake ili kwamba aweze kuona.” Ndipo Yahwe alipofungua macho ya mtumishi, na akaona. Kumbe, ule mlima ulikuwa umejaa farasi na magari ya farasi ya moto yamemzunguka Elisha!
১৭তারপর ইলীশায় প্রার্থনা করে বললেন, “হে সদাপ্রভু, অনুরোধ করি, এর চোখ খুলে দাও, যেন এ দেখতে পায়।” তখন সদাপ্রভু সেই চাকরের চোখ খুলে দিলেন এবং সে দেখতে পেল, ইলীশায়ের চারপাশে ঘোড়া ও আগুনের রথে পর্বতে ভরা ছিল।
18 Wakati hao Washami walipomshukia chini, Elisha aliomba kwa Yahwe na kusema, “Uwapige hawa watu kwa upofu, nakuomba.” Hivyo Yahwe akawafanya vipofu, kama Elisha alivyoomba.
১৮পরে সেই সৈন্যরা তাঁর কাছে আসলে ইলীশায় সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, “অনুরোধ করি, এই লোকগুলিকে তুমি অন্ধ করে দাও।” ইলীশায়ের প্রার্থনা অনুসারে সদাপ্রভু তাদের অন্ধ করে দিলেন।
19 Kisha Elisha akawaambia Washami, “Hii njia sio, pia mji huu sio. Nifuateni mimi, na nitawaleta kwa yule mtu ambaye mnayemtafuta.” Ndipo akawaongoza kweda Samaria.
১৯পরে ইলীশায় তাদেরকে বললেন, “এটা সেই রাস্তাও নয় আর সেই নগরও নয়; তোমরা আমার পিছনে পিছনে এস; যে লোকের খোঁজ তোমরা করছ আমি তার কাছে তোমাদের নিয়ে যাব।” আর তিনি তাদের শমরিয়াতে নিয়ে গেলেন।
20 Hata walipokwisha kufika Samaria, Elisha akasema, “Yahwe, fungua macho ya hawa watu ili waweze kuona.” Yahwe akawafungua macho yao na wakaona, na kumbe, walikuwa katikati ya mji wa Samaria.
২০তারা শমরিয়াতে ঢুকবার পর ইলীশায় বললেন, “হে সদাপ্রভু, এবার ওদের চোখ খুলে দাও, যেন ওরা দেখতে পায়।” তখন সদাপ্রভু তাদের চোখ খুলে দিলেন এবং তারা দেখল যে, তারা শমরিয়ার গিয়ে উপস্থিত হয়েছে।
21 Yule mfalme wa Israeli akamwambia Elisha, wakati alipowaona, “Baba yangu, niwaue? Niwaue?”
২১আর ইস্রায়েলের রাজা তাদের দেখে ইলীশায়কে বললেন, “হে, পিতা, ওদের কি মেরে ফেলব?”
22 Elisha akajibu, “Usiwaue. Ungeweza kuwaua wale ambao uliokuwa umewachukua mateka kwa upanga na upinde wako? Weka mkate na maji mbele yao, ili kwamba waweze kula na kunywa, na kwenda kwa bwana wao.”
২২ইলীশায় বললেন, “ওদের মেরো না। তুমি যাদের তরোয়াল ও ধনুক দিয়ে বন্দী কর, তাদের কি মেরে ফেল? ওদের রুটি ও জল দাও, ওরা খেয়ে তাদের মনিবের কাছে ফিরে যাক।”
23 Ndipo mfalme akaandaa chakula kingi kwa ajili yao, na wakati walipokula na kunywa, akawapeleka mbali, na walirudi kwa bwana wao. Lile kundi la jeshi la Wasahami halikurudi kwa mda mrefu katika nchi ya Israeli.
২৩তখন তিনি তাদের জন্য বড় ভোজের আয়োজন করলেন এবং তারা খাওয়া দাওয়া করলে, তিনি তাদের বিদায় দিলেন; তারা তাদের মনিবের কাছে ফিরে গেল। পরে অরামের সৈন্যদল ইস্রায়েল দেশে আর এল না।
24 Baadaye baada ya huyu Ben Hadadi mfalme wa Shamu kukusanya majeshi yake yote na kuiteka Samaria na kuizingira.
২৪তার পরে অরামের রাজা বিনহদদ তাঁর সমস্ত সৈন্যদল জড়ো করলেন এবং শমরিয়া আক্রমণ করে ঘেরাও করলেন।
25 Hivyo kulikuwa na njaa kubwa katika Samaria. Kumbe, wakauzingira hadi kichwa cha punda kilipouzwa kwa vipande themanini vya fedha, na sehemu ya nne ya sehemu ya kibaba cha kinyesi cha njiwa kwa vipande vitano vya fedha.
২৫তাতে শমরিয়ায় খুব দূর্ভিক্ষ দেখা দিল; আর দেখ, তারা ঘেরাও করে থাকলে শেষে একটি গাধার মাথা আশিটি রূপার টাকা ও এক কাবের চার ভাগের এক ভাগ পায়রার মল পাঁচটি রূপার টাকা দাম হল।
26 Wakati mfalme wa Israeli alipokuwa akipita karibu na ukuta, mwanamke mmoka akamlilia akisema, “Nisaidie, bwana wangu, mfalme.”
২৬ইস্রায়েলের রাজা একদিন নগরের দেয়ালের উপর দিয়ে যাচ্ছিলেন, এমন দিন একজন স্ত্রীলোক কাঁদতে কাঁদতে তাঁকে বলল, “হে আমার প্রভু মহারাজ, আমাকে রক্ষা করুন।”
27 Akasema, “Kama Yahwe hawezi kukusaidia, je nitakusaidiaje? je kuna kitu chochote kinakuja kutoka sehemu ya kupuria nafaka au shinikizoni?”
২৭রাজা বললেন, “সদাপ্রভু যদি না রক্ষা করেন, আমি কোথা থেকে তোমাকে রক্ষা করব? খামার থেকে, না আঙ্গুর কুণ্ড থেকে?”
28 Mfalme akaendelea, “Nini kinakusumbua?” Akajibu, “Huyu mwanamke ameniambia, 'Mtoe mtoto wako ili tuweze kumla leo, na tutamla wakwangu kesho.”
২৮রাজা আরও বললেন, “তোমার কি হয়েছে?” উত্তরে সে বলল, “এই স্ত্রীলোকটী আমাকে বলেছিল, ‘তোমার ছেলেটিকে দাও, আজ আমরা তাকে খাই, কাল আমার ছেলেটিকে খাব।’
29 Hivyo tulimchemsha mtoto wangu na kumla, na siku ya pili yake nikamwambia, “Mtoe mtoto wako ili tuweze kumla, lakini alikuwa amemficha mtoto wake.”
২৯তখন আমরা আমার ছেলেটিকে রান্না করে খেলাম। পরের দিন আমি তাকে বললাম, ‘তোমার ছেলেটিকে দাও, আমরা খাই,’ কিন্তু এ তার ছেলেকে লুকিয়ে রেখেছে।”
30 Basi mfalme aliposikia yale maneno ya yule mwanamke, akayachana mavazi yake (sasa alikuwa akitembelea kwenye ukuta), na watu wakatazama na kuona kwamba alikuwa amevaa nguo ya gunia chini, dhidi ya ngozi yake.
৩০স্ত্রীলোকটীর এই কথা শুনে রাজা তাঁর পোশাক ছিঁড়লেন; তখনও তিনি দেওয়ালের উপর দিয়ে হাঁটছিলেন; তাতে লোকেরা দেখতে পেল যে, পোশাকের নিচে তাঁর গায়ে চট বাঁধা।
31 Kisha akasema, “Mungu afanye hivyo kwangu, na zaidi pia, kama kichwa cha Elisha mwana wa Shafati kitabaki juu yake leo.”
৩১পরে তিনি বললেন, “আজ যদি শাফটের ছেলে ইলীশায়ের মাথা তার কাঁধে থাকে, তবে ঈশ্বর যেন আমাকে ঐ রকম ও তার থেকে বেশি শাস্তি দেন।”
32 Basi Elisha alikuwa ameketi kwenye nyumba yake, na wazee walikuwa wamekaa pamoja naye. Yule mfalme akamtuma mtu wa mbele yake, lakini wakati mjumbe alipokuja kwa Elisha, akawaambia wazee, “Ona jinsi huyu mwana wa muuaji alivytumwa kuchukua kichwa changu? Tazama, wakati yule mjumbe atakapokuja, funga mlango, na uushikilie huo mlango funga dhidi yake asiingie. Je sio sauti ya bwana wake nyuma mguuni pake?”
৩২ইলীশায় তখন তাঁর গৃহে বসে ছিলেন এবং তাঁর সঙ্গে প্রাচীনেরা বসেছিলেন; ইতিমধ্যে রাজা তাঁর সামনে থেকে একজন লোক পাঠালেন। কিন্তু সেই দূতটি সেখানে পৌঁছাবার আগেই ইলীশায় প্রাচীনদের বললেন, “তোমরা কি দেখতে পাচ্ছ, সেই খুনীর ছেলে আমার মাথা কেটে ফেলবার জন্য লোক পাঠিয়েছে? দেখ, সেই দূত এলে দরজা বন্ধ কোরো এবং তার সামনেই দরজাটি বন্ধ করবে; তার মালিকের পায়ের শব্দ কি তার পিছু পিছু শোনা যাচ্ছে না?”
33 Wakati alipokuwa bado akiongea pamoja nao, kumbe, yule mjumbe alishuka kwake. Mfalme akasema, “Kumbe, masumbuko haya yatoka kwa Yahwe. Kwa nini nimsubiri Yahwe tena?”
৩৩তিনি তাদের সঙ্গে কথা বলছেন, এমন দিনের দেখ, দূতটি তাঁর কাছে এল; তারপর রাজা বললেন, “দেখ, এই বিপদ সদাপ্রভুর কাছ থেকেই হল, তবে আমি কেন সদাপ্রভুর অপেক্ষা করব?”