< 1 Wafalme 1 >

1 Mfalme Daudi alipokuwa mzee sana, walimfunika kwa nguo, lakini hakupata joto.
দায়ূদ রাজা বৃদ্ধ ও তাঁর অনেক বয়স হয়েছিল। লোকেরা তাঁর শরীরে অনেক কাপড় দিয়ে ঢেকে দিলেও তা আর গরম হত না।
2 Kwa hiyo watumishi wake wakamwambia, “Na tutafute msichana bikra kwa ajili ya mfalme bwana wetu. Ili amtumikie na kumtunza. Naye atalala kwenye mikono yake ili bwana mfalme wetu apate joto.
সেইজন্য তাঁর কর্মচারীরা তাঁকে বলল, “আমাদের প্রভু মহারাজের জন্য আমরা একজন যুবতী কুমারী মেয়ের খোঁজ করি। সে রাজার কাছে থেকে তাঁর সেবা যত্ন করুক। আমাদের প্রভু মহারাজের শরীর যাতে গরম হয়, সেইজন্য সে তাঁর বুকের ওপরে শুয়ে থাকুক।”
3 Kwa hiyo wakatafuta msichana mrembo katika mipaka yote ya Israeli. Wakampata Abishagi Mshunami wakamlte kwa mfalme.
তাতে তারা গোটা ইস্রায়েল দেশে একটা সুন্দরী মেয়ের খোঁজ করতে লাগল। পরে তারা শূনেমীয়া অবীশগকে পেল এবং তাকে রাজার কাছে নিয়ে গেল।
4 Yule msichana alikuwa mrembo sana. Naye akamtumikia mfalme na kumtunza, Lakini mfalme hakumjua.
সেই মেয়েটি খুব সুন্দরী ছিল। সে রাজার কাছে থেকে তাঁর সেবা যত্ন করতে লাগল, কিন্তু রাজা তার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হলেন না।
5 Wakati huo, Adoniya mwana wa Hagithi alijiinua akisema, “Nitakuwa mfalme.” Kwa hiyo akajiandalia magari na wapanda farasi hamsini ili wapige mbio mbele yake.
দায়ূদের স্ত্রী হগীতের ছেলে আদোনিয় গর্ব করে বলতে লাগল, “আমিই রাজা হব।” এই বলে সে কতগুলো রথ ও ঘোড়সওয়ার ও তার আগে আগে যাবার জন্য পঞ্চাশজন লোকও নিযুক্ত করল।
6 Baba yake alikuwa hajawahi kumsumbua, kwa kusema, “kwa nini umefanya hili na lile?” Adoniya allikuwa mwanamume mzuri sana aliyezaliwa baada ya Absalomu.
তার বাবা কোনো কাজে তাকে কখনও বাধা দেন নি, বলেন নি, “কেন তুমি এই কাজ করেছ?” আদোনিয় দেখতে সুন্দর ছিল; তার জন্ম হয়েছিল অবশালোমের পরে।
7 Akashauriana na Yoabu mwana wa Seruya na Abiathari kuhani. Wakamfuata Adoniya wakamsaidia.
সরূয়ার ছেলে যোয়াব ও যাজক অবিয়াথরের সঙ্গে আদোনিয় পরামর্শ করল, আর তারাও তার পক্ষ হয়ে তাকে সাহায্য করল।
8 Lakini Sadoki kuhani, Benaya mwana wa Yehoyada, nabii Nathani, Shimei, Rei, na watu mashujaa wa Daudi hawakumfuata Adoniya.
কিন্তু যাজক সাদোক যিহোয়াদার ছেলে বনায়, ভাববাদী নাথন, শিমিয়ি, রেয়ি এবং দায়ূদের বীর যোদ্ধারা আদোনিয়ের পক্ষে যোগ দিল না।
9 Adoniya akataoa dhabihu za Kondoo, na ndama walionona kwenye jiwe la Sohelethi, ambalo liko karibu na Eni Rogeli. Akawakaribisha ndugu zake wote, watoto wa mfalme, wanaume wote wa Yuda, na watumishi wa mfalme.
ঐন্‌ রোগেলের পাশে সোহেলৎ পাথরের কাছে আদোনিয় কতগুলো ভেড়া, ষাঁড় এবং মোটাসোটা বাছুর বলিদান করে তার সব ভাইদের, রাজার ছেলেদের ও যিহূদার সমস্ত রাজকর্মচারীদের নিমন্ত্রণ করল।
10 Lakini hakumkaribisha nabii Nathan, Benaya, wanaume mashujaa, au ndugu yake Sulemani.
১০কিন্তু সে ভাববাদী নাথন, বনায়, দায়ূদের বীর যোদ্ধাদের আর তার ভাই শলোমনকে নিমন্ত্রণ করল না।
11 Kisha Nathani akamwambia Bethisheba mama wa Sulemani, akaisema, “Je, haujasikia kuwa Adoniya mwana wa Hagathi amekuwa mfalme, na Daudi bwana wetu halijui hilo?
১১তখন নাথন শলোমনের মা বৎশেবাকে বলল, “আমাদের মনিব দায়ূদের অজান্তে হগীতের ছেলে আদোনিয় যে রাজা হয়েছে তা কি আপনি শোনেন নি?
12 Kwa hiyo sasa nakupa ushauri, ili kwamba uweze kuokoa maisha yako na maisha ya mwanao Suleimani.
১২আপনি কেমন করে আপনার নিজের ও আপনার ছেলে শলোমনের প্রাণ রক্ষা করতে পারবেন, আমি এখন আপনাকে সেই পরামর্শ দিচ্ছি।
13 Nenda kwa mfalme Daudi; ukamwambie, 'Bwana wangu mfalme, Je, haukumwapia mtumishi wako, ukisema, “Hakika Sulemani mwanao atatawala baada yangu, na ataketi kwenye kiti changu cha enzi?” Kwa nini basi Adoniya anatawala?'
১৩আপনি এখনই রাজা দায়ূদের কাছে গিয়ে বলুন, ‘আমার প্রভু মহারাজ, আপনার দাসীর কাছে কি আপনি এই বলে প্রতিজ্ঞা করেন নি যে, আপনার পরে নিশ্চয়ই আপনার ছেলে শলোমনই রাজা হবে এবং সেই আপনার সিংহাসনে বসবে? তাহলে কেন আদোনিয় রাজা হয়েছে?’
14 Wakati ukiwa pale ukiongea na mfalme, Nitaingia baada yako na kuthibitisha hayo.
১৪আপনি যখন রাজার সঙ্গে কথা বলতে থাকবেন তখন আমিও সেখানে গিয়ে আপনার কথায় সায় দেব।”
15 Kwa hiyo Bathisheba akaingia chumbani kwa mfalme. Wakati huo mfalme alikuwa mzee sana, na Abishagi Mshunami alikuwa akimtunza mfalme.
১৫পরে বৎশেবা রাজার ঘরে গেলেন। সেই দিন রাজা খুব বুড়ো হয়ে গিয়েছিলেন এবং শূনেমীয়া অবীশগ তাঁর দেখাশোনা করছিল।
16 Bathisheba akaiinama kifudifudi mbele ya mfalme. Na kisha mfalme akasema, “Una haja gani?”
১৬বৎশেবা রাজার সামনে উপুড় হয়ে প্রণাম করলেন। রাজা জিজ্ঞাসা করলেন, “তুমি কি চাও?”
17 Naye akamwambia, “Bwana wangu, ulimwapia mtumishi wako kwa jina la BWANA, Mungu wako, ukisema, 'Hakika Sulemani mwanao atatawala, baada yangu, naye ataketi kwenye kiti changu cha enzi.'
১৭বৎশেবা তাঁকে বললেন, “হে আমার প্রভু, আপনি নিজেই আপনার ঈশ্বর সদাপ্রভুর নামে শপথ করে আপনার এই দাসীকে বলেছিলেন যে, আমার পরে তোমার ছেলে শলোমন রাজত্ব করবে, সেই আমার সিংহাসনে বসবে।
18 Sasa, tazama, Adoniya ni mfalme, na bwana wangu mfalme hajui jambo hili.
১৮এখন, দেখুন, আদোনিয় রাজা হয়েছে আর আপনি, আমার প্রভু মহারাজ, এই বিষয়ে কিছুই জানেন না।
19 Ametoa dhabihu ya makisai, ndama walionona, na kondoo wengi, na amewakaribisha wana wote wa mfalme, Abiathari kuhani, na Yoabu jemedari wa jeshi, lakini hajamkaribisha Sulemani mtumishi wako.
১৯সে অনেক গরু, মোটাসোটা বাছুর ও ভেড়া উৎসর্গ করেছে এবং রাজার সব ছেলেদের, যাজক অবিয়াথরকে ও সেনাপতি যোয়াবকে নিমন্ত্রণ করেছে, কিন্তু আপনার দাস শলোমনকে সে নিমন্ত্রণ করে নি।
20 Mfalme bwana wangu, macho yote ya Israeli yako kwako, yakisubiri usemi wako juu ya nani atakayeti kwenye kiti cha enzi baada yako, bwana wangu.
২০হে আমার প্রভু মহারাজ, সমস্ত ইস্রায়েলের চোখ আপনার উপর রয়েছে। তারা আপনার কাছ থেকে জানতে চায় আপনার পরে কে আমার প্রভু মহারাজের সিংহাসনে বসবে।
21 Vinginevyo itatokea, wakati bwana wangu atakapolala na baba zake, kwamba Mimi na mwanangu Sulemani kuhesabiwa wahaini.”
২১তা না হলে যখনই আমার মালিক মহারাজ তাঁর পূর্বপুরুষদের ন্যায় চলে যাবেন তখনই আমাকে ও আমার ছেলে শলোমনকে দোষী বলে ধরা হবে।”
22 Wakati alipokuwa akiendelea na mfalme, nabii Nathani aliingia.
২২রাজার সঙ্গে বৎশেবার কথা শেষ হতে না হতেই ভাববাদী নাথন সেখানে উপস্থিত হলেন।
23 Watumshi wakamwambia mfalme, “Nabii Nathani yuko hapa,” Naye alipoingia mbele ya mfalme, akalala kifudifudi mbele ya mfalme na uso wake ukielekea chini.
২৩তখন কেউ একজন রাজাকে বলল, “ভাববাদী নাথন এখানে এসেছেন।” তখন সে রাজার সামনে গিয়ে মাটিতে উপুড় হয়ে তাঁকে প্রণাম জানালেন।
24 Nathani akamwambia, “Mfalme bwana wangu, Je, umesema, Adoniya atatawala baada yangu, na ataketi kwenye kiti changu cha enzi?
২৪তারপর নাথান রাজাকে বললেন, “হে আমার প্রভু মহারাজ, আপনি কি ঘোষণা করেছেন যে, আপনার পরে আদোনিয় রাজা হবে, আর সেই আপনার সিংহাসনে বসবে?
25 kwani leo ameshuka na ametoa dhabihu ya makisai, ndama walionona, na kondoo wengi, na amewakaribisha wana wote wa mfalme, jemedari wa jeshi, na Abiatahari kuhani. Nao wanakuka na kunywa mbele zake, na kusema, 'Mfalme Adoniya na aishi milele!'
২৫সে তো আজ গিয়ে অনেক ষাঁড়, মোটাসোটা বাছুর এবং ভেড়া বলিদান করে রাজার সব ছেলেদের, সেনাপতিদের এবং পুরোহিত অবিয়াথরকে নিমন্ত্রণ করেছে। এখন তারা তার সঙ্গে খাওয়া দাওয়া করছে আর বলছে, ‘রাজা আদোনিয় চিরজীবী হোন।’
26 Lakini mimi, mtumishi wako, Sadoki kuhani, Benaya mwana wa Yehoyada, na mtumishi wako Suleimani, hajatukaribisha.
২৬আপনার দাস আমাকে, যাজক সাদোককে, যিহোয়াদার ছেলে বনায়কে এবং আপনার দাস শলোমনকে সে নিমন্ত্রণ করে নি।
27 Je, bwana wangu mfalme amefanya haya pasipo kutuambia sisi, watumishi wako, ni nani atakayeketi kwenye kiti cha enzi baada yake?”
২৭আমার প্রভু মহারাজের পরে কে সিংহাসনে বসবে তা কি আমার প্রভু মহারাজ তাঁর দাসদের না জানিয়েই ঠিক করেছেন?” শলোমন রাজা হলেন
28 Ndipo mfalme Daudi lipojibu na kusema, “Mwiteni Bathisheba arudi.” Naye akaja akasimama mbele ya mfalme.
২৮তখন রাজা দায়ূদ বললেন, “বৎশেবাকে আমার কাছে ডাক।” তাতে বৎশেবা রাজার সামনে গিয়ে দাঁড়ালেন।
29 Mfalme akafanya kiapo akasema, “Kama BWANA aishivyo, ambaye ameniokoa toka tabu zote,
২৯রাজা তখন শপথ করে বললেন, “যিনি আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি যে,
30 kama nilivyokuapia kwa BWANA, Mungu wa Israeli, nikisema, 'Sulemani mwanao atatawala baada yangu, naye ndiye atakayeketi kwenye kiti changu cha enzi, mahali pangu,' Nitafanya hivi leo.”
৩০ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে যে শপথ আমি তোমার কাছে করেছিলাম আজ আমি নিশ্চয়ই তা পালন করব। তোমার ছেলে শলোমন আমার পরে রাজা হবে আর সেই আমার জায়গায় সিংহাসনে বসবে।”
31 Kisha Bathisheba akalala kifudifudi na sura yake ikielekea chini mbele ya mfalme akasema, “Bwana wangu mfalme Daudi n a aishi milele!”
৩১তখন বৎশেবা মাটিতে উপুড় হয়ে প্রণাম করে রাজাকে বললেন, “আমার প্রভু মহারাজ দায়ূদ চিরজীবী হোন।”
32 Mflme Daudi akasema, “Niitieni Sadoki kuhani, nabii Nathani na Benaya mwana wa Yehoyada.” Nao wakaja mbele ya mfalme.
৩২রাজা দায়ূদ বললেন, “যাজক সাদোক, ভাববাদী নাথন এবং যিহোয়াদার ছেলে বনায়কে আমার কাছে ডেকে আন।” তাঁরা রাজার কাছে আসলেন।
33 Mfalme akawaambia, “Uwachukue watumishi wangu, bwana wako, na umfanye Sulemani mwanangu apande juu ya nyumba yangu mimi na mkamtelemshe mpaka chini Gihoni.
৩৩রাজা তাঁদের বললেন, “আপনারা আমার দাসদেরকে সঙ্গে নিন এবং আমার ছেলে শলোমনকে আমার নিজের খচ্চরে বসিয়ে তাকে নিয়ে গীহোন উপত্যকায় নেমে যান।
34 Na Sadoki kuhani na nabii Nathani wamtawaze awe mfalme wa Israeli na tarumbeta zipigwe, 'Mfalme Suleimani na uishi milele!'
৩৪যাজক সাদোক ও ভাববাদী নাথন সেখানে তাকে ইস্রায়েলের রাজা হিসাবে অভিষেক করুন। তারপর আপনারা তূরী বাজিয়ে চিৎকার করে বলুন, ‘রাজা শলোমন চিরজীবী হোন।’
35 Kisha njoni mkiwa nyuma yake, naye atakuja na kukaa kwenye kiti changu cha enzi; kwani yeye ndiye atakayekuwa mfalme mahali pangu. Nimemchagua yeye kuwa mtawala wa Israeli na Yuda.”
৩৫এর পর আপনারা তার পিছনে পিছনে ফিরে আসবেন। সে এসে আমার সিংহাসনে বসবে এবং আমার জায়গায় রাজত্ব করবে। আমি তাকে ইস্রায়েল ও যিহূদার শাসনকর্ত্তা নিযুক্ত করলাম।”
36 Benaya mwana wa Yehoyada akamjibu mfalme, akasema, “Na iwe hivyo! Na BWANA, Mungu wa mfalme bwana wangu, alithibitishe hilo.
৩৬তখন যিহোয়াদার ছেলে বনায় রাজাকে বললেন, “আমেন। আমাদের প্রভু মহারাজের ঈশ্বর সদাপ্রভু তাই করুন।
37 Kama vile BWANA alivyokuwa na mfalme bwana wangu na awe na Sulemani hivyo hivyo, na kuifanya enzi yake kuwa kubwa kuliko zaidi ya enzi ya bwana wangu Daudi.”
৩৭সদাপ্রভু যেমন আমার প্রভু মহারাজের সঙ্গে থেকেছেন তেমনি শলোমনের সঙ্গেও থাকুন এবং আমার প্রভু রাজা দায়ূদের রাজ্যের চেয়েও তাঁর রাজ্য আরও বড় করুন!”
38 Kwa hiyo Sadoki kuhani, nabii Nathani, Benaya mwana wa Yehoyada, na Wakerethi na Wapelethi wakamfanya Sulemani akapanda juu ya nyumba ya mfalme Daudi; wakamleta Gihoni.
৩৮তখন যাজক সাদোক, ভাববাদী নাথন, যিহোয়াদার ছেলে বনায়, করেথীয় ও পলেথীয়েরা গিয়ে শলোমনকে রাজা দায়ূদের খচ্চরে বসিয়ে গীহোনে নিয়ে গেলেন।
39 Naye Sadoki kuhani akachukua pembe lenye mafuta hemani akamtia mafuta Sulemani kisha wakapiga tarumbeta, na watu wote wakasema, 'Mfalme Sulemani na aishi milele!'
৩৯যাজক সাদোক পবিত্র তাঁবু থেকে তেলের শিঙ্গাটা নিয়ে এসে শলোমনকে অভিষেক করলেন। তারপর তাঁরা তূরী বাজালেন এবং সমস্ত লোকেরা চিৎকার করে বলল, “রাজা শলোমন চিরজীবী হোন।”
40 Kisha watu wote wakamfuata, na watu wakapiga zomari wakafurahi furaha kubwa mno, kiasi kwamba dunia ikatetemeka kwa sauti zao.
৪০তারপর সমস্ত লোক বাঁশী বাজাতে বাজাতে এবং খুব আনন্দ করতে করতে শলোমনের পিছনে পিছনে ফিরে আসল। তারা এমনভাবে আনন্দ করল যে, তার শব্দে পৃথিবী কেঁপে উঠল।
41 Kisha Adoniya na wageni wake waliokuwa pamoja naye wakasikia hayo walipomaliza kula. Yoabu alipozisikia sauti za panda, akasema, “Kwa nini jiji lilko katika hali ya taharuki?”
৪১সেই দিন আদোনিয় ও সমস্ত নিমন্ত্রিত লোকেরা খাওয়ার শেষের দিকে সেই শব্দ শুনল। তূরীর আওয়াজ শুনে যোয়াব জিজ্ঞাসা করল, “শহরে এই সব গোলমাল হচ্ছে কেন?”
42 Wakati alipokuwa akiongea, Yonatahani mwana wa Abiathari kuhani alifika. Adoniya akamwambia, “Karibu, 'kwa kuwa wewe wastahili kutuletea habari.”
৪২তাঁর কথা শেষ হতে না হতেই যাজক অবিয়াথরের ছেলে যোনাথন সেখানে উপস্থিত হল। আদোনিয় তাকে বলল, “আসুন, আসুন। আপনি তো ভাল লোক, নিশ্চয়ই ভাল সংবাদ এনেছেন।”
43 Naye Yonathani akamjibu Adoniya, “Mfalme bwana wetu Daudi amemfanya Sulemani kuwa mfalme.
৪৩যোনাথন উত্তর দিল এবং আদোনিয়কে বলল, “আমাদের প্রভু মহারাজ দায়ূদ শলোমনকে রাজা করেছেন।
44 Na mfalme amemtuma pamoja naye Sadoki, nabii Nathani, Benaya mwana wa Yehoyada, na Wakerethi pamoja na Wapelethi. Wamempandisha Sulemani juu ya nyumba ya mfalme.
৪৪রাজা তাঁর সঙ্গে যাজক সাদোক, ভাববাদী নাথন, যিহোয়াদার ছেলে বনায়, করেথীয় ও পলেথীয়দের পাঠিয়েছেন। তাঁরা তাঁকে রাজার খচ্চরের উপর বসিয়েছেন,
45 Sadoki kuhani na nabii Nathani wamemtawaza kuwa mfalme kule Gihoni, na wametokea huko wakifurahi, ndiyo maana jiji liko katika taharuki. Na hizi ndizo sauti ulizosikia.
৪৫আর যাজক সাদোক ও ভাববাদী নাথন গীহোনে তাঁকে রাজপদে অভিষেক করেছেন। সেখান থেকে লোকেরা আনন্দ করতে করতে ফিরে গিয়েছে আর শহরে সেই গোলমালই হচ্ছে। সেই আওয়াজই আপনারা শুনতে পাচ্ছেন।
46 Pia, Sulemani ameketi kwenye kiti cha enzi cha ufalme.
৪৬এছাড়া শলোমন রাজ সিংহাসনেও বসেছেন,
47 Zaidi ya yote, watumishi wa mfalme walikuja kumbariki mfalme bwana wetu Daudi, wakisema, 'Mungu wako na alifanye jina la Sulemani kuwa zuri kuliko jina lako, na kuifanya enzi yako kuwa kubwa kuliko yako.' na mfalme akasujudu mwenyewe kitandani.
৪৭আর রাজার কর্মচারীরা আমাদের মনিব রাজা দায়ূদকে তাদের শুভেচ্ছা জানিয়ে বলেছে, ‘আপনার ঈশ্বর আপনার নামের চেয়েও শলোমনের নাম মহান করুন এবং আপনার রাজ্যের চেয়েও তাঁর রাজ্য আরও বড় করুন।’ তখন রাজা বিছানার ওপরেই নত হলেন।
48 Mfalme pia alisema, 'Abarikiwe BWANA, Mungu wa Israeli, ambaye amempa mtu kuketi kwenye enzi yangu siku hii ya leo, na kwamba macho yangu yamejionea hilo.'”
৪৮রাজা আরো বললেন, ‘ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। আমার সিংহাসনের অধিকারীকে আজ তিনি আমাকে দেখতে দিলেন।’”
49 Ndipo wageni wote wa Adoniya walipoogopa sana. Wakasimama na kila mtu akaenda njia yake.
৪৯এই কথা শুনে আদোনিয়ের নিমন্ত্রিত সব লোকেরা খুব ভয় পেল এবং উঠে যে যার পথে চলে গেল।
50 Pia Adoniya alimwaogopa Sulemani na akasimama, na akaondoka, akachukua pembe la madhabahuni.
৫০আদোনিয় শলোমনের ভয়ে উঠে গিয়ে বেদির শিং ধরে থাকল।
51 Kisha Sulemani akaambiwa hilo, wakasema, “Tazama, Adoniya amemwogopa mfalme Sulemani, kwa kuwa ameshikilia pembe la madhabahuni, akisema, 'Mfalme Sulemani na aniapie kwanza kuwa hatamwua mtumishi wake kwa upanga.'”
৫১তখন শলোমনকে কেউ একজন বলল যে, আদোনিয় তাঁর ভয়ে বেদির শিং আঁকড়ে ধরেছে। সে বলেছে, “রাজা শলোমন আজ আমার কাছে শপথ করুন যে, তিনি তাঁর দাসকে মেরে ফেলবেন না।”
52 Sulemani akasema, “Kama atajionyesha kuwa ni mtu wa kweli, hakuna hata unywele mmoja utakaoanguka duniani, bali kama uovu utaonekana kwake, atakufa.”
৫২উত্তরে শলোমন বললেন, “সে যদি নিজেকে ভাল লোক হিসাবে দেখাতে পারে তবে তার মাথার একটা চুলও মাটিতে পড়বে না; কিন্তু যদি তার মধ্যে মন্দ কিছু পাওয়া যায় তবে সে মরবে।”
53 Kwa hiyo mfalme Sulemani akatuma watu, waliomleta Adoniya kutoka madhabahuni. Naye akaja akapiga magoti kwa Sulemani, na Sulemani akamwambia, “Nenda nyumbani kwako.”
৫৩এই বলে রাজা শলোমন লোক পাঠিয়ে দিলেন আর তারা গিয়ে আদোনিয়কে বেদী থেকে নিয়ে আসল। আদোনিয় এসে রাজা শলোমনের সামনে মাটিতে উপুড় হয়ে প্রণাম করলো। শলোমন বললেন, “তোমার ঘরে চলে যাও।”

< 1 Wafalme 1 >