< 2 Nyakati 10 >
1 Rehoboamu akaenda Shekemu, kwa maana Isaraeli wote walikuwa wanakauja Shekemu kwa ajili ya kumfanya yeye mfalme.
১রহবিয়াম শিখিমে গেলেন, কারণ তাঁকে রাজা করবার জন্য ইস্রায়েলীয়েরা সকলে শিখিমে উপস্থিত হয়েছিল।
2 Ikatokea kwamba Yeroboamu mwana wa Nebati akasikia haya (kwa maana alikuwa katika Misiri, ambako alikuw amekimbilia kutoka kwenye uwepo wa Mfalme Selemanai, lakini Yeroboamu akarudi kutoka Misiri).
২আর যখন নবাটের ছেলে যারবিয়াম এই কথা শুনলেন, কারণ তিনি মিশরে ছিলেন, শলোমন রাজার সামনে থেকে সেখানে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু যারবিয়াম মিশর থেকে ফিরে আসলেন।
3 Kwa hiyo wakatuma na kumuita yeye, na Yeroboamu na Israeli wote wakaja; wakamwambia Rehoboamu na kusema,
৩লোকেরা দূত পাঠিয়ে তাঁকে ডেকে আনল; আর যারবিয়াম ও ইস্রায়লীয়েরা সবাই রহবিয়ামের কাছে গিয়ে বললেন,
4 “Baba yako aliifanya nira yetu ngumu. Kwa hiyo sasa, ifanye kazi ngumu ya baba yako kuwa rahisi, na ifanye nyepesi nira yako ambayo baba yako aliiweka juu yetu, na sisi tutakutumikia wewe.”
৪“আপনার বাবা আমাদের উপর কঠিন জোয়াল চাপিয়ে দিয়েছেন; তাই আপনার বাবা আমাদের উপরে যে কঠিন দাসত্ব ও ভারী জোয়াল চাপিয়েছেন, আপনি তা হালকা করুন, তাহলে আমরা আপনার সেবা করব।”
5 Rehoboamu akawaambia, “Njoni kwangu tena baada ya siku tatu.” Kwa hiyo watu wakaondoka.
৫তিনি তাদের বললেন, “তিন দিন পর আবার আমার কাছে এসো;” তাতে লোকেরা চলে গেল।
6 Mfalme Rehoboamu akaomba ushauri kwa wazee ambao walikuwa wamesimama mbele ya Selemani baba yake wakati alipokuwa hai; akasema, Mnanishauri niwape jibu gani watu hawa?”
৬পরে রহবিয়াম রাজা, তাঁর বাবা শলোমনের জীবনকালে যে সব বৃদ্ধ নেতারা তাঁর সামনে থাকতেন, তাঁদের সঙ্গে পরামর্শ করে বললেন, “আমি এই লোকদের কি উত্তর দেব? তোমরা কি পরামর্শ দাও?”
7 Wakasema kwake, Ikiwa wewe ni mwema kwa watu hawa na uwapendeze, na sema maneno mazuri kwao, basi siku zote watakuwa watumishi wako.”
৭তাঁরা তাঁকে বললেন, “যদি আপনি এই সব লোকদের সঙ্গে ভাল ব্যবহার করে তাদের সন্তুষ্ট করেন এবং তাদের ভালো কথা বলেন, তবে তারা সব দিন আপনার সেবা করবে।”
8 Lakini Rehoboamu akapuuza ushauri wa wazee ambao walimpa, na akashauriana na wanauame vijana ambao walikuwa wa rika lake, ambao walisimama mbele yake.
৮কিন্তু তিনি ঐ বৃদ্ধ নেতাদের উপদেশ অগ্রাহ্য করে সমবয়সী যুবকেরা যারা তাঁর সামনে দাঁড়াতো, তাদের সঙ্গে পরামর্শ করলেন।
9 Akawaamabia, “Mnanipa ushauri gani, ili kwamba niwajibu watu waliozungumza kwangu na kusema, “Ifanye nyepesi nira yako ambayo baba yako aliiweka juu yetu'?”
৯তিনি তাদের বললেন, “ঐ লোকেরা বলছে, ‘আপনার বাবা যে ভারী জোয়াল আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তা হালকা করুন;’ এখন আমরা তাদের কি উত্তর দেব? তোমরা কি পরামর্শ দাও?”
10 Wanaume vijana mabaoa walikuwa rika la Yeroboamu wakasema kwake, wakisema, “Hivi ndivyo utakavyosema kwa watu waliokuambia kwamba baba yako Selemani aliifanya nira yao nzito, lakini kwamba lazima uifanye nyepesi. Hivi ndivyo utakavyosema kwao, 'Kidole changu kidogo ni kinene kuliko kiuno cha baba yangu.
১০তাঁর সমবয়সী যুবকেরা বলল, “যে লোকেরা আপনাকে বলছে, ‘আপনার বাবা যে ভারী জোয়াল আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তা হালকা করুন,’ তাদের এই কথা বলুন, ‘আমার কড়ে আঙুলটা আমার বাবার কোমরের চেয়েও মোটা,’
11 Kwa hiyo sasa, ingawa babab yangu aliwatwika nira nzito, nitaiongeza nira yenu. Baba yangu aliwaadhibu kwa mijeredi, lakini nitawaadhibu kwa nge.”
১১এখন আমার বাবা তোমাদের উপর যে ভারী জোয়াল চাপিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি তোমাদের জোয়াল আরও ভারী করব; আমার বাবা তোমাদের চাবুক মেরে শাস্তি দিতেন, কিন্তু আমি কাঁকড়া-বিছা দিয়ে দেব।”
12 Kwa hiyo Yeroboamu na watu wote wakaja kwa Rehoboamu katika siku ya tatu, kama aliavyosema mfalme, “Rudini kwangu katika siku ya tatu,”
১২পরে “তিন দিন পর আবার আমার কাছে এসো,” রাজার এই কথা অনুসারে যারবিয়াম ও সমস্ত লোকেরা তিন দিন পর রহবিয়ামের কাছে এল।
13 Yeroboamu akasema kwa kwao kwa ukatili, akiupuuza aushauri wa wazee.
১৩আর রাজা তাদের খুব কড়া উত্তর দিলেন; ফলে রহবিরাম রাজা বৃদ্ধ নেতাদের উপদেশ ত্যাগ করলেন
14 Akasema kwao akiufuata ushauri wa wanaume vijana, akisema, “Baba yangu aliifanya nira yenu nzito, lakini mimi nitaiongeza. Baba yangu aliwaadhibu kwa mijeredi, lakini mimi nitawaadhibu kwa nge.”
১৪এবং সেই যুবকদের পরামর্শ মত তাদের তিনি বললেন, “আমার বাবা তোমাদের জোয়াল ভারী করেছিলেন, কিন্তু আমি তা আরও ভারী করব; আমার বাবা তোমাদের চাবুক দিয়ে শাস্তি দিতেন, কিন্তু আমি তোমাদের কাঁকড়া-বিছা দিয়ে দেব।”
15 Kwa hiyo mfalme hakuwasikiliza watu, kwa kuwa lilikuw tukio lililoletwa na Mungu, kwamba Yahwe aweze kulitimiza neno lake ambalo Ahiya Mshiloni alikuwa amemwambia Yeroboamu mwana wa Nebati.
১৫এই ভাবে রাজা লোকদের কথায় কান দিলেন না, কারণ শীলোনীয় অহিয়ের মাধ্যমে সদাপ্রভু নবাটের ছেলে যারবিয়ামকে যে কথা বলেছিলেন, তা পূর্ণ করবার জন্য ঈশ্বর থেকেই এই ঘটনা ঘটল।
16 Israeli wote, walipoona kwamba mfalme hakuwasikiliza, watu wakamjibu na kusema, “Tunasehemu gani katika Daudi? Hatuna urith katika wana wa Yese! Kila mmoja wenu anapaswa kwenda katika hema yake, Israeli. Sasa kila mtu aone nyumba yake, Daudi.” Kwa hiyo Israeli wote wakarudi kwenye hema zao.
১৬যখন সমস্ত ইস্রায়েল দেখল, রাজা তাদের কথা শুনলেন না, তখন লোকেরা রাজাকে উত্তরে বলল, “দায়ূদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? যিশয়ের ছেলের উপর আমাদের কোনো অধিকার নেই; হে ইস্রায়েল, সবাই নিজেদের তাঁবুতে যাও; দায়ূদ! এখন তোমার নিজের বংশ তুমি নিজেই দেখ।” তারপরে সমস্ত ইস্রায়েল নিজেদের তাঁবুতে চলে গেল।
17 Lakini kwa watu wa Yuda walioishi katika miji ya Yuda, Yeroboamu akatawala juu yao.
১৭তবে যে সব ইস্রায়েলীয়রা যিহূদার নগরগুলিতে বাস করত, রহবিয়াম তাদের উপরে রাজত্ব করলেন।
18 Kisha mfalme Rehoboamu akamtuma Adoramu, ambaye alikuwa msimamizi wa wafanya kazi, lakini watu wa Israeli walimuua kwa kumpiga mawe. Mfalame Rehoboamu akaingia haraka ndani ya gari lake kwenda Yerusalemu.
১৮পরে রহবিয়াম রাজা তাঁর কাজে নিযুক্ত দাসেদের শাসনকর্ত্তা হদোরামকে পাঠালেন; কিন্তু ইস্রায়েলীয় সন্তানরা তাকে পাথর মারলো, তাতে সে মারা গেল। আর রাজা রহবিয়াম তাড়াতাড়ি তাঁর রথে উঠে যিরূশালেমে পালিয়ে গেলেন।
19 Kwa hiyo Israeli wakawa waasi dhidi ya nyumba ya Mungu hadi leo.
১৯এই ভাবে ইস্রায়েলীয়েরা দায়ূদের বংশের বিরুদ্ধে বিদ্রোহ করল; আজ পর্যন্ত সেই ভাবেই রয়েছে।