< 1 Wafalme 3 >

1 Sulemani akawa na ushirikiano wa kindoa na Farao mfalme wa Misri. Alimwoa binti wa Farao na kumleta katika mji wa Daudi mpaka alipomaliza kujenga nyumba yake, nyumba ya BWANA, na ukuta wa Yerusalemu.
শলোমন মিশরের রাজা ফরৌণের মেয়েকে বিয়ে করে তাঁর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। শলোমনের রাজবাড়ী, সদাপ্রভুর ঘর এবং যিরূশালেমের চারপাশের দেয়াল গাঁথা শেষ না হওয়া পর্যন্ত তিনি তাঁর স্ত্রীকে দায়ূদ শহরেই রাখলেন।
2 Watu walikuw wakitoa sadaka kwenye maeneo ya juu, kwa sababu hapakuwa bado na nyumba iliyokuwa imejengwa kwa jina la BWANA.
লোকেরা তখনও উপাসনার উঁচু জায়গাগুলোতে তাদের পশু বলিদানের অনুষ্ঠান করত, কারণ তখনও সদাপ্রভুর উপাসনার জন্য কোনো ঘর তৈরী করা হয়নি।
3 Sulemani alionyesha upendo wake kwa BWANA kwa kutembea katika maagizo ya Daudi baba yake, isipokuwa tu alitoa dhabihu na kuchoma uvumba mahali pa juu.
শলোমন সদাপ্রভুকে ভালবাসতেন, সেইজন্য তাঁর বাবা দায়ূদের আদেশ অনুসারে জীবনযাপন করতেন; কিন্তু তিনি উপাসনার উঁচু জায়গাগুলোতে পশু বলিদান করতেন এবং ধূপ জ্বালাতেন।
4 Mfalme akaenda Gibioni kutoa sadaka kule, kwa kuwa hilo ndilo lilikuwa eneo kuu la juu. Sulemani katoa sadaka maelfu katika madhabu hiyo.
রাজা একদিন পশু বলিদানের জন্য গিবিয়োনে গিয়েছিলেন, কারণ উৎসর্গের জন্য সেখানকার উপাসনার উঁচু স্থানটা ছিল প্রধান। শলোমন সেখানে এক হাজার পশু দিয়ে হোমবলির অনুষ্ঠান করলেন।
5 BWANA akaonekana kwa Sulemani huko Gibioni katika ndoto ya usiku; akasema, “Omba! uanataka nikupe nini?”
গিবিয়োনে রাতের বেলা সদাপ্রভু স্বপ্নের মধ্যে শলোমনের কাছে উপস্থিত হলেন। ঈশ্বর তাঁকে বললেন, “বল, আমি তোমাকে কি দেব?”
6 Kwa hiyo Sulemani akasema, “umeonyesha uaminifu wa agano mkuu kwa mtumishi wako, Daudi baba yangu, kwa sababu alitembea mbele yako kwa ukweli na uaminifu, katika haki ya moyo na katika unyofu wa moyo. Umetunza kwa ajili yake hili agano kuu kwa uaminifu na umempa mwana wake kuketi kwenye kiti chake cha enzi leo.
উত্তরে শলোমন বললেন, “তোমার দাস আমার বাবা দায়ূদকে তুমি অনেক বিশ্বস্ততা দেখিয়েছ, কারণ তিনি তোমার প্রতি বিশ্বস্ত ছিলেন এবং খাঁটি ও সৎ ছিলেন। আজ তাঁর সিংহাসনে বসবার জন্য তুমি তাঁকে একটি ছেলে দিয়েছ এবং এই ভাবে তোমার সেই সীমাহীন বিশ্বস্ততা তাঁকে দেখিয়ে যাচ্ছ।
7 Na sasa, BWANA, Mungu wangu, umemfanya mtumishi wako kuwa mfalme katika nafasi ya Daudi baba yangu, japo mimi ni mtoto mdogo. Sijui namna ya kuiingia na kutoka.
হে আমার ঈশ্বর সদাপ্রভু, আমার বাবা দায়ূদের জায়গায় তুমি এখন তোমার দাসকে রাজা করেছ। কিন্তু বয়স আমার খুবই কম, আমি জানি না কি করে বাইরে যেতে হয় এবং ভিতরে আসতে হয়।
8 Mtumishi wako yuko katikati ya watu wako uliowachagua, kundi kubwa, watu wangi wasiohesabika.
এখানে তোমার দাস তোমার বেছে নেওয়া লোকদের মধ্যে রয়েছে। তারা এমন একটা মহাজাতি যে, তাদের সংখ্যা গণনা করা যায় না।
9 Kwa hiyo umpe mtumishi wako moyo wa uelewa wa kuwahukumu watu wako. Kwani ni nani awezaye kuwahukumu watu wako hawa walio wengi?”
সেইজন্য তোমার লোকদের শাসন করবার জন্য এবং কোনটা ঠিক বা কোনটা ভুল তা জানবার জন্য তুমি তোমার দাসের মনে বোঝবার ক্ষমতা দাও। কারণ কার সাধ্য আছে তোমার এই মহাজাতির বিচার করে?”
10 Ombi hili la Sulemani likampendeza Bwana.
১০শলোমনের এই অনুরোধ সদাপ্রভুকে সন্তুষ্ট করল।
11 Kwa hiyo Mungu akamwambia. “Kwa sababu umeomba jambo hili na haujajiombea maisha marefu au utajiri au uhai wa maadui wako, lakini umeomba ufahamu wa kutambua hukumu ya haki,
১১ঈশ্বর তাঁকে বললেন, “তুমি অনেক আয়ু, কিম্বা নিজের জন্য ধন সম্পদ, কিম্বা তোমার শত্রুদের মৃত্যু না চেয়ে যখন সুবিচার করবার জন্য বোঝবার ক্ষমতা চেয়েছ,
12 Tazama sasa nitafanya yote uliyoniomba wakati uliponipa ombi lako. Ninakupa moyo wa hekima na ufahamu, kwa kuwa hapajawahi kuwa na mtu wa kuwa kama wewe kabla yako, na hakuna wa kuwa kama wewe atakayeinuka baada yako.
১২তখন তুমি যা চেয়েছ তাই আমি তোমাকে দেব। আমি তোমার অন্তরে এমন জ্ঞান ও বিচারবুদ্ধি দিলাম যার জন্য দেখা যাবে যে, এর আগে তোমার মত আর কেউ ছিল না আর পরেও হবে না।
13 Pia ninakupa hata ambayo hujaomba, vyote heshima na utajiri, ili kwamba pasije pakawa na mfalme wa kuwa kama wewe katika siku zako zote.
১৩আমি তোমাকে সেটা দিলাম যেটা তুমি চাওনি। আমি তোমাকে এমন ধন সম্পদ ও সম্মান দিলাম যার ফলে তোমার জীবনকালে রাজাদের মধ্যে আর কেউ তোমার সমান হবে না।
14 Kama utatembea katika njia zangu na kuyatunza maagizo yangu na maagizo yangu, kama alivyofanya baba yako Daudi, ndipo nitakapoziongeza siku zako.”
১৪তোমার বাবা দায়ূদের মত করে যদি তুমি আমার সব নিয়ম ও আদেশ পালন করার জন্য আমার পথে চল তবে আমি তোমাকে অনেক আয়ু দেব।”
15 Kisha Sulemani alipoamka, na tazama, ilikuwa ndoto. Akaja Yerusalemu na akasimama mbele ya sanduku na agano la Bwana. Akatoa sadaka za kuteketezwa na sadaka za amani, na akawafanyia sherehe watumishi wake wote.
১৫এর পর শলোমন জেগে উঠলেন আর বুঝতে পারলেন যে, ওটা একটা স্বপ্ন ছিল। পরে শলোমন যিরূশালেমে ফিরে গিয়ে সদাপ্রভুর সাক্ষ্য সিন্দুকের সামনে দাঁড়ালেন এবং অনেক পশু দিয়ে হোমবলি ও মঙ্গলার্থক বলির অনুষ্ঠান করলেন। তারপর তাঁর সমস্ত কর্মচারীদের জন্য একটা ভোজ দিলেন।
16 Kisha wanawake wawili waliokuwa makahaba wakaja mbele ya mfalme wakasimama mbele yake.
১৬সেই দিনের দুইজন বেশ্যা স্ত্রীলোক এসে রাজার সামনে দাঁড়াল।
17 Mwanamke mmoja akasema, “Aa, bwana wangu, mwanamke huyu na mimi tunaishi katika nyumba moja, Nilizaa mtoto tukiwa pamoj na yeye katika nyumba yetu.
১৭তাদের মধ্যে একজন বলল, “হে আমার প্রভু, এই স্ত্রীলোকটী এবং আমি একই ঘরে থাকি। সে সেখানে থাকবার দিন আমার একটি সন্তান প্রসব হয়।
18 Ikatokea siku ya tatu baada ya kujifungua na yeye akajifungua. Tulikuwa sisi tu. Hapakuwepo na mtu mwingine yeyote katika nyumba yetu, ila sisi tu wawili katika hiyo nyumba.
১৮আমার প্রসবের তিন দিন পরে এই স্ত্রীলোকটিও প্রসব করল। ঘরে আর কেউ ছিল না, শুধু আমরা দুইজনই ছিলাম।
19 Kisha mtoto wa mwanamke huyu akafa wakati wa usiku, kwa sababu alimlalia.
১৯রাতের বেলা এই স্ত্রীলোকটী ছেলেটির উপর শুয়ে পড়ায় তার সন্তানটি মারা গেল।
20 kwa hiyo akamka wakati huo wa usiku wa manane akamchukua mwanangu toka pembeni yangu, wakati mimi mtumishi wako nilipokuwa usingizini, na akamlaza kwenye kifua chake, na akamlaza mtoto wake aliyekufa juu ya kifua changu.
২০মাঝ রাতে আপনার দাসী আমি যখন ঘুমিয়ে ছিলাম, তখন সে উঠে আমার পাশ থেকে আমার সন্তানকে নিয়ে নিজের বুকের কাছে রাখল আর তার মরা সন্তানকে নিয়ে আমার বুকের কাছে রাখল।
21 Asubuhi nilipoamka ili kumhudumia mwanangu, nikaona kuwa alikuwa amekufa. Lakini nilipomwangalia kwa makini wakati huo wa asubuhi, nikagundua kuwa hakuwa yule mwanangu niliyezaa,”
২১ভোররাতে আমার সন্তানকে দুধ খাওয়াতে উঠে দেখলাম ছেলেটি মরা। সকালের আলোতে আমি যখন তাকে ভাল করে দেখলাম তখন বুঝলাম সে আমার নিজের জন্ম দেওয়া ছেলে নয়।”
22 Yule mwanamke mwingine akasema, “Hapana, Huyu aliye hai ndiye wangu. Na yule aliyekufa ndiye wako.” Yule mwanamke wa kwanza akasema, “Hapana, Yule mtoto aliyekufa ndiye mwanao, na huyu aliye hai ndiye wangu.” Hivi ndivyo walivyoongea mbele ya mfalme.
২২তখন অন্য স্ত্রীলোকটী বলল, “না, না, জীবিত ছেলেটি আমার আর মরাটা তোমার।” কিন্তু প্রথমজন জোর দিয়ে বলল, “না, মরাটা তোমার আর জীবিতটা আমার।” এই ভাবে রাজার সামনেই তারা কথা বলতে লাগল।
23 Kisha mfalme akasema, “Mmoja wenu anasema, 'huyu aliye hai ni wangu, na kumbe mwanao ndiye aliye kufa,'na mwingine naye anasema, 'Hapana, mwanao ni yule aliyekufa, na mwanangu ni huyu aliye hai.'”
২৩রাজা বললেন, “এ বলছে, ‘আমার ছেলে বেঁচে আছে আর তোমারটা মারা গেছে।’ আবার ও বলছে, ‘না, না, তোমার ছেলে মারা গেছে আমারটা বেঁচে আছে’।”
24 Mfalme akasema, ''Nileteeni upanga.” Kwa hiyo wakaleta upanga kwa mfalme.
২৪তখন রাজা বললেন, “আমাকে একটা তলোয়ার দাও।” তখন রাজার কাছে একটা তলোয়ার আনা হল।
25 Kisha mfalme akasema, “Mgawe mtoto aliye hai katika vipande viwili, na huyu mwanamke apewe nusu na yule mwingine naye apewe nusu.”
২৫তিনি হুকুম দিলেন, “জীবিত ছেলেটিকে কেটে দুইভাগ কর এবং একে অর্ধেক আর ওকে অর্ধেক দাও।”
26 Yule mwanamke mwenye mtoto aliyekuwa hai akamwambia mfalme, kwa kuwa moyo wake ulikuwa na huruma sana kwa mwanae, akasema, “Aa, bwana wangu, mpatie huyu mtoto aliye hai, na usimwue kamwe.” Lakini yule mwanamke mwingine akasema, “Hatakuwa wangu wala wako. Mgawe.”
২৬যার ছেলেটি বেঁচে ছিল ছেলের জন্য সেই স্ত্রীলোকের হৃদয় অনুকম্পায় ভরে যাওয়াতে সে রাজাকে বলল, “হে আমার প্রভু, মিনতি করি, ওকেই আপনি জীবিত ছেলেটি দিয়ে দিন; ছেলেটিকে মেরে ফেলবেন না।” কিন্তু অন্য স্ত্রীলোকটী বলল, “ও তোমারও না হোক আর আমারও না হোক। ওকে কেটে দুই টুকরো কর।”
27 Ndipo mfalme aliposema, “Mpe yule mwanamke wa kwanza mtoto aliye hai, na kamwe usimwue. Yeye ndiye mama wa mtoto huyu.”
২৭রাজা তখন তাঁর রায় দিয়ে বললেন, “জীবিত ছেলেটি ঐ প্রথম স্ত্রীলোকটীকে দাও। ওকে কেটো না; ওই ওর মা।”
28 Israeli wote waliposikia hukumu ambayo mafalme ametoa, walimwogopa mfalme, kwa sababu waliona kuwa hekima ya Mungu ilikuwa ndani yake kwa ajili ya kutoa kuhukumu.
২৮রাজার দেওয়া রায় শুনে ইস্রায়েলের সকলের মনে রাজার প্রতি ভক্তিপূর্ণ ভয় জেগে উঠল, কারণ তারা দেখতে পেল যে, সুবিচার করবার জন্য তাঁর মনে ঈশ্বরের দেওয়া জ্ঞান রয়েছে।

< 1 Wafalme 3 >