< 1 Samweli 5 >

1 Basi Wafilisti wakawa wamelitwaa sanduku la Mungu, wakalileta kutoka Ebenezeri hadi Ashdodi.
পলেষ্টীয়েরা ঈশ্বরের সিন্দুক নিয়ে এবন্‌ এষর থেকে অস্‌দোদে নিয়ে এসেছিল।
2 Wafilisti walilichukua sanduku la Mungu, wakalileta ndani ya nyumba ya Dagoni, na wakalikalisha pembeni mwa Dagoni.
পরে পলেষ্টীয়েরা ঈশ্বরের সিন্দুক দাগোন দেবতার মন্দিরে নিয়ে গিয়ে দাগোনের পাশে রাখল।
3 Watu wa Ashdodi walipoamka mapema siku ya pili, tazama, Dagoni ilianguka chini kifudifudi mbele ya sanduku la BWANA. Hivyo waliichukua Dagoni na kuisimamisha tena katika sehemu yake.
পরের দিন অস্‌দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখল, সদাপ্রভুর সিন্দুকের সামনে দাগোন মাটিতে উপুড় হয়ে পড়ে আছে; তাতে তারা দাগোনকে তুলে নিয়ে আবার তার জায়গায় রাখল।
4 Lakini walipoamka mapema kesho yake, tazama, Dagoni alikuwa ameanguka chini kifudifudi mbele ya sanduku la BWANA. Kichwa cha Dagoni na vitanga vyake miwili vilikatika na kulala mlangoni. Kiwiliwili cha Dagoni ndicho kilibaki tu.
তার পরের দিন ও লোকেরা খুব ভোরে উঠে দেখল, সদাপ্রভুর সিন্দুকের সামনে দাগোন মাটিতে উপুড় হয়ে পড়ে আছে এবং চৌকাঠের উপর দাগোনের মাথা ও দুই হাত ভেঙে পড়ে আছে, শুধু দেহের বাকি অংশটুকু আস্ত আছে।
5 Na hii ndiyo sababu, makuhani wa Dagoni na yeyote aingiae ndani ya nyumba ya Dagoni, hata leo, hawezi kukanyaga mlango wa Dagoni katika Ashdodi.
এই জন্য দাগোনের পুরোহিত এবং আর যত লোক দাগোনের মন্দিরে ঢোকে, তাদের মধ্যে আজ পর্যন্ত কেউই অস্‌দোদে অবস্থিত দাগোনের চৌকাঠের উপর পা দেয় না।
6 Mkono wa BWANA ulikuwa mzito juu ya watu wa Ashdodi. Aliwaangamiza akawatesa kwa majipu, Ashdodi na wilaya zake kwa pamoja.
আর অস্‌দোদীয়দের উপরে সদাপ্রভুর হাত ভারী হল এবং তিনি তাদেরকে ধ্বংস করলেন, অস্‌দোদের ও আশেপাশের লোকদেরকে ফোড়ার মাধ্যমে আঘাত করলেন।
7 Watu wa Ashdodi walipotambua kilichokuwa kinatokea, walisema, “Sanduku la Mungu wa Israeli lisikae kwetu, kwa sababu mkono wake ni mzito juu yetu na juu ya mungu wetu Dagoni.”
পরে অস্‌দোদীয়রা এইরকম দেখে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে থাকবে না; কারণ আমাদের ও আমাদের দেবতা দাগোনের উপরে তাঁর হাত যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে।”
8 Basi wakawatuma watu wawakusanye pamoja viongozi wote wa Wafilisti; wakawambia, “Tufanye nini na sanduku la Mungu wa Israeli?” Wakawajibu, “Sanduku la Mungu wa Israeli lihamishwe na kupelekwa Gathi.” Basi wakalihamisha hilo sanduku la Mungu wa Israeli hadi huko Gathi.
সেইজন্য তারা লোক পাঠিয়ে পলেষ্টীয়দের শাসনকর্ত্তাদের নিজেদের কাছে এক জায়গায় ডেকে এনে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্তব্য?” শাসনকর্তারা বললেন, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক গাতে নিয়ে যাওয়া হোক।” তাতে তারা ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক সেখানে নিয়ে গেল।
9 Lakini baada ya kulipeleka huko, mkono wa BWANA ulikuwa juu ya mji huo, ukasababisha machafuko makubwa. Akawatesa watu wa mji huo, wakubwa kwa wadogo; na majipu yakaota juu ya miili yao.
তারা নিয়ে যাওয়ার পরে সেই শহরের বিরুদ্ধে সদাপ্রভুর হাত খুবই ভয়ঙ্কর হয়ে উঠলো এবং তিনি শহরের ছোট বড় সমস্ত লোককে আঘাত করলেন, তাদের ফোড়া হল।
10 Basi, wakalipeleka sanduku la Mungu hadi Ekroni. Lakini mara tu sanduku la Mungu lilipoingia Ekroni, watu wa Ekroni walipiga kelele wakisema, “Wametuletea sanduku la Mungu wa Israeli kutuua sisi na watu wetu.”
১০পরে তারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণে পাঠিয়ে দিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক ইক্রোণে উপস্থিত হলে ইক্রোণের লোকেরা কেঁদে বলল, “আমাদেরকে ও আমাদের লোকদেরকে মেরে ফেলবার জন্যই ওরা আমাদের কাছে ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক নিয়ে এসেছে।”
11 Basi wakawatuma watu wawakusanye pamoja viongozi wote wa Wafilisti; wakawambia, “Lipelekeni mbali sanduku la Mungu wa Israeli, na lirudishwe katika makao yake, ili lisije kutuua sisi na watu wetu.” Kwa maana kulikuwa na hofu ya kutisha mjini mwote; Mkono wa Mungu ulikuwa mzito mno huko.
১১পরে তারা লোক পাঠিয়ে পলেষ্টীয়দের সব শাসনকর্ত্তাদের এক জায়গায় ডেকে এনে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক পাঠিয়ে দিন, তা নিজের জায়গাতেই ফিরে যাক, আমাদের ও আমাদের লোকদের হত্যা না করুক।” কারণ মহামারীর ভয়ে শহরের সব জায়গায় ভয় উপস্থিত হয়েছিল; সেই জায়গায় ঈশ্বরের হাত খুবই ভারী হয়েছিল।
12 Watu ambao hawakufa waliteswa na majipu, na kilio cha mji kilipanda hadi mbinguni.
১২যে সব লোক মারা যায় নি, তারা ফোড়ায় আহত হল; আর শহরের চিত্কারের শব্দ আকাশ পর্যন্ত উঠলো।

< 1 Samweli 5 >