< 1 Wafalme 20 >
1 Beni Hadadi mfalme wa Shamu akakusanya jeshi lake lote pamoja. Kulikuwa na wafalme thelathini na mbili wasaidizi pamoja naye, na magari na farasi. Akapanda, akaihusuru Samaria na kupigana nayo.
১অরামের রাজা বিনহদদ তাঁর সমস্ত সৈন্য জড়ো করলেন। তিনি বত্রিশজন রাজা ও অনেক ঘোড়া আর রথ সঙ্গে নিয়ে শমরিয়া আক্রমণ করবার জন্য ঘেরাও করলেন এবং যুদ্ধ করলেন।
2 Akatuma wajumbe katika mji kwa Ahabu mfalme wa Israeli, akamwambia, “Beni Hadadi anasema hivi:
২তিনি কয়েকজন লোককে শহরে পাঠিয়ে ইস্রায়েলের রাজা আহাবকে এই কথা জানালেন, “বিনহদদ বলছেন,
3 Fedha zako na dhahabu zako ni zangu. Pia wake zako na watoto, wale wazuri, sasa ni wangu.”
৩‘তোমার সোনা ও তোমার রূপা আমার, আর তোমার স্ত্রী ও ছেলে মেয়েদের মধ্যে যারা ভালো, তারা আমার’।”
4 Mfalme wa Israeli akajibu akasema, “Na iwe kama unavyosema, bwana wangu, mfalme. Mimi pamoja na vile nilivyo navyo ni mali yako.”
৪উত্তরে ইস্রায়েলের রাজা বললেন, “হে আমার প্রভু মহারাজ, আপনার কথা ঠিক। আমি এবং আমার সব কিছুই আপনার।”
5 Wale wajumbe wakaja tena wakasema, “Beni Hadadi anasema hivi, 'Nilituma neno kwako nikisema kwamba lazima ukabidhi kwangu fedha zako, dhahabu zako, wake zako na watoto wako.
৫পরে দূতেরা আহাবের কাছে আবার এসে বলল, “বিনহদদ বলছেন, ‘তোমার সোনা রূপা, স্ত্রীদের ও ছেলে মেয়েদের যে আমাকে দিতে হবে আমি লোক পাঠিয়ে বলে দিয়েছিলাম।
6 Lakini kesho nitatuma watumishi wangu kwako wakati kama huu, nao wataichunguza nyumba yako na nyumba za watumishi wako. Nao watatia mikononi mwao na kukichukua kila wakipendacho machoni mwao.'”
৬কিন্তু আগামী কাল এই দিনের আমার দাসদেরকে আমি তোমার কাছে পাঠাব। তারা আপনার রাজবাড়ী ও আপনার কর্মচারীদের বাড়িতে খোঁজ করবে এবং যে সমস্ত জিনিস আপনার চোখে মূল্যবান তা সবই নিয়ে আসবে।’”
7 Ndipo mfalme wa Israeli akawaita wazee wote wa nchi pamoja akawaambia, ''Hebu angalieni jinsi huyu mtu anavyotafuta matatizo. Amenitumia ujumbe kwamba anataka kuchukua wake zangu, watoto wangu, fedha na dhahabu zangu, nami sijamkatalia.”
৭তখন ইস্রায়েলের রাজা দেশের সমস্ত প্রাচীনদের ডেকে বললেন, “অনুরোধ করি, বিবেচনা করে দেখ, এই লোকটি শুধু ক্ষতি করবার চেষ্টা করছে, কারণ সে যখন আমার স্ত্রীদের ও ছেলে মেয়েদের এবং সোনা রূপার জন্য আদেশ পাঠালে আমি তা দিতে অস্বীকার করিনি।”
8 Wazee wote na watu wote wakamwambia Ahabu, “Usimsikilize wala kukubaliana na matakwa yake.”
৮সব প্রাচীনরা এবং সমস্ত লোকেরা তাঁকে বলল, “আপনি শুনবেন না কিম্বা রাজি হবেন না।”
9 Ahabu akawaambia wajumbe wa Beni Hadadi, “Mwambieni bwana wangu mfalme kwamba, 'Ninakubaliana na kila kitu ambacho kwanza uliwatuma watumishi wako kufanya kwangu, lakini sikubaliani na matakwa yako haya ya pili.'” Wale watumishi wa Beni Hadadi wakaondoka wakampelekea mrejesho Beni Hadadi.
৯তখন আহাব বিনহদদের দূতদেরকে বললেন, “আমার প্রভু মহারাজকে বলবে যে, তাঁর প্রথম দাবি অনুসারে আমি সবই করব, কিন্তু এই কাজ করতে পারব না।” পরে দূতেরা তখন সেই খবর নিয়ে বিনহদদের কাছে চলে গেল।
10 Naye Beni Hadadi akatuma tena majibu yake kwa Ahabu, akaisema, “basi miungu inifanyie hivyo na zaidi, kama hata mavumbi ya Samaria yatawatosheleza watu watu wote wanaonifuata kuchukua kila mmoja angalau konzi mkononi mwake.”
১০তখন বিনহদদ আহাবের কাছে এই সংবাদ পাঠালেন, “আমার অনুসরণকারী সব লোককে এক এক মুঠো করে দেবার মত ধূলোও যদি শমরিয়াতে থেকে যায় তাহলে দেবতারা যেন আমাকে শাস্তি দেন আর তা ভীষণভাবেই দেন।”
11 Naye mfalme wa Israeli akamjibu akisema, “Mwabieni Beni Hadadi, 'Hakuna abebaye silaha yake, atakayejivuna kama wakati wa kuishusha.”'
১১তাতে উত্তরে ইস্রায়েলের রাজা বললেন, “তাঁকে বলবে, ‘যে লোক যুদ্ধের সজ্জা পরে, সে সজ্জা খুলে রাখা লোকের মত গর্ব না করুক’।”
12 Beni Hadadi aliusikia ujumbe huu wakati alipokuwa akinywa, yeye na wafalme walikuwa pamoja naye waliokuwa kwenye mahema yao. Beni Hadadi akayaamuru majaeshi yake, “Jipangeni katika sehemu zenu kwa ajili ya vita.” Kwa hiyo wakajiandaa kivita ili kuuvamia mji.
১২বিনহদদের কাছে এই খবর গিয়ে যখন পৌঁছাল তখন তিনি ও অন্যান্য রাজারা তাঁদের তাঁবুতে পান করছিলেন। তিনি তাঁর লোকদের আদেশ দিলেন, “যুদ্ধের জন্য তোমরা তৈরী হও।” কাজেই তারা শহরটা আক্রমণ করবার জন্য তৈরী হল।
13 Tazama, nabii akaja kwa Ahabu mfalme wa Israeli akasema, “BWANA asema, 'Je umeliona hili jeshi kubwa? Tazama, nitaliweka katika mkono wako leo, nawe utatambua kuwa mimi ni BWANA.'”
১৩এর মধ্যে ইস্রায়েলের রাজা আহাবের কাছে একজন ভাববাদী এসে এই কথা ঘোষণা করলেন, “সদাপ্রভু বলছেন, ‘তুমি ঐ বিশাল সৈন্যবাহিনীকে দেখতে পাচ্ছ কি? আজই আমি ওদের তোমার হাতে তুলে দেব আর তখন তুমি জানতে পারবে যে, আমিই সদাপ্রভু’।”
14 Naye Ahabu akajibu, ''kwa nani? BWANA akamjibu akasema, “kwa kuwatumia viijana wanaotumikia maliwali wa wilaya.” kisha Ahabu akasema, “Ni nani atakayepewa hiyo vita?' BWANA akamwambia, “wewe.”
১৪আহাব বললেন, “কিন্তু কাকে দিয়ে তিনি তা করাবেন?” ভাববাদী উত্তরে বললেন, “সদাপ্রভু বলছেন যে, বিভিন্ন এলাকার শাসনকর্ত্তাদের অধীনে যে যুবক সৈন্যেরা আছে তারাই তা করবে।” আহাব জিজ্ঞাসা করলেন, “যুদ্ধটা শুরু করবে কে?” উত্তরে ভাববাদী বললেন, “আপনিই করবেন।”
15 Ndipo Ahabu alipowataarifu wale vijna wanaowatumikia maliwali wa wilaya. Idadi yao ilikuwa 232. Baada yao aliwahesabu wanajeshi wote, jeshi lote la Israeli; idadi yao ilikuwa elfu saba.
১৫আহাব এই কথা শুনে বিভিন্ন এলাকার শাসনকর্ত্তাদের অধীন যুবক সৈন্যদের জড়ো করলেন। তাতে তারা মোট দুশো বত্রিশজন হল। তারপর তিনি সব ইস্রায়েলীয় সৈন্যদের জড়ো করলে পর সাত হাজার সৈন্য হল।
16 Nao wakatoka wakati wa adhuhuri. Naye Beni Hadadi alikuwa akinywa na kulewa hemani mwake, yeye na wale wafalme wadogo thelathini na mbili waliokuwa wakimsaidia.
১৬তারা দুপুর বেলায় বেরিয়ে পড়ল। বিনহদদ ও তাঁর সঙ্গে যুক্ত বত্রিশজন রাজা তাদের তাঁবুর মধ্যে পান করে মাতাল হয়েছিলেন।
17 Wale maakida vijana waliokuwa wakiwasaidia maliwali wa wilaya walitangulia kwanza. Kisha Beni Hadadi alitaarifiwa na wanaskauti aliokuwa amewatuma kwamaba, “kuna watu wanakuja kutoka Samaria.”
১৭রাজ্যপালদের সেই যুবকরা বাইরে গেল; সেই দিন বিনহদদ খোঁজ নেবার জন্য লোক পাঠিয়ে দিলে তারা তাঁকে খবর দিল, “শমরিয়া থেকে লোকেরা এগিয়ে এসেছে।”
18 Beni Hadadi akasema, “wawe wamekuja kwa amani au kwa vita, wakamteni wakiwa hai.”
১৮তিনি বললেন, “তারা সন্ধির জন্য এসে থাকলে তাদের জীবন্ত ধরবে, আবার যুদ্ধের জন্য এসে থাকলেও তাদের জীবন্ত ধরবে।”
19 Kwa hiyo wale vijvana wanaowatumikia maliwali wa wilaya wakaenda mjini na jeshi likawafuata kwa nyuma.
১৯এর মধ্যে ওরা অর্থাৎ রাজ্যপালদের সেই যুবকরা ও তাদের পিছনে আসা সৈন্যদল শহর থেকে বের হল।
20 Kila mmoja akaua adui wake na wale washami wakakimbia. Israeli ikawashinda. Beni Hadadi mfalme wa Shamu akatoroka kwa farasi pamoja na wapanda farasi.
২০তারা প্রত্যেকে তাদের নিজের নিজের বাধাদানকারীকে মেরে ফেলল। তা দেখে অরামীয়েরা পালিয়ে গেল আর ইস্রায়েলীয়েরা তাদের পিছনে তাড়া করল এবং অরামের রাজা বিনহদদ তাঁর কয়েকজন ঘোড়সওয়ারকে সঙ্গে নিয়ে ঘোড়ার পিঠে করে পালিয়ে গেলেন।
21 Kisha mfalme wa Israeli akaenda akawashambulia farasi na magari, na kuwaua washami kwa mauaji makubwa.
২১পরে ইস্রায়েলের রাজা বের হয়ে তাদের ঘোড়া ও রথ সব ধ্বংস করে দিলেন এবং প্রচুর অরামীয়দের হত্যা করলেন।
22 Yule nabii akaja kwa mfalme wa Israeli akamwambia, “Nenda, ukajiimarishe mwenyewe, uelewa na kupanga kile unachofanya, kwa sababu mwakani mfalme wa Shamu atapanda dhidi yako tena.”
২২পরে ঐ ভাববাদী ইস্রায়েলের রাজার কাছে এসে বললেন, “আপনার শক্তি বাড়ান এবং কি করতে হবে তা ভেবে দেখুন, কারণ আগামী বছর আসলে অরামের রাজা আপনাকে আবার আক্রমণ করবেন।”
23 Wale watumishi wa mfalme wa Shamu wakamwambia, “Mungu wao ni mungu wa milimani. Hiyo ndiyo sababu walikuwa na nguvu kuliko tulivyokuwa. Lakini sasa hebu tupigane nao katika nchi tambarare, na kwa hakika tutakuwa na nguvu kuliko wao.
২৩আর অরামের রাজার দাসেরা তাঁকে বলল, “ওদের দেবতাগুলো পাহাড়ের দেবতা, তাই আমাদের চেয়ে ওরা বেশী শক্তিশালী। কিন্তু আমরা যদি সমভূমিতে ওদের সঙ্গে যুদ্ধ করি তবে নিশ্চয়ই আমরা ওদের চেয়ে শক্তিশালী হব।
24 Na ufanye hivi: waondoe wafalme; mwondoe kila mmoja mahali pake ukaweke majemedari mahali pao.
২৪আপনি এই কাজ করুন, রাজাদের সরিয়ে দিয়ে তাদের জায়গায় সেনাপতিদের নিযুক্ত করুন।
25 Kisha ujihesabie jeshi kama lile jeshi ulilopoteza, farasi kwa farasi na gari kwa gari, nasi tutapigana nao katika nchi tambarare. Kwa hakika tutakuwa na nguvu kuliko walivyo.” Kwa hiyo Beni Hadadi akausikiliza ushauri huo naye akafanya kama alivyoshauriwa.
২৫আর আপনার নিজের যত সৈন্য, যত ঘোড়া ও রথ নষ্ট হয়েছে, তত সৈন্য, তত ঘোড়া ও রথ সংগ্রহ করুন; তাহলে আমরা সমভূমিতে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করতে পারব। তখন নিশ্চয়ই আমরা তাদের চেয়ে শক্তিশালী হব।” তিনি তাদের কথায় রাজি হয়ে সেইমতই কাজ করলেন।
26 Baada ya mwanzo wa mwaka mpya, Beni Hadadi akawahesabu Washami na akapanda Afeki kupigana na Israeli.
২৬পরের বছর আসলে বিনহদদ অরামীয়দেরকে জড়ো করে নিয়ে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করবার জন্য অফেকে গেলেন।
27 Watu wa Israeli walikuwa wamehesabiwa na walikuwa wamejipanga kupigana nao. Watu wa Israeli wakafanya kambi mbele yao kama makundi mawili madogo ya mbuzi, lakini Washami wakaujaza upande wa nchi.
২৭এদিকে ইস্রায়েলীয়দের জড়ো করা হল। তাদের খাবার জোগান দেবার ব্যবস্থা করা হলে পর তারাও অরামীয়দের সঙ্গে যুদ্ধ করবার জন্য বেরিয়ে গেল। ইস্রায়েলীয়েরা অরামীয়দের সামনের দিকে দুটি ছাগলের পালের মত ছাউনি ফেলল। কিন্তু অরামীয়েরা গোটা দেশটা জুড়ে থাকল।
28 Ndipo mtu wa Mungu akaja karibu akaongea mfalme wa Israeli akamwambia, “BWANA anasema: 'Kwa kuwa Washami wamesema kuwa BWANA ni mungu wa milima, na wala si mungu wa mabondeni, nitaliweka hili jeshi kubwa mkononi mwako, nawe utajua kuwa mimi ni BWANA.'”
২৮তখন ঈশ্বরের একজন লোক এসে ইস্রায়েলের রাজাকে বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন, ‘অরামীয়েরা বলেছে, সদাপ্রভু পাহাড়ের ঈশ্বর, উপত্যকার ঈশ্বর নন; সেইজন্য আমি এই বিরাট সৈন্যদলকে তোমার হাতে তুলে দেব, আর এতে তোমরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু’।”
29 Kwa hiyo majeshi yakaweka kambi yakikabiliana kwa muda wa siku saba. Kisha siku ya saba vita vikaanza. Watu wa Israeli wakawaua Washami 100, 000 wanajeshi wa ardhini kwa siku moja.
২৯আর সাত দিন পর্যন্ত তারা একে অন্যের সামনাসামনি ছাউনি ফেলে থাকল, তারপর সপ্তম দিনের যুদ্ধ শুরু হয়ে গেল। ইস্রায়েলীয়েরা এক দিনের ই এক লক্ষ অরামীয় পদাতিক সৈন্য মেরে ফেলল।
30 Waliobaki wakakimbilia Afeki, mjini, na ule ukuta ukaanguka juu ya watu ishiriinina saba elfu waliobaki. Naye Beni Hadadi akakimbilia mjini. akaingia kwenye chumba cha ndani.
৩০বাদবাকী সৈন্যেরা অফেকে পালিয়ে গেল আর সেখানে তাদের সাতাশ হাজার সৈন্যের উপরে দেয়াল ধসে পড়ল। আর বিনহদদ সেখানে পালিয়ে গিয়ে বাড়ীর ভিতরের একটা কামরায় লুকিয়ে থাকলো।
31 Wale watumishi wa Beni Hadadi wakamwambia, “Tazama sasa, tumesikia kwamba wale wafalme wa nyumba ya Israeli ni wenye rehema. Tafadhali hebu tuvaeni magaunia viunoni mwetu na kamba vichwani mwetu, na twendeni kwa mfalme wa Israeli. Labda atakuokoa roho yako.”
৩১পরে তাঁর দাসেরা তাঁকে বলল, “দেখুন, আমরা শুনেছি যে, ইস্রায়েলের রাজারা দয়ালু। চলুন, আমরা কোমরে চট পরে আর মাথায় দড়ি বেঁধে ইস্রায়েলের রাজার কাছে যাই। হয়তো তিনি আপনার প্রাণ রক্ষা করবেন।”
32 Kwa hiyo wakavaa magunia viunoni mwao na kujifunga kamba vichwani mwao na kisha wakaenda kwa mfalme wa Israeli wakamwambia, “Mtumishi wako Beni Hadadi, anasema, 'tafadhali niachie uhai wangu.” Ahabu akawaambia, “Je, bado yuko hai? Yeye ni ndugu yangu.”
৩২পরে তাঁরা কোমরে চট পরে ও মাথায় দড়ি বেঁধে ইস্রায়েলের রাজার কাছে গিয়ে বললেন, “তোমার দাস বিনহদদ বলছেন যে, ‘অনুরোধ করি, আমার প্রাণ রক্ষা করুন’।” রাজা বললেন, “তিনি কি এখনও বেঁচে আছেন? তিনি আমার ভাই।”
33 Sasa wale watu walikuwa wakisikiliza ishara yeyote kutoka kwa Ahabu, kwa hiyo wakamjibu haraka, “Ndiyo ndugu yako Beni Hadadi bado yuko hai.” Ahabu akawaambia, “Nendeni mkamlete.” Ndipo Beni Hadadi alipokuja kwake, na Ahabu akamwacha aje kwenye gari lake.
৩৩সেই লোকেরা এটাকে ভাল লক্ষণ মনে করে তাড়াতাড়ি করে তাঁর কথা বুঝতে পেরে বলল, “হ্যাঁ, বিনহদদ নিশ্চয়ই আপনার ভাই।” রাজা বললেন, “আপনারা গিয়ে তাঁকে নিয়ে আসুন।” বিনহদদ বের হয়ে আসলে পর আহাব তাঁকে তাঁর রথে তুলে নিলেন।
34 Beni Hadadi akamwambia Ahabu, “Nitakurudishia miji yako ambayo baba yangu alichukua toka kwa baba yako, na unaweza kutengeneza masoko kwa ajili yako Dameski, kama baba yangu alivyofanya kule Samaria.” Ahabu akajibu, “Nitakuacha uende kwa agano hili.” Kwa hiyo Ahabu akafanya agano naye kisha akamwacha aende.
৩৪বিনহদদ বললেন, “তোমার বাবার কাছ থেকে আমার বাবা যে সব গ্রাম নিয়ে নিয়েছেন আমি সেগুলো আপনাকে ফিরিয়ে দেব। আমার বাবা যেমন শমরিয়াতে বাজার বসিয়েছিলেন তেমনি আপনিও দম্মেশকের বিভিন্ন জায়গায় বাজার বসাতে পারবেন।” আহাব বললেন, “একটা সন্ধি করে আপনাকে আমি ছেড়ে দেব।” এই বলে তিনি বিনহদদের সঙ্গে একটা সন্ধি করে তাঁকে ছেড়ে দিলেন।
35 Mtu mmoja, mmoja wana wa wana wa manabii, akamwambia mmoja wa wale manabii wenzake kwa neno la BWANA, “Tafadhali nipige.” Lakini yule mtu akakataa kumpiga.
৩৫সদাপ্রভুর আদেশে শিষ্য ভাববাদীদের মধ্যে একজন তাঁর সঙ্গীকে বললেন, “দয়া করে আমাকে আঘাত কর।” কিন্তু লোকটি আঘাত করতে রাজি হল না।
36 Kisha yule nabii akamwambia nabii mwenzake, “Kwa sababu umekataa kutii sauti ya BWANA, mara tu utakaponiacha, simba atakuua.” na mara tu baad ya yule mtu kumwacha, simba akamkuta na kumwua.
৩৬তখন সেই ভাববাদী তাঁকে বললেন, “তুমি সদাপ্রভুর কথার বাধ্য হলে না বলে আমাকে ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটা সিংহ তোমাকে মেরে ফেলবে।” লোকটি চলে যাওয়ার পরেই একটা সিংহ তাকে দেখতে পেয়ে মেরে ফেলল।
37 Kisha yule nabii akamkuta mtu mwingine akamwambia, “Tafadhali nipige.”Yule mtu akampiga na kumwumiza.
৩৭সেই ভাববাদী আর একজন লোককে দেখতে পেয়ে তাকে বললেন, “দয়া করে আমাকে আঘাত কর।” লোকটি তাঁকে আঘাত করে ক্ষত করল।
38 Kisha yule nabii akaondoka akaenda kumsubiri yule mfalme barabarani; naye alikuwa amejibadilisha kwa kilemba machoni pake.
৩৮তারপর সেই ভাববাদী রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে রাজার জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি তাঁর মাথায় কাপড় বেঁধে তা চোখের উপরে নামিয়ে এনে নিজের পরিচয় গোপন করলেন।
39 Ikawa mfalme alipokuwa akipita, Yule nabii akamwita mfalme na kumwambia, “Mtumishi wako alienda katikati ya pigano, na askari akasimama akamleta adui kwangu akasema, 'Mwangalie mtu huyu. Na ikiwa kwa vyovyote atatoroka, basi maisha yako yatatolewa kwa ajili ya maisha yake vinginevyo utalipa kilo thelathini za fedha.
৩৯রাজা ঐ পথে যাওয়ার দিন সেই ভাববাদী কেঁদে তাঁকে বললেন, “আপনার দাস আমি যুদ্ধের মাঝখানে গিয়েছিলাম। তখন একজন লোক একজন বন্দীকে আমার কাছে এনে বলল, ‘এই লোকটাকে পাহারা দিয়ে রাখ। যদি সে হারিয়ে যায় তবে তার প্রাণের বদলে তোমার প্রাণ নেওয়া হবে, আর তা না হলে ঊনচল্লিশ কেজি রূপা দিতে হবে।’
40 Lakini kwa kuwa mtumishi wako alikuwa na mambo mengi akienda huku na kule, yule askari adui akatoroka.” Basi mfalme wa Israeli akamwambia, Hivyo ndivyo itakavyokuwa hukukmu yako - umejihukumu mwenyewe.”
৪০কিন্তু আপনার দাস আমি এদিকে ওদিকে ব্যস্ত ছিলাম, এর মধ্যে সে কোথায় চলে গেছে।” তখন ইস্রায়েলের রাজা বললেন, “ঐ শাস্তিই তোমার হবে। তুমি নিজের মুখেই তা বলেছ।”
41 Ndipo yule nabii alipoondoa haraka kile kilemba machoni pake, na mfalme wa Israeli alipotambua kuwa huyo alikuwa mmoja wa manabii.
৪১তখন সেই ভাববাদী তাড়াতাড়ি চোখের উপর থেকে মাথার কাপড়টা সরিয়ে ফেললেন আর ইস্রায়েলের রাজা তাঁকে ভাববাদীদের একজন বলে চিনতে পারলেন।
42 Yule nabii akamwambia mfalme, “BWANA anasema, 'Kwa sababu umemwachia aende mtu yule niliyekuwa nimemhukumu kifo, maisha yako yatachukua nafasi ya maisha yake.'”
৪২সেই ভাববাদী রাজাকে বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন, ‘আমি যে লোককে ধ্বংসের অভিশাপের অধীন করেছিলাম তুমি তাকে ছেড়ে দিয়েছ। কাজেই তার প্রাণের বদলে তোমার প্রাণ আর তার লোকদের বদলে তোমার লোকদের প্রাণ যাবে।’”
43 Kwa hiyo mfalme wa Israeli akaenda nyumbani kwake akiwa na moyo mzito na mwenye hasira, akafika Samaria.
৪৩এতে ইস্রায়েলের রাজা বিষন্ন ও বিরক্ত হয়ে তাঁর নিজের বাড়িতে চলে গেলেন ও পরে তিনি শমরিয়াতে পৌঁছালেন।