< 2 Nyakati 35 >
1 Yosia asherehekea Pasaka kwa ajili ya Yahwe katika Yerusalemu, na wakachinja wanakondoo katika siku ya kumi na nne ya mwezi wa kwanza.
১পরে যোশিয় যিরূশালেমে সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করলেন। এবং প্রথম মাসের চৌদ্দ দিনের র দিন লোকেরা নিস্তারপর্ব্বের মেষ বলি দিল।
2 Akawaweka makauhuni katika nafasi zao na akawatia moyo katika hudumza za nyumba ya Yahwe.
২তিনি যাজকদের তাঁদের কাজে নিযুক্ত করলেন এবং সদাপ্রভুর ঘরের সেবা কাজে তাঁদের উৎসাহ করলেন।
3 Akasema kwa Walawi waliowafundisha Israeli wote na waliokuwa wamewekwa wakifu kwa Yahwe. “Liwekeni sanduka takatifu katika nyumba ambayo Selemani mwana wa Daudi, mfalme wa Israeli aliijenga. Msilibebe kuzunguka nalo tena mabegani mwenu. Sasa mwabuduni Yahwe Mungu wenu, na watumikieni watu wake Israeli.
৩যে লেবীয়েরা, যাঁরা সমস্ত ইস্রায়েলীয়দের শিক্ষা দিতেন এবং সদাপ্রভুর উদ্দেশ্যে যাঁদের আলাদা করা হয়েছিল তাঁদের তিনি বললেন, “ইস্রায়েলের রাজা দায়ূদের ছেলে শলোমন যে ঘর তৈরী করিয়েছিলেন সেখানে আপনারা পবিত্র সিন্দুকটি রাখুন। এটা আর আপনাদের কাঁধে করে বহন করতে হবে না। এখন আপনারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ও তাঁর লোক ইস্রায়েলীয়দের সেবা করুন।
4 Jikusanyeni wenyewe kwa majina ya nyumba za babu zenu na zamu zenu, mkifuata maelekezo ya Daudi, mfalme wa Israeli, na yale ya Selemani, mwaye.
৪ইস্রায়েলের রাজা দায়ূদ ও তাঁর ছেলে শলোমনের লেখা নির্দেশ মত, আপনাদের নিজের নিজের বংশ অনুসারে নির্দিষ্ট দলে সেবা কাজের জন্য আপনারা নিজেদের প্রস্তুত করুন।
5 Simeni katika sehemu takatifu, mkichukua nafasi zenu kwa zamu zenu ndani ya nyumba za mababu wa bdugu zenu, uzao wa watu, na mchukue sehemu zenu kwa zamu zenu ndani ya nyumba za mababu wa Walawi.
৫তোমাদের ভাইদের অর্থাৎ প্রজাদের পিতৃপুরুষদের প্রত্যেকটি ভাগের জন্য কয়েকজন লেবীয়কে তাঁদের বংশ অনুসারে সেই ভাগের লোকদের সঙ্গে নিয়ে পবিত্র ঘরের উঠানে গিয়ে দাঁড়ান।
6 Chinjeni wanakondoo wa Paska, jitakaseni wenyewe, andaeni wankondoo kwa ajili ya ndugu zenu, kufanya sawa sawa na neno la Yahwe ambalo lilitolewa kwa mkono wa Musa”.
৬আপনারা নিস্তারপর্ব্বের মেষগুলো বলি দেবেন বলে নিজেদের শুচি করুন এবং মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে নিজেদের ভাইয়েরা যাতে নিস্তারপর্ব্ব পালন করতে পারে তার ব্যবস্থা করুন।”
7 Yosia akawapa watu wote wanakondoo elfu thelathini na wanambuzi kutoka katika makundi kwa ajili ya sadaka za Pasaka kwa wote walikuwepo. Pia akatoa ng'ombe dume elfu tatu; hawa walikuwa kutoka katika mali ya mfalame.
৭তারপর যোশিয় সেখানে উপস্থিত সমস্ত লোকদের জন্য নিস্তারপর্ব্বের উৎসর্গের উদ্দেশ্যে ত্রিশ হাজার ছাগল ও মেষ বাচ্চা এবং তিন হাজার ষাঁড় দিলেন। এবং এগুলো সবই রাজার নিজের সম্পত্তি থেকে দেওয়া হল।
8 Viongozi wake wakatoa sadaka za hiari kwa watu, makuhani, na Walawi. Hilki, Zekaria, na Yeieli, viongozi wasimamizi wa nyumba ya Mungu, wakawapa makuhani ndama 2, 600 na maksai mia tatu kwa ajili ya matoleo ya Paska.
৮তাঁর কর্মচারীরাও নিজের ইচ্ছায় লোকদের, যাজকদের ও লেবীয়দের দান করলেন। হিল্কিয়, সখরিয় ও যিহীয়েল নামে ঈশ্বরের ঘরের নেতারা নিস্তারপর্ব্বের উৎসর্গের জন্য দুই হাজার ছয়শো ছাগল ও ভেড়া এবং তিনশো ষাঁড় যাজকদের দিলেন।
9 Pia Konania, Shemaya na Nethaneli, ndugu zake, na Hashabia, Yeieli, na Yazabadi, mkuu wa Walawi, akawapa Walawi ndama elfu tano kwa ajili ya matoleo ya Pasaka.
৯কনানিয় এবং তার ভাইয়ের শময়িয় ও নথনেল, হশবিয়, যীয়ীয়েল ও যোষাবদ লেবীয়দের এই নেতারা নিস্তারপর্ব্বের উৎসর্গের জন্য পাঁচ হাজার ছাগল ও মেষ এবং পাঁচশো ষাঁড় লেবীয়দের দিলেন।
10 Kwa hiyo huduma iliandaliwa, na makuhani wakasimama katika sehemu zao, pamoja na Walawi kwa zamu zao, kwa mjibu wa agizo la mfalme.
১০এই ভাবে সেবা কাজের আয়োজন করা হল এবং রাজার আদেশ মত যাজকেরা নিজের নিজের জায়গায় আর লেবীয়েরা তাদের বিভিন্ন দল অনুযায়ী দাঁড়ালেন।
11 Wakawachinja wanakondoo wa Pasaka, na makuhani wakainyunyiza damu waliyoipokea kutoka kwenye mikono ya Walawi, na Walawi wakawachuna wanakondoo.
১১লেবীয়েরা নিস্তারপর্ব্বের ছাগল ও মেষ বলি করল এবং যাজকেরা তাদের হাত থেকে রক্ত নিয়ে তা ছিটিয়ে দিলেন, আর লেবীয়েরা পশুগুলোর চামড়া ছাড়াল।
12 Wakaziondoa sadaka za kuteketezwa, ili kuzisambaza katika makundi ya nyumba za mababu wa watu, ili wamtolee Yahwe, kama ilivyoandikwa katika Kitabu cha Musa. Wakafanya vile vile kwa wale ng'ombe dume.
১২মোশির বইয়ে লেখা আদেশ অনুযায়ী সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবার জন্য তারা প্রত্যেক বংশের বিভিন্ন ভাগের লোকদের দেবার জন্য পোড়ানো উৎসর্গের জিনিস সরিয়ে রাখল। ষাঁড়ের বেলায়ও তারা তাই করল।
13 Wakawaoka kwa moto wanakondoo wa Pasaka wakifuata maelekezo, kuhusu sadaka takatifu, walizichemsha kwenye vyungu, masufuria na makaangoni, na haraka wayapeleka kwa watu.
১৩নিয়ম অনুসারে তারা নিস্তারপর্ব্বের মেষগুলি আগুনে ঝল্সে নিল এবং বলির মাংস ডেকচি, কড়াই ও হাঁড়িতে সিদ্ধ করল আর তাড়াতাড়ি করে লোকদের খেতে দিল।
14 Baadaye waliandaa sadaka kwa ajili yao wenyewe na kwa ajili ya makuhani, kwa sababu makuhani, uzao wa Haruni, walikuwa wametingwa katika kazi ya kutoa sadaka za kuteketezwa na za mafuta hadi usiku ulipoingia, kwa hiyo Walawi wakaandaa sadaka kwa ajili yao wenyewe na kwa ajili ya makuhani, wana wa Haruni.
১৪তারপর তারা নিজেদের ও যাজকদের জন্য আয়োজন করল, কারণ যাজকেরা, অর্থাৎ হারোণের বংশধরেরা উৎসর্গের জিনিস ও চর্বির অংশ পোড়ানোর জন্য রাত পর্যন্ত ব্যস্ত ছিল। সেইজন্য লেবীয়েরা নিজেদের ও হারোণ-বংশের যাজকদের জন্য ব্যবস্থা করল।
15 Waimbaji, wana wa Asafu, walikuwa katika nafasi zao, kama ilivyoagiwa na Daudi, Asafu, Hemani, na Yeduthuni, mwonaji wa mfalme, na walinzi walikuwa katika kila lango. Hawakutakiwa kuviacha vituo vyao, kwa sababu ndugu zao Walawi walifanya maandalizi kwa ajili yao.
১৫দায়ূদ, আসফ, হেমন এদের ও রাজার দর্শক যিদূথূনের নির্দেশ অনুসারে আসফের বংশের গায়ক ও বাদকেরা নিজের নিজের জায়গায় ছিলেন। প্রত্যেকটি প্রবেশ দরজায় রক্ষী ছিল। তাদের কাজ ছেড়ে আসবার দরকার হয়নি, কারণ তাদের লেবীয় ভাইয়েরা তাদের জন্য আয়োজন করেছিল।
16 Kwa hiyo, wakati huo huduma yote ya Yahwe ilifanyika kwa ajili ya kusherekea Pasaka na kutoa sadaka za kuteketezwa juu ya madhabahu ya Yahwe, Kama alivyoamuru mfalme Yosia.
১৬এই ভাবে রাজা যোশিয়ের আদেশ মত নিস্তারপর্ব্ব পালনের জন্য এবং সদাপ্রভুর বেদির উপরে হোমের অনুষ্ঠান করবার জন্য সেই দিন সদাপ্রভুর সমস্ত সেবা কাজের আয়োজন করা হল।
17 Watu wa Israeli ambao walikuwepo wakaishika Sabato wakati huo, na kisha Sikukuu ya Mikate isiyochachwa kwa siku saba.
১৭যে সব ইস্রায়েলীয় উপস্থিত ছিল তারা সেই দিন নিস্তারপর্ব্ব এবং সাত দিন ধরে খামির বিহীন রুটির পর্ব পালন করল।
18 Pasika kama hiyo haijafanyika tena katika Israeli tangu siku za nabii Samweli, wala hakuna mfalme yeyote miongoni mwa wafalme wa Israeli ambaye amewahi kusherekea Pasaka kama Yosia alivyofanya, pamoja na makuhani, Walawi, na watu wote wa Yuda na Israeli waliokuwepo, na wakaaji wote wa Yerusalemu.
১৮ভাববাদী শমূয়েলের পর থেকে আর কখনও ইস্রায়েলে এই ভাবে নিস্তারপর্ব্ব পালন করা হয়নি। যাজক, লেবীয় এবং যিরূশালেমের লোকদের সঙ্গে উপস্থিত যিহূদা ও ইস্রায়েলের সমস্ত লোকদের নিয়ে যোশিয় যেভাবে নিস্তারপর্ব্ব পালন করেছিলেন ইস্রায়েলের রাজাদের মধ্যে আর কেউ তেমন ভাবে পালন করেননি।
19 Pasaka hii ilitunzwa ndani ya miaka kumi na nane ya utawala wa Yosia.
১৯যোশিয়ের রাজত্বের আঠারো বছরের দিন এই নিস্তারপর্ব্ব পালন করা হয়েছিল।
20 Baada ya haya yote, baada ya Yosia kuliweka hekalu katika utaratibu, Neko, mfalme wa Misiri, akaenda juu kupigana dhidi ya Karkemist karibu na mto Frati, na Yosia akaenda kupigana juu yake.
২০যোশিয় মন্দিরের সব কাজ শেষ করবার পরে মিশরের রাজা নখো ফরাত (ইউফ্রেটিস) নদীর কাছে কর্কমীশে যুদ্ধ করতে গেলেন। তখন তাঁর সঙ্গে যুদ্ধ করার জন্য যোশিয় বের হয়ে গেলেন।
21 Lakini Niko akatuma wajumbe kwake, akisema, “Nikufanye nini, mfalme wa Yuda? Leo siji kinyume nawe, lakini dhidi ya nyumba ambayo nafanya vita nayo. Mungu ameniamuru kuwahi, hivyo acha kumwingilia Mungu, ambaye yuko pamoja nami, la sivyo atakuangamiza.”
২১কিন্তু নখো রাজদূত পাঠিয়ে তাঁকে বললেন, “হে যিহূদার রাজা, আপনার সঙ্গে আমার কি করে হবে? আজ আমি যে আপনার সঙ্গে যুদ্ধ করতে আসছি তা নয়, কিন্তু আক্রমণ করছি সেই লোকদের যাদের সঙ্গে আমার যুদ্ধ বেধেছে। ঈশ্বর আমাকে তাড়াতাড়ি করতে আদেশ করেছেন, সুতরাং ঈশ্বর যিনি আমার সঙ্গে আছেন আপনি তাঁকে বাধা দেবেন না, নাহলে তিনি আপনাকে ধ্বংস করবেন।”
22 Hata hivyo, Yosia alipuuzia kurudi nyuma. Akajibadili ili apigane naye. Hakusikiliza maneno ya Neko ambayo yalikuja kutoka kwenye kinywa cha Mungu; hivyo akaenda kupigana kataika bonde la Megido.
২২যদিও যোশিয় ফিরে যেতে অস্বীকার করলেন, বরং তাঁর সঙ্গে যুদ্ধ করবার জন্য ভিন্ন পোশাকে নিজেকে সাজালেন। ঈশ্বরের আদেশ মত নখো তাঁকে যা বললেন তাতে তিনি না শুনে মগিদ্দোর সমভূমিতে তাঁর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।
23 Wapiga upinde wakampiga Mfalme Yosia, na mfalme akawaambia watumishi wake, “Niondoeni hapa, kwa maana nimejeruhiwa vibaya.”
২৩তখন ধনুকধারীরা রাজা যোশিয়কে তীর মারলে তিনি তাঁর দাসদের বললেন, “আমাকে নিয়ে যাও, আমি অনেক আঘাত পেয়েছি।”
24 Kwa hiyo watumishi wake wakamtoa nje ya gari, na kumuweka katika gari lake la tahadhari. Wakampeleka Yerusalemu, ambako alikufa. Alzikwa katika makaburi ya babu zake. Yuda wote na Yerusalemu wakamwomboleza.
২৪আর তাঁর দাসেরা তাঁর রথ থেকে তাঁকে তুলে নিয়ে তাঁর অন্য রথটিতে রেখে তাঁকে যিরূশালেমে নিয়ে আসল, যেখানে তিনি মারা গেলেন। তাঁর পূর্বপুরুষদের কবরে তাঁকে কবর দেওয়া হল, আর যিহূদা ও যিরূশালেমের সব লোক তাঁর জন্য দুঃখী হলো।
25 Yeremia akamwomboleza Yosia; waimbaji wote wa kiume na wa kike wakaomboleza kuhusu Yosia hata leo. Nyimbo hizi zikawa desturi katika Israeli; tazama, zimeandikwa katika nyimbo za maombolezo.
২৫যোশিয়ের জন্য যিরমিয় বিলাপের গান রচনা করলেন এবং আজও সমস্ত গায়ক গায়িকারা যোশিয়ের বিষয়ে বিলাপ গান করে। ইস্রায়েলে এটা একটা চল্তি নিয়ম হয়ে গেল এবং দেখো, বিলাপ গানের বইয়ে তা লেখা হল।
26 Kwa mambao mengine kuhusu Yosia, na matendo yake mema aliyoyafanya katika utii kwa kile kilichoandikwa katika sheria ya Yahwe—
২৬যোশিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা এবং সদাপ্রভুর আইন-কানুন অনুসারে তাঁর
27 na matendo yake, kutoka mwanzo hadi mwisho, yameandikwa katika kitabu cha wafalme wa Yuda na Israeli.
২৭ঈশ্বরভক্তির সব কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত আজও “ইস্রায়েল ও যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।