< 1 Samweli 24 >

1 Sauli aliporudi kuwafukuza Wafilisti, akaambiwa kwamba, “Daudi yuko katika jangwa la Engedi.”
পরে শৌল পলেষ্টীয়দের আর তাড়া না করে ফিরে এলে লোকে তাঁকে এই খবর দিল, “দেখুন, দায়ূদ ঐন-গদীর উপত্যকায় আছে৷”
2 Ndipo Sauli akachukua watu elfu tatu waliochaguliwa kutoka Iraeli yote, wakaenda kumtafuta Daudi na watu wake katika miamba ya Mbuzi Mwitu.
তাতে শৌল সমস্ত ইস্রায়েল থেকে নির্বাচিত তিন হাজার লোক নিয়ে বন্য ছাগলের শৈলের উপরে দায়ূদের ও তাঁর লোকদের খোঁজে গেলেন৷
3 Akafika penye mazizi ya kondoo kando ya njia, mahali palipokuwa na pango. Sauli akaingia ndani yake kujisaidia. Wakati huo Daudi na watu wake walikuwa wamekaa mbali zaidi ndani ya pango lilelile.
পথের মধ্যে তিনি মেষবাথানে উপস্থিত হলেন; সেখানে এক গুহা ছিল; আর শৌল পা ঢাকবার জন্য তার মধ্যে প্রবেশ করলেন; কিন্তু দায়ূদ ও তাঁর লোকেরা সেই গুহার একদম ভেতরে বসেছিলেন৷
4 Watu wake Daudi wakamwambia, “Hii ndiyo siku ambayo BWANA aliisema akikuambia, 'Nitamweka adui wako mkononi mwako, ili umtendee kama unavyotaka.”' Kisha Daudi akainuka na kumnyemelea kwa mbele kimya kimya na kulikata pindo la kanzu ya Sauli.
তখন দায়ূদের লোকেরা তাঁকে বলল, “দেখুন, এ সেই দিন, যে দিনের র কথা সদাপ্রভু আপনাকে বলেছেন, দেখ, আমিই তোমার শত্রুকে তোমার হাতে সমর্পণ করব, তখন তুমি তার প্রতি যা ভালো বুঝবে, তাই করবে৷” তাতে দায়ূদ উঠে চুপিচুপি শৌলের কাপড়ের সামনের অংশ কেটে নিলেন৷
5 Baadaye moyo wa Daudi ukamchoma kwa sababu alilikata pindo la kanzu ya Sauli.
তারপরে, শৌলের কাপড়ের অংশ কাটাতে দায়ূদের হৃদয় ধুকধুক করতে লাগল;
6 Akawaambia watu wake, “BWANA anisamehe, sikupaswa kumtendea jambo hili bwana wangu, Mtiwa mafuta wa BWANA, kwa kunyoosha mkono wangu juu yake, maana yeye ni masihi wa BWANA.”
আর তিনি নিজের লোকদেরকে বললেন, “আমার প্রভুর প্রতি, সদাপ্রভুর অভিষিক্তের প্রতি এমন কাজ করতে, তাঁর বিরুদ্ধে আমার হাত তুলতে সদাপ্রভু আমাকে না দিন; কারণ তিনি সদাপ্রভুর অভিষিক্ত৷”
7 Hivyo Daudi akawakemea watu wake kwa maneno haya, na kuwazuia wasimpige Sauli. Sauli akasimama, akatoka pangoni, na kwenda zake.
এইরকম কথা বলে দায়ূদ নিজের লোকদেরকে শাসন করলেন, শৌলের বিরুদ্ধে যেতে দিলেন না৷ পরে শৌল উঠে গুহা থেকে বেরিয়ে গিয়ে নিজের পথে চললেন৷
8 Baadaye tena, Daudi akasimama juu, akatoka pangoni, na kumwita Sauli: “Bwana wangu mfalme.” Sauli alipotazama nyuma, Daudi akasujudu hadi chini na kuonyesha heshima.
তারপরে দায়ূদও উঠে গুহা থেকে বেরিয়ে এলেন এবং শৌলকে পিছন থেকে ডেকে বললেন, “হে আমার প্রভু মহারাজ,” আর শৌল পিছনের দিকে তাকালে দায়ূদ ভূমিতে মাথা নিচু করে প্রণাম করলেন৷
9 Daudi akamwambia Sauli, “Kwa nini unawasikiliza watu ambao wanasema, “Angalia, Daudi anatafuta kukudhuru?'
আর দায়ূদ শৌলকে বললেন, “মানুষের এমন কথা আপনি কেন শোনেন যে, ‘দেখুন, দায়ূদ আপনার ক্ষতি করার চেষ্টা করছে?’
10 Leo macho yako yameona jinsi BWANA alivyokuweka mkononi mwangu tulipokuwa ndani ya pango. Wengine waliniambia nikuuwe, lakini nilikuacha hai. Nikasema, 'Sitanyoosha mkono wangu juu ya bwana wangu; kwa kuwa ni masihi wa BWANA.'
১০দেখুন, আপনি আজ নিজের চোখে দেখছেন, আজ এই গুহার মধ্যে সদাপ্রভু আপনাকে আমার হাতে সমর্পণ করেছিলেন এবং কেউ আপনাকে হত্যা করবার পরামর্শ দিয়েছিল, কিন্তু আপনার উপরে মমতা হল, আমি বললাম, ‘আমার প্রভুর বিরুদ্ধে হাত তুলব না, কারণ তিনি সদাপ্রভুর অভিষিক্ত৷’
11 Tazama, baba yangu, angalia pindo la kanzu yako mkononi mwangu. Kwa maana kama nilikata pindo la kanzu yako na sikukuua, basi ujuwe na uone kwamba sina uovu au kosa katika mkono wangu, na sijafanya dhambi juu yako, ingawa unawinda kuutoa uhai wangu.
১১আর হে আমার পিতা, দেখুন; হ্যাঁ, আমার হাতে আপনার কাপড়ের এই অংশ দেখুন; কারণ আমি আপনার কাপড়ের সামনের অংশ কেটে নিয়েছি, তবুও আপনাকে হত্যা করি নি, এতে আপনি বিচার করে দেখবেন, আমি হিংসায় কি অধর্মে হাত তুলি না এবং আপনার বিরুদ্ধে পাপ করি নি; তবুও আপনি আমার প্রাণ কেড়ে নেবার জন্য [শিকার] মৃগয়া করছেন৷
12 BWANA aamue kati yangu na wewe, na BWANA anilipizie kisasi juu yako, lakini mkono wangu kamwe hautakuwa juu yako.
১২সদাপ্রভু আমার ও আপনার মধ্যে বিচার করবেন, আপনার করা অন্যায় থেকে আমাকে উদ্ধার করবেন, কিন্তু আমার হাত আপনার বিরুদ্ধে উঠবে না৷
13 Kama mithali ya wazee isemavyo, 'Katika waovu hutoka uovu.' Lakini mkono wangu hautakuwa juu yako.
১৩প্রাচীনদের প্রবাদে বলে, ‘দুষ্টদের থেকেই দুষ্টতা জন্মায়,’ কিন্তু আমার হাত আপনার বিরুদ্ধ হবে না৷
14 Mfalme wa Israeli ametoka kumuandama nani? Unamsaka nani? Unasaka mzoga wa mbwa! Unasaka kiroboto!
১৪ইস্রায়েলের রাজা কার পিছনে বেরিয়ে এসেছেন? আপনি কার পিছনে পিছনে তাড়া করছেন? একটা মৃত কুকুরের পিছনে, একটা মাছির পিছনে৷
15 BWANA na awe mwamuzi na atoe hukumu kati yangu na wewe, na akaione, na akatetee sababu yangu na aniruhusu kuepuka mkono wako.”
১৫কিন্তু সদাপ্রভু বিচারকর্ত্তা হন, তিনি আমার ও আপনার মধ্যে বিচার করুন; আর তিনি দৃষ্টিপাত করে আমার বিবাদ শেষ করুন এবং আপনার হাত থেকে আমাকে রক্ষা করুন৷”
16 Daudi alipomaliza kuongea maneno haya kwa Sauli, Sauli akasema, “Hii ni sauti yako, mwanangu Daudi?” Sauli alinyanyua sauti yake akalia.
১৬দায়ূদ শৌলের কাছে এই সব কথা শেষ করলে শৌল জিজ্ঞাসা করলেন, “হে আমার সন্তান দায়ূদ, এ কি তোমার স্বর?” আর শৌল খুব জোরে কাঁদলেন৷
17 Akamwambia Daudi, “Wewe ni mwenye haki kuliko mimi. Kwa sababu umenilipa mazuri, wakati mimi nimekulipa maovu.
১৭পরে তিনি দায়ূদকে বললেন, “আমার থেকে তুমি ধার্মিক, কারণ তুমি আমার উপকার করেছ, কিন্তু আমি তোমার অপকার করেছি৷
18 Leo umetangaza jinsi ulivyonitendea mazuri, kwa sababu hukuniua wakati BWANA aliponiweka katika rehema yako.
১৮তুমি আমার প্রতি কেমন ভালো ব্যবহার করে আসছ, তা আজ দেখালে; সদাপ্রভু আমাকে তোমার হাতে সমর্পণ করলেও তুমি আমাকে হত্যা করনি৷
19 Kwa kuwa mtu akimpata adui yake, atamwacha aende zake salama? Na BWANA akuzawadie mema kwa kile ulichonifanyia leo.
১৯মানুষ নিজের শত্রুকে পেলে কি তাকে ভালোর পথে ছেড়ে দেয়? আজ তুমি আমার প্রতি যা করলে, তার প্রতিশোধে সদাপ্রভু তোমার মঙ্গল করুন৷
20 Basi, najua kwa hakika kwamba utakuwa mfalme na kwamba ufalme wa Israeli utaimarika katika mkono wako.
২০এখন দেখ, আমি জানি, তুমি অবশ্যই রাজা হবে, আর ইস্রায়েলের রাজ্য তোমার হাতে স্থির থাকবে৷
21 Niapie kwa BWANA kwamba baada yangu hautawakatilia mbali uzao wangu, na kwamba hautaliharibu jina langu katika nyumba ya baba yangu.”
২১অতএব এখন সদাপ্রভুর নামে আমার কাছে দিব্যি কর যে, তুমি আমার পরে আমার বংশ বিনাশ করবে না ও আমার বাবার বংশ থেকে আমার নাম লোপ করবে না৷”
22 Hivyo Daudi akamwapia Sauli kiapo. Kisha Sauli akaenda nyumbani, lakini Daudi na watu wake wakapanda kwenda ngomeni.
২২তখন দায়ূদ শৌলের কাছে দিব্যি করলেন৷ পরে শৌল বাড়ি চলে গেলেন, কিন্তু দায়ূদ ও তাঁর লোকেরা সুরক্ষিত জায়গায় উঠে গেলেন৷

< 1 Samweli 24 >