< 1 Wafalme 4 >
1 Mfalme Sulemani alikuwa mfalme wa Israeli.
১রাজা শলোমন পুরো ইস্রায়েলের উপর রাজত্ব করতেন।
2 Hawa ndio waliokuwa wakuu wake: Azaria mwana wa Sadoki alikuwa kuhani.
২এরাই ছিলেন তাঁর প্রধান কর্মচারী: সাদোকের ছেলে অসরিয় ছিলেন রাজার পরামর্শদাতা যাজক;
3 Elihorefu na Ahiya mwana wa Shisha, walikuwa makatibu. Yehoshafati mwana wa Ahilui alikuwa mwandishi.
৩শীশার দুই ছেলে ইলীহোরফ ও অহিয় ছিলেন রাজার লেখক; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন ইতিহাস লেখক;
4 Benaya mwana wa Yehoyada alikuwa mkuu wa jeshi. Sadoki na Abiatahari walikuwa makuhani.
৪যিহোয়াদার ছেলে বনায় ছিলেন প্রধান সেনাপতি; সাদোক ও অবিয়াথর ছিলেন যাজক;
5 Azaria mwana wa Natahani ndiye aliyekuwa juu ya hawa maakida. Zabudi mwana wa Nathani alikuwa kuhani na rafiki wa mfalme.
৫নাথনের ছেলে অসরিয়ের উপর ছিল বিভিন্ন শাসনকর্ত্তাদের ভার; নাথনের ছেলে সাবূদ ছিলেন রাজার ব্যক্তিগত পরামর্শদাতা;
6 Ahishari alikuwa mkuu wa nyumba. Adoniramu mwana wa Abda alikuwa mkuu wa watenda kazi.
৬অহীশারের উপর ছিল রাজবাড়ীর দেখাশোনার ভার; অব্দের ছেলে অদোনীরামের ছিল কাজের জন্য নিয়োগ করা দাসদের অধ্যক্ষ।
7 Sulemani alikuwa na maakida kumi na wawili juu ya Israeli yote, ambao walitoa chakula kwa mfalme na watu wake wote. Kila mtu alikuwa na zamu ya kuhudumia kwa mwezi mmoja katka mwaka.
৭সমস্ত ইস্রায়েলের উপর শলোমন বারোজন শাসনকর্ত্তা নিযুক্ত করেছিলেন। তাঁরা রাজা ও রাজপরিবারের জন্য খাবারের জোগান দিতেন। তাঁদের প্রত্যেককেই বছরে এক মাস করে খাবারের জোগান দিতে হত।
8 Majina yao yalikuwa ndiyo haya: Beni Huri, Kutoka milima ya Efraimu;
৮তাঁদের নামগুলি হল, ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলের বিন্ হূর।
9 Beni Dekeri wa Makazi, Shaalibimu, Bethi Shemeshi, na Elonbethi Hanaan;
৯মাকসে, শালবীমে, বৈৎ-শেমশে ও এলোন বৈৎ-হাননে বিন দেকর।
10 Beni Hesed, wa Arubothi (kutoka kwake alipatikana Sokohi na nchi yote ya Hefa);
১০অরুব্বোতে, সোখোতে ও হেফরের সমস্ত এলাকায় বিন হেষদ।
11 Ben Abinadabu, wa wilaya yote ya Dori (alikuwa na Tafathi binti wa mfalme ambaye alikuwa mke wake);
১১নাফৎ দোরের সমস্ত এলাকায় বিন্ অবীনাদব। ইনি শলোমনের মেয়ে টাফৎকে বিয়ে করেছিলেন।
12 Baana mwana wa Ahiludi, wa Taanaki na Megido, na Beth Shani iliyo upande mwingine wa Zarethani chini ya Yezreel, Kutoak Bethi Shani mpaka Abeli Mehola iliyo upande mwingine wa Jokimeamu;
১২তানকে, মগিদ্দোতে এবং সর্তনের কাছে ও যিষ্রিয়েলের নীচে অবস্থিত বৈৎ-শান শহর থেকে আবেল মহোলা ও যক্মিয়াম পর্যন্ত বৈৎ-শানের সমস্ত এলাকায় অহীলূদের ছেলে বানা।
13 Ben Geberi, ya Ramothi Gileadi (kutoka kwake tunapata miji ya Yairi mwana wa Manase, ambayo iko Gileadi, na mkoa wa Arigobu ulikuwa wake, ambao uko Bashani, miji sitini yenye maboma na yenye nguzo za malango ya shaba);
১৩রামোৎ গিলিয়দে বিন্ গেবর। তিনি ছিলেন গিলিয়দের মনঃশির ছেলে যায়ীরের সমস্ত গ্রামের এবং বাশনের অর্গোব এলাকার শাসনকর্ত্তা। অর্গোব এলাকায় ছিল দেয়াল ঘেরা এবং পিতলের খিল দেওয়া দরজা সুদ্ধ ষাটটা বড় বড় গ্রাম।
14 Ahinadabu mwana wa Ido, wa Mahanaimu;
১৪মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব।
15 Ahimaazi, wa Naftali (ambaye pia alimwoa Basimathi binti wa Sulemani kuwa mke wake);
১৫নপ্তালিতে অহীমাস। তিনি আবার স্ত্রী হিসাবে শলোমনের মেয়ে বাসমৎকে বিয়ে করেছিলেন।
16 Baana mwana wa Hushai, ya Asherina Bealothi;
১৬আশেরে ও বালোতে হূশয়ের ছেলে বানা।
17 Yehoshafati mwana wa Paruha, kwa Isakari;
১৭ইষাখরে পারূহের ছেলে যিহোশাফট।
18 Shimei mwana wa Ela, wa Benjamini;
১৮বিন্যামীনে এলার ছেলে শিমিয়ি।
19 na Geberi mwana wa Uri, katika nchi ya Gileadi, ambayo ni nchi ya Sihoni mfalme wa Waamori na Ogi mfalme wa Bashani, na yeye ndiye akida pekee aliyekuwa katika nchi hiyo.
১৯গিলিয়দে, অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে ঊরির ছেলে গেবর। সেই জায়গায় তিনিই ছিলেন একমাত্র শাসনকর্ত্তা।
20 Yuda na Israeli walikuwa wengi kama mchanga wa baharini. Nao walikuwa wakila na kunywa na kufurahi.
২০যিহূদা ও ইস্রায়েলের লোকসংখ্যা ছিল সাগরের কিনারার বালুকণার মত অসংখ্য। তারা খাওয়া দাওয়া করে সুখেই ছিল।
21 Suleimani alitawala utawala wote kutoka mtoni hadi kwenye nchi ya Wafilisti na hadi kwenye mpaka wa Misri. Wote walileta kodi na walimtumikia Sulemani katika siku za maisha yake yote.
২১ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশর ও পলেষ্টীয়দের দেশের সীমা পর্যন্ত সমস্ত রাজ্যগুলো শলোমনের শাসনের অধীনে ছিল। শলোমন যতদিন বেঁচে ছিলেন ততদিন তারা তাঁকে কর দিত এবং তাঁকে সেবা করত।
22 Mahitaji ya Sulemani kwa siku moja yalikuwa ni Kori thelathini za unga mzuri na kori unga wa ngano,
২২শলোমনের জন্য প্রতিদিন যে সব খাবার লাগত তা এই: প্রায় সাড়ে পাঁচ টন মিহি ময়দা, প্রায় এগারো টন সুজি,
23 makisai kumi walionona, na fahari ishirini wa malisho, na kondoo mia moja, nje ya ayala, paa, na kulungu na kuku walionona.
২৩ঘরে খাওয়ানো দশটা গরু, চরে খাওয়ানো কুড়িটা গরু এবং একশোটা ভেড়া; তাছাড়া হরিণ, কৃষ্ণসার, চিতল হরিণ এবং মোটাসোটা হাঁস ও মুরগী।
24 Kwa kuwa utawala wake ulikuwa zaidi ya nchi yote upande huu wa mto, kutoka Tifsa mpaka Gaza, juu ya wafalme wote wa upande huu wa mto, naye alikuwa na amani pande zote.
২৪শলোমন ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকের সমস্ত রাজ্যগুলো, অর্থাৎ তিপ্সহ থেকে গাজা পর্যন্ত রাজত্ব করতেন এবং তার রাজ্যের সব জায়গায় শান্তি ছিল।
25 Yuda na Israeli waliishi kwa usalama, kila mtu chini y a mzabibu wake na chini ya mtini wake, kutoka Dani mpaka Beerisheba, siku zote za Sulemani.
২৫শলোমনের জীবনকালে যিহূদা ও ইস্রায়েল, অর্থাৎ দান থেকে বের-শেবা পর্যন্ত সকলেরই নিজের নিজের আঙ্গুর গাছ ও ডুমুর গাছ ছিল আর তারা নিরাপদে বাস করত।
26 Sulemani alikuwa na mabanda ya farasi arobaini elfu kwa ajili ya magari yake, na wapanda farasi elfu kumi na mbili.
২৬শলোমনের রথের ঘোড়াগুলোর জন্য ছিল চল্লিশ হাজার ঘর আর বারো হাজার ঘোড়সওয়ার।
27 Na maakida walileta chakula kwa Sulemani na kwa wale walioketi kwenye meza ya mfalme Sulemani, kila mtu katika mwezi wake. Walihakikisha hakuna kinachopungua.
২৭শাসনকর্ত্তাদের প্রত্যেকে নিজের পালার মাসে রাজা শলোমন ও তাঁর টেবিলে যারা খেতেন তাঁদের সকলের জন্য খাবারের জোগান দিতেন। তাঁরা কোনো কিছুরই অভাব পড়তে দিত না।
28 Na pia walileta kwenye eneo husika shayiri na majani kwa ajili ya wale farasi wa magari na kwa wale farasi wa mbio kila mmoja alileta kadri alivyoweza.
২৮রথের ঘোড়া ও সওয়ারী ঘোড়াগুলোর জন্য তাঁদের প্রত্যেকের কাজের ভার অনুসারে তাঁরা যব ও খড় নির্দিষ্ট জায়গায় আনতেন।
29 Mungu alimpa Sulemani hekima kubwa, ufahamu, na upana wa uelewa kama mchanga wa baharini.
২৯ঈশ্বর শলোমনকে সাগর পারের বালুকণার মত প্রচুর পরিমাণে জ্ঞান, বিচারবুদ্ধি ও বোঝবার ক্ষমতা দান করছিলেন।
30 Hekima ya Sulemani ilizidi hekima ya watu wote wa mashariki na hekima yote ya Misri.
৩০পূর্বদেশের এবং মিশরের সমস্ত জ্ঞানী লোকদের চেয়ে শলোমনের জ্ঞান ছিল বেশী।
31 Alikuwa na hekima kuliko wanaume wote - kuliko Ethani Muezrahi, Hemani, Kaliko, na Darda, wana wa Maholi - na habari zake zikaenea hadi kwenye mataifa yote yaliyomzunguka.
৩১সমস্ত লোকের চেয়ে, এমন কি, ইষ্রাহীয় এথন এবং মাহোলের ছেলে হেমন, কল্কোল ও দর্দার চেয়েও তিনি বেশী জ্ঞানবান ছিলেন। তাঁর সুনাম আশেপাশের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল।
32 Aliongea mithali elfu tatu na idadi ya nyimbo zake zilikuwa elfu moja na tano.
৩২তিনি তিন হাজার প্রবাদ বলেছিলেন এবং এক হাজার পাঁচটা গান রচনা করেছিলেন।
33 Aliifafanua mimea, kuanzia mierezi iliyoko Lebanoni hadi Hisopo imeao ukutani. Aliwafafanua wanyama, ndege, vitu vitambaavyo na samaki. Watu walikuja kutoka mataifa yote kuisikia hekima ya Sulemani.
৩৩তিনি লেবাননের এরস গাছ থেকে শুরু করে দেয়ালের গায়ে জন্মানো এসোব গাছ পর্যন্ত সমস্ত গাছের বর্ণনা করেছেন। তিনি জীব জন্তু, পাখী, বুকে হাঁটা প্রাণী ও মাছেরও বর্ণনা করেছেন।
34 Watu walikuja kutoka falme zote za duniani waliosikia juu ya hekima yake.
৩৪পৃথিবীর যে সব রাজারা শলোমনের জ্ঞানের বিষয় শুনেছিলেন তাঁরা তাঁর জ্ঞানপূর্ণ কথা শুনবার জন্য লোকদের পাঠিয়ে দিতেন। আর সমস্ত জাতির লোক তাঁর কাছে আসত।