< 1 Wafalme 13 >
1 Mtu wa Mungu alikuja tokea Yuda kwa neno la BWANA kule Betheli. Naye Yeroboamu alikuwa amesimama karibu na madhabahu ili kufukiza uvumba.
যারবিয়াম যখন একটি পশুবলি উৎসর্গ করার জন্য যজ্ঞবেদির কাছে দাঁড়িয়েছিলেন, তখন সদাপ্রভুর কথামতো ঈশ্বরের একজন লোক যিহূদা থেকে বেথেলে এলেন।
2 Akalia kinyume na zile madhabahu kwa neno la BWANA: “Ee madhabahu, madhabahu” hivi ndivyo asemavyo BWANA, 'Tazama, mwana aitwaye Yosia atazaliwa katika familia ya Daudi, na juu yenu atawachinja makuhani ambao sasa wanafukiza uvumba mahali hapa pa juu kwa ajili yako. Juu yako watachoma mifupa ya watu.'”
সদাপ্রভুর কথামতো তিনি যজ্ঞবেদির বিরুদ্ধে চিৎকার করে বলে উঠেছিলেন: “ওহে যজ্ঞবেদি, ওহে যজ্ঞবেদি! সদাপ্রভু একথাই বলেন: ‘দাউদের কুলে এক ছেলে জন্মাবে, যার নাম হবে যোশিয়। তোমার উপর সে উঁচু উঁচু স্থানের সেইসব যাজককে বলি দেবে, যারা এখানে বলি উৎসর্গ করছে, এবং একদিন তোমার উপর মানুষের অস্থি জ্বালানো হবে।’”
3 Kisha mtu wa Mungu akatoa ishara siku hiyohiyo, akisema, “Hii ndiyo isharaya kwamba BWANA amesema: 'Tazama, madhabahu zitavuunjika, na majivu yaliyo juu yatamwagika.”
সেই একই দিনে ঈশ্বরের লোক একটি চিহ্নও দিলেন: “এই চিহ্নের কথাই সদাপ্রভু ঘোষণা করে দিয়েছেন: যজ্ঞবেদিটি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং সেটির উপরে রাখা ছাইভস্ম গড়িয়ে পড়বে।”
4 Naye mfalme aliposikia kile mtu wa Mungu alichosema, kwamba amelia kinyume cha zile madhabahu kule Betheli, Yeroboamu akanyosha mkono wake kutoka madhabahuni, akisema, “mkamateni.” Ndipo ule mkono aliokuwa ameunyosha dhidi ya mtu wa Mungu ukakauka, kiasi kwamba hakuweza kuurudisha mwenyewe.
ঈশ্বরের লোক বেথেলে যজ্ঞবেদির বিরুদ্ধে চিৎকার করে যা বললেন, তা শুনে রাজা যারবিয়াম যজ্ঞবেদি থেকেই তাঁর হাত বাড়িয়ে বলে উঠেছিলেন, “ওকে ধরো!” কিন্তু সেই লোকটির দিকে তিনি যে হাতটি বাড়িয়ে দিলেন সেটি এমনভাবে শুকিয়ে বিকৃত হয়ে গেল, যে তিনি আর সেটি টেনে আনতে পারেননি।
5 Na ile madhabahu ikavunjika vipande vipande, na yale majivu yakamwagika kutoka madhabahuni, kama ilivyokuwa imefafanuliwa kuwa ndiyo ishara ya kwamba mtu wa Mungu alikuwa amepewa kwa neno la BWANA.
এছাড়া, সদাপ্রভুর কথামতো ঈশ্বরের লোকের দেওয়া চিহ্ন অনুসারে যজ্ঞবেদিও দুই ভাগে বিভক্ত হয়ে গেল ও ছাইভস্মও গড়িয়ে পড়েছিল।
6 Mfalme Yeroboamu akajibu akimwambia mtu wa Mungu, “Msihi BWANA, Mungu wako akupe neema ili uniombee, ili kwamba mkono wangu urejee kwangu tena.” Kwa hiyo mtu wa Mungu akamwomba BWANA, na mkono wa mfalme ukarejea katika hali yake tena, na ukawa kama ulivyokuwa mwanzoni.
তখন রাজামশাই ঈশ্বরের লোককে বললেন, “আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার হয়ে অনুরোধ জানান ও আমার জন্য প্রার্থনা করুন, যেন আমার হাতটি ঠিক হয়ে যায়।” অতএব ঈশ্বরের লোক তাঁর হয়ে সদাপ্রভুর কাছে অনুরোধ জানিয়েছিলেন, এবং রাজার হাতটি আগের মতো ঠিকঠাক হয়ে গেল।
7 Yule mfalme akamwambia mtu wa Mungu, “twende nyumbani kwangu upate chakula, nami nitakupa zawadi.”
রাজামশাই ঈশ্বরের লোককে বললেন, “আমার ঘরে এসে একটু ভোজনপান করুন, আর আমি আপনাকে কিছু উপহার দেব।”
8 Yule mtu wa Mungu akamwambia mfalme, “Hata kama utanipa nusu ya miliki yako. staende na wewe, wala sitakula au kunywa maji mahali hapa,
কিন্তু ঈশ্বরের লোক রাজাকে উত্তর দিলেন, “আপনি যদি আমাকে আপনার সম্পত্তির অর্ধেকও দেন, তবু আমি আপনার সাথে যাব না, বা এখানে রুটিও খাব না ও জলও পান করব না।
9 kwa sababu BWANA ameniamuru kwa neno lake, 'hutakula mkate wala kunywa maji, wala kurudi kwa njia ulioijia.'”
কারণ সদাপ্রভুর কথামতো আমি এই আদেশ পেয়েছি: ‘তুমি রুটি খাবে না বা জলপান করবে না অথবা যে পথ দিয়ে এসেছ, সে পথে ফিরে যাবে না।’”
10 Kwa hiyo mtu wa Mungu akaondoka na hakurudi nyumbani kwa njia aliyokuja nayo huko Betheli.
অতএব তিনি অন্য পথ ধরেছিলেন ও যে পথ ধরে বেথেলে এলেন, সে পথে আর ফিরে যাননি।
11 Sasa kulikuwa na nabii mwingine mzee aliyekuwa akiishi Betheli, na mmoja wa wana wake akaja kumwambia mambo yote ambayo mtu wa Mungu amefanya siku hiyo kule Betheli. Wana wake wakamwambia pia maneno ambayo Yule mtu wa Mungu alimwambia mfalme.
ইত্যবসরে বেথেলে একজন বৃদ্ধ ভাববাদী বসবাস করতেন। তাঁর ছেলেরা এসে সেদিন ঈশ্বরের সেই লোক যা যা করলেন, তা তাঁকে বললেন। তিনি রাজাকে যা যা বললেন, তারা তাদের বাবাকে সেসবও বলে শুনিয়েছিল।
12 Baba yao akawaambia, “Alienda kwa njia gani?” Wale wanawe walikuwa wamemwona yule mtu wa Mungu kutoka Yuda njia aliyotumia kurudi.
তাদের বাবা তাদের জিজ্ঞাসা করলেন, “তিনি কোনও পথে গিয়েছেন?” যিহূদা থেকে আসা ঈশ্বরের লোক যে পথে গেলেন, তা তাঁর ছেলেরা তাঁকে দেখিয়ে দিয়েছিল।
13 Kwa hiyo akawaambia wanawe, “Nitandikeni punda.” Kwa hiyo wakamtandikia punda naye akampanda.
অতএব তিনি তাঁর ছেলেদের বললেন, “আমার জন্য গাধায় জিন চাপাও।” আর যখন তারা তাঁর জন্য গাধায় জিন চাপিয়েছিল, তখন তিনি সেটির পিঠে চড়ে
14 Yule nabii mzee akamfuata yule mtu wa Mungu na akamkuta amekaa chini ya mti wa mwaloni; akamwambia, “Je, wewe ndiye mtu wa Mungu aliyetoka Yuda?” Naye akamjibu, “Mimi ndiye.”
ঈশ্বরের লোকের সন্ধানে গেলেন। তিনি তাঁকে বিশাল একটি গাছের তলায় বসে থাকতে দেখে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনিই কি ঈশ্বরের সেই লোক, যিনি যিহূদা থেকে এসেছেন?” “আমিই সেই লোক,” তিনি উত্তর দিলেন।
15 Kisha yule nabii mzee akamwambia, “twende nyumbani kwangu ukale chakula.”
তখন সেই ভাববাদী তাঁকে বললেন, “আমার সাথে ঘরে চলুন ও কিছু খেয়ে নিন।”
16 Yule mtu wa Mungu akamjibu, “Siwezi kurudi na wewe wala kuingia ndani na wewe, tena sitakula chakula wala kunywa maji pamoja na wewe mahali hapa,
ঈশ্বরের লোক বললেন, “আমি আপনার সাথে ফিরে যেতে পারব না, অথবা এই স্থানে আপনার সাথে রুটি খেতে বা জলপান করতেও পারব না।
17 kwa sababu niliamuriwa hivyo kwa neno la BWANA, 'Hautakula chakula wala kunywa maji kule, wala kurudi kwa njia utakayokuja nayo.'”
সদাপ্রভুর কথামতো আমাকে বলা হয়েছে: ‘সেখানে তুমি রুটি খেতে বা জলপান করতে পারবে না অথবা যে পথ ধরে এসেছ, সেই পথে আর ফিরে যেতে পারবে না।’”
18 Kwa hiyo yule nabii mzee akamwambia, “Mimi pia ni nabii kama ulivyo, na malaika amesema na mimi neno la BWANA, akisema, 'Mrudishe aje na wewe katika nyumba yako, ili aweze kula chakula na kunywa maji.'” Lakini alikuwa anamdanganya mtu wa Mungu.
সেই বৃদ্ধ ভাববাদী উত্তর দিলেন, “আমিও আপনার মতোই একজন ভাববাদী। আর সদাপ্রভুর কথামতো একজন স্বর্গদূত আমাকে বলেছেন: ‘তুমি সাথে করে তাকে তোমার বাড়িতে নিয়ে এসো, যেন সে রুটি খেতে ও জলপান করতে পারে।’” (কিন্তু তিনি তাঁর কাছে মিথ্যা কথা বললেন)
19 Kwa hiyo yule mtu wa Mungu akarudi pamoja na yule nabii mzee na akala chakula nyumbani kwake na akanywa maji.
অতএব ঈশ্বরের সেই লোক তাঁর সাথে ফিরে গেলেন এবং তাঁর বাড়িতে ভোজনপান করলেন।
20 Walipokuwa wamekaa mezani, neno la BWANA likamjia yule nabii aliyemrudisha,
তারা যখন টেবিলে বসেছিলেন, তখন সদাপ্রভুর বাক্য সেই বৃদ্ধ ভাববাদীর কাছে উপস্থিত হল, যিনি তাঁকে ফিরিয়ে নিয়ে এলেন।
21 naye akalia kwa mtu wa Mungu aliyetoka Yuda, akisema “BWANA anasema, 'Kwa kuwa umeshindwa kutii nenola BWANA na umeshindwa kuishika amri ya BWANA ambayo Mungu wako alikupa,
তিনি যিহূদা থেকে আসা ঈশ্বরের লোকের কাছে চিৎকার করে বললেন, “সদাপ্রভু একথাই বলেন: ‘তুমি সদাপ্রভুর বাক্য অমান্য করেছ এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে আদেশ দিলেন তা তুমি পালন করোনি।
22 bali umerudi na umekula chakula na kunywa maji mahali ambapo BWANA alikwambia usile chakula wala kunywa maji, basi mwili wako hautazikwa kwenye makaburi ya baba zako.'”
যেখানে তিনি তোমাকে ভোজনপান করতে বারণ করলেন, সেখানেই ফিরে এসে তুমি রুটি খেয়েছ ও জলপান করেছ। তাই তোমার দেহ তোমার পূর্বপুরুষদের সমাধিস্থলে কবর দেওয়া হবে না।’”
23 Baada ya kula chakula na kunywa maji, Yule nabii akatandika punda wa mtu wa Mungu, yule mtu aliyerudi naye.
ঈশ্বরের লোক ভোজনপান শেষ করার পর যে ভাববাদী তাঁকে ফিরিয়ে এনেছিলেন, তিনি তাঁর জন্য গাধায় জিন চাপিয়ে দিলেন।
24 Baada ya mtu wa Mungu kuondoka, akakutana na simba njiani na kumwua barabarani, na mwili wake uliachwa barabarani. Na yule punda akasimama pembeni yake, na yule simba naye akasimama pembeni ya ule mwili.
তিনি পথে যাচ্ছিলেন, এমন সময় একটি সিংহ এসে পথের উপরেই তাঁকে মেরে ফেলেছিল, এবং তাঁর দেহটি পথের উপর পড়েছিল, আর সেই গাধা ও সিংহটি সেই দেহের পাশে দাঁড়িয়েছিল।
25 Watu walipopita na kuuona ule mwili umeachwa barabarani, na yule simba akisimama karibu na ule mwili, walikuja wakaeleza habari hiyo mjini kule ambako yule nabii mzee aliishi.
পথ দিয়ে যাওয়া কয়েকটি লোক যখন দেখেছিল সেই দেহটি পড়ে আছে, ও সেটির পাশে একটি সিংহ দাঁড়িয়ে আছে, তখন তারা সেই নগরে গিয়ে এই খবর দিয়েছিল, যেখানে সেই বৃদ্ধ ভাববাদী বসবাস করতেন।
26 Yule nabii aliyemrudisha toka njiani aliposikia, akasema, “Yeye mtu wa Muugu ndiye aliyeshindwa kutii neno la BWANA. Kwa hiyo BWANA alimtoa kwa simba, ambaye amemrarua katika vipande vipande na kumwua, kama vile neno la BWANA lilivyokuwa limemwonya.”
যিনি তাঁকে তাঁর যাত্রাপথ থেকে ফিরিয়ে এনেছিলেন, সেই ভাববাদী যখন এই খবর পেয়েছিলেন, তিনি বললেন, “তিনি ঈশ্বরের সেই লোক, যিনি সদাপ্রভুর বাক্য অমান্য করলেন। সদাপ্রভু যে কথা বলে তাঁকে সতর্ক করে দিলেন, সেইমতোই তাঁকে সিংহের হাতে তুলে দিয়েছেন, ও সিংহ তাঁকে ক্ষতবিক্ষত করে মেরে ফেলেছে।”
27 Kwa hiyo yule nabii mzee akawaamnbia wanawe, akisema, “Tandikeni punda wangu,” nao wakamtandikia.
সেই ভাববাদী তাঁর ছেলেদের বললেন, “আমার জন্য গাধায় জিন চাপাও,” আর তারাও তেমনটি করল।
28 Akaenda akaukuta mwili umeachwa barabarani, punda na simba wamesimama pembeni ya ule mwili. Yule simba hakuula ule mwili, wala hakumshambulia yule punda.
পরে তিনি গিয়ে সেই দেহটি পথে পড়ে থাকতে দেখেছিলেন, এবং গাধা ও সিংহটি সেটির পাশে দাঁড়িয়েছিল। সিংহ দেহটিও খায়নি বা গাধাটিকেও ক্ষতবিক্ষত করেননি।
29 Yule nabii akauchukua ule mwili wa mtu wa Mungu, akaulaza juu ya punda, na akaurudisha. Akaja kwenye mji wake kuomboleza na kuuzika.
অতএব সেই ভাববাদী ঈশ্বরের লোকের দেহটি তুলে এনে সেটি গাধার পিঠে চাপিয়েছিলেন ও তাঁর উদ্দেশে শোকপ্রকাশ করার ও তাঁকে কবর দেওয়ার জন্য দেহটি নিজের নগরে ফিরিয়ে নিয়ে গেলেন।
30 Akaulaza mwili kwenye kaburi lake, nao wakamwombolezea, wakisema, “Aa! ndugu yangu!”
পরে তিনি দেহটি তাঁর নিজের কবরে শুইয়ে রেখেছিলেন, এবং তারা ঈশ্বরের লোকের জন্য শোকপ্রকাশ করে বললেন, “হায়, আমার ভাই!”
31 Kisha baada ya kumzika, yule nabii mzee akawaambia wanawe, akasema, “Nitakapokufa, mtanizika kwenye kaburi ambalo tumemzika mtu wa Mungu. Mtalaza mifupa yangu pembeni mwa mifupa yake.
তাঁর দেহটি কবর দেওয়ার পর সেই ভাববাদী তাঁর ছেলেদের বললেন, “যে কবরে ঈশ্বরের লোককে কবর দেওয়া হয়েছে, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে সেই কবরেই কবর দিয়ো; তাঁর অস্থির পাশেই আমার অস্থিও রেখে দিয়ো।
32 Kwa kuwa ule ujumbe uliosemwa na BWANA, dhidi ya madhabahu kule Betheli na dhidi ya nyumba zote za mahali pa juu katika mji wa Samaria, hakika yatatokea.
কারণ বেথেলের যজ্ঞবেদির বিরুদ্ধে ও শমরিয়ার নগরগুলিতে উঁচু উঁচু স্থানে স্থাপিত দেবতাদের সব পীঠস্থানের বিরুদ্ধে সদাপ্রভুর কথামতো তিনি যে বাণী ঘোষণা করলেন, তা নিঃসন্দেহে সত্যি হতে চলেছে।”
33 Baada ya haya Yeroboamu hakuuacha uovu wake, aliendelea kuchagua makuhani wa kawaida kwa ajili ya mahali pa juu kutoka kwa watu wa kila aina. Yeyote ambaye angeweza kutumika alimtakasa kuwa kuhani.
এর পরেও যারবিয়াম তাঁর কুপথ পরিবর্তন করেননি, কিন্তু আরও একবার সব ধরনের লোকজনের মধ্যে থেকে উঁচু উঁচু স্থানগুলির জন্য যাজক নিযুক্ত করলেন। যে কেউ যাজক হতে চাইত, তিনি তাকে উঁচু উঁচু স্থানগুলির জন্য যাজকরূপে উৎসর্গ করে দিতেন।
34 Jambo hili likawa dhambi kwenye familia ya Yeroboamu na kusababisha familia yake kuangamizwa na kuondolewa kabisa katika uso wa dunia.
এটি মহাপাপরূপে গণ্য হল এবং যারবিয়াম কুলের পতনের ও পৃথিবীর বুক থেকে সেটি লুপ্ত হয়ে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল।