< 2 Wafalme 2 >

1 Hivyo ilipokuja kuhusu, wakati Yahwe alipokuwa akienda kumchukua Eliya kwenda mbinguni kwa uvumi, ambapo Eliya aliondoka pamoja na Elisha kutoka Gigali.
পরে যখন সদাপ্রভু ঘুর্ণিঝড়ে এলিয়কে স্বর্গে তুলে নিতে চাইলেন তখন এলিয় ও ইলীশায় গিল্‌গল থেকে বের হলেন।
2 Eliya akamwambia Elisha, '“kaa hapa, tafadhali, kwa sababu Yahwe alinituma kwa Betheli.'” Elisha akajibu, “Kama Yahwe aishivyo, na kama uishivyo, sintokuacha.'” Hivyo wakashuka chini kulekea Betheli.
আর এলিয় ইলীশায়কে বললেন, “অনুরোধ করি, তুমি এখানে থাক; কারণ সদাপ্রভু আমাকে বৈথেল পর্যন্ত পাঠালেন।” ইলীশায় বললেন, “যতদিন সদাপ্রভু আছেন ও আপনি আছেন, আমি আপনাকে ছাড়ব না।” কাজেই তাঁরা বৈথেলে নেমে গেলেন।
3 Wana wa manabii ambao walikuwa Betheli walikuja kwa Elisha na kumwambia, je unajua kwamba Yahwe atamwondoa bwana wako kuanzia leo?”' Elisha akajibu, “Ndiyo, nalijua hilo, ila msizungumze kuhusu hilo.”'
তখন বৈথেলের ভাববাদীদের সন্তানেরা ইলীশায়ের কাছে গিয়ে বলল, “আপনি কি জানেন যে, সদাপ্রভু আপনার প্রভুকে আজ আপনার কাছ থেকে নিয়ে যাবেন?” উত্তরে ইলীশায় বললেন, “হ্যাঁ, আমি জানি। তোমরা চুপ করো।”
4 Eliya akamwambia, “Elisha, subiri hapa, tafadhali, kwa kuwa Yahwe amenituma niende Yeriko.” Kisha Elisha akajibu, '“Kama Yahwe aishivyo, na kama uishivyo, sintokuacha.” Hivyo wakaenda Yeriko.
এরপর এলিয় তাঁকে বললেন, “ইলীশায়, অনুরোধ করি, তুমি এখানে থাক; কারণ সদাপ্রভু আমাকে যিরীহোতে পাঠালেন।” ইলীশায় বললেন, “যতদিন সদাপ্রভু আছেন ও আপনি আছেন, আমি আপনাকে ছাড়ব না।” সুতরাং তাঁরা যিরীহোতে গেলেন।
5 Kisha wana wa manabii ambao walikuwa Yeriko wakaja kwa Elisha na kumwambia, “'Je unajua kwamba Yahwe atamwondoa bwana wako kutoka kwako leo?” Elisha akajibu, “Ndiyo, nalijua hilo, lakini msilizungumzie hilo.”
তখন যিরীহোর ভাববাদীদের সন্তানেরা ইলীশায়ের কাছে গিয়ে বললেন, “আপনি কি জানেন যে, সদাপ্রভু আপনার প্রভুকে আজ আপনার কাছ থেকে নিয়ে যাবেন?” উত্তরে ইলীশায় বললেন, “হ্যাঁ, আমি জানি। তোমরা চুপ করো।”
6 Kisha Eliya akamwambia, '“kaa hapa, tafadhali, kwa kuwa Yahwe amenituma kwenda Yeriko.” Elisha akajibu, “Kama Yahwe ishivyo, na kama uishivyo, sintokuacha.” Hivyo wawili wakaenda mbele.
এরপর এলিয় তাঁকে বললেন, “অনুরোধ করি, তুমি এখানে থাক; কারণ সদাপ্রভু আমাকে যর্দ্দন নদীর পারে পাঠালেন।” উত্তরে তিনি বললেন, “যতদিন সদাপ্রভু আছেন ও আপনি আছেন, আমি আপনাকে ছাড়ব না।” সুতরাং তাঁরা দুজন চলতে লাগলেন।
7 Baadaye watu hamsini wa watoto wa wale manabii wakasimama kuwakabili kwa mbali kidogo wale wawili wakasimama karibu na Yordani.
তখন পঞ্চাশজন ভাববাদীদের সন্তানেরা এসে তাঁদের সামনে দাঁড়ালো, আর যর্দ্দন নদীর ধারে ঐ দুজন দাঁড়ালেন।
8 Eliya akachukua vazi lake, akaliviringisha, na kuyapiga maji kwa kutumia lile vazi. Ule mto ukagawanyika katika sehemu mbili hivyo basi wawili hao wakatembea hadi nchi kavu.
পরে এলিয় তাঁর গায়ের চাদরটা গুটিয়ে নিয়ে তা দিয়ে জলের উপর আঘাত করলেন, তাতে জল দুদিকে ভাগ হয়ে গেল আর তাঁরা দুজনে শুকনো মাটির উপর দিয়ে পার হয়ে গেলেন।
9 Ilitokea, walipokwisha kuvuka, kwamba Eliya akamwambia Elisha, “Niambie unachotaka nifanye kwako kabla sijaondolewa kutoka kwako.” Elisha akajibu, “Naomba sehemu kubwa ya roho yako ije kwangu.
পার হয়ে এসে এলিয় ইলীশায়কে বললেন, “আমাকে বল, তোমার কাছ থেকে আমাকে তুলে নেবার আগে আমি তোমার জন্য কি করব?” উত্তরে ইলীশায় বললেন, “অনুরোধ করি, আপনার আত্মার দ্বিগুন শক্তি যেন আমি পাই।”
10 Eliya akajibu, “Umeomba jambo gumu. Hata hivyo, kama ukiniona wakati nitakapoondolewa kutoka kwako, hii itatokea kwako, lakini kama sivyo, haitatokea.”
১০তিনি বললেন, “তুমি একটি কঠিন জিনিস চেয়েছ; তোমার কাছ থেকে আমাকে নিয়ে যাবার দিন যদি তুমি আমাকে দেখতে পাও তবে তুমি তা পাবে; দেখতে না পেলে পাবে না।”
11 Ikawa walipokuwa bado wakienda mbele na kuzungumza, gari la kukokotwa na farasi lenye moto na farasi wa moto ikatokea, ambapo iliwatenga wale watu wawili kutoka kila mmoja, na Eliya akaenda juu kwa uvumi wa upepo kwenda mbinguni.
১১পরে এইরকম ঘটল; তাঁরা যেতে যেতে কথা বলছেন, এমন দিন হঠাৎ একটা আগুনের রথ ও আগুনের কতগুলি ঘোড়া এসে তাঁদের দুজনকে আলাদা করে দিল এবং এলিয় একটা ঘূর্ণিঝড়ে স্বর্গে চলে গেলেন।
12 Elisha akaiona akalia kwa sauti, “Baba yangu, baba yangu, gari la kukokotwa na farasi la Israeli na waendesha farasi!'” Hakumwona Eliya tena, na akashikilia nguo zake mwenyewe na kugawanya kwenye vipande viwili.
১২আর ইলীশায় তা দেখে চিৎকার করে বললেন, “হে আমার পিতা, হে আমার পিতা, হে ইস্রায়েলের সমস্ত রথ ও তার ঘোড়াচালকরা।” পরে তিনি আর তাঁকে দেখতে পেলেন না; তখন তিনি নিজের কাপড় ধরে ছিঁড়ে দুভাগ করলেন।
13 Akachukua vazi la Eliya lililokuwa limemwangukia, na kurudi kusimama kwenye ukingo wa Yordani.
১৩আর তিনি এলিয়ের গা থেকে পড়ে যাওয়া চাদরখানা তুলে নিলেন এবং ফিরে যর্দ্দনের ধারে গিয়ে দাঁড়ালেন।
14 Akayapiga maji pamoja na lile vazi la Eliya alilokuwa ameliangusha na kusema, “Yahwe yuko wapi, Mungu wa Eliya?'” Wakati alipoyapiga yale maji, yaligawanyika katika pande mbili na Elisha akavuka.
১৪পরে সেই চাদরখানা দিয়ে তিনি জলে আঘাত করে বললেন, “এলিয়ের ঈশ্বর সদাপ্রভু কোথায়?” আর তিনিও জলে আঘাত করলে জল দুদিকে ভাগ হয়ে গেল এবং ইলীশায় পার হয়ে গেলেন।
15 Wakati hao wana wa manabii ambao walitoka Yeriko walipomuona akikatiza kwao, wakasema, “roho ya Eliya imepumzika kwa Elisha!” Hivyo wakaja kuonana naye, na wakasujudu aridhini mbele yake.
১৫তখন যিরীহোর যে ভাববাদীদের সন্তানেরা সেখানে দাঁড়িয়ে ছিল তারা বলল, “এলিয়ের আত্মা ইলীশায়ের উপর এসেছে।” পরে তারা তাঁর সঙ্গে দেখা করে তাঁর সামনে মাটিতে প্রণাম করল।
16 Wakamwambia, “Ona sasa, miongoni mwa watumishi wako kuna watu hamsini hodari. Tunakuomba Waache waende, na kumtafuta bwana wako, endapo huyo Roho wa Yahwe alipomchukua juu na kumtupa juu ya mlima mmoja au kwenye bonde moja.” Elisha akajibu, “Hapana, msiwatume.”
১৬আর তাঁকে বলল, “দেখুন, এখানে আপনার পঞ্চাশজন শক্তিশালী দাস আছে; অনুরোধ করি, তারা আপনার প্রভুকে খুঁজতে যাক; কি জানি, সদাপ্রভুর আত্মা তাঁকে তুলে নিয়ে গিয়ে কোন পর্বতে কিংবা কোন উপত্যকায় ফেলে গেছেন।” তিনি বললেন, “পাঠিও না।”
17 Lakini walimsihi Elisha hadi akaona aibu, akasema, “Watume.”Ndipo wakawatuma watu hamsini, na wakatafuta kwa mda wa siku tatu, lakini hawakumpata.
১৭তবুও তারা তাঁকে পীড়াপীড়ি করলে তিনি লজ্জায় পড়ে বললেন, “পাঠাও।” অতএব তারা পঞ্চাশজন লোক পাঠালো; তারা তিন দিন ধরে খোঁজ করেও তাঁকে পেল না।
18 Wakarudi kwa Elisha, wakati alipokuwa bado yuko Yeriko, na akasema, “Je sikusema, 'msiende'?”
১৮পরে তারা ইলীশায়ের কাছে ফিরে এলো; ইলীশায় তখন যিরীহোতে ছিলেন। তিনি বললেন, “আমি তোমাদেরকে বলেছিলাম যে যেতে হবে না।”
19 Watu wa mjini wakamwambia Elisha, “Ona, tunakuomba, hali ya mjini hapa ni pazuri, kama bwana wangu awezavyo kuona, lakini maji ni mabaya na hiyo nchi haiwezi kuzaa matunda.”
১৯পরে নগরের লোকেরা ইলীশায়কে বলল, “অনুরোধ করি, দেখুন, এই নগরের জায়গাটা চমৎকার ঠিকই, এটা তো প্রভু দেখছেন; কিন্তু এর জল ভাল নয় আর জমি ফলবান না।”
20 Elisha akajibu, “Nileteeni bakuli jipya na muweke chumvi ndani ya hilo bakuli,” hivyo wakamletea.
২০তিনি বললেন, “আমার কাছে একটা নতুন ভাঁড় এনে তাতে লবণ রাখ।” পরে তাঁর কাছে তা আনল।
21 Elisha akaenda hadi kwenye chemichemi za maji na kutupia chumvi ndani; halafu akasema, “Yahwe asema hivi, 'Nimeyaponya haya maji. Kuanzia mda huu, hakutakuwa na kifo au nchi isiyozaa matunda.
২১তিনি বাইরে বেরিয়ে জলের উনুইর কাছে গিয়ে তার মধ্যে লবণ ফেলে দিয়ে বললেন, “সদাপ্রভু বলেন, ‘আমি এই জল ভাল করে দিলাম, আজ থেকে এটা আর মৃত্যু ঘটাবে না এবং ফলও নষ্ট হবে না’।”
22 “Hivyo hayo maji yakaponya hata leo, kwa lile neno ambalo Elisha aliongea.
২২ইলীশায়ের সেই কথামত আজ পর্যন্ত সেই জল ভালই আছে।
23 Ndipo Elisha akapanda kutoka pale mpaka Betheli. Naye alipokuwa akienda hadi kwenye barabara, wakatokea vijana nje ya mji na kumtania, wakamwambia, “Panda juu, wewe mwenye kipara! Panda juu, wewe mwenye kipara!”
২৩পরে তিনি সেখান থেকে বৈথেলে গেলেন; আর তিনি পথে যাওয়ার দিন নগর থেকে অনেকগুলো ছেলে এসে তাঁকে ঠাট্টা করে বলতে লাগল, “ও টাকপড়া, উঠে আয়; ও টাকপড়া, উঠে আয়।”
24 Elisha alipotazama nyuma yake na kuwaona; alimwambia Yahwe awalaani. Ndipo dubu wa kike wawili wakatokea kichakani na kuwajeruhi vijana arobaini na mbili.
২৪তখন তিনি পিছনের দিকে মুখ ফিরিয়ে তাদেরকে দেখলেন এবং সদাপ্রভুর নামে তাদেরকে অভিশাপ দিলেন; আর বন থেকে দুটি ভাল্লূকী বেরিয়ে এসে তাদের মধ্য থেকে বিয়াল্লিশজন বালককে আহত করলো।
25 Ndipo Elisha alipoondoka pale na kuelekea Mlima Karmeli, na kutoka huko alirudi samaria.
২৫এরপর তিনি সেখান থেকে কর্মিল পর্বতে গেলেন এবং সেখান থেকে শমরিয়াতে ফিরে আসলেন।

< 2 Wafalme 2 >