< 2 Wafalme 19 >
1 Ikawa kuhusu kwamba wakati Mfalme Hezekia aliposikia taazrifa zao, akararua mavazi yake, akavaa nguo za magunia, na kwenda kwenye nyumba ya Yahwe.
১রাজা হিষ্কিয় এই কথা শোনার পর নিজের কাপড় ছিঁড়লেন আর চটের পোশাক পরলেন এবং সদাপ্রভুর গৃহে গেলেন।
2 Akamtuma Elkana, ambaye alikua msimamizi wa nyumba ya mfalme, na Shebna yule mwandishi, na wazee wa makuhani, wote walikuwa wamefunikwa na nguo za magunia, kwenda kwa Isaya mwana wa Amozi, yule nabii.
২তিনি রাজবাড়ীর পরিচালক ইলীয়াকীম, রাজার লেখক শিব্ন ও যাজকদের প্রাচীনদের চট পরিয়ে আমোসের ছেলে যিশাইয় ভাববাদীর কাছে পাঠিয়ে দিলেন।
3 Wakamwambia, “Hezekia wakisema, 'siku hii ni siku ya mateso, shutuma, na fedheha, kwa kuwa wakati umewadia watoto kuzaliwa, lakini hakuna nguvu ili wazaliwe.
৩তাঁরা যিশাইয়কে বললেন, “হিষ্কিয় বলছেন যে, আজকের দিন টা হল কষ্টের, তিরস্কার হওয়ার ও অসম্মানের দিন। কারণ যেন সন্তানেরা জন্ম হবার মুখে এসেছে কিন্তু তাদের জন্ম দেবার শক্তি নেই।
4 Inaweza kuwa Yahwe Mungu wako atasikia maneno yote ya amiri jeshi mkuu, ambaye mfalme wa Ashuru bwana wake amemtuma kumkaidi Mungu aliye hai, naye atayakemea yale maneno ambayo Yahwe Mungu wako aliyasikia. Sasa inua maombi yako juu kwa ajili ya mabaki yaliyo bakia hapo.”'
৪অশূরের রাজা যিনি জীবন্ত ঈশ্বরকে ঠাট্টা বিদ্রূপ করতে রব্শাকিকে পাঠিয়েছেন কিন্তু আপনার ঈশ্বর সদাপ্রভু হয়তো সেই সব কথা শুনে তাকে ধমক দেবেন। তাই যারা এখনও বেঁচে আছে তাদের জন্য আপনি প্রার্থনা করুন।”
5 Hivyo watumishi wa mfalme Hezekia wakaja kwa Isaya,
৫তখন রাজা হিষ্কিয়ের কর্মচারীরা যিশাইয়ের কাছে আসলেন,
6 na Isaya akawaambia, “Mwambieni bwana wenu: 'Yahwe asema hivi, “Usiyaogope maneno ambayo uliyoyasikia, pamoja na kwamba watumishi wa mfalme wa Ashuru wamenitukana.
৬এবং যিশাইয় তাঁদের বললেন “তোমাদের মালিককে বল যে, সদাপ্রভু এই কথা বলছেন, ‘তুমি যা শুনেছ, অর্থাৎ অশূরের রাজার কর্মচারীরা আমার বিরুদ্ধে যে সব অপমানের কথা বলেছে তাতে তুমি ভয় পেয়ো না।
7 Tazama, nitaweka roho ndani yake, na yamkini atasikia taarifa na kurudi kwenye nchi yake mwenyewe. Nitamfanya aanguke kwa upanga katika nchi yake mwenyewe."”'
৭দেখো, আমি তার মধ্যে এমন একটা আত্মা দেব যার ফলে সে একটা সংবাদ শুনতে পাবে এবং নিজের দেশে ফিরে যাবে। আমি তাকে তার নিজের দেশে তলোয়ারের দ্বারা শেষ করে দেব’।”
8 Kisha amiri jeshi mkuu akarudi na kumkuta mfalme wa Ashuru akipigana dhidi ya Libna, kwa kuwa alisikia kwamba mfalme alikuwa ameenda kutoka Lakishi.
৮পরে রব্শাকি ফিরে গেলেন এবং দেখলেন যে, অশূরের রাজা লিব্নার বিরুদ্ধে যুদ্ধ করছেন। কারণ তিনি লাখীশ থেকে চলে গিয়েছিলেন একথা রব্শাকি শুনেছিলেন।
9 Kisha Senakeribu akasikia kwamba Tirhaka mfalme wa Kushi na Misri alihamasisha kupigana dhidi yake, hivyo akatuma wajumbe tena kwa Hezekia pamoja na ujumbe:
৯অশূরের রাজা সন্হেরীব শুনতে পেলেন যে, কূশ দেশের রাজা তির্হকঃ তাঁর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বের হয়েছেন। তাই তিনি আবার দূতদের দিয়ে হিষ্কিয়ের কাছে খবর পাঠালেন,
10 “Mwambieni Hezekia mfalme wa Yuda, 'Asikudanganye Mungu wako unayemwamini, kusema, “Yerusalemu haitawekwa kwenye mikono ya mikono ya mfalme wa Ashuru.”
১০“তোমরা যিহূদার রাজা হিষ্কিয়কে বলবে, তুমি যাঁকে বিশ্বাস কর সেই ঈশ্বর এইরকম বলে তোমাদের প্রতারণা না করুক যে, রাজা অশূরের হাতে যিরূশালেমকে দেওয়া হবে না।
11 Tazama, umesikia kwamba wafalme wa Ashuru wamemaliza nchi zote kwa kuziharibu kabisa. Kwa hiyo je utaokoka?
১১দেখো, অশূরের রাজারা কিভাবে অন্য সব দেশগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন তা তুমি নিশ্চয়ই শুনেছ; তাহলে তুমি কি রক্ষা পাবে?
12 Je wale miungu wa mataifa wamewaokoa, mataifa ambao baba zangu waliyaharibu: Gozani, Harani, Resefu, na watu wa Edeni katika Telasari?
১২আমার পূর্বপুরুষেরা যে সব জাতিকে ধ্বংস করেছেন তাদের দেবতারা, অর্থাৎ গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসরে বাসকারী এদনের লোকদের দেবতারা কি তাদের রক্ষা করেছে?
13 Je yuko wapi mfalme wa Hamathi, mfalme Arpadi, mfalme wa miji ya Sefarvaimu, wa Hena, na Iva?”'
১৩হমাতের রাজা, অর্পদের রাজা, সফর্বয়িম শহরের রাজা অথবা হেনা ও ইব্বার রাজা কোথায়?”
14 Hezekia akapokea hii barua kutoka wale wajumbe na kuisoma. Kisha akapanda hata kwenye nyumba ya Yahwe na kuukunjua mbele yake.
১৪হিষ্কিয় দূতদের কাছ থেকে চিঠিখানা নিলেন এবং সেটি পড়লেন। পরে তিনি সদাপ্রভুর গৃহে গেলেন এবং তাঁর সামনে চিঠিটা মেলে দিলেন।
15 Kisha Hezekia akaomba mbele ya Yahwe na kusema, “Yahwe wa majeshi, Mungu wa Israeli, uketiye juu ya makerubi, wewe ni Mungu wa pekee juu ya tawala zote za dunia. Uliyeziumba mbingu na nchi.
১৫হিষ্কিয় সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন এবং বললেন, “বাহিনীগনের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, করূবের মাঝে অবস্থিত হে সদাপ্রভু, তুমিই একমাত্র পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর। তুমি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছ।
16 Tega sikio lako, Yahwe, na usikie. Fungua macho yako, Yahwe, na tazama, na sikia maneno ya Senakeribu, ambayo ameyatuma kumdhihaki Mungu aliye hai.
১৬হে সদাপ্রভু, কান ফেরাও এবং শোন; তোমার চোখ খোল সদাপ্রভু এবং দেখ, সন্হেরীবের কথা শোন যা জীবন্ত ঈশ্বরকে অপমান করবার জন্য বলে পাঠিয়েছে।
17 Ni kweli, Yahwe, wafalme wa Ashuru ameyaharibu mataifa na nchi zao.
১৭সত্য, হে সদাপ্রভু, যে অশূরের রাজারা সব জাতিকে এবং তাদের দেশ ধ্বংস করেছে।
18 Wameiweka miungu yao kwenye moto, kwa kuwa hawakuwa miungu lakini ilikuwa kazi ya mikono ya watu, ilikuwa miti na mawe. Hivyo Waashuru wamewaharibu.
১৮তারা তাদের দেবতাদের আগুনে ফেলে দিয়েছে। কারণ সেগুলো তো ঈশ্বর ছিল না কিন্তু শুধুমাত্র মানুষের হাতে তৈরী কেবল কাঠ আর পাথর; সেইজন্য অশূরেরা তাদের ধ্বংস করে দিয়েছে।
19 Basi sasa, Yahwe Mungu wetu, tuokoe, nakusihi, kutoka kwenye nguvu zake, ili kwamba mamlaka zote za dunia zipate kujua yakwamba wewe, Yahwe, ndiye Mungu wa pekee.”
১৯এখন হে সদাপ্রভু আমাদের ঈশ্বর, অশূরের রাজার হাত থেকে তুমি আমাদের রক্ষা কর, যাতে পৃথিবীর সমস্ত রাজ্য জানতে পারে যে, হে সদাপ্রভু, তুমি, একমাত্র তুমিই ঈশ্বর।”
20 Kisha Isaya mwana wa Amozi akatuma ujumbe kwa Hezekia, akisema, “Yahwe, Mungu wa Israeli asema, 'Kwasababu umeomba kwangu kuhusiana na Senakeribu mfalme wa Ashuru, nimekusikia.
২০তখন আমোসের ছেলে যিশাইয় হিষ্কিয়ের কাছে একটি খবর পাঠালেন, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলছেন যে, অশূরের রাজা সন্হেরীব সম্বন্ধে আপনার প্রার্থনা আমি শুনেছি।
21 Hili ndilo neno ambalo Yahwe ameliongea kuhusu yeye: “Bikira binti Sayuni amekudharau na kukucheka kwa dharau. Binti wa Yerusalemu akatikisa kichwa juu yako.
২১তার বিষয়ে সদাপ্রভু এই কথা বলছেন, “সিয়োন কুমারী মেয়ে তোমাকে তুচ্ছ করছে এবং হাঁসাহাঁসি করছে। যিরূশালেমের মেয়েরা তোমার দিকে মাথা নাড়ছে।
22 Je ni nani uliyemchokoza na kumtukana? Dhidi ya nani umeinua sauti yako na kuinua macho yako katika majivuno? Juu ya Mtakatifu wa Israeli!
২২তুমি কাকে তুচ্ছ করেছ? কার বিরুদ্ধে অপমানের কথা বলেছ? তুমি কার বিরুদ্ধে চিৎকার করেছ এবং গর্ব সহকারে চোখ তুলে তাকিয়েছ? তুমি ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধেই এই সব করেছ।
23 Kupitia wajumbe wako wamemdharau Bwana, na kusema, 'Pamoja na wingi wa magari yangu ya farasi nimeenda juu ya vilele ya milima, hata juu ya kilele cha Lebanoni. Nitaikata mierezi mirefu na kuchagua miti ya mivinje huko. Nitaingia sehemu za makazi yake yaliyo mbali, msitu wake uzaao sana.
২৩তোমার লোকদের দিয়ে তুমি প্রভুকে অপমান করে বলেছ যে, আমি সব রথ দিয়ে পাহাড়গুলোর চূড়ায় উঠেছি, লেবাননের সবচেয়ে উঁচু চূড়ায় উঠেছি। আমি তার সবচেয়ে লম্বা লম্বা এরস গাছ আর ভাল ভাল দেবদারু গাছ কেটে ফেলব। আমি তার বনের শেষপ্রান্ত, সুন্দর ফলবান জায়গায় ঢুকব।
24 Nimechimba visima na kunywa maji mageni. Nimekausha mito yote ya Misri chini ya soli ya miguu yangu.'
২৪আমি বিদেশের মাটিতে কুয়ো খুঁড়েছি এবং সেখানকার জল খেয়েছি। আমি নিজের পা দিয়ে মিশরের সব নদীগুলো শুকনো করব।
25 Je hukusikia jinsi nilivyoagiza tangu zamani, na kuyafanya tangu siku za zamani? Sasa ninalileta kupita. Uko hapa kupunguza miji isiyoingilika kwenye rundo la maangamizi.
২৫তুমি কি শোন নি যে, বহুদিন পূর্বেই আমি তা ঠিক করে রেখেছিলাম? বহুকাল আগেই আমি তার পরিকল্পনা করেছিলাম? আর এখন আমি তা করলাম। তোমার মাধ্যমে দেয়াল দিয়ে ঘেরা শহরগুলো ধ্বংস করে পাথরের ঢিবি করতে পেরেছি।
26 Makazi yao, ya nguvu kidogo, imevunjwa vunjwa na aibu. Wamekuwa mimea katika shamba, majani ya kijani, majani juu kwenye dari au kwenye shamba, lililochomwa kabla halijakua.
২৬সেখানকার লোকেরা শক্তিহীন হয়েছে এবং ভীষণ ভয় ও লজ্জা পেয়েছে। তারা ক্ষেতের চারার মত, গজিয়ে ওঠা সবুজ ঘাসের মত, ছাদের উপরে গজানো ঘাসের মত যা বেড়ে উঠবার আগেই শুকিয়ে যাবে সেরকম হলো।
27 Lakini najua kuketi kwako chini, na kutoka kwako, kuingia kwako dhidi yangu.
২৭কিন্তু তোমার মধ্যে বসে থাকা আর কখন বাইরে যাওয়া বা ভিতরে আসা এবং কেমন করে আমার বিরুদ্ধে রেগে ওঠ আমি তা জানি।
28 Kwasababu kiburi chako kimeyafikia masikio yangu, Nitaweka kulabu yangu kwenye pua yako, na hatamu yangu kwenye mdomo wako; nitakurudisha nyuma kwa njia ile ile uliyoijia.”
২৮কারণ আমার বিরুদ্ধে তুমি রেগে উঠেছ এবং তোমার গর্বের কথা আমার কানে এসেছে বলে আমি আমার কড়া তোমার নাকে লাগাব এবং তোমার মুখে আমার বল্গা লাগাব; আর যে পথ দিয়ে তুমি এসেছ সেই পথেই তোমাকে ফিরিয়ে দেব৷”
29 Hii ndiyo itakuwa ishara kwako: Mwaka huu mtakula vitu viotavyo porini, na katika mwaka wa pili vile vikuavyo katika huo. Lakini katika mwaka wa tatu ni lazima mpande na kuvuna, kupanda mashamba ya mizabibu na kula matunda yake.
২৯আর হে হিষ্কিয়, তোমার জন্য চিহ্ন হবে এই, এই বছরে নিজের থেকেই যা জন্মাবে তোমরা তাই খাবে এবং দ্বিতীয় বছরে তা থেকে যা জন্মাবে তা খাবে। কিন্তু তৃতীয় বছরে তোমরা অবশ্যই বীজ বুনবে ও ফসল কাটবে আর আঙুর গাছ লাগিয়ে তার ফল খাবে।
30 Mabaki ya nyumba ya Yuda ambayo yataokoka yatachukua tena mizizi na kuzaa matunda.
৩০যিহূদা গোষ্ঠীর যে লোকেরা তখনও বেঁচে থাকবে তারা আবার গাছের মত নীচে শিকড় বসাবে আর উপরে ফল দেবে।
31 Kwa kuwa mabaki yatatoka Yerusalemu, kutoka Mlima Sayuni wenye kuokoka utakuja. Wivu wa Yahwe wa majeshi utafanya hivyo.
৩১যিরূশালেম থেকে অবশিষ্ট লোকেরা আসবে, আর সিয়োন পাহাড় থেকে আসবে বেঁচে যাওয়া লোক। বাহিনীগনের সদাপ্রভুর আগ্রহেই এই সব করবে।
32 Kwa hiyo Yahwe asema hivi kuhusu mfalme wa Ashuru: “Hatakuja kwenye huu mji wala kupiga mshale hapa. Wala hatakuja mbele yake na ngao au kujenga boma dhidi yake.
৩২সেজন্য অশূরের রাজার সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন, সে এই শহরে আসবে না কিম্বা এখানে একটা তীরও ছুড়বে না। সে ঢাল নিয়ে এর সামনে আসবে না কিম্বা ওঠা নামা করবার জন্য কিছু তৈরী করবে না।
33 Njia ile ile aliyoijia ndiyo njia atakayoondokea; hatoingia mji huu - hivi ndivyo asemavyo Yahwe.”
৩৩সে যে পথ দিয়ে এসেছে সেই পথ দিয়েই ফিরে যাবে; এই শহরে সে প্রবেশ করবে না। এটাই হলো সদাপ্রভুর ঘোষণা।
34 Kwa maana nitaulinda huu mji na kuuokoa, kwa ajili yangu mwenyewe na kwa ajili ya Daudi mtumishi wangu.”'
৩৪কারণ আমি আমার ও আমার দাস দায়ূদের জন্য এই শহরটা রক্ষা করব ও তার ঢাল হয়ে থাকব।
35 Ikawa kuhusu usiku huo ambao malaika wa Yahwe alitoka na kuvamia kambi ya Waashuru, akawaua maaskari 185, 000. Kisha watu wakaamka asubuhi na mapema, miili ya watu waliokuwa wamekufa ilikuwa imelala kila mahali.
৩৫সেই রাতে সদাপ্রভুর দূত বের হয়ে অশূরীয়দের শিবির আক্রমণ করলেন এবং এক লক্ষ পঁচাশি হাজার সৈন্যকে মেরে ফেললেন। পরদিন ভোরবেলায় লোকেরা যখন উঠল তখন দেখতে পেল সব জায়গায় শুধু মৃতদেহ।
36 Hivyo Senakeribu mfalme wa Ashuru akaondoka Israeli na kwenda nyumbani na kuishi katika Ninawi.
৩৬সেজন্য অশূর রাজা সন্হেরীব তাঁর সৈন্যদল নিয়ে ইস্রায়েল থেকে চলে গেলেন এবং নীনবীতে ফিরে গিয়ে সেখানে থাকতে লাগলেন।
37 Baadaye, alipokuwa akiabudu kwenye nyumba ya Nisroki mungu wake, watoto wake Adramaleki na Shareza wakamuua kwa upanga. Kisha wakakimbilia kwenye nchi ya Ararati. Kisha Esarhodani mwanaye akawa mfalme katika mahali pake.
৩৭পরে, সন্হেরীব যেমন তাঁর দেবতা নিষ্রোকের মন্দিরে পূজা করছিলেন, তাঁর ছেলেরা অদ্রম্মেলক ও শরেৎসর তাঁকে তলোয়ার দিয়ে মেরে ফেলে তারা অরারট দেশে পালিয়ে গেল। তখন সন্হেরীবের জায়গায় তাঁর ছেলে এসর-হদ্দোন রাজা হলেন।